Breaking

Showing posts with label Bangla. Show all posts
Showing posts with label Bangla. Show all posts

Friday, June 26, 2026

Friday, June 26, 2026

250+ সমার্থক শব্দ List PDF | Samarthak Shobdo

বাংলা সমার্থক শব্দ তালিকা PDF

২৫০টি বাংলা সমার্থক শব্দ PDF
বাংলা সমার্থক শব্দ
Hello,
আজ ২৫০টি বাংলা সমার্থক শব্দ তালিকা PDFটি আপনাদের আজ প্রদান করছি, যেটিতে বিগত বছর গুলিতে চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সমার্থক শব্দের তালিকাটি দেওয়া হলো| যেসব পরীক্ষা গুলিতে বাংলা বিষয়টি আছে সেখানে বাংলা ব্যাকরণের অংশ হিসাবে সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসেই আসে | 

 বাংলা সমার্থক শব্দ PDF

কিছু নমুনা সমার্থক শব্দ

❏মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ বিষয়ক:

মাথা—মগজ, মস্তক, মস্তিষ্ক, মুণ্ড, শির

মুখ— আনন, আস্য, মুখমণ্ডল, বদন

চোখ—অক্ষি, আঁখি, চক্ষু, দৃষ্টি, নয়ন, নেত্র, লােচন

নাক— ঘ্রাণেন্দ্রিয়, নাসা, নাসিকা

কান— কর্ণ, শ্রবণেন্দ্রিয়, শ্রবণ, শ্রুতি, শ্রোত

হাত— কর, পাণি, ভুজ, বাহু, হস্ত

পা— পদ, পাদ, চরণ

গা— অঙ্গ, অবয়ব, কলেবর, কায়া,গাত্র, তনু, বপু, শরীর

বুক— উরস, বক্ষ, বক্ষঃস্থল, হৃদয়

❏প্রাকৃতিক বস্তু বিষয়ক :

সূর্য—অরুণ, অর্ক, অংশুমালী, আদিত্য, তপন, দিনকর, দীননাথ, দিবাকর, দিনেশ, প্রভাকর, বিভাবসু,ভানু, ভাস্কর, মরীচিমালী, মার্তণ্ড, মিহির, রবি, সবিতা, সুর, সূর

চন্দ্র— ইন্দু, চাদ, তারাপতি, নিশাকর, নিশাজ্যোতি, নিশানাথ, নিশাপতি, বিধু, মৃগাঙ্ক, শশধর, শশাঙ্ক, শশী, শীতাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু

পৃথিবী— অবনী, ক্ষিতি, জগৎ, ধরণী, ধরা, ধরিত্রী, পৃথ্বী, বসুন্ধরা, বসুধা, বসুমতী, বিশ্ব, ভুবন, ভূ, ভূমি, মহী, মেদিনী

নদী— অব্ধি, অর্ণব, উদধি, জলনিধি, পয়ােধি, পাথার, পারাবার, বারিধি, রত্নাকর, সাগর, সিন্ধু

তরঙ্গ— উর্মি, কল্লোল, ঢেউ, লহরী

পর্বত—অচল, অদ্রি, গিরি, নগ, পাহাড়, ভূধর, শিখরী, শৈল

❏পরিবেশ বিষয়ক :

ঘর— আগার, আবাস, আলয়, গেহ, গৃহ, নিকেতন, নিলয়, বাটী, বাড়ি, ভবন, মন্দির, সদন

ফুল— কুসুম, পুষ্প, প্রসূন

পাখি— অণ্ডজ, খগ, খেচর, দ্বিজ, বিহঙ্গ, বিহঙ্গম

ঘােড়া— অশ্ব, ঘােটক, তুরঙ্গ, বাজী, হয়

সাপ— অহি, আশীবিষ, উরগ, কাকোদর, নাগ, পন্নগ, ফণী, বিষধর, ভূজগ, ভুজঙ্গ, ভুজঙ্গম, সর্প

পুকুর— তড়াগ, দীঘি, পুষ্করিণী, বাপী, সরসী, সরােবর

উঠান— অঙ্গন, আঙ্গিনা, চত্বর, প্রাঙ্গণ

❏পরিজন বিষয়ক :

মা— অম্বা, গর্ভধারিণী, জননী, জনয়িত্রী, জন্মদাত্রী, মাতা, মাতৃদেবী, প্রসূতি

বাবা— জনক, জন্মদাতা, পিতা, পিতৃদেব, বাপ

পুত্র— আত্মজ, ছেলে, তনয়, নন্দন, সুত

কন্যা— আত্মজা, তনয়া, তনুজা, দুহিতা, নন্দিনী, মেয়ে, সুতা

ভাই— ভ্রাতা, সহােদর, সােদর

বোন— ভগিনী, ভগ্নী, স্বসা

বন্ধু—বান্ধব, মিত্র, সখা, সহচর, সুহৃদ

সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: সমার্থক শব্দ 
File Format: PDF
No. of Pages:6
File Size:6.14 MB

Click Here to Download

Thursday, June 18, 2026

Thursday, June 18, 2026

2500+ বাংলা ব্যাকরণ MCQ প্রশ্ন উত্তর PDF

২৫০০+ বাংলা ব্যাকরণ MCQ প্রশ্ন উত্তর PDF

2500+ বাংলা ব্যাকরণ MCQ প্রশ্ন উত্তর PDF
বাংলা ব্যাকরণ MCQ
সামনেই কি আপনার কোনো সরকারি চাকরির পরীক্ষা? তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্যই! আপনাদের প্রস্তুতিকে আরও মজবুত করতে আজ আমরা নিয়ে এসেছি একটি দুর্দান্ত বাংলা ব্যাকরণ MCQ প্রশ্ন ও উত্তর PDF

ব্যাকরণের সমস্ত অধ্যায় থেকে বাছাই করা ২৫০০-এরও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের এই বিশাল কালেকশনটি আপনার জন্য গেম-চেঞ্জার হতে পারে। আপনি SSC, ICDS Supervisor, Abgari Police বা Primary TET—যেই পরীক্ষার জন্যই প্রস্তুতি নিন না কেন, এই পিডিএফটি আপনাকে সাফল্যের পথে অনেকটাই এগিয়ে দেবে। নিচের লিঙ্ক থেকে এখনই এটি আপনার সংগ্রহে রাখুন!

বাংলা ব্যাকরণ MCQ প্রশ্ন উত্তর PDF

ব্যাকরণের যে যে অধ্যায় থেকে MCQ থাকছে

  • ভাষা
  • ব্যাকরণের আলোচ্য বিষয়
  • ধ্বনিতত্ব
  • ধ্বনির পরিবর্তন
  • ণত্ব ও ষত্ব বিধান
  • সন্ধি
  • পুরুষ ও স্ত্রীবাচক শব্দ
  • দ্বিরুক্ত শব্দ
  • সংখ্যাবাচক শব্দ
  • বচন
  • পদাশ্রিত নির্দেশক
  • সমাস
  • উপসর্গ
  • ধাতু
  • কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়
  • শব্দের শ্রেণীবিভাগ
  • পদ-প্রকরণ
  • ক্রিয়াপদ
  • কাল, পুরুষ
  • ক্রিয়ার প্রয়োগ
  • বাংলা অনুজ্ঞা
  • ক্রিয়া বিভক্তি: সাধু ও চলিত
  • কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদসন্ধি
  • অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ
  • প্রকরণ
  • বাগধারা
  • বাচ্য ও বাচ্য পরিবর্তন
  • উক্তি পরিবর্তন
  • যতি বা ছেদ চিহ্নের লিখন কৌশল
  • বাক্যের শ্রেণীবিভাগ
  • বাক্যে পদ-সংস্থাপন ক্রম

কিছু নমুনা প্রশ্ন-উত্তর::

❖ কোনটি দেশী শব্দের উদাহরণ?
(ক) লুঙ্গি
(খ) খোকা✔
(গ) সাবেক
(ঘ) সম্রাট

❖ বক্তৃতায় ভাষার কোন রীতির ব্যবহার করা বাঞ্ছনীয়?
(ক) সাধু
(খ) চলিত✔
(গ) কথ্য বাংলা
(ঘ) আঞ্চলিক

