Math লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Math লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সোমবার, আগস্ট ১৭, ২০২৬

ত্রিকোণমিতির সূত্র সমূহ PDF | Trigonometry Formulas in Bengali

ত্রিকোণমিতির সকল সূত্র সমূহ PDF

ত্রিকোণমিতির বেসিক ও অ্যাডভান্স সূত্রাবলি চার্ট
ত্রিকোণমিতির সমস্ত সূত্র সমূহ - বেসিক থেকে অ্যাডভান্স

হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সাথে ত্রিকোণমিতির সমস্ত সূত্র সমূহ PDF (Trigonometry All Formulas PDF in Bengali) শেয়ার করছি। ত্রিকোণমিতি (Trigonometry) হলো গণিতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা। যারা দশম শ্রেণি (Class 10 Math), একাদশ-দ্বাদশ শ্রেণি অথবা উচ্চতর গণিত নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য এই ত্রিকোণমিতির অংকের নিয়ম ও সূত্রগুলো জানা বাধ্যতামূলক।

একজন শিক্ষক হিসেবে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, অঙ্কের ভিত্তি মজবুত করতে সূত্রগুলো বারবার লিখে অনুশীলন করা প্রয়োজন। বিশেষ করে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার (যেমন: WBPSC, WBP, SSC, Primary TET) প্রস্তুতিতে ত্রিকোণমিতির মান নির্ণয়ের চার্ট থেকে সরাসরি প্রশ্ন আসে। দ্রুত এবং নির্ভুলভাবে অঙ্কের সমাধান করতে এই সূত্রগুলো আপনাদের অনেক সাহায্য করবে। সম্পূর্ণ সূত্রগুলো পেতে নিচের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন।

গুরুত্বপূর্ণ সূত্রাবলির তালিকা

১. প্রাথমিক বা বেসিক সূত্র

  • 🔹
    sin θ = লম্ব / অতিভুজ
  • 🔹
    cos θ = ভূমি / অতিভুজ
  • 🔹
    tan θ = লম্ব / ভূমি

২. বিপরীত অনুপাতের সূত্র

  • 🔹
    sin θ = 1 / csc θ (বা, csc θ = 1 / sin θ)
  • 🔹
    cos θ = 1 / sec θ (বা, sec θ = 1 / cos θ)
  • 🔹
    tan θ = 1 / cot θ (বা, cot θ = 1 / tan θ)
  • 🔹
    tan θ = sin θ / cos θ
  • 🔹
    cot θ = cos θ / sin θ

৩. বর্গের সূত্রাবলি (Pythagorean Identities)

  • 🔹
    sin² θ + cos² θ = 1
  • 🔹
    sec² θ - tan² θ = 1
  • 🔹
    csc² θ - cot² θ = 1

৪. যোগ ও বিয়োগের সূত্র (Compound Angles)

  • 🔹
    sin(A + B) = sin A cos B + cos A sin B
  • 🔹
    sin(A - B) = sin A cos B - cos A sin B
  • 🔹
    cos(A + B) = cos A cos B - sin A sin B
  • 🔹
    cos(A - B) = cos A cos B + sin A sin B
  • 🔹
    tan(A + B) = (tan A + tan B) / (1 - tan A tan B)
  • 🔹
    tan(A - B) = (tan A - tan B) / (1 + tan A tan B)

৫. গুণিতক কোণের সূত্র (Multiple Angles)

  • 🔹
    sin 2A = 2 sin A cos A
  • 🔹
    cos 2A = cos² A - sin² A
  • 🔹
    cos 2A = 2cos² A - 1 = 1 - 2sin² A
  • 🔹
    tan 2A = (2 tan A) / (1 - tan² A)

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্র: মাধ্যমিক পরীক্ষার জন্য ত্রিকোণমিতির কোন সূত্রগুলো সবচেয়ে বেশি লাগে?

উ: মাধ্যমিক পরীক্ষার জন্য মূলত প্রাথমিক অনুপাত (sin, cos, tan) এবং বর্গের সূত্রাবলি (sin² θ + cos² θ = 1) সবচেয়ে বেশি প্রয়োজন হয়।

প্র: ত্রিকোণমিতির সূত্র সহজে মনে রাখার উপায় কী?

উ: সূত্রগুলো মুখস্থ না করে সমকোণী ত্রিভুজ এঁকে লম্ব, ভূমি ও অতিভুজের সম্পর্ক বুঝে বারবার অনুশীলন করলে সহজে মনে থাকে।

📥 পিডিএফ ফাইল বিবরণ ও ডাউনলোড

  • 📌
    ফাইলের নাম: ত্রিকোণমিতির সূত্র
  • 📌
    ফরম্যাট: PDF  |  পৃষ্ঠা: ৬ টি
  • 📌
    সাইজ: 4 MB

শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

শনিবার, আগস্ট ১৫, ২০২৬

পরিমিতির সকল সূত্র তালিকা PDF | Mensuration Formula in Bengali

পরিমিতির সকল সূত্র এবং সমাধান PDF

পরিমিতির সকল সূত্র এবং সমাধান PDF - Mensuration Math Formula in Bengali for Competitive Exams
পরিমিতির সকল সূত্র এবং সমাধান PDF

নমস্কার বন্ধুরা,
আজকের এই পোস্টে আমরা আপনাদের সাথে শেয়ার করছি পরিমিতির সকল সূত্র এবং সমাধান PDF (Mensuration Math Formula in Bengali)। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা যেমন— WBPSC, Primary TET, WBP (Police), Railway এবং SSC-এর গণিত প্রস্তুতি নিতে জ্যামিতি ও পরিমিতি (Geometry & Mensuration) অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পিডিএফটিতে পরিমিতির সমস্ত সূত্র বাংলা ভাষায় খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয়েছে। ফলে, খুব সহজেই আপনারা অঙ্কের শর্টকাট ট্রিক্স ও সূত্রগুলো মুখস্থ করে পরীক্ষায় অঙ্কের সমাধান দ্রুত করতে পারবেন।

পিডিএফ-এ যা যা থাকছে:

এই পিডিএফ ফাইলটিতে পরিমিতির যে সকল অধ্যায়ের সূত্রাবলি কভার করা হয়েছে, তার একটি বিস্তারিত তালিকা নিচে দেওয়া হলো:

  • আয়তক্ষেত্র (Rectangle)
  • বর্গক্ষেত্র (Square)
  • সামান্তরিক (Parallelogram)
  • ট্রাপিজিয়াম (Trapezium)
  • রম্বস (Rhombus)
  • সমবাহু, বিষমবাহু, ও সমকোণী ত্রিভুজ (Triangles)
  • বৃত্ত (Circle)
  • আয়তঘনক (Cuboid)
  • ঘনক (Cube)
  • চোং (Cylinder)
  • শঙ্কু (Cone)
  • গোলক (Sphere)

