Breaking

Showing posts with label পদার্থ বিজ্ঞান. Show all posts
Showing posts with label পদার্থ বিজ্ঞান. Show all posts

Wednesday, July 29, 2026

Wednesday, July 29, 2026

ভৌত বিজ্ঞানের অংক সূত্র ও সমাধান PDF | Physical Science Math Formulas & Solutions in Bengali

ভৌত বিজ্ঞানের অংক সূত্র ও সমাধান সমূহ PDF | বিজ্ঞানের অঙ্ক

ভৌত বিজ্ঞানের অঙ্ক সূত্র ও সমাধান PDF
ভৌত বিজ্ঞানের অংক সূত্র ও সমাধান PDF
নমস্কার বন্ধুরা,
ভৌত বিজ্ঞান (Physical Science) বিষয়টি অনেকের কাছেই খুব ইন্টারেস্টিং হলেও, এর অংক বা গাণিতিক সমস্যাগুলো দেখলে অনেক ছাত্রছাত্রীই ভয় পায়। বিশেষ করে মাধ্যমিক পরীক্ষা বা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির সময় ভৌত বিজ্ঞানের অংকগুলো অনেক সময় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

কিন্তু সত্যি বলতে, ভৌত বিজ্ঞানের অংক খুব একটা কঠিন নয়। আপনার যদি সঠিক সূত্রগুলো জানা থাকে এবং সেগুলো প্রয়োগ করার নিয়ম জানা থাকে, তাহলে এই অংশে খুব সহজেই পুরো নম্বর পাওয়া সম্ভব। আপনাদের এই প্রস্তুতিকে আরও সহজ করতে আজ আমরা নিয়ে এসেছি ভৌত বিজ্ঞানের অংক, সূত্র ও সমাধান PDF

ভৌত বিজ্ঞানের অংক সমাধান PDF

ভৌত রাশি এবং পরিমাপ
Download
গতি
Download
বল
Download
কাজ, ক্ষমতা ও শক্তি
Download
পদার্থের অবস্থা ও চাপ
Download
বস্তুর উপর তাপের প্রভাব
Download
তরঙ্গ ও শব্দ
Download
আলোর প্রতিফলন
Download
আলোর প্রতিসরণ
Download
১০
স্থির তড়িৎ
Download
১১
চল তড়িৎ
Download
১২
তড়িতের চৌম্বক ক্রিয়া
Download
১৩
আধুনিক পদার্থ বিজ্ঞান এবং ইলেকট্রনিক্স
Download

Wednesday, July 15, 2026

Wednesday, July 15, 2026

বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা তালিকা PDF | কে কোন সূত্র আবিষ্কার করেছে

বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কারক তালিকা PDF | কে কোন সূত্র আবিষ্কার করেছে

কে কোন সূত্র আবিষ্কার করেছে
বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা তালিকা PDF
বন্ধুগণ,
আজ পদার্থ বিজ্ঞানের বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা তালিকা PDFটি ডাউনলোড করার সুবিধা প্রদান করছি, যেটিতে সমস্ত সূত্র গুলির নাম ও প্রবক্তার নাম আছে। কারণ সরকারি চাকরীর পরীক্ষা বা মাধ্যমিকসহ বিভিন্ন ক্যুইজ প্রতিযোগিতায় এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- পারমানবিক তত্বের আবিষ্কর্তা কে? আপেক্ষিকতাবাদের প্রবক্তা কে? ইত্যাদি। 

বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা

বৈজ্ঞানিক সূত্রআবিষ্কর্তা
মহাকর্ষ সূত্রআইজ্যাক নিউটন
শক্তির নিত্যতা সূত্রজুল প্রেস বার্ট
আলোর প্রতিসরণের সূত্রস্নেল
কাস্কেড তত্ত্বW.Heitler এবং হোমি জাহাঙ্গীর ভাবা
তাপীয় আয়ন তত্ত্বমেঘনাদ সাহা
পদার্থের স্থিতিস্থাপকতাহুক
তাপগতিবিদ্যাক্লসিয়াম
তড়িৎ চুম্বকত্বমাইকেল ফ্যারাডে
আপেক্ষিকতাবাদআইনস্টাইন
গ্রহের গতি সূত্রকেপলার
গ্যাসের চাপের সূত্র (চাপ স্থির)চার্লস
গ্যাসের চাপের সূত্র (তাপমাত্রা স্থির)বয়েল
তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্রপাস্কাল
আবহাওয়ার চাপের সূত্রটরিসেলি
তরল ও গ্যাসীয় পদার্থের গতির সূত্রবারনৌলি
পদার্থের ভাসনশীলতাআর্কিমিডিস
পদার্থের অভ্যন্তরীণ ধর্মের সূত্রগ্যালিলিও
গ্যাসীয় অনুর সংখ্যাঅ্যাভোগাড্রো 
গ্যাস তরলীকরণ সূত্রকেলভিন
তেজস্ক্রিয়তার সূত্র এ. বেকারেল
দুটি তড়িৎ মধ্যবর্তী আকর্ষণবলকুলম্ব
তড়িৎ রোধের সূত্রওহম
পারমানবিক তত্ত্বডালটন
ইউরেনিয়াম ফিউশন থিওরিঅটো হন

সূত্রের আবিস্কারকের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name:বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা
File Format: PDF
No. of Pages:1
File Size:458 KB

Click Here to Download

Monday, July 13, 2026

Monday, July 13, 2026

নিউটনের গতি সূত্র PDF | Newton's laws of motion

নিউটনের ৩টি গতি সূত্র তালিকা PDF

নিউটনের ৩টি গতিসূত্র - Newton's laws of motion
নিউটনের গতিসূত্র
বস্তুর গতিসংক্রান্ত বিভিন্ন ঘটনাবলি, পরীক্ষা ও তার বিশ্লেষণের মাধ্যমে স্যার আইজ্যাক নিউটন 1687 খ্রিস্টাব্দে "প্রিন্সিপিয়া" নামক গবেষণা পুস্তকে তিনটি সূত্রের প্রস্তাবনা করেন। পদার্থবিজ্ঞানের কোনাে পুরােনাে বা পরিচিত ধারণা থেকে সূত্রগুলিকে প্রমাণ বা ব্যাখ্যা করা যায় না । 

