Bangladesh GK লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Bangladesh GK লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

রবিবার, আগস্ট ৩০, ২০২৬

বাংলাদেশের সংবিধান বই PDF | Constitution Of Bangladesh

বাংলাদেশের সংবিধান সম্পূর্ণ বই PDF Download: ইতিহাস, ধারা ও মূলনীতি

✍️ লেখক: Gouranga Ghorui | 🔄 শেষ আপডেট: ৩০ আগস্ট, ২০২৬
বাংলাদেশের সংবিধান সম্পূর্ণ বই PDF
বাংলাদেশের সংবিধান বই PDF ডাউনলোড করুন

যেকোনো স্বাধীন ও সার্বভৌম দেশের সর্বোচ্চ আইন হলো সে দেশের সংবিধান (Constitution)। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বিসিএস (BCS), ব্যাংক বা অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি থেকে শুরু করে, আইনের ছাত্র এবং একজন সচেতন নাগরিক হিসেবে নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশের সংবিধান বই PDF পড়া অত্যন্ত জরুরি।

অনলাইনে অনেকেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আপডেটেড পিডিএফ (Updated PDF) কপি খোঁজেন, কিন্তু অনেক সময় সঠিক ও স্পষ্ট কপি পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। আজকের এই পোস্টে আমরা বাংলাদেশের সংবিধান রচনার ইতিহাস, এর মূলনীতি, গুরুত্বপূর্ণ ধারা এবং সম্পূর্ণ বইটির পিডিএফ ডাউনলোড লিংক শেয়ার করেছি।

বাংলাদেশের সংবিধান রচনার সংক্ষিপ্ত ইতিহাস

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, একটি সদ্য স্বাধীন দেশের জন্য দ্রুততম সময়ে সংবিধান প্রণয়ন করা ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ। ১৯৭২ সালের ১১ এপ্রিল বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যবিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এই কমিটির নিরলস পরিশ্রমে সংবিধানের খসড়া তৈরি হয়।

বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য (একনজরে)

সরকারি চাকরির পরীক্ষায় (বিশেষ করে বিসিএস বাংলাদেশ বিষয়াবলী অংশে) সংবিধান থেকে প্রচুর প্রশ্ন আসে। নিচে সংবিধানের কিছু বেসিক তথ্য তুলে ধরা হলো:

খসড়া সংবিধান উত্থাপিত হয় ১২ অক্টোবর, ১৯৭২ সালে
গৃহীত বা পাস হয় ৪ নভেম্বর, ১৯৭২ (এজন্য ৪ নভেম্বর সংবিধান দিবস)
কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ (বিজয় দিবসের প্রথম বর্ষপূর্তিতে)
ভাগ বা অধ্যায় সংখ্যা মোট ১১টি
অনুচ্ছেদ বা ধারা সংখ্যা মোট ১৫৩টি
তফসিল সংখ্যা ৭টি
মূল ভাষা বাংলা ও ইংরেজি (বিরোধ দেখা দিলে বাংলা প্রাধান্য পাবে)

রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও মৌলিক অধিকার

বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার ৪টি মূলনীতির কথা বলা হয়েছে (অনুচ্ছেদ ৮)। এগুলো হলো— জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা।

অন্যদিকে, সংবিধানের তৃতীয় ভাগে (২৭ থেকে ৪৪ নং অনুচ্ছেদ) নাগরিকদের মৌলিক অধিকারের (Fundamental Rights) কথা বলা হয়েছে। আইনের দৃষ্টিতে সমতা, চলাফেরার স্বাধীনতা, বাক-স্বাধীনতা, এবং ধর্ম পালনের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ অধিকারগুলো এখানে সুরক্ষিত করা হয়েছে, যা প্রতিটি সচেতন নাগরিকের জানা উচিত।

কেন এই সংবিধান বইটি আপনার জন্য প্রয়োজন?

  • বিসিএস ও সরকারি চাকরির প্রস্তুতি: বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষায় সংবিধানের ধারা, সংশোধনী (Amendments) এবং তফসিল থেকে অনেক প্রশ্ন আসে।
  • বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ও ‘ঘ’ ইউনিট এবং আইন বিভাগে ভর্তির জন্য সংবিধানের মৌলিক বিষয়গুলো জানা আবশ্যক।
  • আইনজীবীদের রেফারেন্স: আইনের ছাত্র এবং প্র্যাকটিসিং আইনজীবীদের প্রতিদিনের রেফারেন্স হিসেবে এটি অপরিহার্য।
আপনার প্রস্তুতিকে আরও শানিত করতে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সম্পূর্ণ বইটির PDF নীচের ডাউনলোড লিঙ্ক থেকে এখনই সংগ্রহ করে নিন!

