Breaking

Showing posts with label Indian Constitution. Show all posts
Showing posts with label Indian Constitution. Show all posts

Friday, July 10, 2026

Friday, July 10, 2026

পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রশ্ন উত্তর PDF | ভারতের পঞ্চায়েতিরাজ ব্যবস্থা

ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন উত্তর PDF

ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রশ্ন উত্তর PDF
ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রশ্ন উত্তর PDF

ভারতের পঞ্চায়েতিরাজ ব্যবস্থা (Panchayati Raj System in India) থেকে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (WBCS), ক্লার্কশিপ, পুলিশ (WBP/KP), গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় প্রতি বছরই প্রশ্ন আসে। সংবিধানের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়টি পরীক্ষার জন্য কীভাবে পড়তে হবে এবং কোন তথ্যগুলো মনে রাখতে হবে, তা নিয়েই আমাদের আজকের এই ব্লগপোস্ট।

➤ ভারতের সংবিধানে নির্দেশমূলক নীতি (DPSP)-এর অন্তর্গত ৪০ নং অনুচ্ছেদে (Article 40) গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছিল। পরবর্তীতে এই ব্যবস্থাকে সাংবিধানিক রূপ দেওয়া হয়।

পঞ্চায়েতিরাজ ব্যবস্থার ঐতিহাসিক পটভূমি

ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন বা পঞ্চায়েতিরাজ ব্যবস্থার রূপরেখা তৈরি করার জন্য ভারত সরকার বিভিন্ন সময়ে একাধিক কমিটি গঠন করেছিল। নিচের টাইমলাইনটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ:
১৯৫৭

বলবন্ত রাই মেহতা কমিটি

এই কমিটি সর্বপ্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েতিরাজ ব্যবস্থার (Three-tier system) সুপারিশ করে: ১. গ্রাম পঞ্চায়েত (গ্রাম স্তর), ২. পঞ্চায়েত সমিতি (ব্লক স্তর) এবং ৩. জেলা পরিষদ (জেলা স্তর)।

১৯৭৭

অশোক মেহতা কমিটি

এই কমিটি ত্রিস্তরীয় ব্যবস্থার পরিবর্তে দ্বি-স্তরীয় পঞ্চায়েতিরাজ ব্যবস্থার (Two-tier system) সুপারিশ করেছিল (মণ্ডল পঞ্চায়েত এবং জেলা পরিষদ)।

১৯৮৫

জি. ভি. কে. রাও কমিটি

পরিকল্পনা কমিশন দ্বারা নিযুক্ত এই কমিটি গ্রামীণ উন্নয়নের জন্য জেলা পরিষদকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলে।

১৯৮৬

এল. এম. সিংভি কমিটি

রাজীব গান্ধী সরকারের আমলে গঠিত এই কমিটি প্রথম পঞ্চায়েতিরাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা (Constitutional Status) দেওয়ার সুপারিশ করে।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য: ১৯৫৯ সালের ২রা অক্টোবর ভারতের প্রথম রাজ্য হিসেবে রাজস্থানের নাগৌর জেলায় পঞ্চায়েতিরাজ ব্যবস্থার সূচনা হয়। দ্বিতীয় রাজ্য ছিল অন্ধ্রপ্রদেশ।

৭৩ তম সংবিধান সংশোধনী আইন, ১৯৯২ (73rd Amendment Act)

১৯৯২ সালের ৭৩ তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতিরাজ ব্যবস্থাকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এটি ১৯৯৩ সালের ২৪শে এপ্রিল থেকে কার্যকর হয় (তাই ২৪শে এপ্রিল জাতীয় পঞ্চায়েত দিবস পালিত হয়)।
বিষয় বিবরণ
সংবিধানের অংশ Part IX (৯ নম্বর অংশ) যুক্ত করা হয়।
তফসিল বা Schedule একাদশ তফসিল (11th Schedule) যুক্ত করা হয়।
মোট কার্যক্ষেত্র (Items) একাদশ তফসিলে পঞ্চায়েতের দায়িত্বের অধীনে ২৯টি বিষয় (29 items) রয়েছে।
সংবিধানের অনুচ্ছেদ Article 243 থেকে 243 O পর্যন্ত।

পশ্চিমবঙ্গের পঞ্চায়েতিরাজ ব্যবস্থা

📜

পঞ্চায়েত আইন

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন পাস হয় ১৯৭৩ সালে (West Bengal Panchayat Act, 1973)।

প্রথম নির্বাচন

পশ্চিমবঙ্গে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৮ সালে

ত্রিস্তরীয় কাঠামো

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা মূলত তিনটি স্তরে বিভক্ত:

১. গ্রাম পঞ্চায়েত (সর্বনিম্ন) ২. পঞ্চায়েত সমিতি (ব্লক) ৩. জেলা পরিষদ (সর্বোচ্চ)

ব্যতিক্রম (দার্জিলিং)

পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় কোনো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা নেই। সেখানে 'গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন' (GTA) কাজ করে।

🚺

মহিলাদের সংরক্ষণ

সংবিধানে ৩৩% সংরক্ষণের কথা বলা হলেও, পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েতে মহিলাদের জন্য ৫০% আসন সংরক্ষিত করেছে।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ (Important Articles) 

নিচের টেবিল থেকে সরাসরি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন অনুচ্ছেদে কী বলা হয়েছে:
অনুচ্ছেদ (Article) মূল বিষয়বস্তু
Article 243A গ্রামসভা গঠন (Gram Sabha)।
Article 243D তফসিলি জাতি (SC), উপজাতি (ST) এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণ।
Article 243I পঞ্চায়েতের আর্থিক অবস্থা পর্যালোচনার জন্য রাজ্য অর্থ কমিশন (State Finance Commission) গঠন।
Article 243K পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) গঠন।

ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা — গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