নিউটনের তিনটি গতি সূত্র- 

প্রথম গতিসূত্র: 

বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থিরবস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখায় গতিশীল থাকবে। 

দ্বিতীয় গতিসূত্র: 

বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেইদিকে ঘটে। 

তৃতীয় গতিসূত্র: 

প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

গতিসূত্রের জ্ঞাতব্য বিষয় : 

প্রথম গতিসূত্র থেকে দুটি বিষয় জানা যায়-(i) জাড্যের ধারণা ও (ii) বলের গুণগত সংজ্ঞা।

(i) জাড্যের ধারণা: স্থিরবস্তুর স্থিতিশীল অবস্থায় থাকা এবং গতিশীল বস্তুর গতিশীল অবস্থায় থাকার প্রবণতা বা ধর্মকে বলা হয় জাড্য (Inertia) বা জড়তা ধর্ম। (Latin শব্দ iners =idle বা অলস) প্রথমটিকে স্থিতিজাড্য ও দ্বিতীয়টিকে গতিজাড্য বলা হয়।

(ii) বলের গুণগত সংজ্ঞা: বাইরে থেকে যা প্রয়ােগ করে কোনাে বস্তু বা সংস্থার জাড্য ধর্মের পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয়, তাকেই বল (Force) বলা হয়।

দ্বিতীয় গতিসূত্র থেকে জানা যায় দুটি বিষয়— i) ভরবেগের ধারণা ও ii) বলের পরিমাণগত সংজ্ঞা।

i)ভরবেগ: ভর ও বেগের সমন্বয়ে কোনাে গতিশীল বস্তুতে যে গতীয় ধর্মের উদ্ভব হয়, তাকেই ভরবেগ (Momentum) বলা হয়। এটি একটি ভেক্টর রাশি। এর অভিমুখ বেগের অভিমুখের সঙ্গে অভিন্ন।

ii)বলের পরিমাণগত সংজ্ঞা: বস্তুর ভর ও তাতে সৃষ্ট ত্বরণের গুণফলই হল বলের পরিমাপ।

অর্থাৎ, প্রযুক্ত বল(P)= বস্তুর ভর(m) x ত্বরণ(f)
বা, P=mf

তৃতীয় গতিসূত্র থেকে বােঝা যায় যে, প্রকৃতিতে বিচ্ছিন্ন বলের অস্তিত্ব নেই। অর্থাৎ, বল সর্বদা জোড়ায় জোড়ায় অবস্থান করে একটি ছাড়া অন্যটির অস্তিত্ব থাকা সম্ভব নয় এবং একটি ক্রিয়াশীল হলে অন্যটিও একই সঙ্গে সক্রিয় হয়। এ ছাড়াও ক্রিয়া-প্রতিক্রিয়ার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে, এরা সর্বদা দুটি ভিন্ন বস্তুর ওপর কাজ

সম্পূর্ণ তথ্যটি পিডিএফে আছে

File Details::
File Name: নিউটনের গতি সূত্র সমূহ
File Format: PDF
No. of Pages: 2
File Size: 414

Click Here to Download

Monday, July 13, 2026

বিভিন্ন ধাতুর আকরিকের নাম তালিকা PDF | বিভিন্ন ধাতুর আকরিক PDF

বিভিন্ন ধাতুর আকরিক তালিকা PDF

বিভিন্ন ধাতুর আকরিকের নামের তালিকা PDF
বিভিন্ন ধাতুর আকরিক
হ্যালো বন্ধুরা,
আজ বিভিন্ন ধাতুর আকরিকের নামের তালিকা PDFটি শেয়ার করছি, যেটিতে উল্লেখযোগ্য কিছু ধাতুর আকরিক সমূহের নাম দেওয়া হয়েছে বাংলায়। বেশিরভাগ সরকারি চাকরীর পরীক্ষাতে General Science-এর অংশ হিসাবে বিভিন্ন ধাতু বা খনিজের আকরিকের নামের তালিকা থেকে প্রশ্ন আসে।যেমন:- ক্যালামাইন কোন ধাতুর আকরিক? লোহার আকরিকের নাম কী? ইত্যাদি।

বিভিন্ন ধাতুর আকরিক

ধাতুর নামআকরিক
লোহাহেমাটাইট
ম্যাগনেটাইট
লিমোনাইট
তামাকপার গ্ল্যান্স
কপার পাইরাইটস
অ্যালুমিনিয়ামবক্সাইট
ডায়াস্পোর
ক্রায়োলাইট
দস্তাজিঙ্ক ব্লেন্ড
ক্যালামাইন
সীসাগ্যালেনা
টিনক্যাসিটেরাইট 
নিকেলমিলরাইট
কোবাল্টকোবাল্টাইট
সোনাক্যালভেরাইট
সিল্ভেনাইট
রুপোআর্গেনটাইট বা সিলভার গ্ল্যান্স
পারদসিন্নাবার
সোডিয়ামচিলি সল্টপিটার
ট্রনা
বোরাক্স
পটাশিয়ামকার্নালাইট
ম্যাগনেশিয়ামম্যাগনেসাইট
ডলোমাইট
ক্যালসিয়ামক্যালসাইট
জিপসাম
ক্যাডমিয়ামগ্রিনোসাইট
অ্যান্টিমনিস্টিবেনাইট
বিসমাথবিসমাথাইট
ম্যাঙ্গানিজপাইরোলুসাইট
ম্যাঙ্গানাইট
ইউরেনিয়ামপিচ ব্লেন্ড
ফসফরাসফ্লোরিওপেটাইট
টাংস্টেনওলফ্রেমাইট

আকরিকের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name:বিভিন্ন ধাতুর আকরিক
File Format: PDF
No. of Pages:2
File Size:315 KB