কয়েকটি গুরুত্বপূর্ণ পরিমিতির সূত্র (এক নজরে):

  • আয়তক্ষেত্র: ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক। পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) একক।
  • বর্গক্ষেত্র: ক্ষেত্রফল = (বাহু)² বর্গ একক। কর্ণের দৈর্ঘ্য = √২ × বাহু।
  • বৃত্ত: ক্ষেত্রফল = πr² বর্গ একক (যেখানে r = ব্যাসার্ধ)। পরিধি = 2πr একক।
  • ঘনক: আয়তন = (বাহু)³ ঘন একক। সমগ্রতলের ক্ষেত্রফল = ৬ × (বাহু)² বর্গ একক।
বিশেষ দ্রষ্টব্য: উপরের কয়েকটি সূত্র নমুনা হিসেবে দেওয়া হলো। বাকি সমস্ত অধ্যায়ের বিস্তারিত সূত্র উদাহরণসহ খুব সহজ ভাষায় নিচের পিডিএফে দেওয়া রয়েছে।

PDF File Details:

  • File Name: পরিমিতির সকল সূত্র ও সমাধান PDF
  • Format: PDF
  • No. of Pages: 21
  • File Size: 2.52 MB
  • Language: Bengali (বাংলা)

সাধারণ জিজ্ঞাসা (FAQs)

১. এই পরিমিতির সূত্র PDF টি কোন পরীক্ষার জন্য উপযোগী?
উত্তর: এটি মূলত WBPSC, WBP, KP, Primary TET এবং Railway Group-D সহ যেকোনো সরকারি চাকরি প্রস্তুতির জন্য খুবই উপযোগী।

২. পিডিএফটিতে কি পরিমিতির সব অধ্যায় আছে?
উত্তর: হ্যাঁ, এতে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, শঙ্কু, গোলক সহ 2D ও 3D পরিমিতির সমস্ত অধ্যায় কভার করা হয়েছে।

📌 আরও গুরুত্বপূর্ণ ম্যাথ স্টাডি মেটেরিয়াল:

💬 আপনাদের আর কোন বিষয়ের শর্টকাট সূত্রের PDF প্রয়োজন, তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন!

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫

বীজ গণিতের সূত্র সমূহ PDF || Algebra Formulas in Bengali

বীজ গণিতের সকল সূত্র সমূহ PDF

বীজ গণিতের সূত্র সমূহ PDF
বীজগণিতের সূত্র
নমস্কার বন্ধুরা,
আজ বীজ গণিতের সমস্ত সূত্র সমূহ PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে বীজগণিতের সমাধানের জন্য প্রয়োজনীয় যাবতীয় সুত্র গুলি দেওয়া হয়েছে। যারা নতুন নতুন বীজ গণিত শিখছেন তাদের জন্য এই সূত্র গুলি খুবই দরকারী। তাই নীচ থেকে সম্পুর্ণ পিডিএফটি সংগ্রহ করে নিন ফ্রিতে।

বীজ গণিতের সূত্র PDF

  1. বর্গ, ঘন, গুন, উৎপাদক
  2. অনু সিদ্ধান্ত ও মান নির্ণয়ের সূত্র
  3. সূচক
  4. লগারিদম
  5. ধারা ইত্যাদি

বীজ গণিতের সূত্র গুলি পিডিএফে রয়েছে

File Details::
File Name: বীজগণিতের সূত্র
File Format: PDF
No. of Pages: 6
File Size: 4 Mb

Click Here to Download

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

গণিতের সকল সূত্র সমূহ PDF || All Math Formula in Bengali || পাটিগণিত | বীজগণিত | ত্রিকোনমিতি | পরিমিতি

গণিতের সকল সুত্র সমূহ তালিকা PDF

গণিতের সকল সূত্র সমূহ PDF
গণিতের সকল সূত্র
নমস্কার বন্ধুরা,
আজ গণিতের সকল সূত্র সমূহ PDFটি আপনাদেরকে দিচ্ছি, যেটিতে পাটিগণিত,  বীজগণিত, ত্রিকোনমিতি এবং পরিমিতির সূত্র গুলি লিপিবদ্ধ করা আছে বাংলা ভাষায়। গণিতে যারা দুর্বল এবং পারদর্শী হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই পিডিএফটি খুবই সাহায্যে আসবে। কারণ আপনারা এটা সবাই জানেন, প্রায় প্রতিটা চাকরীর পরীক্ষা বা Competitive Exam-এ গণিত বিষয়টা বাধ্যতামূলক। আর এই বিষয়ে একটু অভিজ্ঞ থাকলে বেশ ভালোরকম নম্বর নিয়ে পাশ করা যায়।

গণিতের সকল সূত্র PDF

যা যা সুত্র থাকছে

❖ বীজগণিত
❏ বর্গ, ঘন, গুন, উৎপাদক, অনুসিদ্ধান্ত ও মান নির্ণয়ের সূত্র
❏ সূচক
❏ লগারিদম
❏ ধারা

❖ ত্রিকোনমিতি

❖ পরিমিতি
❏ আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, ত্রিভুজ, বৃত্ত, ঘনক প্রভৃতির সুত্র

অঙ্কের সমস্ত সূত্র গুলি পিডিএফে আছে

File Details::
File Name: Math Formula in Bengali
File Format: PDF
No. of Pages:6
File Size: 3.53 MB

রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

রবিবার, নভেম্বর ১২, ২০২৩

1500 Math and Reasoning Practice Set in Bengali PDF

1500 Math and Reasoning Practice Set in Bengali PDF

Math and Reasoning Practice Set in Bengali PDF
Math and Reasoning Practice Set PDF
Hi Friends,
আজ 1500 Math and Reasoning Practice Set in Bengali Full PDFটি প্রদান করছি, যেটিতে মোট ৫০টি মডেল প্র্যাকটিস সেট রয়েছে এবং প্রায় ১৫০০টিরও বেশি গণিত এবং রিজনিং-এর প্রশ্ন রয়েছে সম্পূর্ণ বাংলা ভাষায়। যারা গণিতে দুর্বল তাদের জন্য এই Math Practice Set পিডিএফটি খুবই কাজে লাগবে কারণ আপনারা এটা থেকে গণিত গুলি প্র্যাকটিস করার সুযোগ পাবেন প্রতিদিন।

Math and Reasoning Practice Set PDF

কিছু নমুনা প্রশ্ন::

➊একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ২ মিটার এবং পিছনের চাকার পরিধি ৩ মিটার। কমপক্ষে কত দুরত্ব অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা ১০ বার বেশি ঘুরবে ?
ⓐ ৮০ মিটার
ⓑ ৬০ মিটার
ⓒ ৪০ মিটার
ⓓ ২০ মিটার