১. ভারতে পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর আছে?
উত্তর: ৩টি (গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ)
২. পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি?
উত্তর: গ্রাম পঞ্চায়েত
৩. ভারতবর্ষে প্রথম পঞ্চায়েতিরাজ কোথায় প্রবর্তন হয়েছিল?
উত্তর: রাজস্থানে (২রা অক্টোবর, ১৯৫৯ সালে রাজস্থানের নাগৌর জেলায়)
৪. সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ আছে?
উত্তর: 243-243(O) এবং আর্টিকেল ৪০-এও এর কথা বলা আছে।
৫. গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পদচ্যুত করতে পারেন কে?
উত্তর: এস.ডি.ও (S.D.O)
৬. গ্রাম পঞ্চায়েতের মিটিং কতদিন অন্তর অনুষ্ঠিত হয়?
উত্তর: ১ মাস অন্তর
৭. কত সালে অশোক মেহতা কমিটি গঠিত হয়েছিল?
উত্তর: ১৯৭৭ সালে (এই কমিটিতে দুটি স্তরের কথা বলা হয়েছিল - মণ্ডল পঞ্চায়েত এবং জেলা পরিষদ)
৮. বলবন্ত রায় মেহতা কমিটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: ১৯৫৭ সালে (এখানে ত্রিস্তরীয় ব্যবস্থার কথা বলা হয়েছিল)
৯. ৭৩তম সংবিধান সংশোধনী অনুযায়ী পঞ্চায়েতে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের শতকরা হার কত?
উত্তর: ৩৩.৩৩%
১০. সংবিধানের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে?
উত্তর: রাষ্ট্রের নির্দেশমূলক নীতি (DPSP - Directive Principles of State Policy)
১১. কোন কমিটিতে দলহীন পঞ্চায়েত নির্বাচনের কথা উল্লেখিত হয়েছিল?
উত্তর: বলবন্ত রায় মেহতা কমিটি
১২. কত তম সংবিধান সংশোধন দ্বারা পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছে?
উত্তর: ৭৩ তম (১৯৯২ সালে পাস হয় এবং ১৯৯৩ সালে কার্যকরী হয়)
১৩. পঞ্চায়েত সমিতি গঠিত হয় কোন স্তরে?
উত্তর: ব্লক স্তরে
১৪. পঞ্চায়েতি রাজ এর ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে রয়েছে কোনটি?
উত্তর: জেলা পরিষদ
১৫. ত্রিস্তর পঞ্চায়েতে রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি?
উত্তর: পঞ্চায়েত সমিতি
১৬. জেলা পরিষদের প্রধান কে?
উত্তর: সভাধিপতি
১৭. পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: এখনও প্রতিষ্ঠিত হয়নি
১৮. গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন?
উত্তর: বি.ডি.ও (B.D.O)
১৯. গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ কত?
উত্তর: ৫ বছর
২০. পঞ্চায়েত সমিতির প্রধান কে?
উত্তর: সভাপতি
২১. পঞ্চায়েতিরাজ দিবস কবে পালিত হয়?
উত্তর: ২৪ এপ্রিল
২২. পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রধান উদ্দেশ্য কী?
উত্তর: গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ
২৩. কোন কমিটির মাধ্যমে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সুপারিশ করা হয়েছিল?
উত্তর: বলবন্ত রায় মেহতা কমিটি (১৯৫৭ সালে)
২৪. পঞ্চায়েতিরাজ বিষয়টি সংবিধানের কোন তালিকার অধীনে পড়ে?
উত্তর: রাজ্য তালিকা (State List)
২৫. গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য প্রার্থীর ন্যূনতম কত বছর বয়স হতে হবে?
উত্তর: ২১ বছর
২৬. কতজন নির্বাচিত সদস্যের উপস্থিতিতে পঞ্চায়েত সমিতির সভা বৈধ বলে গণ্য করা হয়?
উত্তর: এক-চতুর্থাংশ (১/৪ অংশ)

ভারতের পঞ্চায়েতিরাজ ব্যবস্থা

সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল (PDF)

৩৯৯ KB সাইজ
০৪ মোট পেজ
বাংলা ভাষা
Download PDF
📖
আরও পড়ুন

ভারতের সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ জিকে

Tuesday, May 19, 2026

Tuesday, May 19, 2026

ভারতের সংবিধান বই PDF || Indian Constitution Book in Bengali PDF

ভারতের সংবিধান বই PDF: অধ্যায়ভিত্তিক সম্পূর্ণ গাইড ও ডাউনলোড করুন

ভারতের সংবিধান সংক্ষিপ্ত বাংলা বই PDF
ভারতের সংবিধান বই PDF

আজকের ডিজিটাল যুগে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি হোক বা দেশের নাগরিক হিসেবে নিজের অধিকার জানা—ভারতের সংবিধান (Constitution of India) সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। কিন্তু বিশাল এই সংবিধানের সব ধারা ও উপধারা মনে রাখা বেশ কঠিন।

আপনার এই কঠিন জার্নিকে সহজ করতেই আমরা নিয়ে এসেছি "ভারতের সংবিধান বই PDF"। এই পিডিএফ বইটিতে সংবিধানের সমস্ত অধ্যায় এবং ধারাগুলিকে অত্যন্ত সংক্ষিপ্ত, সহজ-সরল এবং গুছিয়ে আলোচনা করা হয়েছে। আপনি যদি WBCS, PSC, Rail, WBP বা অন্য যেকোনো সরকারি চাকরির পরীক্ষার্থী হন, তবে এই পোস্টটি আপনার জন্য লাইফসেভার হতে চলেছে! 

কেন এই ভারতের সংবিধান PDF বইটি আপনার জন্য জরুরি?