Click Here to Download

Sunday, July 5, 2026

Sunday, July 05, 2026

বিভিন্ন শ্রেনীর লিভার তালিকা PDF | Types of Levers

বিভিন্ন শ্রেনীর লিভার || প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেনীর লিভার

বিভিন্ন শ্রেনীর লিভার || Types of Levers
বিভিন্ন শ্রেনীর লিভার
নমস্কার বন্ধুরা,
আজ বিভিন্ন শ্রেণির লিভার তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে সমস্ত ধরনের বা প্রকারের লিভারের সংজ্ঞা এবং উদাহরণ বাংলা ভাষায় উপস্থাপন করা হয়েছে। ভৌতবিজ্ঞানের অন্যতম একটি অধ্যায় হিসাবে যেকোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাতে এই অংশ থেকে প্রায়ই প্রশ্ন আসে; যেমন:- কাঁচি কোন শ্রেনীর লিভার? মানুষের হাত কোন শ্রেনীর লিভার? ইত্যাদি।

বিভিন্ন শ্রেণির লিভার

লিভারের সংজ্ঞা:
লিভার হলো একটি শক্ত ঋজু বা বক্র দন্ড, যা একটি স্থির বিন্দুর সাপেক্ষে চারিদিকে অবাধে ঘুরতে পারে। এখানে উল্লেখিত যে স্থির বিন্দুকে কেন্দ্র করে লিভারটি  ঘুরতে পারে, তাকে আলম্ব বলা হয়। এই আলম্বের একই দিকে অথবা দুই দিকের দুটি বিন্দুর মধ্যে একটিতে বল এবং অন্যটিতে ভার প্রয়োগ করা হয়। আলম্ব থেকে বল প্রয়োগ বিন্দুর দূরত্বকে বলবাহু এবং আলম্ব থেকে ভার প্রয়োগের বিন্দুর দূরত্বকে রোধ বাহু বলা হয়।

লিভারের শ্রেণীবিভাগ:
প্রযুক্ত বল, উত্তোলিত ভার ও আলম্বের অবস্থানের ওপর  ভিত্তি করে লিভারকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। যথা:-
  • প্রথম শ্রেনীর লিভার
  • দ্বিতীয় শ্রেনীর লিভার
  • তৃতীয় শ্রেনীর লিভার

প্রথম শ্রেনীর লিভার:

যে সমস্ত লিভারের আলম্বের একদিকে ভার এবং উল্টোদিকে বল প্রয়োগ করা হয়, তাকে প্রথম শ্রেনীর লিভার বলা হয়। এই শ্রেনীর লিভারের যান্ত্রিক সুবিধা (W/P) ১ অপেক্ষা বেশি, ১-এর সমান বা ১ অপেক্ষা কম- এই রকমই হতে পারে।

প্রথম শ্রেনীর লিভার

উদাহরণ: নলকূপের হাতল, বেলচা, পেরেক তোলার যন্ত্র, কাঁচি, সাঁড়াশি, টুথব্রাশ(এদের যান্ত্রিক সুবিধা ১-এর বেশি), সাধারণ তুলাযন্ত্র (যান্ত্রিক সুবিধা ১-এর সমান), ঢেঁকি(যান্ত্রিক সুবিধা ১-এর কম)। সাঁড়াশি ও কাঁচিতে দুটি প্রথম শ্রেনীর লিভার একত্রে কাজ করে।


দ্বিতীয় শ্রেনীর লিভার:

যে লিভারের একদিকে আলম্ব এবং অন্য দিকে বল প্রয়োগ করা হয় এবং আলম্ব ও বলপ্রয়োগ বিন্দুর মধ্যবর্তী স্থানে ভার দেওয়া হয়, তাকে দ্বিতীয় শ্রেনীর লিভার বলা হয়। এই শ্রেনীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদাই ১-এর বেশি।

দ্বিতীয় শ্রেনীর লিভার

উদাহরণ: যাঁতি, ছিপি খোলার চাবি, নৌকার দাঁড় ইত্যাদি।


তৃতীয় শ্রেনীর লিভার:

যে ধরনের লিভারে আলম্বের একই দিকে বল প্রয়োগ ও ভার বিন্দু থাকে, তাকে তৃতীয় শ্রেনীর লিভার বলা হয়। এই শ্রেনীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদাই ১-এর কম হয়।

তৃতীয় শ্রেনীর লিভার

উদাহরণ: মানুষের হাত, মাছ ধরার ছিপ, চিমটি, মুখের চোয়াল, ক্রেন ইত্যাদি। চিমটিতে তৃতীয় শ্রেনীর দুটি লিভার একসঙ্গে কাজ করে।

লিভারের সম্পূর্ণ তথ্য গুলি পিডিএফে আছে

File Details::
File Name: বিভিন্ন শ্রেণির লিভার 
File Format: PDF
No. of Pages: 2
File Size: 473 KB

Click Here to Download

Thursday, March 19, 2026

Thursday, March 19, 2026

2000+ ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর PDF || পদার্থ বিজ্ঞান

2000+ ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর PDF

ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর
নমস্কার বন্ধুরা,
আজ 2000+ ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর PDFটি আপনাদের সরবরাহ করছি, যেটিতে ভৌতবিজ্ঞান বা পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে MCQ প্রশ্ন উত্তর রয়েছে। পরীক্ষায় আসার মতো বাছাই করা প্রশ্ন উত্তরের সমাহার রয়েছে এই পিডিএফে। সুতরাং এখনই পিডিএফ  বিনামূল্যে সংগ্রহ করে নিজের ভৌত বিজ্ঞানের জ্ঞানকে সমৃদ্ধ করুন।

ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর PDF

যে যে অধ্যায় গুলি থাকছে::