❖ বাংলা শব্দ গঠনে কয়প্রকার প্রত্যয় পাওয়া যায়?
(ক) দু প্রকার✔
(খ) তিন প্রকার
(গ) চার প্রকার
(ঘ) পাঁচ প্রকার

❖ ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?
(ক) অক্ষর
(খ) বর্ণ✔
(গ) বর্ণমালা
(ঘ) চিহ্ন

❖ স্বরভক্তির অপর নাম কী?
(ক) বিপ্রকর্ষ✔
(খ) অভিশ্রুতি
(গ) অন্তস্বরাগম
(ঘ) অপিনিহিতি

❖ 'মনীষা' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) মন + ঈষা
(খ) মনঃ + ইষা
(গ) মনস + ঈষা✔
(ঘ) মনো + ঈষা

সম্পূর্ণ তথ্য পিডিএফে আছে
📑
বাংলা ব্যাকরণ MCQ
২৫০০+ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
📁 ফরম্যাট: PDF File
🌐 ভাষা: বাংলা (Bengali)
📏 সাইজ: ৪.৫ MB
🎯 পাতার সংখ্যা: ২৩৩
⬇️ Download PDF

Thursday, May 14, 2026

Thursday, May 14, 2026

বাংলা সাহিত্য বিষয়ক প্রশ্ন উত্তর PDF || Bengali Literature Questions Answers || সাহিত্যের ইতিহাস

বাংলা সাহিত্য বিষয়ক প্রশ্ন উত্তর PDF || Bengali Literature Questions Answers || সাহিত্যের ইতিহাস :

বাংলা সাহিত্য বিষয়ক প্রশ্ন উত্তর PDF || Bengali Literature Questions Answers || সাহিত্যের ইতিহাস
বাংলা সাহিত্য 
প্রিয় বন্ধুরা,
আগত ICDS Supervisor, Primary TET, Constable Excise বা আবগারী পুলিশ পরীক্ষায় বাংলা বিষয়ের জন্য বাংলা সাহিত্য বিষয়ক প্রশ্ন উত্তর PDF || Bengali Literature Questions Answers || সাহিত্যের ইতিহাস পিডিএফটি আপনাদের সঙ্গে একদম বিনামূল্যে সরবরাহ করছি | এই পিডিএফে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সঙ্গে উত্তর গুলিও দেওয়া হয়েছে | এবং এটিতে মোট ১৫০টি প্রশ্ন উত্তর রয়েছে; পরে আরো পর্ব প্রকাশ করা হবে | সুতরাং দেরী না করে নিচে দেওয়া লিংক থেকে PDFটি ডাউনলোড করে নিন |

বাংলা সাহিত্যের কিছু নমুনা প্রশ্ন-উত্তর::

❏ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কাহিনী বিস্তারের সময়কাল কত?
উ: আড়াই বছর 

❏ মধুসূদন কোন কবিকে এ বঙ্গের অলঙ্কার বলেছেন?
উ: কৃত্তিবাসকে

❏ সারদামঙ্গল কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উ: আর্যদর্শন 

❏ কারকের বাংলা প্রতিশব্দ পরিনমন কে রাখেন?
উ: রামমোহন রায় 

❏ ইবলিশ ছদ্মনামে কে লিখতেন?
উ: সৈয়দ মুস্তফা সিরাজ 

❏ সুনীল গঙ্গোপাধ্যায় কোন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান?
উ: 'সেই সময়'


File Details::
File Name: বাংলা সাহিত্য বিষয়ক প্রশ্ন উত্তর 
File Format: PDF
No of Pages: 7
File Size: 5 MB

Thursday, May 14, 2026

৫টি প্রতিবেদন রচনা PDF | Bengali Report Writing Book

৫টি প্রতিবেদন রচনা PDF | Bengali Report Writing Book 

৫টি প্রতিবেদন রচনা PDF | Bengali Report Writing Book
প্রতিবেদন রচনা
নমস্কার বন্ধুরা,
পরীক্ষার প্রস্তুতির জন্য ৫টি প্রতিবেদন রচনা PDF | Bengali Report Writing Bookটি আপনাদের সঙ্গে শেয়ার করছি| এখানে সাম্প্রতিক ঘটনার উপর রিপোর্ট রাইটিং বা বাংলা প্রতিবেদন রচনা দেওয়া হয়েছে, যেমন- আম্ফান, করোনা, মানসিক অবসাদ, ভাইজ্যাগ গ্যাস দুর্ঘটনা এবং আত্মনির্ভর ভারত অভিযান| পর্ব-১ -এ ৫টি প্রতিবেদন রইলো, পরবর্তী পর্ব গুলিতে এইভাবে আরো বিষয়ের উপর আমরা দিতে থাকব|

          WBCS, ICDS Main, PSC Clerkship-সহ বিভিন্ন পরীক্ষাতে Bengali Report Writing আসে যা এর সিলেবাসের অন্তর্ভুক্ত| সুতরাং এই সমস্ত পরীক্ষাতে ভালো ফল করতে এই প্রতিবেদন রচনার পিডিএফটি এখনি ডাউনলোড করে নিন একদম ফ্রিতে|

কিছু নমুনা প্রতিবেদন রচনা::

করোনার প্রকোপ বিশ্বজুড়ে, বিপন্ন মানব সভ্যতা
কলকাতা, ১লা জুলাই, ২০২০: আতঙ্কের নাম করোনা ভাইরাস বা কোভিড-১৯, গোটা পৃথিবী আজ বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত। ভয়াবহ এই মারণ ভাইরাসের থাবা এক লহমায় যেন গ্রাস করে নিয়েছে গোটা মানব সভ্যতাকে। এমন একটি ভাইরাস সমগ্র পৃথিবীকে অস্থিতিশীল করে তুলবে, আধুনিক ও তথ্যপ্রযুক্তির সভ্যতাকে বিপন্ন করবে, এমনটি কিছুদিন পূর্বেও সভ্য জগতের মানুষ উর্বর মস্তিষ্ক দিয়ে চিন্তা করেনি। ২০১৯ সালের ডিসেম্বর নাগাদ চীনের উহান প্রদেশে সর্বপ্রথম এই ভাইরাসের সংক্রমণ প্রকাশ্যে আসে। বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে এই ভাইরাসের ব্যাপক প্রভাব বিস্তার করবে সেটি কল্পনাতীত ছিল।

                   বর্তমানে বিশ্বের ১৮০টিরও বেশি দেশ এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। গোটা বিশ্বের মৃত্যু-মিছিল অব্যাহত। আক্রান্তের সংখ্যা কোটি ছাড়িয়েছে অনেকদিন আগেই। ভারতবর্ষে পাল্লা দিয়ে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। থমকে গিয়েছে মানবজীবন, বিপর্যস্ত অর্থনীতি এবং মানব সভ্যতা এক গভীর সংকটে। সংক্রমণ আটকাতে সব দেশই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। দেশজুড়ে জারি হয়েছে দীর্ঘ লকডাউন। বিশ্বজুড়ে স্বাস্থ্য বিভাগ লড়াই করে চলেছে প্রতিনিয়ত। স্বাস্থ্য বিধি অনুযায়ী মানুষ ব্যবহার করছে মাস্ক, স্যানিটাইজার, মেনে চলছে সামাজিক দূরত্ব,- এক অদ্ভুত পরিস্থিতির লক্ষ্য শুধুমাত্র মুক্তি। লকডাউনে কাজ বন্ধ হওয়ার কারণে খাদ্য সংকট ঠেকাতে সরকার বদ্ধপরিকর, গ্রহণ করছে একাধিক ব্যবস্থা, আর্থিকভাবে সাধারণ মানুষকে সাহায্যের চেষ্টাও চলছে। এই এই কঠিন সংকটময় পরিস্থিতিতে দেশবাসীকে সুস্থ রাখাই প্রতিটি রাষ্ট্রের কর্তব্য। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এগিয়ে এসেছে এই কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। সভ্যতার এই বিপদ সংকটে একযোগে সমাজের সকল স্তরের মানুষ লড়াই চালিয়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জারি করেছে একাধিক স্বাস্থ্যবিধি এই ভাইরাস সংক্রমনের মোকাবিলায়। পরিস্থিতি সামালের নিরন্তর প্রচেষ্টায় গোটা বিশ্ব। ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশের পক্ষে এই সংকট মোকাবিলা বেশ কঠিন একটি, বৃহত্তর জনসংখ্যার দেশ ভারতে এই মহামারী যেকোনো মুহূর্তে ব্যাপক আকার ধারণ করতে পারে। তাই এই পরিস্থিতিকে কোনোভাবে হালকা করে নিয়ে গোটা মানবজাতিকে সংকটের সামনে আনা মোটেই সমীচীন নয়।

