Breaking

Showing posts with label শিশুশিক্ষা ও মনস্তত্ব. Show all posts
Showing posts with label শিশুশিক্ষা ও মনস্তত্ব. Show all posts

Tuesday, March 3, 2026

Tuesday, March 03, 2026

শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ব প্রশ্ন উত্তর বই PDF || Child Studies Bengali Book

শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ব বই PDF

শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ব প্রশ্ন উত্তর বই
শিশুশিক্ষা ও মনস্তত্ব
নমস্কার বন্ধুরা,
আজ শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ব প্রশ্ন উত্তর বই PDFটির পর্ব-১ আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে গুরুত্বপূর্ণ চাইল্ড স্টাডিজ প্রশ্ন উত্তর রয়েছে। Primary TET, ICDS Exam-এ এখান থেকে প্রশ্ন আসবেই। সুতরাং পিডিএফটি সংগ্রহ করে পড়তে থাকুন।

শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ব PDF

কিছু শিশুশিক্ষা নমুনা প্রশ্ন-উত্তর::

∎ স্কিমা কী?
Ans:- স্কিমা হলো কোনো মুহুর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন

∎ CCE-এর পুরো কথা কী?
Ans:-  Continuous Comprehensive Evaluation

∎ গেস্টাল কথার অর্থ কী?
Ans:-  অবয়ব বা শরীর

∎ SSA-এর পুরো কথা কী?
Ans:-  Sarva Shiksha Abhiyan

∎ কোঠারী কমিশন কবে গঠিত হয়?
Ans:-  ১৯৬৪-৬৬

∎ বুনিয়াদী শিক্ষার জনক কে?
Ans:- গান্ধীজি

∎ 'এমিল' গ্রন্থটি কার?
Ans:-  রুশোর

∎ ফ্রয়েড শিক্ষাতত্বের মূলভাবাদর্শ কী?
Ans:- প্রক্ষোভমূলক আচরণের সংবহন

∎ জাকির হোসেন কমিটি কবে বুনিয়াদী শিক্ষার পাঠক্রম রচনা করে?
Ans:- ১৯৪৭ সালে 

∎ বুদ্ধির দ্বি-উপাদান তত্বের প্রবক্তা কে?
Ans:- স্পিয়ার ম্যান 

∎ ব্যক্তি বিকাশের কোন সময় কালকে 'ঝড়ঝঞ্ঝার কাল' বলা হয়?
Ans:- কৈশোর কালকে

∎ শিক্ষার প্রধান উপাদান গুলি কী কী?
Ans:- শিক্ষার্থী, শিক্ষক, বিদ্যালয় ও পাঠক্রম 

∎ দৃষ্টিহীনদের জন্য ব্রেইল নামক পঠন পদ্ধতির আবিষ্কর্তা কে?
Ans:- লুইস ব্রেইল 

∎ কয়টি বিন্দু দিয়ে ব্রেইল লেখা হয়?
Ans:- ৬টি

∎ ZPD-এর পুরো কথা কী?
Ans:- Zone of Proximal Development.

সমস্ত প্রশ্ন উত্তর পিডিএফে আছে

File Details:
File Name: শিশুশিক্ষা pdf
File Format: PDF
No. of Pages: 7
File Size: 5.06 MB

Tuesday, March 03, 2026

শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব MCQ PDF For Primary TET

শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব MCQ

শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব MCQ PDF
শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব
নমস্কার বন্ধুরা,
আজ শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব MCQ পর্ব-২ PDFটি প্রকাশ করা হলো, যেটিতে Child Studies থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে বাংলা ভাষায়। এগুলি WB Primary TET-এর সাথে সাথে Assam TET এবং Tripura TET-এর জন্যেও বেশ উপযোগী হবে। তাই দেরী না করে নীচ থেকে শিশুশিক্ষা প্রশ্ন গুলি পড়ে নিন এবং প্রয়োজনে সংগ্রহ করে নিন।

শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব MCQ

1. “শিখন ক্ষমতা বা অভিজ্ঞতাভিত্তিক আচরণ অর্জনের সুবিধা গ্রহণের ক্ষমতা হল বুদ্ধি”- উক্তিটি কার?
(a) কলভিন
(b) ডিয়ারবাের্ন
(c) এডওয়ার্ড
(d) কোনটিই নয়

2. জেনেটিক এপিস্টেমােলজির প্রবক্তা হলেন-
(a) কান্ট
(b) পিয়াজেঁ
(c) কোহলবার্গ
(d) বান্দুরা

3. স্পিয়ারম্যানের তত্ত্বটি পরিমার্জিত হয়—
(a) 1910
(b) 1915
(c) 1920
(d) 1925

4. From known to unknown হল—
(a) Maxims of teaching
(b) Method of teaching
(c) Class of teaching
(d) Science of teaching

5. সৃজনশীল বিকাশের ক্ষেত্রে আবেগের ভূমিকা
(a) সক্রিয়
(b) নিষ্ক্রিয়
(c) ব্যস্তানুপাতিক
(d) সমানুপাতিক