❖ ভৌত রাশি ও পরিমাপ
❖ গতি 
❖ বল
❖ কার্য,ক্ষমতা,শক্তি
❖ পদার্থের অবস্থা ও চাপ
❖ বস্তুর উপর তাপের প্রভাব 
❖ তরঙ্গ ও শব্দ
❖ আলোর প্রতিফলন 
❖ আলোর প্রতিসরণ
❖ স্থির তড়িৎ
❖ চল তড়িৎ
❖ তড়িতের চৌম্বক ক্রিয়া
❖ আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স 
❖ জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান 

কিছু নমুনা প্রশ্ন::
❏ আলোর প্রতিসরণের সূত্র আবিস্কার করেন কে?
[a] হুক
[b] স্নেল✔
[c] বয়েল
[d] ওয়েসিক

❏ কোন রাশিটি মৌলিক নয়?
[a] পদার্থের পরিমান
[b] তড়িৎ প্রবাহ
[c] তাপমাত্রা
[d] তাপ✔

❏ ঘড়ির কাঁটার গতি কেমন গতি?
[a] রৈখিক গতি
[b] চলন গতি
[c] ঘূর্ণন গতি✔
[d] স্পন্দন গতি

❏ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়?
[a] বলের পরিমান✔
[b] বলের সংজ্ঞা 
[c] বলের ক্রিয়া
[d] ঘর্ষণ বল

❏ বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কী?
[a] থার্মোমিটার
[b] ব্যারোমিটার✔
[c] ম্যানোমিটার
[d] সিসমোমিটার

❏ শব্দ কোন ধরনের তরঙ্গ?
[a] তির্যক তরঙ্গ
[b] তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
[c] অনুদৈর্ঘ্য তরঙ্গ✔
[d] বেতার তরঙ্গ

❏ উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়?
[a] গাড়িতে✔
[b] টর্চ লাইটে
[c] সৌরচুল্লিতে
[d] রাডারে

❏ মরীচিকার জন্য দায়ী কোনটি?
[a] প্রতিসরণ
[b] প্রতিফলন
[c] অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন✔
[d] মরুভূমি

❏ বাল্বের ফিলামেন্ট হিসাবে কোনটি ব্যবহৃত হয়?
[a] তামা
[b] রুপা
[c] নাইক্রম
[d] টাংস্টেন✔

➥ এইভাবে  ২০০০টি ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর পিডিএফে আছে

File Details:
File Name: 2000+ ভৌতবিজ্ঞান MCQ
File Format: PDF
No. Pages: 44
File Size: 8.08 MB

Saturday, March 14, 2026

Saturday, March 14, 2026

বিভিন্ন ভৌত রাশির মাত্রা তালিকা PDF || Dimensions of Physical Quantities

বিভিন্ন ভৌত রাশির মাত্রা তালিকা PDF

বিভিন্ন ভৌত রাশির মাত্রা তালিকা PDF
ভৌত রাশির মাত্রা
নমস্কার বন্ধুরা,
আজ বিভিন্ন ভৌত রাশির মাত্রা তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে উল্লেখ্যযোগ্য ভৌতরাশি গুলির নাম ও মাত্রা দেওয়া হয়েছে। পদার্থ বিজ্ঞানের অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অধিক। যেমন:- কম্পাঙ্কের মাত্রা কী? ভরবেগের মাত্রা কোনটি? ইত্যাদি।

বিভিন্ন ভৌত রাশির মাত্রা 

ভৌতরাশি মাত্রা
দৈর্ঘ্য L
ভর M
ক্ষেত্রফল L2
আয়তন L3
বেগ LT-1
ত্বরণ LT-2
বল MLT-2
বলের ঘাত MLT-1
ভরবেগ MLT-1
ঘনত্ব ML-3
চাপ ML-1 T -2
ক্ষমতা ML2T-3
শক্তি ML2T-2
কাজ ML2T-2
তাপ ML2T-2
তড়িৎ আধান IT
পৃষ্ঠটান ML-2
কম্পাঙ্ক T-1
তড়িৎ প্রবাহ I
উষ্ণতা K
ওজন MLT-2
গতিশক্তি ML2T-2
বিভবশক্তি ML2T-2

মাত্রার তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: ভৌত রাশির মাত্রা
File Format: PDF
No. of Pages: 2
File Size: 149 KB

Click Here to Download

Thursday, March 5, 2026

Thursday, March 05, 2026

পর্যায় সারণী প্রশ্ন উত্তর PDF-Periodic Table in Bengali

পর্যায় সারণী প্রশ্ন উত্তর PDF-Periodic Table in Bengali :

পর্যায় সারণী প্রশ্ন উত্তর PDF Download-Periodic Table in Bengali
পর্যায় সারণী প্রশ্ন উত্তর PDF-Periodic Table in Bengali 
সুপ্রিয় বন্ধুগণ,
বিজ্ঞানের আলোচ্য একটি অধ্যায় হিসাবে পর্যায় সারণী প্রশ্ন উত্তর PDFটি আপনাদের সঙ্গে সম্পূর্ণ বাংলা ভাষায় এবং বিনামূল্যে শেয়ার করছি | বিভিন্ন পরীক্ষাতেই  Periodic Table থেকে প্রশ্ন এসেই থাকে বলা যায় | আর এত বড় পর্যায় সারণীটি মনে রাখাও বেশ সমস্যাজনক ,তাই এটি বিভিন্ন কৌশল অবলম্বন করে আয়ত্ত করাটাই যুক্তিযুক্ত বলে আমরা মনে করি | আর সহজে মনে রাখার মত করেই এই পিডিএফটি বানানো হয়েছে | 

             তাই সময় নষ্ট না করে পর্যায় সারণী প্রশ্ন উত্তর PDF Download-Periodic Table in Bengali সংগ্রহ করে নিন এবং পড়তে থাকুন ইচ্ছামতো |

যা যা থাকছে এই পিডিএফে::

☑ পর্যায় সারণীর বিভিন্ন মৌল গুলির নাম মনে রাখার কৌশল
☑ মৌলের অবস্থান নির্ণয়
☑ পর্যায় সারণীর বিভিন্ন ব্লক
☑ বিভিন্ন গ্রুপ সনাক্তকরণ ইত্যাদি
☑ এবং কিছু ছোট প্রশ্ন-উত্তর .......