❷শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দ্বিগুন হবে?
ⓐ ১ বছরে
ⓑ ২০ বছরে
ⓒ ৫ বছরে
ⓓ ১০০ বছরে 

➌২০০৯ সালের ২৮শে আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১লা অক্টোবর কী বার ছিল?
ⓐ বৃহস্পতি
ⓑ মঙ্গলবার
ⓒ সোমবার
ⓓ রবিবার

➍একটি পার্টিতে একজন ব্যক্তি ও তার স্ত্রী, তাদের দুই পুত্র ও তাদের স্ত্রী এবং প্রত্যেক পুত্রের ৪ জন করে সন্তান ছিল| পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল?
ⓐ ১০
ⓑ ১২
ⓒ ১৪
ⓓ ১৬

➎একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১২০ ফুট। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত?
ⓐ ২০ ফুট
ⓑ ২৫ ফুট
ⓒ ৩০ ফুট
ⓓ ৪০ ফুট

❻৩টি পেন্সিল ও ৫টি কলমের দাম একত্রে ৫৫ টাকা। ৩০ টাকায় ৬টি পেন্সিল পাওয়া গেলে ২টি কলমের দাম কত?
ⓐ ১৬ টাকা
ⓑ ২০ টাকা
ⓒ ১২ টাকা
ⓓ ১৮ টাকা

❼একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। তাতে সোনা ও তামার অনুপাত ৩:১। তাতে কী পরিমান সোনা মিশ্রিত করলে অনুপাত হবে ৪:১?
ⓐ ৬ গ্রাম
ⓑ ৫ গ্রাম
ⓒ ৪ গ্রাম
ⓓ ৮ গ্রাম

❽আপনার কাকার একমাত্র বড় ভায়ের মেয়ের ছোট ভাই আপনার কে?
ⓐ ভাগ্নে
ⓑ ভাতিজা
ⓒ ভাই
ⓓ মামা

❾৩৬ টাকা ডজন দরে কলা ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হল। এখন ২০টি  কলার বিক্রয় মূল্য কত?
ⓐ ৬০ টাকা
ⓑ ৬২ টাকা
ⓒ ৭২ টাকা
ⓓ ৭৫ টাকা

❿দুটি পাইপ দ্বারা একটি ট্যাংক ৮ মিনিটে পূর্ণ হয়। পাইপ দুটি খুলে দেওয়ার ৪ মিনিট প্রথম পাইপটি বন্ধ করে দেওয়ায় ট্যাংক পূর্ণ ওতে আরো ৬ মিনিট সময় লাগলো। প্রত্যেক পাইপ দিয়ে আলাদা আলাদা ভাবে ট্যাংক পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে?
ⓐ ১৮ ও ১২
ⓑ ২৪ ও ১২
ⓒ ১৫ ও ১২
ⓓ ১০ ও ১৫

সম্পূর্ণ প্র্যাকটিস সেটটি পিডিএফে রয়েছে

𝔽𝐢𝐥𝐞 Details::
File Name: 1500 Math & Reasoning Practice Set in Bengali
File Format: PDF
No. of Pages: 55
File Size: 12.20 MB

শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

শনিবার, নভেম্বর ১১, ২০২৩

জ্যামিতি সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Geometry Question Answer in Bengali

জ্যামিতি প্রশ্ন ও উত্তর PDF

জ্যামিতি সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
জ্যামিতি সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
নমস্কার বন্ধুরা,
আজ জ্যামিতি সম্পর্কিত প্রশ্ন উত্তর PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে জ্যামিতির সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে বাংলায়। আশা করছি বিভিন্ন চাকরির পরীক্ষায় যেখানে গণিত বিষয়টা আছে সেখানে জ্যামিতির থেকে আসা সমস্ত জ্যামিতির সূত্র এবং ছোট প্রশ্ন গুলির উত্তর অনায়াসেই করতে পারবেন। তাছাড়া Geometry বা জ্যামিতি গণিতের একটি মজাদার অধ্যায় বা অংশ।

জ্যামিতি সম্পর্কিত প্রশ্ন উত্তর


জ্যামিতির যে যে অধ্যায় থাকছে::

❏রেখা ও কোণ
❏ত্রিভুজ
❏পীথাগোরাসের উপপাদ্য ও ব্যবহার
❏জ্যামিতিক অনুপাত ও সদৃশ্যতা
❏সঞ্চারপথ বিষয়ক
❏বৃত্ত-জ্যা, ব্যাস, বৃত্তচাপ, বৃত্তঃস্থ কোণ ও কেন্দ্রঃস্থ কোন
❏চতুর্ভুজ
❏জ্যামিতির প্রাথমিক আলোচনা 
❏ঘড়ি সংক্রান্ত
❏ঘন জ্যামিতি
❏উচ্চতর জ্যামিতি .......

সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে রয়েছে

File Details::
File Name: জ্যামিতি সংক্রান্ত প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 15
File Size: 2.33 MB

সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

সোমবার, আগস্ট ২৮, ২০২৩

ঘড়ির কাঁটার অঙ্ক সূত্র ও সমাধান PDF || Clock Math Formula and Solution in Bengali PDF

ঘড়ির অঙ্ক সমাধান PDF

ঘড়ির কাঁটার অঙ্ক সূত্র ও সমাধান PDF
ঘড়ির কাঁটার কোণ নির্ণয়
নমস্কার বন্ধুরা,
আজ ঘড়ির কাঁটার অঙ্ক সূত্র ও সমাধান PDFটি দিচ্ছি, যেটিতে ঘড়ির অংকের শর্টকাট সূত্র গুলি দেওয়া হয়েছে বাংলা ভাষায়। প্রায় প্রতিটা Competitive Exam বা চাকরির পরীক্ষায় Math এবং Reasoning-এ থাকছেই থাকছে, আর এই বিষয়ের একটি অন্যতম অধ্যায় হলো ঘড়ির কাঁটার মাঝে সৃষ্ট কোণের মান নির্ণয়। এই অধ্যায় থেকে আসা প্রশ্ন গুলির সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা অর্জনের জন্য আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি।

ঘড়ির কাঁটার অঙ্ক সূত্র

কিছু নমুনা অংক:
  1.  পুরো ঘড়িটা একটা বৃত্তের মতো। তাহলে একটা বৃত্ত হলো ৩৬০°।
  2. সংখ্যা থাকে ১২ টা। তাহলে প্রতি ঘন্টার জন্য কোণ হবে (৩৬০°÷১২)=৩০°।
  3. ঘড়িতে ১ ঘন্টা=৬০ মিনিট সেহেতু ১ মিনিট = ৩৬০/৬০=৬ °।
  4.  একই সাথে ঘণ্টার কাঁটা আর মিনিটের কাঁটা ঘড়ির ১২ সংখ্যাটিকে নির্দেশ করলে, কোণ হবে শূন্য। যেমনঃ দুপুর ১২ টা।