6.একজন ছাত্রের কথা বলার সমস্যা রয়েছে, পড়ানাের সময় তাঁকে-
(a) প্রশ্ন করবেন না
(b) প্রশ্নের উত্তর লিখে দিতে বলবেন
(c) সময় নিয়ে ধীরগতিতে উত্তর দিতে বলবেন
(d) বিশেষ স্কুলে ভর্তি হতে উদ্যোগী হবেন

7. প্রথমবার সুইচে আলাে জ্বলল না, দ্বিতীয়বার সুইচ টিপলে আলাে জ্বলল। এটি কী জাতীয় শিক্ষণ বলা হয়-
(a) অনুবর্তনবাদ
(b) সংযােজনবাদ
(c) অন্তদৃষ্টিমূলক
(d) কোনটি নয়

8. কত বছর বয়সে শিশুর শব্দ ভাণ্ডার দ্রুত বৃদ্ধি পেতে থাকে?
(a) 2 বছর
(b) 1 বছর
(c) 3 বছর
(d) 5 বছর

9. বৃদ্ধি বলতে বােঝায়—
(a) পরিমাপগত পরিবর্তন
(b) পরিমাণগত পরিবর্তন
(c) গুণগত পরিবর্তন
(d) পরিমাণ ও গুণগত পরিবর্তন

10. কে শিশুর জীবন বিকাশের স্তরকে আটটি ভাগে ভাগ করেছেন?
(a) আর্নেস্ট জোনস
(b) পিকুনাস
(c) এরিকসন
(d) রুশো

11. কেন্দ্রে শিক্ষা মন্ত্রক কত সালে প্রতিষ্ঠিত হয়?
(a) 1935
(b) 1946
(c) 1955
(d) 1957

12. একটি শিশু প্রথম সমন্বয়সাধন করতে পারে-
(a) মাথা ও ঘাড়ের নাড়াচাড়ার মাধ্যমে
(b) পা এবং পায়ের আঙুল নাড়াচাড়ার মাধ্যমে
(c) হাত ও হাতের আঙুল নাড়াচাড়ার মাধ্যমে
(d) ওপরের সবগুলিই

13. PYKNIC এর মধ্যে কোন উপাদানটি লক্ষ করা যায় না?
(a) CYCLOID
(b) SCHIZOTYEME
(c) SCHIZOID
(d) SHCLOSPRENE

14. Matching test কোন স্তরের শিশুদের পরীক্ষার জন্য উপযােগী?
(a) প্রাক-মাধ্যমিক
(b) প্রাথমিক
(c) প্রাক-প্রাথমিক
(d) মাধ্যমিক

15. শিক্ষাশ্রয়ী মনােবিজ্ঞানের জনক হলেন-
(a) থর্নডাইক
(b) ড্রেভার
(c) ম্যাকডুগাল
(d) ওয়াটসন

16. বিনে সাইমন স্কেলে ক’টি পর্যায় লক্ষ করা যায়?
(a) 2
(b) 3
(c) 4
(d) 5

17. বংশধারা-
(a) শিশুর লিঙ্গ নির্ধারণ করে
(b) শিশুর অধিকাংশ দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে
(c) সমকোষী যমজ সন্তানের জন্য দায়ী
(d) ওপরের সবগুলিই

18. Puzzle Box -এর সঙ্গে কোন মনােবিদের নাম জড়িত?
(a) ব্লেয়ার
(b) থর্নডাইক
(c) থমসন
(d) স্কিনার

19. মনােবিজ্ঞানকে “আত্মার বিজ্ঞান” বলে উল্লেখ করেছেন-
(a) কান্ট
(b) অ্যারিস্টটল
(c) রুশাে
(d) পেস্তালাৎসি

20. ব্রাহ্মণ্য শিক্ষাব্যবস্থায় বিশেষ কারণে পাঠ বন্ধ থাকলে তাকে বলা
(a) সাধারণ অবকাশ
(b) সাধারণ ছুটি
(c) নিত্য অনধ্যায়
(d) নৈমিত্তিক অধ্যায়

21. কোঠারি কমিশন গঠিত হয়—
(a) 1948-49
(b) 1952-53
(c) 1964-66
(d) 1952-53

22. “চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করাই শিক্ষার লক্ষ্য” এই বক্তব্যটি-
(a) রবীন্দ্রনাথের
(b) গান্ধীজির
(c) বিদ্যাসাগরের
(d) স্বামীজির

23. কম্পিউটার সহযােগী শিখন হল—
(a) CML
(b) CAP
(c) CAI
(d) CAL

24. সহযােগিতার চাহিদা একটি
(a) দৈহিক চাহিদা
(b) মানসিক চাহিদা
(c) প্রাক্ষোভিক চাহিদা
(d) সামাজিক চাহিদা

25. আন্তর্জাতিক বােঝাপড়া হল—
(a) জাতির প্রতি শ্রদ্ধা
(b) জাতীয়তাবােধের বিকাশ
(c) বিশ্বনাগরিকতার ভাব
(d) নিজের দেশের প্রতি চরম টানা

26. “পরিবর্তনশীল পরিবেশের সমেগ সংগতিবিধানই হল শিক্ষা”—এটি
(a) বস্তুবাদী দর্শনের বক্তব্য
(b) ভাববাদী দর্শনের বক্তব্য
(c) প্রয়ােগবাদী দর্শনের বক্তব্য
(d) প্রকৃতিবাদী দর্শনের বক্তব্য