File Details:
File Name: পর্যায় সারণী-Periodic Table
File Format:PDF
No. of Pages: 9
File Size: 1.96 MB

Sunday, February 15, 2026

Sunday, February 15, 2026

বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তালিকা PDF

বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক PDF

বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক PDF
গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক
Hello Aspirants,
আজ বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তালিকা PDFটি শেয়ার করছি, যেটিতে উল্লেখযোগ্য কয়েকটি পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক-এর তালিকা বাংলায় দেওয়া হলো। ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসাবে এখান থেকে প্রায়ই পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন:- সোনার গলনাঙ্ক কত? সীসার স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেন্টিগ্রেড? ইত্যাদি।

বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক

পদার্থ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক
হীরে ৩৫৫০℃ ৪৮২৭℃
সোনা ১০৬৫℃ ২৭১০℃
রুপো ৯৬১℃ ২১৬২℃
তামা ১০৮৫℃ ২৫৬২℃
লোহা ১৫৪০℃ ২৮৯০℃
দস্তা ৪২০℃ ৯০৭℃
পারদ -৩৯℃ ৩৫৭℃
টিন ২৩২℃ ২৬৯০℃
অ্যালুমিনিয়াম ৬৬০℃ ২৫১৯℃
টাংস্টেন ৩৪২২℃ ৫৫৫৫℃
প্ল্যাটিনাম ১৭৭০℃ ৩৮০০℃
সিলিকন ১৪১০℃ ৩২৬৫℃
ক্যাডমিয়াম ৩২১℃ ৭৬৭℃
ক্যালসিয়াম ৮৪২℃ ১৪৮৪℃
গ্রাফাইট ৩৬৭৫℃ ৪০২৭℃
হাইড্রোজেন -২৫৯℃ -২৫৩℃
অক্সিজেন -২১৮℃ -১৮৩℃
নাইট্রোজেন -২১০℃ -১৯৬℃
হিলিয়াম -২৭০℃ -২৬৯℃
আয়োডিন ১১৪℃ ১৮৪℃
ম্যাগনেশিয়াম ৬৫০℃ ১১২০℃
ম্যাঙ্গানিজ ১২৪৬℃ ২০৪০℃
নিকেল ১৪৫৩℃ ২৯১৩℃
ফসফরাস ৪৪℃ ২৮১℃
পটাশিয়াম ৬৩℃ ৭৬৬℃
সোডিয়াম ৯৮℃ ৮৯০℃
সালফার ১১৯℃ ৪৪৫℃
লিথিয়াম ১৮১℃ ১৩৩০℃
ক্লোরিন -১০১℃ -৩৪℃
কোবাল্ট ১৪৯৫℃ ২৮৮০℃
ব্রোমিন -৭℃ ৫৮℃

গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক-এর তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক
File Format: PDF
No. of Pages: 2
File Size: 496 KB

Click Here to Download

Sunday, February 15, 2026

বিভিন্ন সংকর ধাতু ও তাদের ব্যবহার তালিকা PDF || ধাতু সংকর

বিভিন্ন ধাতু সংকর ও তাদের ব্যবহার PDF

বিভিন্ন সংকর ধাতুর গঠন ও ব্যবহার
বিভিন্ন সংকর ধাতু
নমস্কার বন্ধুরা,
আজ বিভিন্ন সংকর ধাতুর উপাদান ও ব্যবহার সম্পর্কে ধারনা দিতে এটির PDF দেওয়া হলো। পদার্থ বিজ্ঞান সহ সাধারণ জ্ঞানের অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন আসে প্রায়ই। যেমন- পিতলে কোন কোন ধাতু থাকে? জার্মান সিলভার কোন কোন ধাতু দিয়ে তৈরী? এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর জানতে ধাতু সংকর বা সংকর ধাতুর তালিকাটি পড়ুন।

বিভিন্ন সংকর ধাতু ও তাদের ব্যবহার

সংকর ধাতুগঠন
পিতলতামা+দস্তা
ব্রোঞ্জতামা+টিন
জার্মান সিলভারতামা+দস্তা+নিকেল
গান মেটালতামা+টিন+দস্তা+সীসা
রোজ মেটালবিসমাথ+সীসা+টিন
টাইপ মেটালটিন+সীসা+অ্যান্টিমনি
উডস মেটালবিসমাথ+সীসা+টিন+ক্যাডমিয়াম
কয়েন মেটালতামা+নিকেল
ব্যাবিট মেটালটিন+অ্যান্টিমনি+তামা
মোনেল মেটালতামা+নিকেল
স্টেনলেস স্টিললোহা+ক্রোমিয়াম+নিকেল+কার্বন
স্টিললোহা+কার্বন
ম্যাঙ্গানিজ স্টিললোহা+ম্যাঙ্গানিজ
নিকেল স্টিললোহা+নিকেল+ক্রোমিয়াম
নাইক্রোমনিকেল+ক্রোমিয়াম+ম্যাঙ্গানিজ+লোহা
ম্যাগনেলিয়ামঅ্যালুমিনিয়াম+ম্যাগনেশিয়াম
ইনভারলোহা+নিকেল
ডুরালুমিনঅ্যালুমিনিয়াম+তামা+ম্যাগনেশিয়াম
রাংঝালসীসা+টিন
রোলড গোল্ডতামা+অ্যালুমিনিয়াম
অ্যালনিকো লোহা+অ্যালুমিনিয়াম+নিকেল+কোবাল্ট

সংকর ধাতু তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: বিভিন্ন সংকর ধাতু
File Format: PDF
No. of Pages: 2
File Size: 401KB