সম্পূর্ণ সূত্র গুলি পিডিএফে রয়েছে

File Details::
File Name: Clock Math
File Format: PDF
No. of Pages: 7
File Size: 262 KB

Click Here to Download


সোমবার, আগস্ট ২৮, ২০২৩

ক্যালেন্ডার অঙ্ক সমাধান PDF || Calendar Math Formula & Solution in Bengali

ক্যালেন্ডার অঙ্ক সমাধান PDF

ক্যালেন্ডার অঙ্ক সমাধান PDF
ক্যালেন্ডার অঙ্ক
Hello বন্ধুরা,
আজ ক্যালেন্ডার অঙ্ক সমাধান PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে ক্যালেন্ডার সম্পর্কিত সমস্ত অংকের শর্টকাট সূত্র ও সমাধান দেওয়া হয়েছে। বিভিন্ন চাকরির পরীক্ষায় গণিতের অধ্যায় হিসাবে Calender Math থেকে প্রশ্ন আসে। তাই নীচ থেকে পিডিএফটি সংগ্রহ করুন এবং গণিতে পটু হয়ে উঠুন।

ক্যালেন্ডার অঙ্ক সমাধান PDF

যেরকম প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তার কিছু নমুনা :

1. ভারতের স্বাধীনতা দিবস (১৯৭৪ সালের ১৫ই অগাস্ট) কি বার ছিল?

2. ১৯৯২ সালের ১লা জানুয়ারী সোমবার হলে,১৯৯৪ সালের ১লা জানুয়ারী কি বার ছিল?

3.কোনো মাসের ৩ তারিখ শুক্রবার হলে ওই মাসের ২৫ তারিখ কি বার হবে?

উপরিউক্ত অঙ্ক গুলির মতো পরীক্ষায় আসা যেকোনো অঙ্ক সমাধানের জন্য এই পিডিএফটি বিশেষভাবে সাহায্য করবে.

সমস্ত সূত্র গুলি পিডিএফে রয়েছে
File Details:
File Name: Calendar Math
File Format: PDF
File Size: 157KB


রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

রবিবার, আগস্ট ২৭, ২০২৩

গড় অঙ্ক সমাধান PDF | Average math Solved in Bengali

গড় অংক সমাধান PDF

গড় অংক সমাধান PDF | Average math Solved in Bengali
গড় অংক সমাধান

নমস্কার বন্ধুরা,
আজ গড় অংক সমাধান PDFটি শেয়ার করছি, যেটি গড় নির্ণয়ের সূত্র ও সম্পূর্ণ সমাধান করে দেখানো হয়েছে, যা বেসিক স্টুডেন্টসদের শেখার পক্ষে খুবই উপযোগী| প্রায়ই সমস্ত চাকরীর পরীক্ষাতে  পাটি গণিতের অংশ হিসাবে গড় অংক থেকে প্রশ্ন আসে| তাই এখানে আপনি গড় নির্ণয় সূত্র গুলি শিখে যাবেন|

গড় অঙ্ক সমাধান PDF

যে যে অঙ্ক গুলির সমাধান দেওয়া হয়েছে::

1.প্রথম ৫০টি স্বাভাবিক সংখ্যার গড় কত?

2.৭টি ধারাবাহিক গড় ৩৩ হলে, বৃহত্তর এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করো|

3.চারটি ধারাবাহিক সংখ্যার গড় ২৭ হলে, বৃহত্তর সংখ্যা কত?

4.তিনটি সংখ্যার গড় ২৫; প্রথম দুইটি সংখ্যা ১৮ এবং ২১ হলে, তৃতীয় সংখ্যাটি কত?

5.পাঁচটি সংখ্যার গড় ৪৬ এবং প্রথম চারটির গড় ৪৫ হলে পঞ্চম সংখ্যাটি কত?

6.ছয়টি সংখ্যার গড় ৩০, প্রথম চারটির গড় ২৫ এবং শেষ তিনটির গড় ৩৫ হলে চতুর্থ সংখ্যাটি কত?

7.সাতটি সংখ্যার গড় ১২, যদি একটি সংখ্যা বাতিল করা হয় তাহলে গড় হয় ১১| বাতিলকৃত সংখ্যা কত?

8.৫০টি সংখ্যার গড় ৩৮, দুইটি সংখ্যা ৪৫ এবং ৫৫ বাদ দেওয়া হলে, বাকি সংখ্যা গুলোর গড় কত?

9.জাবির ব্যবস্থাপনা বিভাগের ৫০ জন শিক্ষার্থীর বয়স ২০ গড়ে হয়| যদি একজন শিক্ষককে যোগ করা হয় তাহলে ওড় হয় ২১ বছর| শিক্ষকের বয়স কত?

10.একটি ক্লাসে ৪০ জন ছাত্রের বয়সের গড় ১৫ বছর| ১০ জন ছাত্র নতুন ভর্তি হওয়ায় বয়সের গড় ০.২ বছর বৃদ্ধি পায়, তাহলে নতুন ছাত্রদের বয়সের গড় কত?

11.টিন বছর আগে ৫ অন সদস্যবিশিষ্ট একটি পরিবারের গড় বয়স ১৭ বছর| একজন শিশু জন্ম হওয়ায় বর্তমানে ঐ পরিবারের বয়সের গড় অপরিবর্তিত রয়ে গেল; শিশুর বর্তমান বয়স কত?

12.পাঁচ বছর আগে x এবং y এর গড় বয়স ১৫ বছর ছিল| বর্তমানে x,y এবং z-এর গড় বয়স ২০ বছর হলে, ১০ বছর পর z-এর বয়স কত হবে?

13.৩টি সংখ্যার গড় ৬; উক্ত ৩টি সহ ৪টি সংখ্যার গড় ৮ হয়, চতুর্থ সংখ্যাটির ১/২ অংশ নির্ণয় কর|

14. যদি চারটি সংখ্যার x, 2x+3, 3x-2 এবং 8x+12-এর গড় ২৮ হয়, তবে x-এর মান নির্ণয় কর

15.চারটি ক্রমিক বেজোড় সংখ্যার গড় ১০৮ হয়, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় কর

সম্পূর্ণ সমাধান পিডিএফে দেওয়া আছে

File Details::
File Name:গড় অংক সমাধান
File Format: PDF
No. of Pages:6
File Size: 1.13 MB

Click Here to Download

শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

শনিবার, আগস্ট ২৬, ২০২৩

শতকরা অঙ্ক সমাধান PDF || Percentage Math Solved in Bengali

শতকরা অংক সমাধান PDF

শতকরা অঙ্ক সমাধান PDF - Percentage Math Solved in Bengali
শতকরা অঙ্ক সমাধান PDF
নমস্কার বন্ধুরা,
আজ শতকরা অঙ্ক সমাধান PDFটি শেয়ার করছি, যেটিতে পাটি গণিতের শতকরা অধ্যায় থেকে পরীক্ষায় আসা অঙ্কের সমাধান দেওয়া হলো। এখানে আপনাদের বোঝার সুবিধা মতোই সমাধান করে দেওয়া হয়েছে। চাকরীর পরীক্ষাতে Percentage Math থেকে আবশ্যিক ভাবেই প্রশ্ন এসে থাকে। তাই এ বিষয়ে দক্ষতা বা পারদর্শিতা অর্জন করা খুবই দরকার।

শতকরা অঙ্ক সমাধান PDF 


যে শতকরা অংক গুলির সমাধান করা হয়েছে

1.১৩০, ৮০-এর শতকরায় কত?