27. NCERT প্রতিষ্ঠিত হয় কত সালে?
(a) 1952
(b) 1961
(c) 1973
(d) 1984

28. লেখাপড়ায় দুর্বল ছাত্র যদি খেলাধুলায় দক্ষতা অর্জন করে, তাহলে তাকে বলা হবে-
(a) Direct Compensation
(b) Over Compensation
(c) Substitute Compensation
(d) Negative Compensation

29. উত্তম শিখনের জন্য প্রয়ােজন-
(a) অর্থপূর্ণ শিখন
(b) সবিরাম শিখন
(c) শিখন বিষয়টিকে লিখিতভাবে উপস্থাপন
(d) সবকটি

30. যে স্তরে শিশুরা বস্তু ও ঘটনা সম্পর্কে যুক্তিগ্রাহ্য ভাবে ভাবতে শুরু করে
(a) Pre-Operational
(b) Concrete Operational
(c) Sensori Motor
(d) Formal Operational


সমস্ত প্রশ্ন গুলি পিডিএফে রয়েছে

File Details::
File Name:শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব MCQ পর্ব-২
File Format: PDF
No. of Pages: 3
File Size: 576 KB

Click Here to Download

Tuesday, January 6, 2026

Tuesday, January 06, 2026

শিক্ষা সম্পর্কিত কমিটি ও কমিশন তালিকা PDF || Education Related Committees & Commissions

শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কমিটি ও কমিশন তালিকা PDF

শিক্ষা সম্পর্কিত কমিটি ও কমিশন তালিকা PDF
ভারতের শিক্ষা সম্পর্কিত কমিটি ও কমিশন
নমস্কার বন্ধুরা,
আজ শিক্ষা সম্পর্কিত কমিটি ও কমিশন তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে ভারতের গুরুত্বপূর্ণ শিক্ষা বিষয়ক কমিটি ও কমিশনের সাথে সাল গুলিও উল্লেখ করা হয়েছে। প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং SLST পরীক্ষায় স্বাধীনতার পূর্ববর্তী ও স্বাধীনতার পরবর্তী শিক্ষা কমিশন ও কমিটি থেকে প্রায়ই প্রশ্ন আসে। যেমন:- হান্টার কমিশন কবে গঠিত হয়? কোঠারী কমিশন কবে গঠিত হয়েছিল? ইত্যাদি।

শিক্ষা বিষয়ক কমিটি ও কমিশন

কমিটি/কমিশন সাল
উডস ডেসপ্যাচ ১৮৫৪
ভারতীয় শিক্ষা কমিশন/ হান্টার কমিশন ১৮৮২
ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন ১৯০২
কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন/ স্যাডলার কমিশন ১৯১৭
হার্টগ কমিশন ১৯২৯
সপ্রু কমিটি ১৯৩৫
উড-এবট রিপোর্ট ১৯৩৭
ওয়ার্ধা পরিকল্পনা ১৯৩৭
সার্জেন্ট পরিকল্পনা ১৯৪৪
রাধাকৃষ্ণন কমিশন ১৯৪৮
মুদালিয়ার কমিশন/ মাধ্যমিক শিক্ষা কমিশন ১৯৫২
ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ১৯৫৩
হংস মেহতা কমিটি ১৯৬১
কোঠারী কমিশন ১৯৬৪
প্রথম জাতীয় শিক্ষা নীতি ১৯৬৮
দ্বিতীয় জাতীয় শিক্ষা নীতি ১৯৮৬
অপারেশন ব্ল্যাকবোর্ড ১৯৮৭
জাতীয় সাক্ষরতা মিশন ১৯৮৮
ড. যশপাল কমিটি ১৯৯২
জনার্দন রেড্ডি কমিটি ১৯৯২

কমিটি ও কমিশনের তালিকাটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: ভারতের শিক্ষা সম্পর্কিত কমিটি ও কমিশন
File Format: PDF
No. of Pages: 2
File Size: 155 KB

Click Here to Download

Tuesday, January 06, 2026

শিশুশিক্ষা সম্পর্কিত তত্ত্ব ও তার প্রবক্তা তালিকা PDF

শিশুশিক্ষা সম্পর্কিত তত্ত্বের প্রবক্তা তালিকা PDF

শিশুশিক্ষা সম্পর্কিত তত্ত্ব ও তার প্রবক্তা তালিকা PDF
শিশুশিক্ষা সম্পর্কিত তত্ত্ব ও প্রবক্তা
নমস্কার বন্ধুরা,
আজ শিশুশিক্ষা সম্পর্কিত তত্ত্ব ও তার প্রবক্তা তালিকা PDFটি দিচ্ছি, যেটিতে শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব বিষয়ক বিভিন্ন তত্ত্বের প্রবক্তাদের নামের লিস্ট রয়েছে। প্রাইমারি টেট, সি টেট ও আপার প্রাইমারি টেট পরীক্ষার সিলেবাসের বিষয় হিসাবে শিশু বিকাশ সম্পর্কিত থিওরি থেকে প্রশ্ন আসবে।

