শুক্রবার, ২৯ মে, ২০২৬

1000 সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | General Science Book in Bengali

1000 সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF - সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য (WBCS, WBP, Railway, SSC)

1000 সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
1000 সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
Hello বন্ধুরা,
সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ বিজ্ঞান (General Science) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। WBCS, WBP (Police), Railway Group D, NTPC, SSC CGL বা CHSL—যেকোনো পরীক্ষাতেই বিজ্ঞান থেকে প্রচুর প্রশ্ন আসে। আপনাদের প্রস্তুতিকে আরও মজবুত করতে আজ আমরা শেয়ার করছি 1000 সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF।

কেন সাধারণ বিজ্ঞান (General Science) গুরুত্বপূর্ণ?

বেশিরভাগ পরীক্ষার্থী ইতিহাস বা ভূগোলে জোর দিলেও, বিজ্ঞানের অংশটিকে অনেকেই এড়িয়ে যান। কিন্তু মনে রাখবেন, পরীক্ষার মেরিট লিস্টে জায়গা করে নিতে হলে বিজ্ঞানে ভালো স্কোর করা বাধ্যতামূলক। সঠিক স্টাডি মেটেরিয়াল এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে খুব সহজেই এই অংশে ছাঁকা নম্বর পাওয়া সম্ভব।

এই 1000+ General Science PDF-এ কী কী বিষয় রয়েছে?

আমাদের তৈরি করা এই পিডিএফ-টিতে বিজ্ঞানের প্রতিটি শাখাকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন এবং আগামী পরীক্ষার জন্য সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একত্রিত করা হয়েছে:
  • জীববিদ্যা (Biology): মানবদেহ, রোগব্যাধি, পুষ্টি ও ভিটামিন, উদ্ভিদবিদ্যা এবং কোষতত্ত্ব।
  • পদার্থবিদ্যা (Physics): আলো, শব্দ, গতিবিদ্যা, তাপ, বিদ্যুৎ এবং বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার।
  • রসায়ন (Chemistry): পর্যায় সারণী, অ্যাসিড-ক্ষার-লবণ, ধাতু ও অধাতু এবং দৈনন্দিন জীবনে রসায়ন।
  • পরিবেশ বিজ্ঞান (EVS): বাস্তুতন্ত্র, দূষণ এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্বপূর্ণ তথ্য।
  • কম্পিউটার ও প্রযুক্তি (Computer & IT): বেসিক কম্পিউটার জ্ঞান এবং সাম্প্রতিক প্রযুক্তির আবিষ্কার।

সাধারণ বিজ্ঞান বই PDF

কিছু নমুনা প্রশ্ন উত্তর::

1.কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার ? – সামুদ্রিক কচ্ছপ।

2.কোন বিজ্ঞানী রক্তের শ্রেনীবিভাগ করেন ? –  কার্ল ল্যান্ডস্টেইনার।

3.কোন প্রকার উতসেচক রক্ততঞ্চনে সাহায্য করে ? – থ্রম্বোকাইনেজ।

4.কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয় ? – পিটুইটারি গ্রন্থি।

5.জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয় ? – জিওলাইট।

6.অক্সি-অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত – ৩,০০০° সেন্টিগ্রেড।

7.হাইড্রোজেনশব্দের অর্থ কী – জল উৎপাদক।

8.হাইড্রোজেন গ্যাস উৎপাদনে কী ধরণের দস্তা ব্যবহার করা হয় – বাণিজ্যিক দস্তার ছিবড়া।

9.অক্সি-হাইড্রোজেন শিখার উষ্ণতা কত – ২,০০০° ডিগ্রি সেন্টিগ্রেড।

10.কাকে প্রোটিস্টার অন্তর্ভূক্ত করা হয় –ব্যাকটিরিয়াকে।

11.কোন কোন শৈবাল থেকে ওষুধ তৈরি হয় – ক্লোরেল্লা, সারগাসাম ও ল্যামিনেরিয়া।

12.কলোনিয়াল শৈবাল ও আবর্তন শৈবাল কাকে বলা হয় – ভলভক্সকে।

13.পামেলা দশা কার মধ্যে দেখা যায় – ক্ল্যামাইডোমোনাসের মধ্যে।

14.ভাউকেরিয়াকী –একটি সিনোসাইটিক শৈবাল।

15.নিউমোনিয়া জীবাণুর আকৃতি কেমন – গোলাকার।

16.কার জীবনচক্রে টরুলা দশা দেখা যায় — মিউকরের।

17.মিউকর কোন উৎসেচক উৎপন্ন করে – ডায়াস্টেজ উৎসেচক।

18.মাছের পাখনা পচন রোগ কী ঘটিত রোগ– জীবাণু ঘটিত।

19.হাঙরের লেজ ও রুই মাছের লেজ কী  প্রকৃতির – যথাক্রমে হেটেরোসারকাল ও হোমোসারকাল প্রকৃতির।

20.মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কি?- এনামেল।

21.কোন প্রানীকে কাঁটার মুকুট আখ্যা দেওয়া হয় ?-  তারা মাছ 

দেরী না করে নিচের লিংক থেকে সম্পূর্ণ PDFটি ডাউনলোড করে নিন 

1000 সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF

সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য (WBCS, WBP, SSC)

📁 PDF 📏 2.93 MB 🌐 বাংলা
⬇ PDF ডাউনলোড করুন