2.গতকাল করোনা ভাইরাসে মৃত্যুর হার ২০% কমে ছিল, কিন্তু আজ ২০% বেড়েছে| তাহলে মৃত্যুর হার শতকরা কত কমেছে বা বেড়েছে?

3.করিমের আয় রহিমের আয় অপেক্ষা ২৫% বেশী| তাহলে রমিহের আয় করিমের আয় অপেক্ষা শতকরা কত কম?

4.৩০০ টাকার ৫০ শতাংশের শতকরা ৫ কত হবে?

5.যদি একটি সংখ্যার ৩৩% হয় ৮০, তাহলে সংখ্যাটি কত?

6.একটি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে ছেলের সংখ্যা ৭০% এবং মেয়ের সংখ্যা ৫০৪ জন; তাহলে ছেলের সংখ্যা কত?

7.বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৪০০০ জন| প্রথম এবং দ্বিতীয় বছর শতকরা বৃদ্ধি পায় যথাক্রমে ১০% এবং ২০%; তাহলে ২ বছর পর শিক্ষার্থীর সংখ্যা কত হবে?

8.একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে মোট নাম্বারের ৩৬% প্রয়োজন| একজন ছাত্র উক্ত পরীক্ষায় ১১৩ নাম্বার পায় এবং ৮৫ নাম্বারের জন্য অকৃতকার্য হয়,তাহলে সর্বোচ্চ মোট নাম্বার কত?

9.একজন লোক তার আয়ের ৫% দাতব্য সংস্থায় এবং অবশিষ্ট টাকার ২০% ব্যাংকে রাখেন| বর্তমানে তার কাছে ১৯১৯ টাকা থাকলে তার আয় কত?

10.একটি পরীক্ষায় শতকরায় ৪২ জন বাংলা এবং ৫২ জন ইংরেজিতে অকৃতকার্য হয়| যদি শতকরা ১৭জন উভয় বিষয়ে অকৃতকার্য হয়, তাহলে উভয় বিষয়ে শতকরায় কৃতকার্য কত?

11.একটি গ্রামের মোট লোক সংখ্যার ৫/৯ ভাগ পুরুষ| যদি পুরুষদের ৩০% বিবাহিত হয়, তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা অবিবাহিত?

12.যদি ২০০ এর ২০% এর সমান x-এর ৫.৫% হয়, তাহলে x-এর মান কত?

13.একটি সংখ্যার ২০০% ৯০ হয়, তাহলে ৮০% কত হবে?

14.৬০টি আমের ভিতর ৪২টি ভালো হহলে, শতকরা খারাপ কত?

15.৩০% বৃদ্ধি পাওয়ায় শার্টের দাম হল ৬৫০ টাকা, পূর্বে কত টাকা দাম ছিল?

16.মাসুদের আয় ব্যয়ের অনুপাত ২০:১৫ হলে মাসিক সঞ্চয়, আয়ের শতকরা কত ভাগ?

17.বর্গক্ষেত্রের এক পার্শ্ব মাপার সময় ভুলে দৈর্ঘ্য ৫% বেশী মাপা হয়| ক্ষেত্রফলে ভুলের পরিমান কত শতাংশ?

অংক গুলির সমাধান পিডিএফে আছে

File Details::
File Name:শতকরা অঙ্ক সমাধান
File Format: PDF
No. of Pages: 7
File Size:1.28 MB

Click Here to Download

আরো ডাউনলোড করুন:

বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

বুধবার, আগস্ট ২৩, ২০২৩

লাভ ও ক্ষতির অঙ্ক সমাধান PDF | Profit & Loss Math Solved in Bengali

লাভ ও ক্ষতির অংক সমাধান PDF

লাভ-ক্ষতি অংক সমাধান PDF | Profit & Loss Math Solved in Bengali
লাভ-ক্ষতি অংক সমাধান
Hello Friends,
আজ লাভ-ক্ষতি অংক সমাধান PDFটি প্রদান করছি, যেটিতে ব্যাখ্যার সাথে পাটিগণিতের লাভ ও ক্ষতি অঙ্ক গুলির সমাধান পদ্ধতি দেখানো হয়েছে। যারা একদমই অংকে কাঁচা তারাও এই গুলি দেখে অনয়াসেই শিখতে পারবেন। প্রতিটা চাকরীর পরীক্ষাতে এই অধ্যায় গুলি থেকে অংক ১০০%আসবেই। তাই দেরী না করে পিডিএফটি সংগ্রহ করে নিন।

লাভ ও ক্ষতির অঙ্ক সমাধান PDF

যে ধরনের অংক গুলি সমাধান থাকছে:

1.এক ব্যক্তি তার মোবাইল ১৪৪ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়, যদি ১০% করতে চাইলে কত টাকায় বিক্রি করতে হবে?

2.করিম সাহেব ১৬১ টাকায় শার্ট বিক্রয় করায় ১/৬ অংশ লাভ হয়; শার্ট-এর ক্রয়মূল্য নির্ণয় করো|

3.১০টি পণ্যের বিক্রয়মূল্যের সমান হয় ১২টি পণ্যের ক্রয়মূল্য; শতকরা লাভের পরিমান কত?

4.একজন বিক্রেতা টাকায় ৫টি লেবু বিক্রয় করে ৪০% লাভ করে, সে টাকায় কয়টি লেবু ক্রয় করেছিল?

5.একজন দোকানদার ক্রয়মূল্যের চেয়ে ২০% বেশী মূল্য নির্ধারণ করে, ১০% ছাড় দেয়; তাহলে শতকরা লাভ কত?

6.একটি দোকানদার ২০%, ১০%, ৫% করে ছাড় দেয়; তাহলেওই সমমূল্যের উপর পরবর্তী ছাড় কত হবে?

7.একটি ফ্রিজ ১৯৮০০ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হয়, ক্রয় মূল্য বের কর|

8.১৫০ টাকায় বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়, ক্রয়মূল্য কত?