শিশুবিকাশের বিভিন্ন তত্ত্ব

তত্ত্ব প্রবক্তা
জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব পিঁয়াজে
প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব থর্নডাইক
প্রাচীন অনুবর্তন তত্ত্ব প্যাভলভ
সক্রিয় অনুবর্তন তত্ত্ব স্কিনার
ভাষা বিকাশের তত্ত্ব ভাইগটস্কি
নৈতিক বিকাশের তত্ত্ব কোহলবার্গ
মনোসামাজিক বিকাশ তত্ত্ব এরিকসন
সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব ভাইগটস্কি
বুদ্ধির একক উপাদান তত্ত্ব স্টার্ন
বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব স্পিয়ারম্যান
বহু উপাদান তত্ত্ব থর্নডাইক
দলগত উপাদান তত্ত্ব থাস্টোন
বুদ্ধির বাছাই তত্ত্ব থম্পসন
ত্রিমাত্রিক তত্ত্ব গিলফোর্ড
তথ্য প্রক্রিয়াকরণ তত্ত্ব স্টার্নবার্গ
বহুমুখী বুদ্ধি তত্ত্ব গার্ডনার
বুদ্ধির সংগঠন তত্ত্ব গিলফোর্ড

তত্ত্বের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: শিশুশিক্ষা সম্পর্কিত তত্ত্ব
File Format: PDF
No. of Pages: 2
File Size: 125 KB

Click Here to Download

Tuesday, January 06, 2026

শিশুশিক্ষা বিষয়ক বই ও লেখক তালিকা PDF || Child Studies Related Books & Authors

শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব সম্পর্কিত বই ও লেখক তালিকা PDF

শিশুশিক্ষা বিষয়ক বই ও লেখক তালিকা PDF
শিশুশিক্ষার বই ও লেখক
হ্যালো বন্ধুরা,
আজ শিশুশিক্ষা বিষয়ক বই ও লেখক তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে শিশুমনস্তত্ত্ব ও উন্নয়ন বিষয়ে লেখা বইয়ের নাম ও লেখকের নাম দেওয়া হয়েছে। Primary TET, CTET ও Upper Primary TET পরীক্ষায় চাইল্ড সাইকোলজির বিষয় হিসাবে এখান থেকে প্রশ্ন আসবে। যেমন:- এমিলি গ্রন্থের লেখক কে? Animal Intelligence বইটির লেখক কে? ইত্যাদি।

শিশুশিক্ষা সম্পর্কিত বই ও লেখক

বই লেখক
শিক্ষার হেরফের রবীন্দ্রনাথ ঠাকুর
Emile রুশো
Adolescence স্ট্যানলি হল
Animal Intelligence থর্নডাইক
দ্য সোশ্যাল কন্ট্রাক্ট রুশো
রিপাবলিক প্লেটো
Abilities of Man স্পিয়ারম্যান
Mental Hygiene ক্রো এন্ড ক্রো
শিক্ষা বিকিরণ রবীন্দ্রনাথ ঠাকুর
Psychological Types স্কিনার
School of the Mother Knee কমেনিয়াস
The Principles of Psychology উইলিয়াম জেমস
Principle of Education রেমন্ট
Emotional Intelligence গোলম্যান
Learning and Abilities ক্লজমেয়র ও রিপল
The Psychology of Want, Interest and Attitute থর্নডাইক
The Psychology of Learning and Instruction ডিকো
Education is Data & First Principle পার্সিনান
Englishman of Science গ্যালটন
General Intelligence স্পিয়ারম্যান
The Education of Man ফ্রয়েবেল
Education: Intellectual Moral and Physical হার্বাট স্পেন্সার
Education Today জন ডিউই
Democracy and Education জন ডিউই
Experience and Education জন ডিউই
On Education রাসেল
ধর্মশিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুর
Educational Psychology and Children কে. লভেল
Human Psychology ডব্লু.সি. ওয়ারেন
The Psychology of Adolescence ডি. রজার্স
Child Growth and Development ই.বি. হার্লক
Educational Psychology থর্নডাইক

বই ও লেখকের তালিকাটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: শিশু মনস্তত্ত্ব বিষয়ক বই
File Format: PDF
No. of Pages: 2
File Size: 165 KB

Click Here to Download

Tuesday, March 17, 2020

Tuesday, March 17, 2020

Child Study SAQ Part-1 Bengali PDF for Primary TET & CTET

Child Study SAQ Part-1 Bengali PDF for Primary TET & CTET

Child Study SAQ Part-1 Bengali PDF for Primary TET & CTET
Child Study-শিশুশিক্ষা ও মনস্তত্ব
নমস্কার বন্ধুরা,
আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য Child Study SAQ Part-1 Bengali PDFটি শেয়ার করছি | পরবর্তীতে এর পার্ট গুলি আসতে থাকবে | Primary TET Syllabus অনুযায়ী ৩০টি প্রশ্ন থাকবে শিশুশিক্ষা ও মনস্তত্ব থেকে, তাই এই বিষয়টিকে ভালোভাবে না পড়লে স্কোর করা একটু চাপের বিষয় | তাই দেরী না করে নীচ থেকে বাছাইকরা ১০০টি Child Study প্রশ্ন-উত্তর পিডিএফটি ডাউনলোড করে নিন বিনামূল্যে |

শিশুশিক্ষা ও মনস্তত্ব নমুনা প্রশ্ন-উত্তর::