Click Here to Download

Sunday, February 15, 2026

বিভিন্ন ভৌত রাশির একক তালিকা PDF || সিজিএস এবং এস আই

বিভিন্ন ভৌত রাশির একক তালিকা PDF

বিভিন্ন ভৌত রাশির একক || সিজিএস এবং এস আই
ভৌত রাশির একক
হ্যালো ফ্রেন্ডস,
আজ বিভিন্ন ভৌত রাশির একক তালিকা PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে CGS এবং SI উভয় একক রয়েছে। ভৌত বিজ্ঞান বা পদার্থ বিজ্ঞানের অন্যতম একটি অংশ এটি। তাই রাশির একক তালিকা থেকে প্রশ্ন আসে।যেমন- CGS পদ্ধতিতে লীন তাপের একক কী? SI পদ্ধতিতে ভরের একক কী? ইত্যাদি।

বিভিন্ন ভৌত রাশির একক তালিকা

ভৌত রাশিSI এককCGS একক
দৈর্ঘ্য/দুরত্বমিটারসেন্টিমিটার
ভরকিলোগ্রামগ্রাম
ত্বরণমিটার/বর্গ সেকেন্ডসেন্টিমিটার/বর্গ সেকেন্ড
সরণমিটার সেন্টিমিটার
চাপনিউটন/বর্গ মিটার বা পাস্কালডাইন/বর্গ সেন্টিমিটার
বলনিউটনডাইন
ক্ষমতাওয়াট বা জুল/সেকেন্ডআর্গ/সেকেন্ড
শক্তি/কার্যজুলআর্গ
তড়িদাধানকুলম্ব***
রোধওহম***
পদার্থের পরিমানমোল***
রোধাঙ্কওহম-মিটারওহম-সেমি
তড়িৎ বিভবভোল্ট ***
কম্পাঙ্ক***হার্জ
তড়িৎ প্রবাহঅ্যাম্পিয়ার স্ট্যাট অ্যাম্পিয়ার
উষ্ণতাকেলভিনসেলসিয়াস
তাপজুলক্যালোরি
দীপন প্রাবল্যক্যান্ডেলা***
কোণরেডিয়ান***
লীন তাপজুল/কিলোগ্রামক্যালোরি/গ্রাম
জলসমকিলোগ্রামগ্রাম

ভৌত রাশির একক গুলি পিডিএফে আছে

File Details::
File Name: ভৌত রাশির একক
File Format: PDF
No. of Pages: 2
File Size: 506 KB

Click Here to Download

আরো পড়ুন::

⦿ বিভিন্ন ভৌত রাশির মাত্রা
Sunday, February 15, 2026

১১৮টি মৌলের পারমানবিক সংখ্যা তালিকা PDF || Atomic Number of Elements

বিভিন্ন মৌলের পারমানবিক সংখ্যা তালিকা PDF

বিভিন্ন মৌলের পারমানবিক সংখ্যা তালিকা PDF
বিভিন্ন মৌলের পারমানবিক সংখ্যা
Hello Friends,
আজ বিভিন্ন মৌলের পারমানবিক সংখ্যা তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে ১১৮টি মৌলের প্রতীক, পারমানবিক সংখ্যা, পর্যায় ও শ্রেণী উল্লেখিত রয়েছে। পদার্থ বিজ্ঞানের অন্যতম বিষয় এবং পর্যায় সারণীর অংশ হিসাবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। যেমন:- হাইড্রোজেনের পারমানবিক সংখ্যা কত? কার্বন কোন শ্রেণীতে অবস্থিত? ইত্যাদি।

সমস্ত মৌলের পারমানবিক সংখ্যা

মৌল প্রতীক পারমাণবিক সংখ্যা
হাইড্রোজেন H 1
হিলিয়াম He 2
লিথিয়াম Li 3
বেরিলিয়াম Be 4
বোরন B 5
কার্বন C 6
নাইট্রোজেন N 7
অক্সিজেন O 8
ফ্লুরিন F 9
নিয়ন Ne 10
সোডিয়াম Na 11
ম্যাগনেসিয়াম Mg 12
অ্যালুমিনিয়াম Al 13
সিলিকন Si 14
ফসফরাস P 15
সালফার S 16
ক্লোরিন Cl 17
আর্গন Ar 18
পটাসিয়াম K 19
ক্যালসিয়াম Ca 20
স্ক্যান্ডিয়াম Sc 21
টাইটেনিয়াম Ti 22
ভ্যানাডিয়াম V 23
ক্রোমিয়াম Cr 24
ম্যাঙ্গানিজ Mn 25
লোহা Fe 26
কোবাল্ট Co 27
নিকেল Ni 28
কপার Cu 29
জিঙ্ক Zn 30
গ্যালিয়াম Ga 31
জার্মেনিয়াম Ge 32
আর্সেনিক As 33
সেলেনিয়াম Se 34
ব্রোমিন Br 35
ক্রিপ্টন Kr 36
রুবিডিয়াম Rb 37
স্ট্রনসিয়াম Sr 38
ইটরিয়াম Y 39
জিরকোনিয়াম Zr 40
নিওবিয়াম Nb 41
মলিবডেনাম Mo 42
টেকনিশিয়াম Tc 43
রুথেনিয়াম Ru 44
রোডিয়াম Rh 45
প্যালাডিয়াম Pd 46
সিলভার Ag 47
ক্যাডমিয়াম Cd 48
ইন্ডিয়াম In 49
টিন Sn 50
এন্টিমনি Sb 51
টেলুরিয়াম Te 52
আয়োডিন I 53
জেনন Xe 54
সিজিয়াম Cs 55
বেরিয়াম Ba 56
ল্যান্থানাম La 57
সেরিয়াম Ce 58
প্রেসিওডিমিয়াম Pr 59
নিওডিমিয়াম Nd 60
প্রমিথিয়াম Pm 61
সামারিয়াম Sm 62
ইউরোপিয়াম Eu 63
গ্যাডোলিনিয়াম Gd 64
টারবিয়াম Tb 65
ডিসপ্রোসিয়াম Dy 66
হলমিয়াম Ho 67
এরবিয়াম Er 68
থুলিয়াম Tm 69
ইটারবিয়াম Yb 70
লুটেসিয়াম Lu 71
হাফনিয়াম Hf 72
ট্যান্টালাম Ta 73
টাংস্টেন W 74
রেনিয়াম Re 75
অসমিয়াম Os 76
ইরিডিয়াম Ir 77
প্লাটিনাম Pt 78
সোনা Au 79
পারদ Hg 80
থ্যালিয়াম Tl 81
সীসা Pb 82
বিসমাথ Bi 83
পোলনিয়াম Po 84
অ্যাস্টাটিন At 85
রেডন Rn 86
ফ্রান্সিয়াম Fr 87
রেডিয়াম Ra 88
অ্যাক্টিনিয়াম Ac 89
থোরিয়াম Th 90
প্রোট্যাক্টিনিয়াম Pa 91
ইউরেনিয়াম U 92
নেপচুনিয়াম Np 93
প্লুটোনিয়াম Pu 94
অ্যামেরিসিয়াম Am 95
কুরিয়াম Cm 96
বার্কেলিয়াম Bk 97
ক্যালিফোর্নিয়াম Cf 98
আইনস্টাইনিয়াম Es 99
ফার্মিয়াম Fm 100
মেন্ডেলিভিয়াম Md 101
মেন্ডেলিভিয়াম No 102
লরেন্সিয়াম Lr 103
রাদারফোর্ডিয়াম Rf 104
ডুবনিয়াম Db 105
সিবোর্গিয়াম Sg 106
বোহরিয়াম Bh 107
হ্যাসিয়াম Hs 108
মাইটনেরিয়াম Mt 109
ডার্মস্টাটিয়াম Ds 110
রন্টজেনিয়াম Rg 111
কোপারনিসিয়াম Cn 112
নিহোনিয়াম Nh 113
ফ্লেরোভিয়াম Fl 114
মস্কোভিয়াম Mc 115
লিভারমোরিয়াম Lv 116
টেনেসিন Ts 117
অগানেসন Og 118