                    পৃথিবীর এই সংকটময় পরিস্থিতিতে মানবসভ্যতাকে বিপন্ন হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আশার আলো প্রতিষেধক আবিষ্কার। বিশ্বের বিভিন্ন নামি-দামি গবেষণাগার ও গবেষকরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। উন্নত প্রযুক্তি উপরিকাঠামোতে দ্রুত এই বিষয়ে সফলতা আসবে সেই আশাতেই থাকতে হবে গোটা বিশ্বকে। ততদিন পর্যন্ত একযোগে এই মহামারীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে মানব সভ্যতাকে অক্ষুন্ন রাখতে।

আম্ফানের তাণ্ডবে নাজেহাল পশ্চিমবঙ্গ, মৃত ৮২
কলকাতা, ১লা জুলাই, ২০২০: ফনি,বুলবুলের রেশ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গ সাক্ষী থাকল আরো একটি বিভীষিকার, যার নাম আম্ফান । ঘড়ির কাঁটা তখন বিকেল তিনটে ছুঁইছুঁই এর মধ্যেই ভারতীয় ভূখণ্ডে আছড়ে প্রবল ঘূর্ণিঝড় আম্ফান । ঢুকেই রাজ্যবাসীকে চাক্ষুষ করালো তার অসীম ক্ষমতার তাণ্ডবলীলা। তছনছ করে দিলো গোটা রাজ্যকে, কেড়ে নিল ৮২টি প্রাণ। প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায় তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই সুপার সাইক্লোন।

                     আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এই সাইক্লোনের পূর্বাভাস আগেই পাওয়া গিয়েছিল । বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপটি ক্রমশই সুপার সাইক্লোনের রূপ ধারণ করতে থাকে। তারপর সাগরদ্বীপ, কাকদ্বীপ, গোসাবা, দীঘা-সহ সুন্দরবন উপকূলবর্তী অঞ্চলে ১৭০ কিমি বেগে আছড়ে পড়ে। দক্ষিণবঙ্গের ৮টি জেলার মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে তাণ্ডব চলে প্রায় ৮ ঘন্টা। তাণ্ডবে ১০০০টি কাঁচা বাড়ি ধুলিস্যাৎ হয়, ভেঙে পরে ৪৬০০টি ল্যাম্পপোস্ট, ৫ হাজার গাছ উপড়ে পড়েছে, নষ্ট হয়েছে গোলাভরা ধান, কৃষিজমি পরিণত জলাভূমিতে, গৃহহীন লক্ষাধিক মানুষ ।মূল কলকাতায় প্রবেশে আম্ফানের গতি কমতে থাকলেও ১২০ থেকে ১৩০ কিমি বেগে ধাবমান মহাপ্রলয় আনন্দনগরীকে করে তোলে বিষাদময়। কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হওয়ার সাথে মহাপ্রলয়ে বলি ৮২। এইরূপ বিধ্বংসী ঝড় আগে দেখেনি রাজ্যবাসী।

                      তবে ঝড়ের পূর্বাভাস মাত্রই তৎপর প্রশাসন আগেভাগেই ৫ লক্ষের বেশি মানুষকে উপকূলবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিরাপদ স্থানে স্থানান্তরিত করেছিল। মাননীয়া মুখ্যমন্ত্রী নবান্নের কন্ট্রোলরুম থেকে বসে পুরো ঘটনার নজরদারি চালান। এই ঝড় পরবর্তী সময় রাজ্যের পুলিশ ও বিভিন্ন কর্মীরা একত্রিত ভাবে উদ্ধারকার্যে নামে। মৃতদের ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । এছাড়াও প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় ১ হাজার কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেন এবং দুর্দশা মোকাবিলার সব রকম সাহায্যের আশ্বাস দেন।

আত্মনির্ভর ভারত অভিযান
কলকাতা, ১লা জুলাই, ২০২০: করোনা থাবায় বিশ্ব অর্থনীতি যখন বিপর্যস্ত,তখন ভারতীয় অর্থনৈতিক দৃঢ় করতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। ১২ই মে ঘোষিত এই প্যাকেজের নামকরণ হয়েছে "আত্মনির্ভর ভারত অভিযান"। এই ঘোষণার দুটি অভিমুখ যথা বর্তমান পরিস্থিতিকে কিছুটা নিয়ন্ত্রণে আনা এবং দরিদ্রের হাতে নগদ টাকা দিয়ে বর্তমান অর্থনৈতিক চাপ মুক্ত করা। এই পদক্ষেপ বর্তমান মহামারীতে ভেঙে পড়া অর্থনীতি ও অন্যান্য দিক যেমন কৃষি, ক্ষুদ্র শিল্প, কয়লা ও খনি শিল্পে নতুন আলোর দিশা দেখাবে এটাই বাঞ্ছনীয়। করোনা ভাইরাস থাকবেই কিন্তু দেশকে লড়তে হবে ও এগিয়ে যেতে হবে এই বার্তা নিয়ে কার্যত প্রধানমন্ত্রী 'আত্মনির্ভর দেশ' গড়ার কথা বলেছেন। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, "করোনা পরিস্থিতি ভারতকে আত্মনির্ভর হতে শেখাচ্ছে। আমাদের সংকল্প আত্মনির্ভর ভারত।" এই প্যাকেজ অনুযায়ী ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষক শ্রেণী সংগঠিত ও অসংগঠিত সকল শ্রেণীর মানুষ উপকৃত হবেন। প্রধানমন্ত্রী ঐদিন আরো বলেন আমাদের দেশ পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে- অর্থনীতি, পরিকাঠামো, সিস্টেম, ডেমোগ্রাফি এবং চাহিদা। ভারত যেহেতু উন্নয়নশীল দেশ ও এর বেশির ভাগ আয় আছে গৌণ ক্ষেত্র থেকে, তাই এই প্যাকেজের থেকে ৩লক্ষ কোটি লোনের ব্যবস্থা করা হয়েছে এই ক্ষেত্রের জন্য। এই প্যাকেজ দেশের জিডিপির ১০%। আত্মনির্ভর ভারত অভিযান প্রকল্পটি বাস্তবায়নের জন্য দেশের আর্থিক চাহিদা ও বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্র গড়ে তোলার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পরিকল্পনা দেশের শিক্ষা, শ্রমশক্তি প্রভৃতি ক্ষেত্রে উন্নয়ন আনবে আশা করা যায় । Covid-19-এর প্রভাবে বর্তমান অর্থনৈতিক মন্দাকে ১৯৯১ সালের বেসরকারীকরণ, বিশ্বায়নের ফলে সৃষ্টি হওয়া মন্দার সাথে তুলনা করা চলে। এই ক্ষেত্রে অনুপ্রেরণাকারী এই প্যাকেজ নতুন সুযোগের সম্ভাবনার কথা বলে এবং এর বাস্তব রূপ কী হবে তা ভবিষ্যৎ নিরূপন করবে।
এইভাবেই ৫টি রিপোর্ট পিডিএফে দেওয়া হয়েছে


File Details::
File Name:৫টি প্রতিবেদন রচনা
File Format: PDF
No. of Pages:4
File Size:488 KB