1. Psychology (মনোবিজ্ঞান) এটি কোন প্রকার শব্দ?
উ: গ্রিক শব্দ।

2. Psychology শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী ?
উ: Psychology = Psycho+Logos.
Psycho কথার অর্থ আত্মা। Logos কথার অর্থ বিজ্ঞান।

3. Principles of Psychology' বইটির লেখক কে?
উ: উইলিয়াম জেমস।

4. কে প্রথম মনোবিজ্ঞানের পরীক্ষাগার স্থাপন করেন এবং কোথায় ?
উ: উইলিয়াম ভুণ্ড জার্মানির লাইপজিগ শহরে

5. উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যকার বন্ধনকে কী বন্ধন বলে ?
উ: S-R বন্ধন বলে।

6. কোন দার্শনিক প্রথম শিশুর ব্যক্তিত্ব বিকাশে গৃহের ভূমিকার কথা উল্লেখ করেন?
উ: দার্শনিক ডেমোক্রিটাস

7. কয়েকজন আচরণবাদী মনোবিজ্ঞানীর নাম লিখুন।
উ: ম্যাকডুগাল, ওয়াটসন, স্কিনার, উডওয়ার্থ প্রমুখ

8. কয়েকজন প্রজ্ঞাবাদী মনোবিজ্ঞানীর নাম লিখুন।
উ: পিঁয়াজে, ব্রুনার, আসুবেল প্রমুখ

9. জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন প্রতিক্রিয়া পরিবর্তনকে কী বলা হয়?
উ: আচরণের পরিবর্তন বলা হয়

10. কোন বিজ্ঞানী শিশুর বিকাশ অনুযায়ী শিক্ষা পরিকল্পনার কথা বলেন ?
উ: বিজ্ঞানী রুশো।

11. শিশুর বৃদ্ধি বলতে কী বোঝায় ?
উ: শিশুর দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে মনোবিজ্ঞানে বৃদ্ধি বলে।

12. জন্মের পর দেহের বৃদ্ধি কোন কোন সময় দ্রুত হয়?
উ: জন্মের পর  বৎসর পর্যন্ত এবং বয়ঃসন্ধিক্ষণের ২-২.৫ বৎসর পূর্বে পর্যন্ত।

13. বৃদ্ধি কখনও থেমে গিয়ে আবার শুরু হতে পারে কি ?
উ: না

14. শিশুর বিকাশ বলতে কী বোঝায় ?
উ: বিকাশ হল শিশুর ক্ষমতার সূচনা বা শক্তিশালী হওয়া বা উৎকর্ষতা বৃদ্ধি।

15. বালক-বালিকার মধ্যে কে আগে পরিণত হয় ?
উ: বালিকা।

16. বিকাশ সর্বদা সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে, তথ্যটি সঠিক না ভুল?
উ: সঠিক।

17. বিকাশ নিচের (পা) দিক থেকে উপরের (মস্তিস্ক) দিকে ঘটে—উক্তিটি ঠিক না ।
উ: ভুল।

18. ব্যক্তির বিকাশ কতদিন পর্যন্ত চলে ?
উ: আমৃত্যু।

19. বৃদ্ধি আমৃত্যু চলে কি ?
উ: না, নির্দিষ্ট সময় পর্যন্ত চলে।

20. দেহের উচ্চতা, ওজন, পেশি ও অস্থির বৃদ্ধি-কে একত্রে কী বলে ?
উ: শারীরিক বিকাশ বলে।

21. প্রথম বাল্যকালে দেহের বৃদ্ধি কোন অংশে বেশি ঘটে ?
উ: পায়ের দিকে বৃদ্ধি বেশি ঘটে।

22. প্রথম বাল্য কালে ছেলে-মেয়ের মধ্যে কাদের উচ্চতা কম হয় ?
উ: মেয়েরা ছেলেদের তুলনায় ছোট ও হালকা হয়।

23. কোন স্টেজে মস্তিষ্কের বেশির ভাগ অংশ গঠিত হয় ?
উ: প্রথম বাল্যকালে প্রাপ্তবয়স্কের মস্তিঙ্কের ৯০% গঠিত হয়ে যায়।

24. কোন বয়সে মুখমণ্ডলের আমূল পরিবর্তন ঘটে ?
উ: ৬ বছর থেকে ১২ বছরের মধ্যে।

25. শৈশবের দাঁত পড়ে গিয়ে স্থায়ী দাঁত ওঠে কখন ?
উ: ৬ বছর থেকে ১২ বছরের মধ্যে।


File Details::
File Name: Child Study Bengali Part-1
File Format: PDF
No. of Pages:5
File Size:4.05 MB

Click Here to Download

Saturday, November 9, 2019

Saturday, November 09, 2019

Child Study & Psychology Bengali MCQ PDF | শিশুশিক্ষা ও মনস্তত্ব | Primary TET

Child Study & Psychology Bengali MCQ PDF | শিশুশিক্ষা ও মনস্তত্ব | Primary TET

Child Study & Psychology Bengali MCQ PDF | শিশুশিক্ষা ও মনস্তত্ব | Primary TET
শিশুশিক্ষা ও মনস্তত্ব MCQ | Primary TET
Dear Aspirants,
WB Primary TET, Assam TET এবং Tripura TET পরীক্ষার প্রস্তুতির জন্য Child Study & Psychology Bengali MCQ PDF | শিশুশিক্ষা ও মনস্তত্ব পর্ব-১ আপনাদের সঙ্গে শেয়ার করছি | এখানে প্রাইমারী টেট পরীক্ষায় আসার মতো শিশুশিক্ষা ও মনস্তত্বের বিভিন্ন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সঙ্গে উত্তরও দেওয়া হলো | তাছাড়া TET Exam-এ Child Study & Psychology-থেকে মোট ৩০টি প্রশ্ন থাকে | সুতরাং এই বিষয়ে জ্ঞান রাখা দরকারী |