9.একটা অসাধু ব্যবসায়ী বলে, কেনা দামেই সে পণ্য বিক্রয় করে| কিন্তু সে আসলে ১ কেজির ববাটখারার ওজন ৯৫০ গ্রাম করে রেখেছে| শতকরা লাভের হার কত?
...............

অঙ্কের সমাধান পিডিএফে রয়েছে

File Details::
File Name: লাভ-ক্ষতি অংক সমাধান
File Format: PDF
No. of Pages: 7
File Size: 1.04 MB

Click Here to Download

শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩

২০০+ গণিত প্র্যাকটিস সেট PDF || Math Practice Set in Bengali

অঙ্ক প্র্যাকটিস সেট PDF | অংক

Math Practice Set in Bengali PDF
Math Practice Set in Bengali
নমস্কার বন্ধুরা,
আজ Math Practice Set in Bengali PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে মূলত পাটি গণিতের অধ্যায়ভিত্তিক প্রশ্ন এবং সঙ্গে উত্তরও থাকছে। অর্থাৎ এটি আসলে Arithmetic Bengali Practice Set যেহেতু সব পরীক্ষাতেই গণিত বিষয়টা আবশ্যিক হয়ে গেছে, তাই এই বিষয়ে নিজেকে পারদর্শী না করতে পারলে Exam Crack করা চাপ হয়ে যাবে।

গণিত প্র্যাকটিস সেট PDF

গণিতের যে যে অধ্যায় থেকে প্রশ্ন আছে::

➲ ত্রৈরাশিক
➲ সময় এবং দুরত্ব
➲ সমহার বৃদ্ধি
➲ ঘড়ি ও ক্যালেন্ডার
➲ সময় ও কাজ
➲ সংখ্যা
➲ মিশ্রণ
➲ গড়
➲ শতকরা
➲ ঐকিক নিয়ম
➲ অনুপাত ও সমানুপাত
➲ অংশীদার

কিছু নমুনা অঙ্কের প্রশ্ন::

❐ ১৫ জন ক্ষেতমজুর ৫ দিনে ১৮ বিঘা জমি চাষ করতে পারেন| যদি ১০ জন ক্ষেতমজুর ১০ দিন কাজ করেন, তবে কত জমি চাষ করতে পারবেন?
(a) ২৪ বিঘা
(b) ২৬ বিঘা
(c) ৪৮ বিঘা
(d) ১০ বিঘা

❐ কোনো বিশ্রাম ছাড়াই সুমিতা ঘন্টায় ১২ কিমি গড় গতিবেগে গন্তব্যস্থলে যায় এবং বিশ্রামসহ ঘন্টায় ৮ কিমি গড় গতিবেগে গেলে, সুমিতা ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নেয়?
(a) ২০ মিনিট
(b) ২৫ মিনিট
(c) ১০ মিনিট
(d) ১৮ মিনিট

❐ একটি কারখানার একটি মেশিনের মূল্য বার্ষিক ১০% হ্রাসপ্রাপ্ত হয়| মেশিনটির বর্তমান মূল্য ১,০০০০০ টাকা হলে ৩ বছর পর ঐ মেশিনটির মূল্য কত হবে?
(a) ৭০০০০ টাকা
(b) ৭২০০০ টাকা
(c) ৭২৯০০ টাকা
(d) ৭০৯০০ টাকা

❐ ৪৪ লিটার জলমিশ্রিত দুধে, দুধ ও জলের অনুপাত ১০:২১, তাতে আর কত জল মেশালে দুধ ও জলের অনুপাত ৮:১ হবে?
(a) ২ লিটার
(b) ৪ লিটার
(c) ১ লিটার
(d) ৫ লিটার

❐ একটি খাঁচায় ৫০টি মুরগী আছে| তারা ১০ দিনে মোট ৩৭৫টি ডিম দিলে| দিনে শতকরা কী হারে ডিম পাওয়া গেল?
(a) ৭২%
(b) ৬২%
(c) ৭৫%
(d) ৮০%

সম্পূর্ণ সেটটি পিডিএফে আছে

File Details::
File Name: Math Practice Set 10
File Format: PDF
No. of Pages: 30
File Size: 301 KB

Click Here to Download

বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

বৃহস্পতিবার, আগস্ট ১৭, ২০২৩

গণিতের শর্টকাট টেকনিক PDF || Math Shortcut Tricks in Bengali

গণিত শর্টকাট টেকনিক PDF

গণিতের শর্টকাট টেকনিক PDF
গণিতের শর্টকাট সূত্র
নমস্কার বন্ধুরা,
আজ গণিতের শর্টকাট টেকনিক PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে অঙ্কের বিভিন্ন শর্টকাট পদ্ধতি দেখানো বাংলা ভাষায়, যেগুলি পরীক্ষায় খুবই সাহায্য করবে। যেহেতু চাকরির পরীক্ষায় সময় খুবই কম থাকে, সেহেতু গণিতের সমাধানের জন্য শর্টকাট সূত্রই ব্যবহার করতে হয়। তাই এই পিডিএফটি সংগ্রহ করে বাড়িতে প্র্যাকটিস করুন এবং গণিতে হিরো হয়ে উঠুন।

গণিতের শর্টকাট টেকনিক

যে যে অধ্যায় গুলি থাকছে:
  • শতকরা 
  • ট্রেন সংক্রান্ত 
  • ঘন্টা ও মিনিট থেকে ডিগ্রি/কোণ
  • বাহু এবং কোণ নির্ণয় 
  • পিপা,ট্যাঁঙ্ক,চৌবাচ্চা সংক্রান্ত 
  • নৌকা ও স্রোত 
  • লাভ-ক্ষতি 
  • মূলধন,সময়,সুদের হার,সুদ 
  • বৃত্ত ও ত্রিভুজ 
  • একই সংখ্যার বর্গমূল 
  • চাকা সংক্রান্ত 
  • কাজ ও শ্রমিক 
  • অনুপাত ও সমানুপাত 
  • প্রানীদের লাফ দেওয়া সংক্রান্ত 
  • বিক্রয় ও লাভ 
  • বীজগনিতের ভাগশেষ নির্ণয় 
  • ভাজক নির্ণয় 
  • দুই সংখ্যার বর্গ নির্ণয় 
  • আয়তক্ষেত্র ......