Click Here to Download

Thursday, May 14, 2026

Bangla Protibedon Writing Part-5 PDF

Bangla Protibedon Writing Part-5 PDF -প্রতিবেদন রচনা

Bangla Protibedon Writing Part-5 PDF
Bangla Protibedon Writing
নমস্কার বন্ধুরা,
আজ Bangla Protibedon Writing Part-5 PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে সম্প্রতি ঘটে যাওয়া দুটি বিষয়ের উপর প্রতিবেদন রচনা বা রিপোর্ট রাইটিং দেওয়া হলো| তাই দেরী না করে নীচ থেকে Bangla Protibedon গুলি পড়ে নিন এবং প্রয়োজনে পিডিএফটিও সংগ্রহ করতে পারেন|

ভারতবর্ষে পরিযায়ী শ্রমিক সমস্যা ও সমাধান

ওরা কারা? ওরা পরিচয়হীন অগুনতি চালচুলােহীন শ্রমিক। বিশ্বব্যাপী করােনা নামক মহামারীর প্রকোপে দেশজুড়ে জারী হওয়া লকডাউনের সময় থেকে তাঁরা দেশবাসীর কাছে পরিযায়ী নামে পরিচিত হয়েছেন। দেশের বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে থাকা পরিযায়ী শ্রমিকদের লকডাউনের কারণে পড়তে হয় মারাত্মক যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে তাঁরা কাজ হারান, বাসস্থান হারান, হাতের পুঁজি আসে কমে। পেটের খাবার জোটাতে আর সমর্থ হন না। দিল্লী, মুম্বাই, গুজরাট বাঁ দক্ষিণ ভারতে কাজ করতে যাওয়া কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিকের অবস্থাটা ঠিক এমনই। কোনাে উপায় না দেখেই ঘরে ফেরার রাস্তা দেখেন তাঁরা।

দিল্লীর একটা আন্তঃরাজ্য বাস টার্মিনাল এর ছবি বহু মানুষই দেখেছেন কয়েক লক্ষ মানুষের ভিড় সেখানে, লকডাউনের পড়ে তাঁরা নিজের নিজের গ্রামে ফেরার চেষ্টা করছেন। বহু মানুষ পায়ে হেঁটে বাঁ সাইকেলে চেপেই পাঁচ, ছয় বা সাতশাে কিলােমিটার দূরে নিজের গ্রামে যাওয়ার জন্য রওনা দিয়েছেন স্ত্রী সন্তানের হাত ধরে। অনেকেই সামাজিক মাধ্যমে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এই কয়েক লক্ষ মানুষ নিজেদের গ্রামে যেতে গিয়ে সারা দেশে ভাইরাস ছড়িয়ে দেবেন। কিন্তু তাঁরা বাধ্য হয়েছিলেন পায়ে হেঁটে শয়ে শয়ে কিলােমিটার পাড়ি দিতে – কারণ এঁদের কাজ বন্ধ, খাবারের সংস্থান অনিশ্চিত, গ্রামে ফিরলে অন্তত ঘর ভাড়াটা গুণতে হবেনা, আর কোনও মতে খাবার ঠিকই জুটে যাবে - এমনটাই ভেবেছিলেন এরা। দীর্ঘদিন ধরেই পরিযায়ী শ্রমিকের ঘরে ফেরা নিয়ে চূড়ান্ত বিতর্ক চলছে। আর তার মাঝেই এই শ্রমিকদের বিভিন্নভাবে প্রাণ হারাতে হচ্ছে কোথাও ট্রেনে চাপা পড়ে, কোথাও ট্রাক উল্টে, কোথাও ক্লান্তিতে দেহের ভার না রাখতে পেরে হচ্ছে মৃত্যু। পরিযায়ী শ্রমিকের ঘরে ফেরার এই করুণ চিত্র প্রতিনিয়ত শিহরিত করছে দেশবাসীকে।

ভারতের অর্থনীতিকে সচল রাখতে পরিযায়ী শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ সামাজিক বা স্বাস্থ্য পরিষেবা থেকে তারাই সবচেয়ে ব্রাত্য। পরিযায়ীদের সমস্যা যে আগে ছিলনা, এমনটা নয়। এবার। গুলিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাে করােনা মহামারী। যদিও কেন্দ্রীয় সরকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার জন্য শ্রমিক স্পেশাল ট্রেন চালু করেন তবুও তাঁদের দুর্দশার চিত্র পুরােপুরি পাল্টায়নি। সম্প্রতি এই পরিযায়ীদের দুর্দশার বিষয়ে জানতে আগ্রহী হল দেশের সর্বোচ্চ আদালত। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ও তাঁদের সংকট কাটাতে কেন্দ্র ও রাজ্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য তলব করলাে সুপ্রিমকোর্ট। ভারতবর্ষের নাগরিক হিসাবে তাঁর সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য নিরাপত্তা দিয়ে তাঁদের ভালাে রাখার দায়িত্ব রাষ্ট্রের। সরকারের ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে সেগুলিকে সঠিক বাস্তবায়নের মাধ্যমেই পরিযায়ী শ্রমিকের স্থায়ী সমাধান সম্ভব। করােনা পরবর্তীতে সমাজের এই শ্রেণীটি যেন আর ব্রাত্য না থেকে যায় সেই দায়িত্বও নিতে হবে রাষ্ট্র ও সরকারকে।

কেরলে অন্তঃসত্ত্বা হাতি হত্যা

নিজস্ব প্রতিবেদন কেরল ৭ই নভেম্বরঃ কেরলের শ্যামল সরােবরে একটি অবলা প্রাণী যে বীভৎসতায় মৃত্যুতে মশে গেল, তার সঙ্গে ‘পােস্ট অ্যাপােক্যালিপটিক’ সিনেমার ‘জম্বি' র জ্যান্ত জীবকে ছিড়ে খাওয়ার সেন্সর করা দৃশ্যগুলির কি অশুভ সাদৃশ্য। আকস্মিক বিহ্বলতায় এও মনে হয়েছিল, কোভিড-১৯ যেমন ভয়াবহভাবে নিজেকে ‘মিউটেট করতে পারে, কে জানে, তেমনই সাংঘাতিক জিনগত বদল ঘটিয়ে মানুষ ক্রমে জম্বি অর্থাৎ পিশাচ হয়ে যাচ্ছে না তাে ? সেই তারাই হয়তাে ছিল ভগবানের দেশের সাইলেন্ট ভ্যালির নিথর সৌন্দর্যের আড়ালে।

কেরলে সাক্ষরতার হার ৯৩ শতাংশ। সাক্ষরতা যে শিক্ষার মূল বিচার্য নয়, তার একটা বড় উদাহরণ, ভারতের ওই উন্নত রাজ্যের প্রাণীদের উপর নৃশংস ও প্রাণীহত্যা নিয়মমাফিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ২০১০ সালে দুটো হাতির সারা গায়ে কেরােসিন স্প্রে করে আগুন জ্বালিয়ে মারা হয়েছিল। ২০১৩ সালে খাবারে বিষ মিশিয়ে ৫৬টি পথ কুকুরকে হত্যা করা হয়েছিল ওই কেরলেই। সংবাদপত্রে এ নিয়ে প্রতিবাদের ঝড়ও উঠেছিল। আর ২০২০ তে, করােনা আতঙ্কে স্তব্ধ মানুষ যখন প্রকৃতির কাছে শিক্ষা নেবে বলে ভাবা শুরু হয়েছে, ঠিক তখনই ঘটল আরও এক অবর্ণনীয় বর্বরতা, ওই রাজ্যেই। একটি অন্তঃসত্ত্বা হাতি অরণ্যে খাবার না পেয়ে ঢুকে পড়ে মনুষ্য জঙ্গলে। আনারসের মধ্যে বাজি ঢুকিয়ে রাখা ছিল, সরল বিশ্বাসে সেই ফলটি খেতে গিয়ে চিবােতেই মুখের মধ্যে বিস্ফোরণ, রক্তারক্তি, বিস্ফোরণের জেরে তৈরি হওয়া ক্ষত এবং অসহ্য যন্ত্রণা থেকে নিস্তার পেতে অসহায় অবস্থায় ভেলিয়ার নদী ধরে চলে যায়। প্রায় দুই সপ্তাহ ড় ডুবিয়ে জলে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর পেটে থাকা হাতির দ্রুণটির বয়স হয়েছিল দুমাস সেটিও শেষ হয়ে যায়। এই বর্বরতা এমন দৃশ্য গােটা দুনিয়াকে শিহরিত করে তােলে।