বাংলাদেশের সংবিধান বই PDF Download

PDF

Constitution of Bangladesh

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান (আপডেটেড)

Active Link
ফাইলের নাম
Constitution_of_Bangladesh.pdf
ফাইল সাইজ
183 KB
মোট পেজ
২০টি
ভাষা
বাংলা ও ইংরেজি
কোয়ালিটি
Clear Print
Download PDF

🔒 শতভাগ সুরক্ষিত ফাইল | সরাসরি ডাউনলোড

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

১. বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়?

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ৪ নভেম্বর, ১৯৭২ সালে গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর, ১৯৭২ সাল (প্রথম বিজয় দিবস) থেকে কার্যকর হয়। তাই ৪ নভেম্বর সংবিধান দিবস পালন করা হয়।

২. বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ ও ভাগ রয়েছে?

এই সংবিধানে মোট ১১টি ভাগ বা অধ্যায় এবং ১৫৩টি অনুচ্ছেদ বা ধারা রয়েছে। পাশাপাশি এতে ৭টি তফসিল অন্তর্ভুক্ত করা হয়েছে।

৩. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে?

বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত মোট ১৭ বার সংশোধন করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ সংশোধনীটি পাস হয় ২০১৮ সালে।

৪. এই PDF বইটি কি বিনামূল্যে ডাউনলোড করা যাবে?

হ্যাঁ, আপনি ওপরের 'Download PDF' বাটনে ক্লিক করে গুগল ড্রাইভের মাধ্যমে সরাসরি ও সম্পূর্ণ বিনামূল্যে বইটি ডাউনলোড করতে পারবেন।

শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

শুক্রবার, সেপ্টেম্বর ৩০, ২০২২

বাংলাদেশের জাতীয় বিষয়াবলী PDF || National Affairs of Bangladesh

বাংলাদেশের জাতীয় বিষয়াবলী তালিকা PDF

বাংলাদেশের জাতীয় বিষয়াবলী PDF
বাংলাদেশের জাতীয় বিষয়াবলী
নমস্কার বন্ধুরা,
আজ বাংলাদেশের জাতীয় বিষয়াবলী PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে বাংলাদেশের সমস্ত জাতীয় বিষয়াদি দেওয়া হয়েছে বাংলা ভাষায়। সরকারি, বেসরকারী ও কুইজ প্রতিযোগিতায় জাতীয় বিষয় থেকে প্রশ্ন এসেই থাকে; সেই কারণে আজকেই এই তথ্য গুলি পড়ে নিন।

বাংলাদেশের জাতীয় বিষয়াবলী

বাংলাদেশের জাতীয় সঙ্গীত কী?
Ans: আমার সোনার বাংলা

বাংলাদেশের জাতীয় ভাষা কোনটি?
Ans: বাংলা

বাংলাদেশের জাতীয় প্রতীক কী?
Ans: জলে ভাসমান শাপলা ফুল

বাংলাদেশের জাতীয় ফুলের নাম কী?
Ans: শাপলা

বাংলাদেশের জাতীয় ফল কোনটি?
Ans: কাঁঠাল

বাংলাদেশের জাতীয় গাছ কী?
Ans: আম

বাংলাদেশের জাতীয় পশু কোনটি?
Ans: রয়েল বেঙ্গল টাইগার

বাংলাদেশের জাতীয় মাছ কোনটি?
Ans: ইলিশ

বাংলাদেশের জাতীয় পাখির নাম কী?
Ans: দোয়েল

বাংলাদেশের জাতীয় খেলার নাম কী?
Ans: কাবাডি

বাংলাদেশের জাতীয় কবি কে?
Ans: নজরুল ইসলাম

বাংলাদেশের জাতীয় উৎসব কোনটি?
Ans: বাংলা নববর্ষ

বাংলাদেশের জাতীয় বন কোনটি?
Ans: সুন্দরবন

বাংলাদেশের জাতীয় বিমান বন্দর কোনটি?
Ans: হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর 

বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম কোনটি?
Ans: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