শর্টকাট সূত্র গুলি পিডিএফে রয়েছে

File Details::
File Name: গণিতের শর্টকাট সূত্র
File Format: PDF
No. of Pages: 35
File Size: 6 MB

Click Here to Download

আরো দেখুন::

শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

শুক্রবার, মার্চ ১৩, ২০২০

পরিমিতির সকল সূত্র - Mensuration Math Formula in Bengali PDF

পরিমিতির সকল সূত্র - Mensuration Math Formula in Bengali PDF

পরিমিতির সকল সূত্র - Mensuration Math Formula in Bengali PDF
পরিমিতির সকল সূত্র 
Namaskar Friends,
গণিতের অন্যতম একটি অধ্যায় হিসাবে পরিমিতির সকল সূত্র PDFটি আপনাদের শেয়ার করছি | প্রতিটা চাকরীর পরীক্ষাতে গণিত বা অঙ্ক একটি আবশ্যিক বিষয়ের মতো হয়ে গেছে তাই গণিতের সমস্ত সূত্র গুলি মুখস্ত রাখলে গণিত সমাধান করতে অনেক সুবিধা হবে | আর বলে রাখি পরিমিতির সুত্রকে ইংরাজিতে Mensuration Math Formula Bengali বলা হয় |

        তাই দেরী না করে পিডিএফটি সংগ্রহ করে নিন বিনামূল্যে এবং বাংলা ভার্সনে |

পরিমিতির যে যে অধ্যায় থাকছে::

  • আয়তক্ষেত্র
  • বর্গক্ষেত্র
  • সামান্তরিক
  • রম্বস
  • ট্রাপিজিয়ম
  • ত্রিভুজ
  • বৃত্ত
  • আয়ত ঘনবস্তু
  • ঘনক
  • কোণক বা শঙ্কু
  • সিলিন্ডার বা চোঙ
  • গোলক


File Details::
File Name:পরিমিতির সকল সূত্র
File Format: PDF
No. of Pages:5
File Size:242 KB

Click Here to Download

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯

মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০১৯

গণিতের সাথে সম্পর্কিত শব্দের ইংরাজি-বাংলা অর্থ তালিকা PDF

গণিতের সাথে সম্পর্কিত শব্দের ইংরাজি-বাংলা অর্থ তালিকা PDF

গণিতের সাথে সম্পর্কিত শব্দের ইংরাজি-বাংলা অর্থ তালিকা PDF
গাণিতিক শব্দের ইংরাজি অর্থ
Hello Friends,
আপনাদের গণিতে আরো পারদর্শী করতে গণিতের সাথে সম্পর্কিত শব্দের ইংরাজি-বাংলা অর্থ তালিকা PDFটি বিনামূল্যে ডাউনলোড করে নেওয়ার সুবিধা প্রদান করছি | বর্তমানে প্রতিটা সরকারি চাকরীর পরীক্ষাতে গণিত বা অঙ্ক হলো একটি আবশ্যিক বিষয় | আর এই বিষয়ে একটু পারদর্শী হতে পারলেই সমস্ত মার্কসটি তুলে নেওয়া সম্ভব | কিন্তু অনেক পরিক্ষা-ই ইংরাজি ভার্সনে হওয়ায় গাণিতিক শব্দের ইংরাজি অর্থ গুলি জেনে রাখা খুবই দরকারী |

গাণিতিক শব্দসমূহ::

❏ Integer/digit—অঙ্ক
❏ Number—সংখ্যা
❏ Prime number—মৌলিক সংখ্যা
❏ Perfect square—পূর্ণবর্গ
❏ Square root —বর্গমূল
❏ Cube—ঘন
❏ Cube root—ঘনমূল
❏ Sum — যোগফল
❏ Least number —ক্ষুদ্রতম সংখ্যা
❏ Greatest number—বৃহত্তম সংখ্যা
❏ Numerical — লব
❏ Denominator —হর
❏ Product—গুণফল
❏ Divisor—ভাজক
❏ Dividend—ভাজ্য
❏ Quotient —ভাগফল
❏ Remainder— ভাগশেষ
❏ Divisible — বিভাজ্য
❏ Division—ভাগ
❏ Consecutive—পরপর
❏ Even—জোড়
❏ Odd—বিজোড়
❏ Ascending order —ছোট থেকে বড়
❏ Descending order — বড় থেকে ছোট
❏ Cost price —ক্রয়মূল্য
❏ Selling price — বিক্রয়মূল্য
❏ Profit —লাভ
❏ Loss — ক্ষতি
❏ List/marked/catalogue/Advertised price—ধার্যমূল্য
❏ Down stream—অনুকুলে গতি
❏ Up stream—প্রতিকূলে গতি
❏ Maximum marks = Full marks— পূর্ণ নম্বর
❏ Score—এককুড়ি (২০টি)
❏ Outlay—বিনিয়োজিত অর্থ
❏ Later — পরে
❏ Reduce—হ্রাস করা
❏ Principal/Sum—আসল
❏ Amount—সুদ-আসল
❏ L.C.M. (Lowest Common Multiple) —ল.সা.গু.
❏ H.C.E. (Highest Common Farctor) —গ.সা.গু.
❏ Fraction—ভগ্নাংশ
❏ Decimal fraction — দশমিক ভগ্নাংশ
❏ Ratio — অনুপাত
❏ Proportion —সমানুপাত
❏ Proportional —সমানুপাতিক
❏ Mean proportional—মধ্য সমানুপাতিক
❏ Side—বাহু
❏ Diagonal —কর্ণ
❏ Perimeter —পরিসীমা
❏ Area—ক্ষেত্রফল
❏ Length—দৈর্ঘ্য
❏ Width / Breadth—প্রস্থ / চওড়া
❏ Rectangle—আয়তক্ষেত্র
❏ Square—বর্গক্ষেত্র
❏ Rhombus—রম্বস
❏ Triangle —ত্রিভুজ
❏ Circle—বৃত্ত
❏ Cube—ঘনক
❏ Rectangular Cuboid—সমকোণী চৌপল
❏ Cylinder — চোঙ
❏ Sphere — গোলক
❏ Cone—শঙ্কু
❏ Around — ভিতরে চারিদিকে
❏ Surround — বাহিরের চারিধারে
❏ Increased to — বৃদ্ধি পেয়ে যতটা হল
❏ Increased by—যতটা বৃদ্ধি পেল
❏ Resultant —নতুন ক্ষেত্র
❏ Vertex —শীর্ষবিন্দু
❏ Equilateral—সমবাহু
❏ Isosceles triangle —সমদ্বিবাহু ত্রিভুজ
❏ Scalene triangle —বিষম বাহু ত্রিভুজ
❏ Circumference—পরিধি
❏ Volume —আয়তন / ঘনফল
❏ Height — উচ্চতা (h)
❏ Slant height —তির্যক উচ্চতা (1)
❏ Right circular cylinder—লম্ব বৃত্তকার চোঙ
❏ Diameter—ব্যাস
❏ Radius — ব্যাসার্ধ
❏ Sectional area —ভূমিতলের ক্ষেত্রফল
❏ Lengthwise — দৈর্ঘ্য বরাবর
❏ Breadthwise—প্রস্থ বরাবর
❏ Uniform width—সমপরিসরে চওড়া
❏ Base—ভূমি
❏ Thick—পুরু / উচ্চতা
❏ Curved surface — বক্রতল
❏ Total surface—সমগ্রতল
❏ Parallelogram —সামন্তরিক