কিন্তু কেন এই বর্বরতা? কেন এই নৃশংসতা একবিংশ শতাব্দীর উন্নত সভ্য সমাজের এ কেমন নিদর্শন। অবলা জীবজন্তু কেন বারংবার দেশের বিভিন্ন প্রান্তে নিষ্ঠুরভাবে প্রাণ দেবে, অত্যাচারিত হবে। ভারতীয় দণ্ডবিধিতে এই পাশবিক নিষ্ঠুরতার, অপরাধের শাস্তি ও বিস্তর কিন্তু অপরাধ নিত্যনৈমিত্তিক। জীবকুলের শ্রেষ্ঠ ও উন্নত জাতি মানুষ কিন্তু তারই মান আর হুঁশ একেবারে তলানীত। পশু নির্যাতনের কেবলমাত্র আইন নয় তার সুচারু বাস্তবায়নের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তিদান বাধ্যতামূলক যাতে পরবর্তীকালে এমন ঘটনার পুনরাবৃত্তি জাগে চরম শিহরিত। জীবকুলের শান্তিপূর্ণ সহাবস্থানই কাম্য তবেই মঙ্গল পৃথিবীর। মনুষ্যজাতিকে পাশবিক না হয়ে আরও বেশী পরিমাণে মানবিক হয়ে উঠতে হবে।

File Details::
File Name: প্রতিবেদন পর্ব-৫
File Format: PDF
No. of Pages: 2
File Size: 455 KB

Click Here to Download

Friday, May 8, 2026

Friday, May 08, 2026

১০টি বাংলা সারমর্ম বা সারাংশ লিখন উদাহরণ PDF

১০টি বাংলা সারমর্ম বা সারাংশ লিখন উদাহরণ PDF


বাংলা সারমর্ম বা সারাংশ লিখন উদাহরণ PDF Download
বাংলা সারমর্ম বা সারাংশ লিখন
নমস্কার বন্ধুরা,
আজ আমরা ১০টি বাংলা সারমর্ম বা সারাংশ লিখন উদাহরণ PDF আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেগুলি WBCS, Clerkship Main, ICDS Main পরীক্ষার জন্য বেশ উপযোগী| এটি Bengali Summary Writing বা Bengali Precis Writing হিসাবেও পরিচিত| এইভাবে আমরা বিভিন্ন পর্বে একাধিক সারাংশ প্রদান করবো| আপনাদের অনুরোধ করা হচ্ছে এগুলি ডাউনলোড করে বাড়িতে প্র্যাকটিস করার জন্য |

             যেকোনো Descriptive Exam-এ বাংলা সারাংশ বা সারমর্ম লিখন একটা গুরুত্বপূর্ণ অংশ, তাই আজকের পর্বটি ডাউনলোড করে নিন একদম বিনামূল্যে|


File Details::
File Name:১০টি বাংলা সারমর্ম বা সারাংশ
File Format: PDF
No. of Pages:3
File Size:407 KB

Click Here to Download

Friday, May 08, 2026

ধ্বনি পরিবর্তন MCQ PDF | Dhoni Poriborton

ধ্বনি পরিবর্তন MCQ প্রশ্ন উত্তর PDF

ধ্বনি পরিবর্তন MCQ PDF
ধ্বনি পরিবর্তন
নমস্কার বন্ধুরা,
আজ ধ্বনি পরিবর্তন MCQ PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে ধ্বনি পরিবর্তন সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে পড়ার সুবিধার্থে। Primary TET, Tripura TET, SSC ইত্যাদি পরীক্ষায় বাংলা ব্যাকরণের অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন আসবেই। সুতরাং এই পিডিএফটি সংগ্রহ করে প্র্যাকটিস করতে থাকুন।

ধ্বনি পরিবর্তন MCQ

প্রশ্নঃ সমীভবনের অপর নাম কী?
ক. অসমীভবন
খ. সমীকরণ
গ. স্বরভক্তি

ঘ. স্বরসঙ্গতি

প্রশ্নঃ কোনটি অপিনিহিতির উদাহারণ?
ক. হর্ষ > হরিষ
খ. আজি > আইজ
গ. ধাই > দাই
ঘ. করিয়া > কইরা > করে


প্রশ্নঃ শ্লোক > শোলক কোন ধরনের ধ্বনির পরিবর্তন?
ক. স্বরভক্তি
খ. অপিনিহিতি
গ. স্বরসঙ্গতি
ঘ. বর্ণদ্বিত্ব

প্রশ্নঃ স্বরসঙ্গতিকে ইংরেজিতে কি বলে?
ক. Vowel harmony
খ. Umlaut
গ. Vowel apenthesis
ঘ. Vowel sequence

প্রশ্নঃ কোনটি অন্তস্বরাগমের উদাহারণ?
ক. সাউট
খ. আস্পর্ধা
গ. স্বপন
ঘ. বেঞ্চি.......................

এইভাবেই ধ্বনি পরিবর্তনের সেটটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: ধ্বনি পরিবর্তন MCQ
File Format: PDF
No. of Pages: 12
File Size: 284 KB

Click Here to Download

Friday, April 17, 2026

Friday, April 17, 2026

Pod Poriborton Talika PDF | পদ পরিবর্তন

Pod Poriborton Talika PDF | পদ পরিবর্তন

Pod Poriborton Talika PDF | পদ পরিবর্তন
Pod Poriborton-পদ পরিবর্তন
নমস্কার বন্ধুরা,
Pod Poriborton Talika PDFটি ডাউনলোড করে নিন, যেটিতে বিশেষ্য থেকে বিশেষণ পদ পরিবর্তন তালিকা দেওয়া রয়েছে, যা পরীক্ষায় আসা Pod Poriborton-এর প্রশ্ন গুলি অনায়াসেই দক্ষতার সাথেই সঠিক দিতে পারবেন| তাই দেরী না করে নীচ থেকে তালিকাটি পড়ে নিন এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নিন| 
বিশেষ্যবিশেষণ
মনমানসিক
বাঁকবাঁকা
অরণ্যআরণ্য
বাঘবাঘা
ভারতভারতি
আসমানআসমানি
সরকারসরকারি
দালালদালালি
ইহঐহিক
দিনদৈনিক
মুখমৌখিক
অঙ্গআঙ্গিক
গর্বগর্বিত
ভয়ভীত
খর্বখর্বিত
পুষ্পপুষ্পিত
নিয়মনিয়মিত
বর্জনবর্জনীয়
বরণবরণীয়
গ্রহণগ্রহনীয়
পানপানীয়
মুঘলমোঘলাই
ঢাকাঢাকাই
চোরচোরাই
যাচযাচাই
ভূতভূতুড়ে
পাথরপাথুরে
কাঠকাঠুরে
হাতহাতুড়ে
তন্দ্রাতন্দ্রালু
লাঠিলাঠিয়াল
ভিক্ষাভিখারী
জুয়াজুয়াড়ি
হিংসাহিংসুক
নিন্দানিন্দুক
লাজলাজুক
প্রেমপ্রেমিক
পতনপতিত
অধ্যয়নঅধীত
ইতিহাসঐতিহাসিক
নুননোনতা, নোনা
ধনধনী
নীতিনৈতিক
দেশদেশি
ঐক্যএক
নিশানৈশ্য
অগ্নিআগ্নেয়
কর্মকর্মঠ
অভ্যাসঅভ্যস্ত
উপকারউপকৃত
ন্যায়ন্যায্য
অধুনাআধুনিক
অনুরাগঅনুরক্ত
পশমপশমি
হরণহৃত
পুরপৌর

File Details::
File Name:Pod Poriborton-পদ পরিবর্তন
File Format: PDF
No. of Pages:3
File Size: 1.23 MB

Click Here to Download

Friday, April 17, 2026

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ তালিকা PDF || Somocharit Vinnarthok Sobdo