বাজারে সংবিধানের ওপর অনেক মোটা মোটা বই রয়েছে, যা শেষ করা বেশ সময়সাপেক্ষ। আমাদের এই বিশেষ PDF ফাইলটি তৈরি করা হয়েছে একদম "To the Point" তথ্যের ওপর ভিত্তি করে। এর মূল বৈশিষ্ট্যগুলি হলো:
  • সংক্ষিপ্ত ও গোছানো রূপ: বড় বড় জটিল আইনি ভাষাকে সহজ বাংলায় সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়েছে।
  • অধ্যায়ভিত্তিক সাজানো: প্রস্তাবনা থেকে শুরু করে মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি এবং সমস্ত জরুরি অধ্যায় আলাদা আলাদাভাবে দেওয়া আছে।
  • পরীক্ষামুখী তথ্য: বিগত বছরগুলির বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও ধারা (Articles) গুলিকে এখানে বিশেষভাবে হাইলাইট করা হয়েছে।
  • স্মার্ট রিভিশন টুল: পরীক্ষার আগের রাতে পুরো সংবিধান রিভিশন দেওয়ার জন্য এটি সেরা একটি বই।

ভারতের সংবিধান বইটির মূল অধ্যায়সমূহ (একনজরে)

এই পিডিএফ বইটিতে ভারতের সংবিধানের যে অধ্যায় গুলি দিয়ে সাজানো হয়েছে, তার একটি ছোট্ট ঝলক নিচে দেওয়া হলো:
  • গণপরিষদ
  • সংবিধানের উত্স
  • প্রস্তাবনা
  • নাগরিকতা 
  • মৌলিক অধিকার 
  • রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতি 
  • মৌলিক কর্তব্য
  • রাষ্ট্রপতি
  • উপরাষ্ট্রপতি 
  • পার্লামেন্ট
  • প্রধানমন্ত্রী 
  • মন্ত্রিসভা
  • সুপ্রিম কোর্ট 
  • হাইকোর্ট
  • রাজ্য আইন সভা 
  • পঞ্চায়েতি রাজ 
  • AGI
  • Advocate General 
  • Election Comission
  • অর্থ কমিশন 
  • SPSC
  • UPSC
  • CAG ইত্যাদি

ভারতের সংবিধান বই PDF

PDF

Constitution of India Bengali Book

সংক্ষিপ্ত ও অধ্যায়ভিত্তিক

Active Link
ফাইলের নাম
Indian_Constitution_Bengali.pdf
ফাইল সাইজ
501 KB
মোট পেজ
২৫টি
ভাষা
বাংলা
কোয়ালিটি
HD Print
Download PDF

🔒 শতভাগ সুরক্ষিত ফাইল | সরাসরি ডাউনলোড

Friday, February 6, 2026

Friday, February 06, 2026

ভারতের সংবিধানের ১২টি তফসিল তালিকা PDF

ভারতের সংবিধানের ১২টি তফসিল সমূহ

ভারতের সংবিধানের ১২টি তফসিল
ভারতের সংবিধানের তফসিল সমূহ
Hello বন্ধুরা,
আজ ভারতের সংবিধানের ১২টি তফসিল তালিকা PDFটি আপনাদেরকে দিচ্ছি, যেটিতে তফসিলের বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে বাংলা ভাষায়। কারণ বেশিরভাগ Competitive exam-এ সংবিধানের বিভিন্ন তফসিলের অন্তর্গত বিষয়বস্তু ও ক্রমিক সংখ্যা থেকে প্রশ্ন আসতেই দেখা যায়। যেমন:- ভারতের সংবিধানে কয়টি তফসিল? ইত্যাদি।

ভারতের সংবিধানের তফসিল

তফসিল সমূহবিষয়বস্তু
প্রথম তফসিলরাজ্য সমূহ ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের নাম, এক্তিয়ার, এলাকা সম্পর্কিত
দ্বিতীয় তফসিলরাষ্ট্রপতি, রাজ্যপালগন, সুপ্রিমকোর্টের ও হাইকোর্টের প্রধান বিচারপতি ও
অন্যান্য ন্যায়বিচারপতিগন, কম্পট্রোলার এবং অডিটর জেনারেল প্রমুখদের বেতন,
ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা
তৃতীয় তফসিলকেন্দ্রীয় মন্ত্রী, সংসদ, সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতিগণ, বিধানসভার সদস্যগণ
রাজ্যমন্ত্রীগন, কম্পট্রোলার এবং অডিটর জেনারেল প্রমুখের শপথ গ্রহণ এবং
প্রতিজ্ঞাপূর্বক কথন
চতুর্থ তফসিলবিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যসভার আসন বন্টন
পঞ্চম তফসিলবিভিন্ন তালিকাভুক্ত এলাকা গুলির শাসনব্যবস্থার বিধান ও নিয়ন্ত্রণ
ষষ্ঠ তফসিলঅসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং অরুনাচলপ্রদেশ রাজ্যের বিভিন্ন উপজাতিভুক্ত
এলাকার শাসনব্যবস্থার নিয়মাবলী
সপ্তম তফসিলতিনটি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন ব্যবস্থা
অষ্টম তফসিলসংবিধান স্বীকৃত ২২টি ভারতীয় ভাষার নামের তালিকা
নবম তফসিলপ্রথম সংবিধান সংশোধনী আইন, (১৯৫১) বলে এই তালিকার সৃষ্ট। ভূমি সংস্কার, জমিদারী
প্রথার বিলোপ, রেলওয়ে, শিল্প সম্পর্কিত বিভিন্ন আইন ও নির্দেশ অন্তর্ভুক্ত
দশম তফসিল৫২-তম সংবিধান সংশোধনী আইন (১৯৮৫) বলে এই তালিকার সৃষ্ট। দলত্যাগ বিরোধী
আইন সম্পর্কিত ধারার ব্যবস্থা
একাদশ তফসিল৭৩-তম সংবিধান সংশোধনী আইন (১৯৯২) বলে এই তালিকার সৃষ্ট। এতে পঞ্চায়েত
সম্পর্কিত বিভিন্ন ধারা রয়েছে।
দ্বাদশ তফসিল১৯৯২ সালের ৭৪তম সংবিধান সংশোধনী আইন দ্বারা এই তালিকার সৃষ্টি। নগরপালিকা
বা পৌরসভা সম্পর্কিত বিষয় এতে অন্তর্ভুক্ত হয়েছে।

তফসিলের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: সংবিধানের ১২টি তফসিল
File Format: PDF
No.of Pages:2
File Size:459 KB