1. বুদ্ধ্যাঙ্ক (IQ) কথাটি কে প্রথম প্রবর্তন করেন ?
Ⓐ বিনে
Ⓑ স্টার্ন
Ⓒ টারম্যান
Ⓓ মেরিল


2. হাতে-কলমে কাজ করার জন্য কীসের দরকার?
Ⓐ মূর্ত বুদ্ধির
Ⓑ বিমূর্ত বুদ্ধির
Ⓒ সামাজিক বুদ্ধির
Ⓓ প্রাক্ষোভিক বুদ্ধির


3. শিখনের ক্ষেত্রে ‘নির্মিতিবাদ তত্ত্বের প্রবক্তা কে?
Ⓐ প্যাভলব
Ⓑ লিউইন
Ⓒ মাসলো
Ⓓ ব্রুণার


4. শিখন সম্পর্কীয় বাইগটস্কি প্রবর্তিত তত্ত্বটির নাম কী?
Ⓐ সংযোজনবাদ
Ⓑ প্রজ্ঞামূলক তত্ত্ব
Ⓒ অন্তদৃষ্টি
Ⓓ সামাজিক নির্মিতিবাদ


5. ‘প্রতিটি শিখনের মূলে আছে প্রত্যক্ষণ’ কে বলেন?
Ⓐ পিঁয়াজে
Ⓑ ডেভিড আসুবেল
Ⓒ বাইগটস্কি
Ⓓ কেউই নয়


6. ‘প্রোগ্রাম শিখন’হল_______এর প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ।
Ⓐ ডিউই
Ⓑ স্কিনার
Ⓒ থর্ণডাইক
Ⓓ প্যাভলব


7. ম্যাকডুগালের মতে _______হল সুপ্ত মনোযোগ
Ⓐ বুদ্ধি
Ⓑ প্রেষণা
Ⓒ শিখন
Ⓓ আগ্রহ


8. কোনো একটি নির্দিষ্ট বিষয়ের ওপর মনোযোগ স্থায়ী হয় সাধারণত_______সেকেন্ড
Ⓐ 6-7
Ⓑ 7-12
Ⓒ 12-24
Ⓓ 24-32


9. শিখনের প্রকৃতি_________এর মাধ্যমে প্রকাশ পায়
Ⓐ বুদ্ধি
Ⓑ প্রেষণা
Ⓒ আচরণ
Ⓓ পরিণমন


10. পুনরুদ্রেকের (Recall) সঙ্গে কার সম্পর্ক অত্যন্ত গভীর ?
Ⓐ পুরষ্কার
Ⓑ প্রত্যাভিজ্ঞা (Recognition)
Ⓒ মনে করা
Ⓓ শাস্তি


11. বুদ্ধি মানুষের_______
Ⓐ জন্মগত ক্ষমতা
Ⓑ জন্মগত মানসিক ক্ষমতা
Ⓒ জন্মগত ও পরিবেশগত ক্ষমতার মিশ্রণ
Ⓓ পরিবেশগত মানসিক ক্ষমতা


12. কাকে “জ্ঞানের ভাণ্ডার’’ বলা হয় ?
Ⓐ দীর্ঘস্থায়ী স্মৃতিকে
Ⓑ ক্ষণস্থায়ী স্মৃতিকে
Ⓒ সংবেদনমূলক স্মৃতিকে
Ⓓ প্রত্যক্ষণমূলক স্মৃতিকে


13. “রাস্তায় লাল আলো দেখলে শিশু দাঁড়িয়ে যায়। এটি কী জাতীয় শিখন ?
Ⓐ নিয়ম শিখন
Ⓑ প্রজ্ঞামূলক শিখন
Ⓒ নৈতিক শিখন
Ⓓ সংকেত শিখন


14. “মস্তিষ্কের ঝড় (Brain Storming)'এর ওপর বিশেষ জোর দেওয়া হয় কখন?
Ⓐ নবোদয় বিদ্যালয়ে
Ⓑ প্রাথমিক বিদ্যালয়ে
Ⓒ মাধ্যমিক বিদ্যালয়ে
Ⓓ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে


15. কোন নীতিটিকে প্রাথমিক শিক্ষাস্তরে অপচয় বন্ধ করার জন্য জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ সুপারিশ করেন ?
Ⓐ Mid-day meal
Ⓑ Operation Black Board
Ⓒ No Detention Policy
Ⓓ Inclusive Education


16. জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ সালের সবচেয়ে উল্লেখযোগ্য সুপারিশ কী?
Ⓐ নবোদয় বিদ্যালয়
Ⓑ দূরবর্তী শিক্ষা
Ⓒ বয়স্ক শিক্ষা
Ⓓ চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ


17. বয়স্ক শিক্ষার সময়সীমা কত বছর?
Ⓐ 15-35 বছর
Ⓑ 12-35 বছর
Ⓒ 60 বছরের ঊর্ধ্বে
Ⓓ 15-40 বছর


18. ‘College Rush' কথাটির মূল অর্থ কী?
Ⓐ কলেজে ভরতির ভিড়
Ⓑ প্রাথমিক শিক্ষাস্তরে ড্রপ-আউটের ভিড়
Ⓒ চাকরি পাওয়ার ভিড়
Ⓓ এদের মধ্যে কোনোটিই নয়


19. কে ভারতে প্রথম দৃষ্টিহীনদের জন্য বিদ্যালয় স্থাপন করেন ?
Ⓐ স্যামুয়েল বার্ক
Ⓑ লালবিহারী শাহ
Ⓒ লুইস ব্রেইল
Ⓓ অ্যানি শার্প


20. কাদের জন্য Inclusive Education চালু করা হয় ?
Ⓐ শুধুমাত্র অন্ধদের জন্য
Ⓑ চ্যালেঞ্জড শিক্ষার্থীদের জন্য
Ⓒ প্রতিবন্ধী বা, প্রতিদ্বন্দ্বী শিক্ষার্থীদের জন্য
Ⓓ সব ধরণের শিক্ষার্থীদের জন্য


21. স্বাক্ষরতার দিক থেকে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত?
Ⓐ সপ্তম
Ⓑ পঞ্চম
Ⓒ তৃতীয়
Ⓓ প্রথম


22. ‘সর্বশিক্ষা মিশনে’ শিশুর শিক্ষার বয়স কত ?
Ⓐ ০-6 বছর
Ⓑ 6-14 বছর
Ⓒ 0-5 বছর
Ⓓ 5-14 বছর


23. ‘মুক্তশিক্ষা নীচের কোন ধরণের শিক্ষার অন্তর্গত?
Ⓐ নিয়ন্ত্রিত
Ⓑ অনিয়ন্ত্রিত
Ⓒ প্রথা বহির্ভুত
Ⓓ কারিগরি


24. সর্বজনীন প্রাথমিক শিক্ষায় নীচের কোনটি বেশি গুরুত্ব পায় ?
Ⓐ শিক্ষার গুণগত মান
Ⓑ শিক্ষার পরিমাণগত মান
Ⓒ দু’টিই
Ⓓ এদের কোনোটিই নয়


25. কত খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার কথা সর্বপ্রথম বলা হয় ?
Ⓐ 1984
Ⓑ 1947
Ⓒ 1906
Ⓓ 1919


26. UNO-ভুক্ত কোন সংস্থাটি শিক্ষার সঙ্গে যুক্ত ?
Ⓐ UNICEF
Ⓑ UNDP
Ⓒ UNESCO
Ⓓ কোনোটিই নয়


27. আপনার শ্রেণিতে অল্প কয়েকজন শিক্ষার্থী ‘ব্যতিক্রমী উচ্চ মেধা সম্পন্ন। আপনি তাদের কীভাবে পড়াবেন?
Ⓐ উঁচু শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে
Ⓑ শুধুমাত্র তারা যখন চাইবে
Ⓒ সমৃদ্ধ ও পুষ্ট পাঠক্রম সহযোগে
Ⓓ শ্রেণির বাকি ছেলেমেয়েদের সঙ্গে


28. ‘ক্ষুধা’, ‘তৃষা’ ও ‘যৌন চাহিদা’ কী জাতীয় চাহিদা ?
Ⓐ জৈবিক
Ⓑ সামাজিক
Ⓒ মানসিক
Ⓓ কোনোটিই সঠিক নয়


29. কোথায় শিশুর প্রজ্ঞা’র বিকাশ সবথেকে বেশি ঘটে?
Ⓐ প্রেক্ষাগৃহে
Ⓑ পরিবারে
Ⓒ খেলার মাঠে
Ⓓ বিদ্যালয় ও শ্রেণি পরিবেশে


30. শিক্ষার্থীর প্রারম্ভিক মূল্যায়নে কোন শিক্ষণ কৌশলটি যথোপযুক্ত নয় ?
Ⓐ অ্যাসাইনমেন্ট
Ⓑ মৌখিক পরীক্ষা
Ⓒ পার্বিক-পরীক্ষা
Ⓓ কুইজ ও খেলাধুলা



File Details::
File Name: Child Study Bengali MCQ-1
File Format: PDF
No. of Pages:3
File Size:2 MB

Click Here to Download

Sunday, December 2, 2018

Sunday, December 02, 2018

140+ Child Study and Pedagogy SAQ in Bengali PDF-শিশুশিক্ষা ও মনস্তত্ব প্রশ্ন উত্তর

140+ Child Study and Pedagogy SAQ in Bengali-শিশুশিক্ষা ও মনস্তত্ব প্রশ্ন উত্তর :

140+ Child Study and Pedagogy SAQ in Bengali PDF
140+ Child Study and Pedagogy SAQ in Bengali PDF
#নমস্কার বন্ধুরা,
আপনারা সবাই জানেন Primary TET কিংবা CTET -এ ভালো নম্বর পেতে গেলে অন্যান্য বিষয় গুলির মতই শিশুশিক্ষা ও মনস্তত্ত্বকেও ভালোভাবে আয়ত্ত করতে হবে |এবং এই বিষয় থেকে আসা প্রশ্ন গুলির সঙ্গে মোকাবিলা করার সামর্থ্য জোগাতে আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি 140+ Child Study and Pedagogy SAQ in Bengali PDF.