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ সমূহ PDF

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ তালিকা PDF
সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ
নমস্কার বন্ধুরা,
আজ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে গুরুত্বপূর্ণ সম-উচ্চারিত ভিন্নার্থক গুলির একটি সুন্দর লিস্ট দেওয়া হয়েছে। বিভিন্ন চাকরির পরীক্ষায় ব্যাকরণের অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন আসেই। তাই এই পিডিএফটি সংগ্রহ করে পড়তে থাকুন।

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ PDF

অন্ন - (ভাত) — দ্রব্যমূল্যের উর্ধ্ব গতিতে মানুষের মুখে অন্ন ওঠা দায়।

অন্য -(অপর) — সংস্কার, সংস্কার বাদ দিয়ে দুটো অন্য কথা বল।

অর্ঘ -(মূল্য) — তোমার একাজের অর্ঘ দেওয়ার সাধ্য আমার নাই।

অর্ঘ্য -(পূজার উপকরণ)   — মানুষের জন্য কাজ করলে তারা তোমার পায়ের কাছে অর্ঘ্য সাজাবে।

অশ্ব -(ঘোড়া)  — শুয়ে পড়ো, অশ্বের মতো দাঁড়িয়ে ঘুমিয়ো না।

অশ্ম -(পাথর)  — অশ্মে মাথা ঠুকে লাভ নাই, চল বাড়ি যাই।

সাড়া -(সংকেত)  — বিড়ালের সাড়া পেয়ে ইঁদুরটি পালিয়ে গেল।

সারা -(সমাপ্ত)  — কাজ সারা হলেই ঘরে ফিরব।

শীত- (শীতল)  — উত্তরবঙ্গে শীত বেশি পড়ে।

সিত -(সাদা) — সিত কাগজে ইচ্ছামত লেখা হয় না।

লক্ষণ -(চিহ্ন) — নিয়মিত লেখাপড়া করা ভালো ছাত্রের লক্ষণ।

লক্ষ্মণ -(রামের ভাই)  — রাম লক্ষ্মণ সহোদয়।

যোগ্য -(উপযুক্ত) — মন্ত্রীর ছেলে চোর যোগ্য বাপের যোগ্য পুত্র বটে।

যজ্ঞ  -(যাগ, উৎসব) — বিজয় দিবস বাঙালিদের মিলনযজ্ঞ।

মুখ -(বদন) — পাকিস্তানের বিরুদ্ধে জিতে ক্রিকেটাররা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে।

মুক -(বোবা) — মুক মানুষ কথা বলতে পারে না।

বিনা -(ব্যতীত)  — বিনা কারণে কার্য হয় না।

বীণা -(বাদ্যযন্ত্র) — বীণার সুরে মানুষ আনন্দ পায়।

পরা -(পরিধান)  — আদিম মানুষ কাপড় পরত না।

পড়া -(পাঠ করা) — বই পড়া মজার কাজ।

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের তালিকাটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ
File Format: PDF
No. of Pages: 15
File Size: 509 KB

Click Here to Download

Friday, April 17, 2026

রবীন্দ্রনাথের উৎসর্গীকৃত গ্রন্থ তালিকা PDF || Book Dedicated By Rabindranath

রবীন্দ্রনাথের উৎসর্গীকৃত রচনার তালিকা PDF

রবীন্দ্রনাথের উৎসর্গীকৃত গ্রন্থ তালিকা PDF
রবীন্দ্রনাথের উৎসর্গ করা গ্রন্থ
Hello Aspirants,
আজ রবীন্দ্রনাথের উৎসর্গীকৃত গ্রন্থ তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে রবীন্দ্রনাথের উৎসর্গ করা কাব্য, প্রবন্ধ ও নাটকের নাম ও উৎসর্গীকৃত ব্যক্তির নাম দেওয়া আছে। বাংলা সাহিত্য সম্পর্কিত বিষয় হিসাবে SSC, TET ও অন্যান্য যাবতীয় পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে। যেমন:- অচলায়তন নাটকটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ বলাকা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করে লিখেছিলেন? ইত্যাদি।

রবীন্দ্রনাথের উৎসর্গীকৃত রচনা

রচনা প্রকৃতি উৎসর্গীকৃত ব্যক্তি
গীতাঞ্জলী কাব্য WB Yeats
বলাকা কাব্য উইলি পিয়ারসন
নৈবেদ্য কাব্য দেবেন্দ্রনাথ ঠাকুর
ভগ্ন হৃদয় কাব্য কাদম্বরী দেবী
খেয়া কাব্য জগদীশচন্দ্র বসু
সোনার তরী কাব্য দেবেন্দ্রনাথ ঠাকুর
সেঁজুতি কাব্য নীলরতন সরকার
কড়ি ও কোমল কাব্য সত্যেন্দ্রনাথ ঠাকুর
পরিশেষে কাব্য অতুল প্রসাদ সেন
গোরা উপন্যাস রথীন্দ্রনাথ ঠাকুর
বৌঠাকুরানীর হাট উপন্যাস সৌদামিনী দেবী
ঘরে বাইরে উপন্যাস প্রমথ চৌধুরী
পঞ্চভূত প্রবন্ধ জগদীন্দ্রনাথ রায়
বিশ্ব পরিচয় প্রবন্ধ সত্যেন্দ্রনাথ বসু
রাজা ও রানী নাটক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
অচলায়তন নাটক যদুনাথ সরকার
প্রকৃতির প্রতিশোধ নাটক কাদম্বরী দেবী
বিসর্জন নাটক সুরেন্দ্রনাথ ঠাকুর
মায়ার খেলা নাটক সরলা রায়
বসন্ত গীতিনাট্য নজরুল ইসলাম

উৎসর্গীকৃত গ্রন্থের তালিকাটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: রবীন্দ্রনাথের উৎসর্গীকৃত গ্রন্থ
File Format: PDF
No. of Pages: 2
File Size: 153 KB

Click Here to Download

Sunday, March 15, 2026

Sunday, March 15, 2026

600+ বিপরীত শব্দ তালিকা PDF | Biporit Shobdo

বিপরীত শব্দ তালিকা PDF

৬০০ বিপরীত শব্দ তালিকা PDF | Biporit Shobdo Download
বিপরীত শব্দ তালিকা 
Hello Friends,
আজ ৬০০ বিপরীত শব্দ তালিকা PDFটি প্রদান করছি, যেটিতে পরীক্ষায় আসার মত গুরুত্বপূর্ণ বিপরীত শব্দের তালিকা সুন্দরভাবে দেওয়া হয়েছে। Primary TET, CTET, Abgari Police, ICDS পরীক্ষার বাংলা বিষয়ের অংশটিতে এবং ব্যাকরণে বিপরীত শব্দ একটি বিশেষ অংশ। তাই এই তালিকাটি মুখস্ত রাখা খুবই দরকার।

বিপরীত শব্দ pdf

কিছু নমুনা বিপরীত শব্দ::

❏ অল্প—বিস্তর
❏ আয়—ব্যয়
❏ আরম্ভ—শেষ
❏ কাঁচা—পাকা
❏ চঞ্চল—স্থির
❏ বাঁচা—মরা
❏ তরুণ—বৃদ্ধ
❏ সত্য—মিথ্যা
❏ দূর—নিকট
❏ স্বাধীন—পরাধীন
❏ নূতন—পুরাতন
❏ উদয়—অস্ত
❏ ঊর্ধ্ব—অধঃ
❏ একাল—সেকাল
❏ ইচ্ছা—অনিচ্ছা
❏ পুরুষ—নারী
❏ জন্ম—মৃত্যু
❏ শত্রু—মিত্র
❏ দেনা—পাওনা
❏সুশ্রী—বিশ্রী
❏ নরম—কঠিন
❏ হার—জিত
❏ আসল—নকল
❏ আপন—পর
❏ আত্মীয়—অনাত্মীয়
❏ খারাপ—ভাল
❏ ছেলে—বুড়াে
❏ যােগ—বিয়ােগ
❏ দুরন্ত—শান্ত
❏ সুখ—দুঃখ
❏ ধনী—দরিদ্র
❏ হাসি—কান্না
❏ সরু—মােটা