File Details::
File Name:গাণিতিক শব্দের ইংরাজি অর্থ
File Format: PDF
No. of Pages:3
File Size:568 KB

Click Here to Download

রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯

রবিবার, অক্টোবর ১৩, ২০১৯

Bengali Math Practice Set Part-12 PDF | গণিত প্র্যাকটিস সেট ১২

গণিত প্র্যাকটিস সেট ১২

Bengali Math Practice Set Part-12 PDF Download
Bengali Math Practice Set
প্রিয় বন্ধুগণ,
NTPC, Group D, WBP, Primary TETসহ সমস্ত পরীক্ষার জন্য Bengali Math Practice Set Part-12 PDFটি আজকে সবার জন্য আপলোড দিলাম , যেটিতে গুরুত্বপূর্ণ মোট ৫৫টি অঙ্ক এবং সঙ্গে উত্তরপত্রও দেওয়া হয়েছে | সরকারি চাকরীর পরীক্ষার কথা মাথায় রেখেই এই ধরনের অঙ্ক গুলি নির্বাচন করা হয়েছে | গণিত অনুশীলনে এই Math Practice Set গুলো বিশাল সাহায্য করবে , এটা জোর দিয়ে বলতেই পারি | তাই দেরী না করে পিডিএফটি নিচে দেওয়া লিংক থেকে সংগ্রহ করুন বিনামূল্যে |

কিছু নমুনা গণিত প্রশ্ন::

∎∎যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার, তার ঘনফল কত?
[a] 64 ঘনসেন্টিমিটার
[b] 118 ঘনসেন্টিমিটার
[c] 46 ঘনসেন্টিমিটার
[d] 80 ঘনসেন্টিমিটার

∎∎14 জন শ্রমিক একটি কাজ 39দিনে করতে পারে | 42 জন শ্রমিক নিয়োগ করা হলে কাজটি কত দিনে শেষ হবে?
[a] 13
[b] 14
[c] 16
[d] 18

∎∎3.75×3.75×3.75+3×3.75×3.75×2.25+3×3.75×2.25×2.25+2.25×2.25×2.25=?
[a] 261
[b] 216
[c] 9.5
[d] 111.25

∎∎একটি সংখ্যার অর্ধেক, সংখ্যাটির এক পঞ্চমাংশ অপেক্ষা 6 বেশী | সংখ্যাটি কত?
[a] 21
[b] 20
[c] 18
[d] 16

∎∎দুটি সংখ্যার সমষ্টি 42 ও ক্ষুদ্রতরটির 5 গুন বৃহত্তরটির দ্বিগুনের সমান | সংখ্যা দুটি কত?
[a] 30, 12
[b] 40, 12
[c] 8, 34
[d] 40, 2
.
∎∎নিচের কোনটি সঠিক?
[a] x÷(x÷x)= x÷x) ÷x
[b] x × y ÷x = x÷x × x
[c] (x ×y)÷=x×(y÷x)
[d] সবগুলি সঠিক


File Details::
File Name: Math Practice Set Part-12
File Format:: PDF
No. of Pages : 6
File Size: 4.05 MB

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০১৯

Math Practice Set Part-11 Bengali PDF | গণিত প্র্যাকটিস সেট পর্ব-১১

Math Practice Set Part-11 Bengali PDF | গণিত প্র্যাকটিস সেট পর্ব-১১:

Math Practice Set Part-11 Bengali PDF Download | গণিত প্র্যাকটিস সেট পর্ব-১১
গণিত প্র্যাকটিস সেট পর্ব-১১
নমস্কার বন্ধুরা,
সমস্ত সরকারি চাকরীর পরীক্ষায় গণিতের প্রস্তুতির জন্য Math Practice Set Part-11 Bengali PDF Download | গণিত প্র্যাকটিস সেট পর্ব-১১ পিডিএফটি আপনাদেরকে বিনামূল্যে প্রদান করছি,যেটিতে মোট ৫০টি অঙ্ক এবং উত্তর দেওয়া হয়েছে | এটি WBP Constable, Primary TET, SSC, PSC, CTET, Food SI, ICDS, Clerkshipসহ সমস্ত পরীক্ষার জন্য আপনাকে প্রস্তুত করতে সাহায্য করবে | কারণ এই সমস্ত পরীক্ষায় ভালো মার্কস পেতে গেলে Math Practice Set গুলি সলভ করা অভ্যাস করা আবশ্যক |

                 সুতরাং দেরী না করে Math Practice Set Part-11 Bengali PDF Download করে নিন এবং নিজেকে গণিতে পারদর্শী করার যজ্ঞকর্মে আরো একধাপ এগিয়ে থাকুন |

কিছু নমুনা গণিত প্রশ্ন::

∎ কয়লার দাম ১০% কমে যাওয়ায় এক ব্যক্তি ৯০ টাকায় আগের থেকে ১ কিগ্রা কয়লা বেশী কিনতে পারেন | প্রতি কিগ্রা কয়লার বর্তমান দাম কত?
[a] ১০ টাকা / কিগ্রা
[b] ৯ টাকা / কিগ্রা
[c] ১১ টাকা / কিগ্রা
[d] ১৫ টাকা / কিগ্রা

∎ এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের অনুপাত ৪: ৩: ২ | ঐ নমুনার ৭২ কিগ্রা জার্মান সিলভারে কতটা দস্তা মিশ্রিত করা হলে তামা, দস্তা ও নিকেলের অনুপাত হবে ৮: ৭: ৪ |
[a] ৪ কিগ্রা
[b] ৫ কিগ্রা
[c] ৬ কিগ্রা
[d] ৭ কিগ্রা

∎ যদি ৮ জন পুরুষ বা ১৭ জন বালক একটি কাজ ৩৩ দিনে করতে পারে , তাহলে ১২ জন পুরুষ এবং ২৪ জন বালক ঐ কাজের তিনগুন কাজ করবে কত দিনে?
[a] ৩০
[b] ৩১
[c] ৩৩
[d] ৩৪

∎ একটি নিরেট লম্ববৃত্তাকার চোং-এর উচ্চতা ৬ সেমি এবং ব্যাস ১৪ সেমি হলে সেটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে?
[a] ৫৫২ বর্গসেমি
[b] ৫৭২ বর্গসেমি
[c] ৫৭০ বর্গসেমি
[d] ৫৬৪ বর্গসেমি

∎ পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ : ৩, যদি তাদের বয়সের যোগফল ৬০ হয়, তবে তাদের বয়সের পার্থক্য কত?
[a] ৪২
[b] ১৮
[c] ২৪
[d] ৪


File Details::
File Name: Math Practice Set-11 
File Format: PDF
No. of Pages: 6
File Size: 842 KB