বাংলাদেশের জাতীয় পার্ক বা উদ্যান কোনটি?
Ans: ভাওয়াল জাতীয় উদ্যান

বাংলাদেশের জাতীয় জাদুঘর বা মিউজিয়াম কোনটি?
Ans: বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা

বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি?
Ans: বায়তুল মোকাররম জাতীয় মসজিদ

বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ কোনটি?
Ans: জাতীয় স্মৃতিসৌধ (National Martyrs Memorial), ঢাকা

বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা কোনটি?
Ans: ঢাকা চিড়িয়াখানা

জাতীয় বিষয়ের সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে রয়েছে

File Details::
File Name: বাংলাদেশের জাতীয় বিষয়াবলী
File Format: PDF
No. of Pages: 1
File Size: 187 KB

Click Here to Download

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৭, ২০২২

বাংলাদেশের ভৌগোলিক উপনাম সমূহ তালিকা PDF

বাংলাদেশের ভৌগোলিক উপনাম সমূহ PDF

বাংলাদেশের ভৌগোলিক উপনাম সমূহ PDF
ভৌগোলিক উপনাম সমূহ
নমস্কার বন্ধুরা,
আজ বাংলাদেশের ভৌগোলিক উপনাম PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে বাংলাদেশ সহ তার বিভিন্ন স্থানের উপনাম গুলি দেওয়া হয়েছে সুন্দরভাবে। সরকারি, বেসরকারী বা প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- নদীমাতৃক দেশ বলা হয় কাকে? ভাটির দেশ বলা হয় কাকে? ইত্যাদি।

বাংলাদেশের ভৌগোলিক উপনাম

উপনাম স্থান
নদীমাতৃক দেশ বাংলাদেশ
ভাটির দেশ বাংলাদেশ
সোনালী আঁশের দেশ বাংলাদেশ
মসজিদের শহর ঢাকা
রিক্সা নগরী ঢাকা
প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ
বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর
বারো আউলিয়ার দেশ চট্টগ্রাম
উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া
বাংলার শস্য ভান্ডার বরিশাল
বাংলার ভেনিস বরিশাল
হিমালয়ের কন্যা পঞ্চগড়
সাগর কন্যা কুয়াকাটা, পটুয়াখালী
সাগর দ্বীপ ভোলা
কুমিল্লার দুঃখ গোমতী
বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার
বাংলাদেশের কুয়েত সিটি খুলনা
পশ্চিমা বাহিনীর নদী ডাকাতিয়া বিল
বাংলাদেশের বানিজ্যিক রাজধানী চট্টগ্রাম
পাহাড়ি কন্যা বান্দরবন
বাংলার আমাজন রাতারগুল
প্রকৃতির রানী খাগড়াছড়ি

উপনামের তালিকাটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: বাংলাদেশের ভৌগোলিক উপনাম
File Format: PDF
No. of Pages: 2
File Size: 137 KB

Click Here to Download

বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২

বাংলাদেশের পাহাড় পর্বত তালিকা PDF || Hills & Mountains in Bangladesh

বাংলাদেশের পাহাড় পর্বত তালিকা PDF

বাংলাদেশের পাহাড় পর্বত তালিকা PDF
বাংলাদেশের পাহাড় পর্বত
Hello Aspirants,
আজ বাংলাদেশের পাহাড় পর্বত তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে সমস্ত পাহাড় ও পর্বতের নামের পাশাপাশি অবস্থান ও বিশেষত্ব উল্লেখ করা হলো। Bangladesh GK-এর অন্যতম একটি অংশ হিসাবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেমন:- বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? বাংলাদেশের দার্জিলিং নামে পরিচিত কোন পাহাড়? ইত্যাদি।

বাংলাদেশের পাহাড় পর্বত

বিজয়/তাজিংডং
অবস্থান: বান্দরবন
বিশেষত্ব: এটি বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা ১২৮০ মিটার

কেওক্রাডং
অবস্থান: বান্দরবন
বিশেষত্ব: এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা ১২৩০ মিটার

মোদকটং
অবস্থান: বান্দরবন
বিশেষত্ব: এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা ১০৫২ মিটার

সাকা হাফং পর্বতশৃঙ্গ
অবস্থান: বান্দরবন
বিশেষত্ব: সর্বপ্রথম এই শৃঙ্গ জয় করেন ইংরেজ পর্বতারোহী জিং ফুলেন। এই শৃঙ্গটির ওপর নাম সুন্দরচূড়া