বিপরীত শব্দের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে রয়েছে

File Details::
File Name:গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ 
File Format: PDF
No. of Pages:9
File Size:3.79 MB

Click Here to Download

Sunday, March 15, 2026

বিভিন্ন উপন্যাসের রচয়িতা তালিকা PDF || উপন্যাস ও রচয়িতা

বিখ্যাত উপন্যাসের রচয়িতার নাম তালিকা

বিখ্যাত উপন্যাসের রচয়িতা
উপন্যাসের রচয়িতা
নমস্কার বন্ধুরা,
আজ বিখ্যাত উপন্যাসের রচয়িতা PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে বাংলার বিখ্যাত উপন্যাস ও তাদের লেখকের নামের তালিকা দেওয়া হয়েছে। প্রাইমারি, আপার প্রাইমারি টেট, পুলিশ ও অন্যান্য চাকরীর পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- গোরা উপন্যাসের রচয়িতা কে? দেবদাস উপন্যাস কার লেখা? ইত্যাদি।

বিভিন্ন উপন্যাসের রচয়িতা

উপন্যাসের নামরচয়িতা
গোরা রবীন্দ্রনাথ ঠাকুর
শেষের কবিতারবীন্দ্রনাথ ঠাকুর
চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর
ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর
মৃত্যুক্ষুধা নজরুল ইসলাম
পথের দাবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
চরিত্রহীন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
পরিণীতাশরৎচন্দ্র চট্টোপাধ্যায়
পথের পাঁচালি বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
আরণ্যক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গণদেবতা তারাশংকর বন্দোপাধ্যায়
হাজার চুরাশির মা মহাশ্বেতা দেবী
অরণ্যের অধিকার মহাশ্বেতা দেবী
প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবী
সুবর্ণলতা আশাপূর্ণা দেবী
প্রথম আলো সুনীল গঙ্গোপাধ্যায়
সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায়
অরণ্যের দিনরাত্রি সুনীল গঙ্গোপাধ্যায়
দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
আনন্দ মঠবঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
কপালকুণ্ডলাবঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
ভূবনসোম বলাইচাঁদ মুখোপাধ্যায়
পদ্মা নদীর মাঝি মাণিক বন্দোপাধ্যায়
পুতুল নাচের ইতিকথামাণিক বন্দোপাধ্যায়
আলালের ঘরের দুলাল প্যারীচাঁদ মিত্র
হুতুম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহ
কামনা বাসনা সমরেশ বসু
কোনি মতি নন্দী
ছোটবাবু মতি নন্দী
হাঁসুলি বাঁকের উপকথাতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সাহেব বিবি গোলাম বিমল মিত্র
ব্যোমকেশ সমগ্র শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
তুঙ্গভদ্রার তীরে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
ফেলুদা সমগ্র সত্যজিত রায়
টেনিদা সমগ্র নারায়ণ গঙ্গোপাধ্যায়
ঘুনপোকা শীর্ষেন্দু মুখোপাধ্যায়
বেদের মেয়ে হরপ্রসাদ শাস্ত্রী
তিতাস একটি নদীর নামঅদৈত্য মল্লবর্মন

উপন্যাসের রচয়িতাদের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: বিখ্যাত উপন্যাসের লেখক
File Format: PDF
No. of Pages: 3
File Size: 329 KB

Click Here to Download

Sunday, March 15, 2026

সারাংশ ও সারমর্ম লিখন বই PDF | নিয়ম ও উদাহরণ সহযোগে আলোচনা

সারাংশ ও সারমর্ম লিখন বই PDF | নিয়ম ও উদাহরণ সহযোগে আলোচনা 

সারাংশ ও সারমর্ম লিখন বই PDF | নিয়ম ও উদাহরণ সহযোগে আলোচনা
সারাংশ ও সারমর্ম লিখন

সারাংশ ও সারমর্ম কী?

একটি রচনা নানা কারণে দীর্ঘ হতে পারে। বিষয়ের কারণে সেখানে যুক্ত হতে পারে উদাহরণ, উপমা ও দৃষ্টান্তের বাহুল্য। ঘটনার ঘনঘটাও বিচিত্র নয়। বিষয়ের প্রাসঙ্গিকতায় এসব কিছুই হয়তো মানিয়ে যায়। কিন্তু সারাংশ রচনার ক্ষেত্রে এসব বাহুল্য একেবারে পরিতাজ্য। সেখানে অতিরিক্ত অলংকার বাদ দিয়ে সহজ সরল ভাষায় বক্তব্য তুলে ধরতে হবে। মোট কথা, কোনো লেখা ছোট আকারে আকর্ষনীয় ভাষায় প্রকাশ করার নামই সারাংশ বা সারমর্ম। কবিতার ক্ষেত্রে এই সংক্ষিপ্তকরণকে বলা হয় সারমর্ম এবং গদ্যের ক্ষেত্রে একে সারাংশ হিসাবে অভিহিত করা হয়। লেখক বা কবির যে কোনো রচনায় থাকতে পারে বিভিন্ন রকম উদাহরণ, উপমা দৃষ্টান্ত, একটি নির্দিষ্ট বিষয়ের উপর বিস্তারিতভাবে লিখিত বিষয়টির অন্তর্নিহিত ভাব কোনো রকম বাহুল্য ছাড়া সহজ-সরল ও সাবলীলভাবে সংক্ষেপে আকর্ষনীয় করে প্রকাশ করাকে সারাংশ বা সারমর্ম বলে।

সারাংশ বা সারমর্ম লেখার নিয়ম

. নির্ধারিত অংশটি বার বার পড়ে মূল বক্তব্য অনুধাবন করতে হবে
. মূল অংশে যেসব অপ্রয়োজনীয় উপমা, অলংকার, দৃষ্টান্ত আছে সারাংশে তা বাদ দিয়ে আসল কথাটা লিখতে হবে
. একই কথার পুনরাবৃত্তি করা যাবে না। তেমনি প্রয়োজনীয় অংশও বাদ দেওয়া যাবে না।
. সারাংশ খুব ছোট বা খুব বড় হবে না । মূল অংশের চেয়ে তা অবশ্যই আকারে ছোট হবে।
. বক্তব্যের বর্ণনায় বিশেষণ, ক্রিয়াপদ, অলংকার, উপমা, রূপক ইত্যাদী অবান্তর। বাহুল্য বাদ দিয়ে মূল বিষয়টি সরাসরি লিখতে হবে।
. মূল বিষয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো বিষয় সারাংশে অবতারণা করা যাবে না। অনুমান নির্ভর কোনো ব্যাখ্যাও বাঞ্ছনীয় নয়।
. সারমর্ম কিংবা সারাংশ রচনার ভাষা মূলের অনুগামী হওয়া প্রয়োজন। সহজ-সরল মৌলিক ভাষায় বিষয়টি এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে সবার কাছে বিষয়টি সহজবোধ্য হয়।
. উদ্ধৃত রচনায় একাধিক বিষয় থাকলে তা সংক্ষেপে উল্লেখ করতে হবে এবং মূল বিষয়টি থেকে যাতে রচিত অংশটি সরে না আসে সেদিকে সজাগ থাকতে হবে
. শব্দ ও বাক্য প্রয়োগে সংযমতা অবলম্বন করতে হবে। একাধিক বিশেষণ প্রয়োগ বাঞ্ছনীয় নয়।
১০. কোনো সাংকেতিক বিষয় থাকলে তার তত্ত্ব বের করতে হবে। ব্যক্তি বা বস্তু সম্পর্কে পরস্পর বিরোধী বক্তব্য থাকলে দুই পক্ষের বক্তব্য আলাদাভাবে প্রকাশ করতে হবে।
১১. একটি] অনুচ্ছেদে লিখতে হবে।
১২. মূল ভাবের বাইরে গিয়ে ব্যক্তিগত মতামত বা মন্তব্য প্রকাশ করা যাবে না।
১৩. প্রথম বাক্যটি সহজ-সরল ও মূলভাবের প্রতি নির্দেশক হবে।
১৪. সারাংশ বা সারমর্মটি লেখা হলে কয়েকবার পড়ে নিশ্চিত হতে হবে যেন প্রয়োজনীয় কোনো ভাব বাদ না পড়ে।
১৫. সম্পূর্ণ উদ্ধৃতাংশের ১/৩ ভাগ লিখতে হবে