Click Here to Download

Friday, February 06, 2026

ভারতের সংবিধানের প্রস্তাবনা | Preamble to the Constitution of India

ভারতীয় সংবিধানের প্রস্তাবনা

ভারতের সংবিধানের প্রস্তাবনা -Preamble to the Constitution of India
ভারতের সংবিধানের প্রস্তাবনা
জহরলাল নেহেরুর খসড়া প্রস্তাবের ওপর ভিত্তি করেই সংবিধানের প্রস্তাবনাটি তৈরি হয় যেটি গণপরিষদ অনুমোদন করেছিল। 1787 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে ভারতের সংবিধানে এই প্রস্তাবনা যোগ করা হয়েছিল। পরবর্তীতে 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধন করা হয় এবং এর সাথে আরও তিনটি শব্দ যোগ করা হয় সেগুলি হল সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতি। প্রসঙ্গত এই প্রস্তাবনা আদালত দ্বারা বিচার যোগ্য নয় তাই আইনগত দিক থেকে এটি তাৎপর্যহীন

ভারতের সংবিধানের প্রস্তাবনা

আমরা, ভারতের জনগণ, সত্যনিষ্ঠার সঙ্গে সংকল্প করে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সাধারণতন্ত্র (SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC) রূপে গড়ে তুলতে এবং দেশের সকল নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার (JUSTICE); চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা (LIBERTY); মর্যাদা ও সুযােগসুবিধার ক্ষেত্রে সাম্য (EQUALITY) ভােগ করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তিমর্যাদা, জাতিগত ঐক্য ও সংহতি (Unity and Integrity of the Nation)-র নিশ্চয়তা সাধন করার উদ্দেশ্যে ভ্রাতৃত্ববােধ (FRATERNITY)-এর প্রসারকল্পে, আজ 1949 সালের 26 নভেম্বর আমাদের গণপরিষদে এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি

              প্রস্তাবনায় উল্লিখিত ‘আমরা, ভারতের জনগণ...' (We, the people of India) বলতে বােঝানাে হয়েছে যে, ভারতের সংবিধান রচনার আইনগত এবং নৈতিক ভিত্তি হল ভারতবর্ষের জনগণ| এই অর্থে জনগণই হল দেশের সংবিধানের মূল উৎস ও চরম সার্বভৌম ক্ষমতার অধিকারী।

Friday, February 06, 2026

ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কয়টি ও কী কী? | Fundamental Rights of Indian Constitution

মৌলিক অধিকার কয়টি ও কী কী?

মৌলিক অধিকার কয়টি ও কী কী?- Fundamental Rights of Indian Constitution
মৌলিক অধিকার-Fundamental Rights

মৌলিক অধিকারের সংজ্ঞা

ভারতীয় সংবিধানের তৃতীয় অংশের [Part-III] অন্তর্গত 12-35 নং ধারায় মৌলিক অধিকার সম্পর্কে বিস্তারিত আলােচনা করা আছে। সাধারণভাবে নাগরিকদের অধিকারসমূহের মধ্যে যেগুলি ব্যক্তিত্ব বিকাশের পক্ষে একান্ত অপরিহার্য সেগুলিকেই মৌলিক অধিকার বা Fundamental Rights বলা যায়। প্রকৃতপক্ষে, মৌলিক অধিকার হল সমাজ কর্তৃক স্বীকৃত ও রাষ্ট্র কর্তৃক বাস্তবায়িত দাবি। কিন্তু মৌলিক অধিকারগুলি ব্যক্তিসত্ত্বার পরিপূর্ণ বিকাশের জন্য অপরিহার্য বলে বিবেচিত হলেও এই অধিকারগুলির কোনােটিই সীমাহীন বা অবাধ নয়। কোনাে ক্ষেত্রে সংবিধান নিজে এবং কিছু ক্ষেত্রে পার্লামেন্টও এই অধিকারগুলির ওপর বাধানিষেধ আরােপ করতে সক্ষম। ভারতীয় সংবিধানে মোট ৬টি মৌলিক অধিকার বর্ণিত রয়েছে। এই অধিকারগুলি হল—সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার।

মৌলিক অধিকার গুলো কী কী?

১. সাম্যের অধিকার (১৪-১৮ নং ধারা):

❐ কোন নাগরিককে জাতি, ধর্ম, লিঙ্গ, ভাষা এবং রাজ্যের ভিত্তিতে কোন ভেদাভেদ করা চলবে না।

২. স্বাধীনতার অধিকার (১৯-২২ নং ধারা):

❐ এই অধিকারে সবাইকে স্বাধীনভাবে কথা বলার,ভাষণ দেবার, নিজেদের মত বিনিময়ের স্বাধীনতা দেওয়া হয়েছে।
❐ সকল নাগরিক দেশের যেকোনো অংশে স্বাধীন ভাবে আসা যাওয়া করতে পারবে।
❐ দেশের যে কোন অংশে বসবাস করার স্বাধীনতা থাকবে।
❐ স্বাধীনভাবে পয়সা রােজগার এবং খরচ করার অধিকার থাকবে।

৩. শােষণের বিরুদ্ধে অধিকার (২৩-২৪ নং ধারা):

❐ চৌদ্দ বৎসরের কম বয়সী কোন বাচ্চাকে কোন কারখানায়, খনি বা কোন ঝুঁকিপূর্ণ কাজে লাগানাে যাবে না।
❐ কোন মানুষকে কেনাবেচা অর্থাৎ ক্রীতদাসে পরিণত করা যাবে না।
❐ কোন ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কোন কাজ করানো যাবে না।
❐ বিনা পারিশ্রমিকে কাউকে বেগার খাটানাে যাবেনা।
❐ শােষণকে ঘাের অপরাধ মান্য করা হয়।

৪. ধর্মীয় স্বাধীনতার অধিকার (২৫-২৮ নং ধারা):

❐ প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম মানা বা পালন করার স্বাধীনতা আছে।
❐ কোন ব্যক্তি অন্য ব্যক্তিকে কোন বিশেষ ধর্ম গ্রহণ করতে বাধ্য না করা।

৫. সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার (২৯-৩০ নং ধারা):

❐ ভারতবাসী হিসাবে প্রত্যেককে তাদের নিজ নিজ ভাষায় শিক্ষা লাভের অর্থাৎ পড়া এবং লেখার সমান অধিকার দেওয়া হয়েছে।

৬. সাংবিধানিক প্রতিবিধানের অধিকার (৩২ নং ধারা):