চিম্বুক পাহাড়
অবস্থান: বান্দরবন
বিশেষত্ব: এটি কালাপাহাড়, পাহাড়ের রানী এবং বাংলাদেশের দার্জিলিং নামে পরিচিত

শিপ্পি/রামজু পাহাড়
অবস্থান: বান্দরবন
বিশেষত্ব: বম আদিবাসীদের বাসস্থান

আলুটিলা পাহাড়
অবস্থান: খাগড়াছড়ি
বিশেষত্ব: খাগড়াছড়ির সর্বোচ্চ পাহাড়

হিমছড়ি পাহাড়
অবস্থান: কক্সবাজার
বিশেষত্ব: এখানে ঠান্ডা জলের ঝরনা রয়েছে

সীতাকুন্ড পাহাড়
অবস্থান: চট্টগ্রাম
বিশেষত্ব: এখানে গরম জলের ঝরনা রয়েছে

বাটালি পাহাড়
অবস্থান: চট্টগ্রাম
বিশেষত্ব: চট্টগ্রাম শহরের সর্বোচ্চ পাহাড়

সম্পূর্ণ তথ্যটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: বাংলাদেশের পাহাড় ও পর্বত
File Format: PDF
No. of Pages: 1
File Size: 112 KB

Click Here to Download

বুধবার, ২৪ আগস্ট, ২০২২

বুধবার, আগস্ট ২৪, ২০২২

বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সমূহ তালিকা PDF || Research Centres of Bangladesh

বাংলাদেশের বিভিন্ন গবেষণা কেন্দ্র তালিকা PDF

বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সমূহ PDF
বাংলাদেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান
নমস্কার বন্ধুরা,
আজ বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সমূহ PDFটি আপনাদের শেয়ার করছি, যেটিতে বাংলাদেশের উল্লেখযোগ্য গবেষনা কেন্দ্র গুলির নাম ও অবস্থান দেওয়া আছে। বিভিন্ন সরকারি ও বেসরকারী চাকরির পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসতে পারে। যেমন:- বাংলাদেশের পাট গবেষণা কেন্দ্র কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ইত্যাদি।

বাংলাদেশের গবেষণা কেন্দ্র

গবেষনাগার জেলা
পাট গবেষণা ইনস্টিটিউট মানিক মিয়া এভিনিউ
পাট গবেষণা কেন্দ্র মানিকগঞ্জ
ধান গবেষণা ইনস্টিটিউট জয়দেবপুর, গাজীপুর
তুলা গবেষণা ইনস্টিটিউট যশোর
নদী গবেষণা কেন্দ্র ফরিদপুর
ডাল গবেষণা কেন্দ্র ঈশ্বরদী, পাবনা
ছাগল গবেষণা ইনস্টিটিউট সিলেট
মৎস্য গবেষণা কেন্দ্র ময়মনসিংহ
কলা গবেষণা ইনস্টিটিউট রামপাল, বাগেরহাট
মশলা গবেষণা কেন্দ্র বগুড়া
পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র খাগড়াছড়ি
তামাক গবেষণা ইনস্টিটিউট রংপুর
আম গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ
মহিষ গবেষণা ইনস্টিটিউট বাগেরহাট
পুষ্টি গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়
কুমির গবেষণাগার (নোনা জল) দুলহাজরা, কক্সবাজার
কুমির গবেষণাগার (মিঠা জল) ভালুকা, ময়মনসিংহ
তাঁত গবেষণা বোর্ড নরসিংদী
রাবার গবেষণা বোর্ড কক্সবাজার
রেশম গবেষণা কেন্দ্র রাজশাহী
হাঁস-মুরগী গবেষণা ইনস্টিটিউট নারায়নগঞ্জ
আলু গবেষণা ইনস্টিটিউট রংপুর
চামড়া গবেষণা ইনস্টিটিউট হাজারিবাগ, ঢাকা
বন গবেষণা কেন্দ্র চট্টগ্রাম
ইলিশ ও নদীর মাছ গবেষণা কেন্দ্র চাঁদপুর
চা গবেষণা কেন্দ্র শ্রীমঙ্গল, সিলেট
গম গবেষণা কেন্দ্র দিনাজপুর
গরু গবেষণা ইনস্টিটিউট সাভার
আখ গবেষণা কেন্দ্র ঈশ্বরদী, পাবনা
হরিণ গবেষণা ইনস্টিটিউট শরণখোলা, বাগেরহাট