কিছু সারাংশের নমুনা::

আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের উপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচন্ড বেগে শুধুই আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে, মানুষ যদি এই মূঢ়তাকে জয় করতে না পারে তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে, যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই; এবার উঠবার সিঁড়িটি না খুঁজলেই নয়।

সারাংশ:: বর্তমান বিশ্বে মনুষ্যত্বের চেয়ে অর্থের হিংসা বড় হয়ে উঠেছে। ফলে মানব সমাজ এক চরম অধোগতির মুখে এসে ঠেকেছে। তা থেকে পরিত্রান পাওয়ার পর এখনই খুঁজতে হবে।


কোন সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি তোমার থাকে তাহলে তাদের সব বই ধ্বংস করো এবং সকল পণ্ডিতকে হত্যা করো, তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে। লেখক, সাহিত্যিক ও পন্ডিতেরাই জাতির আত্মা। এই আত্মাকে যারা অবহেলা করে তারা বাঁচে না। দেশকে বা জাতিকে উন্নত করতে চেষ্টা করবে, সাহিত্যের সাহায্যেই তা করতে হবে। মানব মঙ্গলের জন্য যত অনুষ্ঠান আছে, তার মধ্যে এটাই প্রধান ও সম্পূর্ণ। জাতির ভেতর সাহিত্যের ধারা সৃষ্টি কর, আর কিছুর আবশ্যকতা নেই।

সারাংশ:: কোন সভ্য জাতির উন্নয়নের প্রধান মাপ হলো তাদের সাহিত্য অনুশীলন ও বুদ্ধিজীবীদের শ্রদ্ধা প্রদর্শন। কারণ বুদ্ধিজীবীগণই জাতির প্রাণ। জাতির কল্যাণের জন্য উন্নত সাহিত্যের ধারা সৃষ্টি করতে হবে।
এইভাবেই একধিক সারাংশ ও সারমর্ম পিডিএফে দেওয়া আছে'


File Details::
File Name:সারাংশ ও সারমর্ম লিখন বই
File Format: PDF
No. of Pages:18
File Size: 2.95 MB

Click Here to Download

Tuesday, March 3, 2026

Tuesday, March 03, 2026

কবি সাহিত্যিকদের ছদ্মনাম তালিকা PDF

কবি-সাহিত্যিকদের ছদ্মনাম তালিকা PDF

কবি সাহিত্যিকদের ছদ্মনাম তালিকা PDF
কবি সাহিত্যিকদের ছদ্মনাম
নমস্কার বন্ধুরা,
আজ কবি সাহিত্যিকদের ছদ্মনাম তালিকা PDFটি শেয়ার করছি, যেটিতে বাংলা ভাষার প্রখ্যাত কবি, সাহিত্যিক, লেখকদের ছদ্মনামের তালিকা সুন্দরভাবে উপস্থাপন করা হল। যেসমস্ত পরীক্ষাতে বাংলা বিষয়টি আছে সেখানে এই ছদ্মনাম থেকে প্রশ্ন এসেই থাকে। যেমন:- পদাতিক কার ছদ্মনাম? কমলাকান্ত কার ছদ্মনাম ছিল? ইত্যাদি।

কবি সাহিত্যিকদের ছদ্মনাম

কবি-সাহিত্যিকছদ্মনাম
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়অনিলা দেবী
রবীন্দ্রনাথ ঠাকুরভানু সিংহ/আন্নাকালি পাকড়াশী
কাজী নজরুল ইসলামধুমকেতু/ব্যাঙাচি
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কমলাকান্ত
সুকুমার রায়তাতা
সুবোধ ঘোষকালপুরুষ/সুপান্থ
প্রেমেন্দ্র মিত্রকৃত্তিবাস
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ক্বচিৎ প্রৌঢ়
সুনীল গঙ্গোপাধ্যায়নীললোহিত
বিমল ঘোষমৌমাছি
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়হাবু শর্মা
কালীপ্রসন্ন সিংহহুতোম পেঁচা
মধুসূদন দত্তটিমোথি পেনপোয়েম
অখিল নিয়োগীস্বপন বুড়ো
প্রমথ চৌধুরীবীরবল
সমরেশ বসুকালকূট/ভ্রমর
প্রভাত কিরণ বসুকাকাবাবু
রাজশেখর বসুপরশুরাম
দেবব্রত মল্লিকভীষ্মদেব
নারায়ণ গঙ্গোপাধ্যায়সুনন্দ
বলাই চাঁদ মুখোপাধ্যায়বনফুল
নিহাররঞ্জন গুপ্তবানভট্ট
প্যারীচাঁদ মিত্রটেকচাঁদ ঠাকুর
দেবেশ রায়বেদুইন
বিনয় ঘোষকালপেঁচা
চারুচন্দ্র চক্রবর্তীজরাসন্ধ
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রবিরূপাক্ষ
বিনয় মুখোপাধ্যায়যাযাবর
সৈয়দ মুজতবা আলীসত্যপীর
আশুতোষ মুখোপাধ্যায়শ্রীবাস
নিখিল সরকারশ্রীপান্থ
অন্নদাশঙ্কর রায়লীলাময় রায়
শক্তি চট্টোপাধ্যায়রূপচাঁদ পক্ষী
প্রভাত কুমার মুখোপাধ্যায়রাধারানী দেবী
ললিত মুখোপাধ্যায়বিজ্ঞান ভিক্ষু
অশোক গুপ্তবিক্রমাদিত্য
বৈদ্যনাথ ভট্টাচার্য্যবাণীকুমার
সুভাষ মুখোপাধ্যায়পদাতিক/ঢোল গোবিন্দ
শক্তিপদ রাজগুরুপঞ্চমুখ
সত্যেন্দ্রনাথ দত্তনবকুমার/কিংশুক
অচিন্তকুমার সেনগুপ্তনীহারিকা দেবী
দীপেন্দ্র সান্যালনীলকন্ঠ
সুধীরকুমার রায়দেবদত্ত রায়
শরৎচন্দ্র পন্ডিতদাদাঠাকুর
শীর্ষেন্দু মুখোপাধ্যায়চন্দ্রহাঁস
ভবানী সেনগুপ্তচানক্য সেন
সতীনাথ ভাদুড়িচিত্রগুপ্ত
কিন্নর রায়শ্বেত কৃষ্ণ
বিমল করবিদুর
মতি নন্দীকালকেতু
জীবনানন্দ দাশশ্রী
নাদাপেটা হাঁদারামবিহারীলাল চট্টোপাধ্যায়
মোহিতলাল মজুমদারসত্য সুন্দর দাস
মধুসূদন মজুমদারদৃষ্টিহীন
প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়মানিক বন্দ্যোপাধ্যায়
মহাশ্বেতা দেবীসুমিত্রা দেবী
গৌরকিশোর ঘোষরূপদর্শী
শম্ভু মিত্রশ্রী সঞ্জীব
সাবিত্রী চট্টোপাধ্যায়অমিতাভ
অমৃতলাল বন্দ্যোপাধ্যায়অমিয়া দেবী
পরিমল গোস্বামীএককলমী
প্রাণতোষ ঘটকউদয় ভানু
রাম বসুকনিস্ক
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়গৌড় মল্লার
মনমোহন ঘোষচিত্ত গুপ্ত
সুজিত নাগদিলদার
ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়পাঁচু ঠাকুর
শৈলেশ দেবহুরূপী
প্রেমাঙ্কুর আতর্থীমহাস্থবির
দিনেশ গঙ্গোপাধ্যায়শ্রীভট্ট
সুনীতিকুমার চট্টোপাধ্যায়বীরভদ্র
তারাপদ রায়গ্রন্থকীট
বিমল মিত্রজাবালী
রাজা রামমোহন রায়শিবপ্রসাদ রায়

ছদ্মনামের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: ছদ্মনাম তালিকা
No. of Pages:5
File Size:520 KB

Click Here to Download