❐ এই অধিকারে বলা হয়েছে, সরকার অথবা কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির অধিকার ছিনিয়ে নিতে পারবে না। যদি এমন কিছু ঘটে তাহলে আইনের দ্বারস্থ হতে পারেন। কোর্ট উক্ত ব্যক্তির মৌলিক অধিকার রক্ষা করবে।
❐ আইন ভঙ্গ না করা পর্যন্ত কোন নাগরিক নিজেকে দোষী বলে সাব্যস্ত হবেন না।
❐ কোন ব্যক্তি কোন অপরাধ সংঘটিত করলে তার বিরুদ্ধে একের বেশি মােকদ্দমা চালানাে যাবে না।

                প্রসঙ্গত, মূল ভারতীয় সংবিধানে সাত প্রকারের মৌলিক অধিকারের উল্লেখ থাকলেও ১৯৭৮ খ্রিস্টাব্দে ৪৪তম সংশোধনীর দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে ।

Read More::
Friday, February 06, 2026

সংবিধানে উল্লেখিত সময় সীমা PDF || Time Period Mentioned in Constitution of India

ভারতের সংবিধানে উল্লেখিত সময় সীমা PDF

সংবিধানে উল্লেখিত সময়সীমা
সংবিধানে উল্লেখিত সময়সীমা 
Hello Friends,
আজ সংবিধানে বর্ণিত সময় সীমা  গুলি শেয়ার করছি, যেটিতে ভারতীয় সংবিধানে উল্লেখ করা সমস্ত সময়সীমা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। পুলিশ, আমলা অন্যান্য পরীক্ষাতে সংবিধান থেকে প্রায়ই প্রশ্ন আসে। যেমন:- গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ কত? বিধানসভার দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান কত? ইত্যাদি।

সংবিধানে বর্ণিত সময় সীমা 

⚫ কেন্দ্রীয় পার্লামেন্ট কিংবা রাজ্য বিধানসভার দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান ➫ ৬ মাস

⚫ রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিন্যান্স বা অধ্যাদেশ-এর সময়কাল ➫ ৬ মাস(পরে ৬ সপ্তাহ বাড়তে পারে)

⚫ রাষ্ট্রপতির প্রয়াণে, ইস্তফা, বরখাস্ত কিংবা অন্য কোনো কারণে রাষ্ট্রপতির পদ খালি হলে যতদিনের পুনরায় রাষ্ট্রপতি নির্বাচন করতে হয় ➫ ৬ মাস

⚫ রাষ্ট্রপতি কর্তৃক জারি করা কোনো রাজ্যে রাষ্ট্রপতির শাসনের স্থায়িত্বকাল ➫ ৬ মাস, তবে সর্বাধিক ৩ বছর পর্যন্ত বাড়তে পারে

⚫ লোকসভায় পাশ হওয়া অর্থবিল যতদিনের মধ্যে রাজ্যসভায় পাশ করিয়ে পুনরায় লোকসভায় ফেরত পাঠাতে হয় ➫ ১৪ দিন

⚫ রাষ্ট্রপতি/উপরাষ্ট্রপতি/রাজ্যপাল নিযুক্তির দিন থেকে যতদিন পর্যন্ত ওই পদে অধিষ্ঠিত থাকেন ➫ ৫ বছর

⚫ লোকসভা বা রাজ্য বিধানসভা প্রথম অধিবেশনের দিন থেকে যতদিন পর্যন্ত কার্যকরী থাকে ➫৫ বছর

⚫ জরুরি অবস্থা জারির কারণে লোকসভা/রাজ্যসভার মেয়াদ সর্বাধিক যতদিন বৃদ্ধি করা যায় ➫ ১ বছর

⚫ পার্লামেন্ট বা রাজ্য বিধানসভার সদস্য হিসাবে নির্বাচিত না হয়েও যতদিন কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের মন্ত্রীর পদে অধিষ্ঠিত থাকা যায় ➫ ৬ মাস

⚫ বিনা কারণে কোনো সাংসদ যতদিন পার্লামেন্টের অধিবেশনে অনুপস্থিত থাকতে পারেন ➫ ২ মাস বা ৬০ দিন

⚫ কোনো ব্যক্তিকে গ্রেফতারের পর যতক্ষণের মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করাতে হবে ➫ ২৪ ঘন্টা

⚫ গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার কার্যকালের মেয়াদ  ➫ ৫ বছর

⚫ সরকারি কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্য পদে ৬৫ বছর বয়স না হওয়া পর্যন্ত যতদিন অধিষ্ঠিত থাকা যায় ➫ ৬ বছর

⚫ সরকারি রাজ্যকৃত্যক কমিশনের সদস্য পদে ৬২ বছর বয়স না হওয়া পর্যন্ত যতদিন অধিষ্ঠিত থাকা যায় ➫ ৬ বছর

⚫ যদি কেউ একাধিক লোকসভা বা রাজ্যসভা কেন্দ্রে নির্বাচিত হন কিংবা রাজ্য বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন, তবে যতদিনের মধ্যে যে কোনো একটি থেকে ইস্তফা দিতে বাধ্য থাকেন ➫ ১০ দিন

সম্পূর্ণ তথ্যটি পিডিএফে আছে

File Details::
File Name: সংবিধানে বর্ণিত সময়সীমা 
File Format: PDF
No. of Pages: 2
File Size: 323 KB

Click Here to Download

Friday, February 06, 2026

ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা তালিকা PDF || Age Limits in Indian Constitution

ভারতের সংবিধানে উল্লেখিত বয়স সীমা তালিকা PDF

সংবিধানে উল্লেখিত বয়স সীমা || Age Limits in Indian Constitution
সংবিধানে উল্লেখিত বয়স সীমা 
Hello Friends,
আজ ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা তালিকা pdfটি শেয়ার করছি, যেটিতে বিভিন্ন পদে নিয়োগ ও নির্বাচনের জন্য ব্যক্তির বয়সের সীমা লিপিবদ্ধ রয়েছে। WBCS সহ যেকোনো পরীক্ষায় এই অংশ প্রায়ই প্রশ্ন আসে; যেমন- ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে সর্বনিম্ন বয়স কত লাগে? মুখ্যমন্ত্রী পদে নির্বাচনের জন্য পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন?

ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা

পদের নাম ন্যূনতম বয়স সর্বোচ্চ বয়স
রাষ্ট্রপতি ৩৫ বছর সীমা নেই
উপরাষ্ট্রপতি ৩৫ বছর সীমা নেই
রাজ্যপাল ৩৫ বছর সীমা নেই
মুখ্যমন্ত্রী ২৫ বছর সীমা নেই
লোকসভার স্পিকার ২৫ বছর সীমা নেই
লোকসভার সদস্য ২৫ বছর সীমা নেই
রাজ্যসভার সদস্য ৩০ বছর সীমা নেই
MLA ২৫ বছর সীমা নেই
MLC ৩০ বছর সীমা নেই
পঞ্চায়েত সদস্য ২১ বছর সীমা নেই
পৌরসভার সদস্য ২১ বছর সীমা নেই
কারখানায় কাজ ১৪ বছর সীমা নেই
ভোটদান ১৮ বছর সীমা নেই
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সীমা নেই ৬৫ বছর
সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি সীমা নেই ৬৫ বছর
হাইকোর্টের প্রধান বিচারপতি সীমা নেই ৬২ বছর
হাইকোর্টের অন্যান্য বিচারপতি সীমা নেই ৬২ বছর
অ্যাটর্নি জেনারেল সীমা নেই ৬৫ বছর
CAG সীমা নেই ৬৫ বছর
UPSC চেয়ারম্যান সীমা নেই ৬৫ বছর
UPSC সদস্য সীমা নেই ৬৫ বছর
অ্যাডভোকেট জেনারেল সীমা নেই ৬২ বছর

বয়স সীমার তালিকাটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: সংবিধানে উল্লেখিত বয়স সীমা
File Format: PDF
No. of Pages: 2
File Size: 417 KB

Click Here to Download

Friday, February 06, 2026

ভারতের সংবিধানে শিক্ষা সংক্রান্ত ধারা তালিকা PDF || Articles in Indian Constitution on Education

ভারতীয় সংবিধানে শিক্ষা বিষয়ক ধারা সমূহ PDF

ভারতীয় সংবিধানে শিক্ষা সংক্রান্ত ধারা তালিকা PDF
সংবিধানে শিক্ষা সংক্রান্ত ধারা
Hello,
আজ ভারতীয় সংবিধানে শিক্ষা সংক্রান্ত ধারা তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে শিক্ষার ব্যাপারে ভারতের সংবিধানে কোন কোন ধারা রয়েছে তা দেওয়া হলো। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসেই থাকে। যেমন:- নারী শিক্ষার অধিকার সংবিধানের কোন ধারায় রয়েছে? সংখ্যা লঘু সম্প্রদায়ের শিক্ষা কোন ধারায় উল্লেখিত? ইত্যাদি।

ভারতীয় সংবিধানে শিক্ষা বিষয়ক ধারা

ধারা বিষয়বস্তু
১৪ নং ধারা রাষ্ট্রের সীমানার মধ্যে আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং সকলেই সমভাবে আইনি অধিকার লাভ করবে
১৫ নং ধারা জাতি-ধর্ম-বর্ণ, জন্মস্থান ইত্যাদির ভিত্তিতে রাষ্ট্র কোনোরূপ বৈষম্যমূলক আচরণ করবে না
১৫ (১)নং ধারা শিক্ষাক্ষেত্রে নারীদের সমান অধিকার থাকবে
১৫ (৩) নং ধারা রাষ্ট্র নারী ও শিশুদের জন্য বিশেষ ধরনের যেকোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে
১৬ নং ধারা সরকারি চাকরির ক্ষেত্রে রাষ্ট্র নাগরিকদের সাথে বৈষম্যমূলক আচরণ করতে পারবে না অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে সমসুযোগ
২১ (১) নং ধারা ৬ থেকে ১৪ বছর বয়সী সমস্ত শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার আওতায় আনা
২৮ নং ধারা যেসব শিক্ষা প্রতিষ্ঠান গুলি সরকারি সাহায্যে পরিচালিত হয়, সেইসব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না
২৯ নং ধারা সংখ্যালঘু সম্প্রদায় সহ ভারতের যেকোনো স্থানে বসবাসকারী নাগরিকদের যদি পৃথক নিজস্ব সংস্কৃতি থাকে তাহলে সেই সংস্কৃতির সংরক্ষণের অধিকার থাকবে
৩০ নং ধারা সংখ্যালঘু সম্প্রদায়সমূহ নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করতে পারবে
৪১ নং ধারা রাষ্ট্র তার আর্থিক ক্ষমতা ও উন্নয়নমূলক ক্ষেত্রের মধ্যে নাগরিকদের কর্ম ও শিক্ষার ব্যবস্থা করবে
৪৫ নং ধারা সংবিধান চালু হওয়ার দিন থেকে আগত ১০ বছরের মধ্যে ১৪ বছর বয়সী সমস্ত ছেলেমেয়েদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে রাষ্ট্র
৪৬ নং ধারা তফশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেনীর জন্য শিক্ষা এবং আর্থিক ব্যবস্থা গ্রহণ করবে রাষ্ট্র
৬৩ নং ধারা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও দিল্লি বিশ্ববিদ্যালয় এবং এইরূপ প্রতিষ্ঠানগুলিকে জাতীয় গুরুত্ব প্রদান
৬৪ নং ধারা কেন্দ্র সরকারের আংশিক ও সম্পূর্ণ আর্থিক সাহায্যে বিজ্ঞান ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে জাতীয় গুরুত্ব প্রদান
৬৬ নং ধারা উচ্চ শিক্ষা, গবেষণা, বিজ্ঞান ও কারিগরি প্রতিষ্ঠানগুলির মান উন্নয়ন ও সংযোগ সাধনের দায়িত্ব কেন্দ্র সরকারের
৩৩৭ নং ধারা ইঙ্গ ভারতীয় বা অ্যাংলাে ইন্ডিয়ান সম্প্রদায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সাহায্য প্রদান
৩৪০ নং ধারা রাষ্ট্রপতি সামাজিকভাবে ও শিক্ষাগতভাবে পিছিয়ে মানুষদের সমীক্ষা করার জন্য কমিশন গঠন করতে পারবেন
৩৫০ (১) নং ধারা প্রতিটি রাজ্যকে সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুদের প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষালাভের সুযােগ দিতে হবে
৩৫১ নং ধারা হিন্দি ভাষার উন্নতি ও প্রসারের জন্য হিন্দি ভাষার শিক্ষাদানের ব্যবস্থা করা ভারত সরকারের দায়িত্ব
৫১ (১) নং ধারা পিতামাতা ও অভিভাবকরা তাদের ৬-১৪ বছরের শিশুকে বিদ্যালয়ে পাঠাতে বাধ্য থাকবে, না পাঠালে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সরকার