মৌলের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: সমস্ত মৌল একনজরে
File Format: PDF
No. of Pages: 7
File Size: 529

Click Here to Download

Monday, January 26, 2026

Monday, January 26, 2026

বিভিন্ন ধাতুর আবিষ্কারক তালিকা PDF || Discoverer of Metals

বিভিন্ন ধাতুর আবিষ্কর্তা তালিকা PDF

বিভিন্ন ধাতুর আবিষ্কারক তালিকা
ধাতুর আবিষ্কারক
নমস্কার বন্ধুরা,
আজ বিভিন্ন ধাতুর আবিষ্কারক তালিকা PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে পৃথিবীতে প্রাপ্ত ধাতুর আবিষ্কর্তাদের নামের তালিকা দেওয়া হয়েছে সঙ্গে সাল। পদার্থ বিজ্ঞানের অংশ হিসাবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন সম্ভাবনা অধিক। যেমন:- পটাশিয়াম কে আবিষ্কার করেন? সোডিয়াম কে আবিষ্কার করেন? ইত্যাদি।

বিভিন্ন ধাতুর আবিষ্কারক

ধাতু সাল আবিষ্কারক
কোবাল্ট ১৭৩৫ জি. ব্রান্ডট
নিকেল ১৭৫১ এ. ক্রোনস্টেডট
ম্যাঙ্গানিজ ১৭৮৫ ইলসেমান
বেরিয়াম ১৮০৮ হামফ্রে ডেভি
মলিবডিয়াম ১৮১৭ জে. বার্জিলিয়াস
টাংস্টেন ১৭৮৩ এফ. ডি. ইগলুয়ার ও এইচ. ডি. ইগলুয়ার
ইউরেনিয়াম ১৮৪১ ই. পেলিগট
ক্রোমিয়াম ১৭৯৭ এল. ভ্যায়ুকুইলিন
বেরিলিয়াম ১৭৯৩ এল. ভ্যায়ুকুইলিন
ট্যান্টালাম ১৮০২ এ. একবার্গ
রোডিয়াম ১৮০৩ ডব্লু ওল্লাসটোন
সোডিয়াম ১৮০৭ হামফ্রে ডেভি
পটাশিয়াম ১৮০৭ হামফ্রে ডেভি
ম্যাগনেসিয়াম ১৮৩১ এ. বুসি
ক্যালসিয়াম ১৮০৮ হামফ্রে ডেভি
রুবিডিয়াম ১৮৬১ আর. বুনসেন ও জ. কিরচফ
টারবিয়াম ১৮৪৩ সি. মোসাণ্ডার
ল্যান্থালাম ১৮৩৯ সি. মোসাণ্ডার
গ্যালিয়াম ১৮৭৫ পি.ই.লেকোকডি বোইসবাউড্রেন
ইস্পাত ১৯১৩ হ্যারি ব্রিয়ার্লে

ধাতুর আবিষ্কারকদের তালিকাটি পিডিএফে আছে

File Details :
File Name: ধাতুর আবিষ্কারক 
File Format: PDF
No. of Pages: 2
File Size: 292 KB

Click Here to Download

Thursday, October 12, 2023

Thursday, October 12, 2023

Physics MCQ in Bengali PDF Part-2

Physics MCQ in Bengali PDF

Physics MCQ Part-2 in Bengali PDF
Physics MCQ in Bengali
নমস্কার বন্ধুরা,
আজ Physics MCQ in Bengali PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে  ভৌতবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে বাংলা ভাষায়| আমাদের এই ভৌতবিজ্ঞানের পর্ব গুলি অনুসরণ করলে আপনারা পরীক্ষায় অনেকটা সাফল্য পেতে পারবেন, এই আশা করি। কারণ WBCS, CGL, MTS, NTPC, Group D, Group C-তে Physical Science থেকে প্রশ্ন আসে।