গবেষণা প্রতিষ্ঠানের তালিকাটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: বাংলাদেশের বিভিন্ন গবেষণাগার
File Format: PDF
No. of Pages: 2
File Size: 116 KB

Click Here to Download

বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

বৃহস্পতিবার, আগস্ট ১৮, ২০২২

বাংলাদেশে কে কাকে শপথ বাক্য পাঠ করান || Oath of Office in Bangladesh

বাংলাদেশে কে কাকে শপথ বাক্য পড়ান

বাংলাদেশে কে কাকে শপথ বাক্য পাঠ করান
শপথ বাক্য পাঠ 
নমস্কার বন্ধুরা,
আজ বাংলাদেশে কে কাকে শপথ বাক্য পাঠ করান তালিকাটির PDF আপনাদের দিচ্ছি, যা আগত বিভিন্ন পরীক্ষা ও ক্যুইজ প্রতিযোগিতায় আসবে। সুতরাং দেরী না করে নিচ থেকে সম্পূর্ণ তালিকাটি পড়ে নিন আপনার প্রস্তুতির অংশ হিসাবে।

বাংলাদেশে কে কাকে শপথ বাক্য পাঠ করান

পদাধিকারী যিনি শপথ পড়ান
রাষ্ট্রপতি সংসদের স্পিকার
স্পিকার রাষ্ট্রপতি
ডেপুটি স্পিকার রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি
মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী রাষ্ট্রপতি
সংসদ সদস্যদের স্পিকার
প্রধান বিচারপতি রাষ্ট্রপতি
অন্যান্য বিচারপতি প্রধান বিচারপতি
নির্বাচন কমিশনার প্রধান বিচারপতি
মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক প্রধান বিচারপত
সিটি কর্পোরেশনের মেয়র প্রধানমন্ত্রী
সিটি কর্পোরেশনের কাউন্সিলর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী
পৌরসভার মেয়র-কাউন্সিলর বিভাগীয় কমিশনার
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা প্রশাসক
ইউনিয়ন মেম্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা
জেলা পরিষদের সদস্যরা পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী

বাংলাদেশে শপথ পড়ানোর তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: বাংলাদেশে কে কাকে শপথ পড়ান
File Format: PDF
No. of Pages: 1
File Size: 98.7 KB

Click Here to Download

বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

বৃহস্পতিবার, জুন ৩০, ২০২২

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান PDF || Padma Bridge GK in Bengali

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান PDF
পদ্মা সেতু সাধারণ জ্ঞান
Hello,,
আজ পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান সমূহ এখানে উপস্থাপন করা হলো, যেটিতে পদ্মা সেতুর খুঁটিনাটি তথ্য প্রদান করা হয়েছে। বিভিন্ন সরকারি, বেসরকারী চাকরির পরীক্ষা ও কুইজ প্রতিযোগিতায় সাম্প্রতিক ঘটনাবলীর অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে।

পদ্মা সেতু সম্পর্কে প্রশ্ন উত্তর

1.পদ্মা সেতুর প্রকল্পের নাম কী? 
উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু প্রকল্প

2.পদ্মা সেতুর  ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় কবে?
উত্তরঃ ২০০১ সালের ৪ঠা জুলাই

3.পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় কবে থেকে?
উত্তরঃ ৭ ডিসেম্বর ২০১৪ সালে

4.পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয় কবে?
উত্তরঃ ২৩শে জুন ২০২২

5.কত তারিখে পদ্মা সেতু উদ্বোধন করা হবে? 
উত্তরঃ ২৫শে জুন ২০২২

6.পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 
উত্তরঃ ৬.১৫ কি.মি.

7.পদ্মা সেতুর প্রস্থ কত? 
উত্তরঃ ১৮.১৮ মিটার

8.পদ্মা সেতুর লেন কয়টি?
উত্তরঃ ৪টি

9.পদ্মা সেতুর পিলার সংখ্যা কত? 
উত্তরঃ ৪২ টি

10.পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তরঃ ৮১টি

11.পদ্মা সেতুর স্পান কতটি? 
উত্তরঃ ৪১ টি

12.পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা কত? 
উত্তরঃ ২৬৪ টি

13.পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তরঃ ৩৮৩ ফুট

14.জল স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তরঃ ৬০ ফুট বা ১৮ মিটার

15.পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী? 
উত্তরঃ চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ

16.পদ্মা সেতুর বিশ্বের কততম সেতু?
উত্তরঃ ১১ তম

17.পদ্মা সেতুর ডিজাইনার কে? 
উত্তরঃ AECOM

18.পদ্মা সেতুর লিড ডিজাইনার কে ছিলেন?
উত্তরঃ ব্রিটিশ নাগরিক রবিন শ্যাম

19.পদ্মা সেতুর অবস্থান কতটি জেলা নিয়ে? 
উত্তরঃ ৩ টি জেলা নিয়ে(মুন্সিগঞ্জ, শরীয়তপুর, ও মাদারীপুর)

20.পদ্মা কতটি জেলার সাথে সংযোগ হয়েছে?
উত্তরঃ ২১ টি জেলা

21.পদ্মা সেতুর ধরন কেমন? 
উত্তরঃ দ্বিতলাবিশিষ্ট

22.পদ্মা সেতুর কোন তলা দিয়ে রেল যাতায়াত করবে?
উত্তরঃ নীচ বা প্রথম তলা

23.পদ্মা সেতুর পরিচালক কে? 
উত্তরঃ মোঃ শফিকুল ইসলাম

24.পদ্মা সেতুটি তৈরিতে কত কোটি টাকা খরচ হয়েছে?
উত্তরঃ ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা

25.পদ্মা সেতুর প্যানেলের সভাপতির নাম কী?
উত্তরঃ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী

26.পদ্মা সেতুর আয়ুস্কাল কত বছর নির্ধারণ করা হয়েছে?
উত্তরঃ ১০০  বছর

27.পদ্মা সেতুর  ভূমিকম্প সহনশীলতার মাত্রা কত?
উত্তরঃ রিখটার স্কেলে ৯

28.পদ্মা সেতুতে কাজ করা প্রথম বাঙালী মহিলা প্রকৌশলী কে?
উত্তরঃ ইশরাত জাহান ইশি

সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে আছে

File Details::
File Name: পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
File Format: PDF
No. of Pages: 2
File Size: 169 KB

Click Here to Download

বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২

বাংলাদেশের নদী তীরবর্তী শহর তালিকা PDF

বাংলাদেশের নদী তীরবর্তী শহর তালিকা

বাংলাদেশের নদী তীরবর্তী শহর তালিকা PDF
নদী তীরবর্তী শহর
Hello Friends,
আজ বাংলাদেশের নদী তীরবর্তী জেলা শহর তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে বাংলাদেশের নদীর তীরে অবস্থিত শহর গুলির নাম দেওয়া হয়েছে। বাংলাদেশ জিকের অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন আসবেই পরীক্ষাতে। যেমন:- ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? রাজশাহী কোন নদীর তীরবর্তী শহর? ইত্যাদি।

বাংলাদেশের নদী তীরবর্তী শহর

শহরের নাম যে নদীর তীরবর্তী
ঢাকা বুড়িগঙ্গা
রাজশাহী পদ্মা
খুলনা ভৈরব, রূপসা
সিলেট সুরমা
বরিশাল কীর্তনখোলা
পঞ্চগড়, বগুড়া করতোয়া
টুঙ্গিপাড়া বাইগার
ঠাকুরগাঁও টাঙ্গন
দিনাজপুর পুনর্ভবা
রংপুর, গাইবান্ধা ঘাঘট
চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা
লালমনিরহাট তিস্তা
কুড়িগ্রাম ধরলা
সিরাজগঞ্জ যমুনা
কুষ্টিয়া গড়াই
গোপালগঞ্জ মধুমতি
নড়াইল চিত্রা
চাঁদপুর মেঘনা
ব্রাহ্মনবাড়িয়া তিতাস
নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা
গাজীপুর তুরাগ
মাদারীপুর আড়িয়াল খাঁ
মৌলভীবাজার মনু
চট্টগ্রাম, রাঙামাটি কর্ণফুলী
বান্দরবার শংখ বা সাঙ্গু
খাগড়াছড়ি চেঙ্গী
কুমিল্লা গোমতী
ঝিনাইদহ নবগঙ্গা
যশোর কপোতাক্ষ, ভৈরব, ভদ্রা
টাঙ্গাইল যমুনা, ধলেশ্বরী, বংশী
পাবনা ইছামতি

সম্পূর্ণ তালিকাটি পিডিএফে পেয়ে যাবেন

File Details::
File Name: বাংলাদেশের নদী তীরবর্তী শহর
File Format: PDF
No. of Pages: 2
File Size: 306 KB

Click Here to Download