শিক্ষা বিষয়ক ধারা গুলি পিডিএফে রয়েছে

File Details::
File Name: সংবিধানে শিক্ষা সংক্রান্ত ধারা
File Format: PDF
No. of Pages: 2
File Size: 167 KB

Click Here to Download

Friday, February 06, 2026

ভারতীয় সংবিধানের ধারা সমূহ তালিকা PDF || Important Articles of Constitution

ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা সমূহ PDF

ভারতের সংবিধানের বিভিন্ন ধারা PDF
সংবিধানের বিভিন্ন ধারা
Hello Readers,
আজ ভারতের সংবিধানের বিভিন্ন ধারা ও বিষয়বস্তু তালিকা PDFটি আপনাদের সবার জন্য প্রদান করা হলো, যাতে সংবিধানের ধারা সম্পর্কে জানতে পারেন। আপনারা জানেন WBCS, CGL, MTS, WBP সহ সমস্ত চাকরির পরীক্ষাতে সংবিধান থেকে প্রশ্ন আসে। যেমন:- জরুরি অবস্থা কোন ধারায় বর্ণিত আছে? সংবিধানের কোন ধারায় রাষ্ট্রের নির্দেশমূলক নীতি সমূহের উল্লেখ আছে? ইত্যাদি।

ভারতের সংবিধানের বিভিন্ন ধারা

অংশ(Part)ধারা(Article)বিষয়বস্তু
অংশ-১১-৪ভারতীয় ভু-খন্ড,প্রশাসন,নতুন রাজ্যের গঠন
অংশ-২৫-১১নাগরিকতা সম্পর্কিত
অংশ-৩১২-৩৫মৌলিক অধিকার সম্পর্কিত
অংশ-৪৩৬-৫১রাষ্ট্রের নির্দেশমূলক নীতি সমূহ
অংশ-৪(ক)৫১(ক)মৌলিক কর্তব্য সম্পর্কিত
অংশ-৫৫২-১৫১কেন্দ্রের শাসনব্যবস্থা ও সরকার
অংশ-৬১৫২-২৩৭রাজ্যের শাসনব্যবস্থা ও সরকার
অংশ-৭২৩৮ ধারাএটি বাতিল হয়েছে (সপ্তম সংবিধান সংশোধন)
অংশ-৮২৩৯-২৪১কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন ব্যবস্থা
অংশ-৯২৪২-২৪৩এটি বাতিল হয়েছে (সপ্তম সংবিধান সংশোধন)
অংশ-১০২৪৪-২৪৪(ক)তফশিলি জাতি ও উপজাতিভুক্ত অঞ্চল
অংশ-১১২৪৫-২৬৩কেন্দ্র-রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক সম্পর্ক
অংশ-১২২৬৪-৩০০অর্থ,সম্পদ,চুক্তি ইত্যাদি
অংশ-১৩৩০১-৩০৭ব্যবসা ও বানিজ্য
অংশ-১৪৩০৮-৩২৩কেন্দ্রীয় ও রাজ্য সরকারি চাকরী
অংশ-১৪(ক)৩২৩(ক)-৩২৩(খ)বিশেষ প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন,বিভিন্ন দ্বন্দ্ব ও অভিযোগের সমাধানকল্পে
অংশ-১৫৩২৪-৩২৯নির্বাচন ও নির্বাচন কমিশন সংক্রান্ত
অংশ-১৬৩৩০-৩৪২তফশিলি জাতি,উপজাতি ও ইঙ্গ-ভারতীয়দের জন্য
বিশেষ ব্যবস্থা গ্রহণ
অংশ-১৭৩৪৩-৩৫১সরকারি ভাষা সমূহ
অংশ-১৮৩৫২-৩৬০জরুরী অবস্থা সংক্রান্ত ব্যবস্থাদি
অংশ-১৯৩৬১-৩৬৭ফৌজদারি মামলা থেকে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের
নিষ্কৃতি;সংক্রান্ত ব্যবস্থাদি
অংশ-২০৩৬৮সংবিধান সংশোধন পদ্ধতি
অংশ-২১৩৬৯-৩৯২অস্থায়ী বিশেষ ব্যবস্থা গ্রহণ
অংশ-২২৩৯৩-৩৯৫সংবিধানের সংক্ষিপ্ত শিরোনাম,সূচনা ও বাতিল সম্পর্কিত

সংবিধানের ধারা ও বিষয়বস্তুর সম্পূর্ণ তথ্য পিডিএফে আছে

File Details:
File Name: সংবিধানের অংশ-ধারা-বিষয়বস্তু
File Format: PDF
No.of Pages:2
File Size:330 KB

Click Here to Download

Thursday, February 5, 2026

Thursday, February 05, 2026

ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কয়টি ও কী কী? || Fundamental Duties

ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্য গুলি কী কী?

ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্য-fundamental duties
ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্য
স্বরণ সিং কমিটির সুপারিশক্রমে,  মাধ্যমে সংবিধানের চতুর্থ অধ্যায়ের অন্তর্ভুক্ত ৫১(A) নং ধারায় ১০টি মৌলিক কর্তব্য বা Fundamental Duties যোগ করা হয়| কারণ ভারতে সংবিধান কার্যকরী হওয়ার সময় কোনো মৌলিক কর্তব্যের কথা উল্লেখ করা হয়নি|এছাড়াও পরবর্তী কালে ২০০২ সালে ৮৬তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরো ১টি মৌলিক কর্তব্য যোগ করা হয়েছে| সুতরাং বর্তমানে ভারতীয়ে সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা হল-১১টি |

মৌলিক কর্তব্য সমূহ:

✪ সংবিধান মেনে চলা এবং তার ধারণা ও প্রতিষ্ঠান, জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতকে সম্মান করা|

স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধকারী মহান আদর্শ গুলির লালন এবং অনুসরণ করা

✪ জাতীয় সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতির সংরক্ষণ করা

দেশকে রক্ষা করা এবং দেশের প্রয়োজনে ডাক পড়লেই জাতীয় পরিষেবা প্রদান করা

✪ ধর্ম-ভাষা- অঞ্চল-বা কোনও রকম বিভেদকে প্রশ্রয় না দিয়ে দেশের মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব ও সংহতিকে ঊর্ধ্বে তুলে ধরা- মহিলাদের সম্মানহানিকর যে কোনও অভ্যাস বা প্রথা পরিত্যাগ করা

জাতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্যদান ও সংরক্ষণ করা

✪ বন, হ্রদ, নদী, এবং বন্যপ্রাণের মত জাতীয় পরিবেশকে রক্ষা করা ও তার উন্নতিসাধন করা, সমস্ত প্রাণের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করা

বৈজ্ঞানিক মানসিকতা, মানবিকতা, অনুসন্ধিৎসা ও সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রসারসাধন

✪ সরকারী বা জনগনের সম্পত্তির সংরক্ষণ করা ও হিংসার পথ ত্যাগ করা

ব্যক্তিগত ও যৌথভাবে সমস্ত ক্ষেত্রে উৎকর্ষের জন্য সংগ্রাম, যাতে দেশের বিকাশ সাধিত হয়

✪ ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুকে পড়াশোনার ব্যবস্থা করা বাবা-মা বা অভিভাবকের দায়িত্ব

          ভারতীয় নাগরিকদের জন্য উল্লেখিত মৌলিক কর্তব্য গুলিকে মৌলিক অধিকারের সঙ্গে যুক্ত করার পরিবর্তে সংবিধানের চতুর্থ অংশে বর্ণিত নির্দেশমূলক নীতি সমূহের সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে এগুলি নির্দেশমূলক নীতির ন্যায় আদালত কর্তৃক বলবৎ যোগ্য নয়। অর্থাৎ মৌলিক কর্তব্য সংক্রান্ত নিয়ম-নীতির উলঙ্ঘন হলে সেক্ষেত্রে প্রতিকারের জন্য আইনের দ্বারস্থ হওয়া যায়না। তাই এই কর্তব্য গুলিকে শুধুমাত্র সদিচ্ছার বহিঃপ্রকাশ বলে চিহ্নিত করা যায়।  

Thursday, February 05, 2026

ভারতীয় সংবিধানের উৎস তালিকা PDF || Source of Indian Constitution

ভারতের সংবিধানের বিভিন্ন উৎস সমূহ তালিকা PDF

ভারতীয় সংবিধানের উৎস তালিকা PDF
ভারতের সংবিধানের উৎস তালিকা
নমস্কার বন্ধুরা,
আজ ভারতীয় সংবিধানের উৎস তালিকা PDF টি শেয়ার করছি, যেটিতে ভারতের সংবিধানের কোন অংশটি, কোন দেশের অনুকরণে করা হয়েছে, সেই তালিকা রয়েছে। বিশ্বের সবথেকে বড়ো এবং লিখিত সংবিধান হলো ভারতের সংবিধান। প্রতি বছর পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে; যেমন:- মৌলিক কর্তব্য কোন দেশের অনুসরণে গৃহিত হয়েছে? জরুরি অবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ইত্যাদি।

ভারতের সংবিধানের বিভিন্ন উৎস

ভারতীয় সংবিধানউৎস/ অনুসৃত দেশ
❏ মৌলিক কর্তব্য
❏ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
❏ ন্যায় বিচার
রাশিয়া
❏ প্রস্তাবনা
❏ মৌলিক অধিকার
❏ আর্থিক জরুরী অবস্থা
❏ বিচার ব্যবস্থা
❏ রাজস্ব ব্যবস্থা
❏ অঙ্গ রাজ্যের শাসন ব্যবস্থা
❏ রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি
❏ বিচার বিভাগীয় পুনর্বিবেচনা
❏ সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট এর বিচারপতিদের অপসারণ পদ্ধতি
আমেরিকা যুক্তরাষ্ট্র
❏ রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য
❏ রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি
❏ রাষ্ট্রপতির নির্বাচন 
আয়ারল্যান্ড
❏ পার্লামেন্টারী/গণতান্ত্রিক শাসন ব্যবস্থা
❏ আইন প্রনয়ন পদ্ধতি
❏ একক নাগরিকত্ব
❏ পাবলিক একাউন্টস কমিটি
❏ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ
❏ লোকসভার স্পিকার
❏ বিধানসভার  স্পিকার
❏ প্রধানমন্ত্রী
❏ রাষ্ট্রপতি
❏ শক্তিশালী নিম্ন কক্ষ
ব্রিটেন
❏ নির্বাচন ব্যবস্থা
❏ কেন্দ্র ও  রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন
❏ কেন্দ্রের রেসিডারি ক্ষমতা
❏ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা
কানাডা
❏ জরুরী অবস্থা
❏ জরুরী অবস্থায় অধিকারহীনতা
জার্মানী
❏ যুগ্ম তালিকা
❏ যৌথ অধিবেশন
অস্ট্রেলিয়া
❏ সংবিধান সংশোধন পদ্ধতি
দক্ষিন আফ্রিকা
❏ লোকপাল বিল
সুইডেন
❏ প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্যতা ও সৌভ্রাতৃত্ব আদর্শ
❏ প্রজাতন্ত্র
ফ্রান্স
❏ আইন দ্বারা পদ্ধতি প্রতিষ্ঠা
❏ সুপ্রিমকোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী 
জাপান
❏ যুক্তরাষ্ট্রীয় কাঠামো
❏ যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা
❏ রাজ্যপাল
ভারত শাসন আইন
১৯৩৫

সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name:সংবিধানের বিভিন্ন উৎস
File Format: PDF
No. of Pages:3
File Size:312 KB

Click Here to Download