Physics MCQ in Bengali PDF

নমুনা প্রশ্ন উত্তর::
1. সহজে পড়া যায় না এমন পুরাতন লেখা পড়া সম্ভব
হয় কার মাধ্যমে? 
[A] মহাজাগতিক রশ্মি 
[B] অতিবেগুনি রশ্মি
[C] অবলোহিত রশ্মি ✓
[D] কোনোটিই নয় 

2. মেসন পাওয়া যায়
[A] ᵞ-রশ্মিতে 
[B] লেসার বিমে
[C] x-রশিতে 
[D] মহাজাগতিক রশ্মিতে ✓

3.x-রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত order (অর্ডার) এর-
[A] 1 cm 
[B] I m 
[C] 1Å ✓
[D] 10pµm 

4. নীচের কোন্ যন্ত্র জলের তড়িৎবিশ্লেষণের কাজে ব্যবহৃত হয়? 
[A] পোটেনসিওমিটার 
[B] অ্যামমিটার
[C] ভোল্টামিটার ✓
[D] ভোল্টমিটার 

5. কত ডিগ্রি সেন্টিগেড উষ্ণতায় এক কেজি বিশুদ্ধ জলের আয়তন এক লিটার?
[A] 1°C 
[B] 4°C ✓
[C] 2°C 
[D] 6°C

6. এই নিউটন বলতে কত ডাইন হয়?
[A] 10⁴ 
[B] 10⁵ ✓
[C] 10⁶
[D] 10 3 

7. বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে?
[A] গতি শক্তি 
[B] তাপ শক্তি
[C] স্থিতি শক্তি ✓
[D] আলোক শক্তি 

8. আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের
মান কি হবে? 
[A] সঙ্কট কোণের সমান 
[B] সঙ্কট কোণের চেয়ে ছোট
[C] সঙ্কট কোণের চেয়ে বড়✓
[D] কোনটাই নয় 

9. সুরশলাকার আকৃতি কিরূপ?
[A] V আকৃতির 
[B] U আকৃতির✓
[C] I আকৃতির 
[D] Y আকৃতির 

10. খালি বড় ঘরে শব্দ করলে শব্দ বারবার প্রতিশব্দ
হয় একে কি বলে? 
[A] অণুরণন
[B] প্রতিসরণ
[C] প্রতি ফলন 
[D] প্রতিধ্বনি ✓

11. সমতল দর্পণে রশ্মির আপাতন কোন কত হলে, রশ্মির 
চ্যুতি কোণ 90° হবে?
[A] 90° 
[B] 180° 
[C] 45° ✓
[D] 221/2 ̊

12. কার্য করার সামর্থকে কি বলে?
[A] শক্তি ✓
[B] বল 
[C] ক্ষমতা 
[D] কার্যহীন বলে 

13. ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি ক'বার ব্যবহৃত
হয় ? 
[A] একবার
[B] দুইবার ✓
[C] তিনবার
[D] চারবার  

14. কয়লার দহনে তাপ উৎপন্ন হওয়া নিচের কোন ধরনের
রূপান্তর? 
[A] যান্ত্রিক শক্তি → তাপশক্তি .
[B] রাসায়নিক শক্তি → তাপশক্তি 
[C] আলোক শক্তি → তাপশক্তি
[D] পারমাণবিক শক্তি →তাপশক্তি 

15. দৌড় প্রতিযোগিতার সময় দেখার জন্য কোনটি
ব্যবহার করা হয়? 
[A] স্টপ ওয়াচ ✓
[B] রিস্ট ওয়াচ
[C] দেওয়াল ঘড়ি 
[D] জল ঘড়ি 

16. নিচের কোনটি ভেক্টর রাশি?
[A] দৈর্ঘ্য 
[B] ভর 
[C] ভার ✓
[D] উষ্ণতা

17.তুলাযন্ত্রে ব্যবহুত ওজন বাক্সে ক'টি ২০ গ্রামের বাটখারা থাকে?
[A] একটি 
[B] দুটি ✓
[C] তিনটি 
[D] চারটি 

18. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়?
[A] পৃথিবীর কেন্দ্রে 
[B] খনিগর্ভে
[C] নিরক্ষীয় অঞ্চলে 
[D] মেরু অঞ্চলে ✓

19. নিচের কোন পদার্থটির গলনাঙ্ক ও হিমাঙ্ক নেই?  
[A] লোহা
[B] মোম ✓
[C] বিসমাথ 
[D] অ্যান্টিমনি

20. দার্জিলিং-এ খাদ্যদ্রব্য সেদ্ধ করতে বেশি সময় লাগে কেন?
[A] বেশি ঠান্ডা
[B] বায়ুর চাপ বেশি
[C] বায়ুর চাপ কম ✓
[D] সৌরশক্তি কম

21. আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত?
[A] 60% 
[B] 50% 
[C] 100% ✓
[D] 75% 

22. কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়?
[A] জলে 
[B] বাতাসে 
[C] কাচে 
[D] শূন্যমাধ্যমে ✓

23.স্থির উয়তায় নির্দিষ্ট ভরের যে কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কার সূত্র ? 
[A] চার্লসের
[B] বয়েলের ✓
[C] অ্যাভোগ্যাড্রোর
 [D] গেলুকাসের 

24. ফিউজ তারের উপাদান কী?
[A] নিকেল' 
[B] টিন ও সিসার সংকর✓
[C] সিসা 
[D] টিন

25.এক কুলম্ব (1c) আধানে কত সংখ্যক ইলেকট্রন থাকে? 
[A] 1.6×1018
[B]  6.25×1014
[C] 1.6×1014
[D] 6.25×1018✓

26. নীচের কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী?
[A] গ্রাফাইট ✓
[B] গ্রানাইট 
[C] অ্যানথ্রাসাইট 
[D] ডায়মণ্ড (হীরক) 

27.মো (mho) একক হল কোন রাশির-
[A] রোধ 
[B] রোধাক্ষ 
[C] পরিবাহিতা ✓
[D] কোনোটিই নয়

সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে রয়েছে

File Details:
File Name: Physic MCQ P-2
FileFormat: PDF
File Size: 2.37 MB