কিছু নমুনা প্রশ্ন উত্তর:

১.শিশুদের বিকাশ কোন দুটি শর্তের উপর নির্ভরশীল?
উ: বংশগতি ও পরিবেশ 

২.শিক্ষায় সমাজতান্ত্রিক ভাবধারার জনক কে?
উ: রুশো

৩.ফ্রয়েবেলের লেখা একটি গ্রন্থের নাম লেখ |
উ: Education of Man

৪.নঈ তালিম কথাটির অর্থ কী?
উ: বুনিয়াদী শিক্ষা 

৫.বুনিয়াদী শিক্ষার জনক কে?
উ: গান্ধীজি 

৬.ভারতে প্রথম শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়?
উ: 1948 সালে 

৭.প্রথাগত শিক্ষার মাধ্যম কোনটি?
উ: বিদ্যালয় 

8.বিদ্যা শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উ: বিদ 

৯.প্রাচীন শিক্ষা ব্যবস্থায় প্রধান কে ছিল?
উ: শিক্ষক

File Details:
File Name: 140+ Child Study SAQ in Bengali
File Format: PDF
File Size:125KB

Click here to Download

Sunday, November 11, 2018

Sunday, November 11, 2018

Child Study and Pedagogy Details Notes in Bengali PDF

শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর-Child Study and Pedagogy Details Notes in Bengali PDF for WB Primary TET and CTET:

child study and pedagogy in bengali pdf for Primary Tet and CTET
child study and pedagogy in bengali pdf
Hello বন্ধুরা,
Primary TET এবং CTET-এ ভালো রেজাল্ট করতে শিশুশিক্ষা মনস্তত্ত্ব-এর অংশটিতে ভালোরকম জ্ঞান থাকা আবশ্যক ,আর সেই জন্যই আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Child Study and Pedagogy Details Notes in Bengali PDF | আশা করছি পিডিএফটি আপনাদের বেশ সাহায্যে আসবে .

যে যে অধ্যায় গুলি থাকছে:

থর্নডাইক-এর শিখন সংক্রান্ত মুখ্য সূত্রগুলি এবং শিক্ষাক্ষেত্রে তার প্রয়োগ

প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের বৈশিস্ট্য

প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য

শিক্ষায় প্রাচীন অনুবর্তনের গুরুত্ব

সাধারণ মানসিক ক্ষমতা  ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য

থার্স্টনের বহু উপাদান তত্ত্ব

স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব

আগ্রহ ও মনোযোগের সম্পর্ক

শিক্ষায় পরিনমনের গুরুত্ব

শিখন ও পরিনমের পার্থক্য

শিক্ষা মনোবিদ রবার্ট এম. গ্যাগনির মতে শিখনের প্রকারভেদ

শিখন প্রক্রিয়ার বিভিন্ন স্তর

বিশ্ববিদ্যালয় কমিশনের মতে উচ্চ শিক্ষার লক্ষ্য

মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে শিক্ষার লক্ষ্য

জাতীয় শিক্ষানীতির মূল বিচার্য্য বিষয় গুলি 

File Details:
File Name: Child Study Details in Bengali
File Format: PDF
File Size:543KB


Thursday, October 25, 2018

Thursday, October 25, 2018

Child Study and Pedagogy Mocktest in Bengali for Primary TET and CTET

Child Study and Pedagogy(শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব) Mocktest in Bengalifor Primary TET and CTET in Bengali:

Child study and pedagogy online mock test for primary tet,ctet in bengali
Child Study Mock Test in Bengali
Hello বন্ধুরা ,
Primary TET এবং CTET-পাশ করতে হলে শিশুশিক্ষার প্রশ্ন গুলির সঠিক উত্তর দেওয়া খুবই জরুরি ,তাই আপনাদের প্রস্তুতি আরো দ্রুত করাতে আজ আমরা Child Study Mocktest-এর আয়োজন করেছি ,সুতরাং অংশ গ্রহণ করুন এবং কত মার্কস পেলেন সেটা নিচে কমেন্ট করে জানান .

Child Study and Pedagogy Mocktest:


  1. প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে?

  2. স্কিনার
    কোহলার
    প্যাভলভ
    থর্নডাইক

  3. "Operent"-কথাটির অর্থ কি?

  4. প্রচেষ্টা ও ভুল
    প্রতিক্রিয়ার মাধ্যমে ফল লাভ
    আত্মসক্রিযতা
    বুদ্ধির বিকাশ

  5. বুনিয়াদী শিক্ষার প্রবর্তক কে?

  6. মহাত্মা গান্ধীজি
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রামমোহন রায়
    বিদ্যাসাগর

  7. "ঝড়ঝঞ্ঝার কাল" বলা হয়-

  8. শৈশবকে
    কৈশোরকে
    বয়ঃসন্ধিকে
    প্রাপ্তবয়স্ক কালকে

  9. 'এমিল' গ্রন্থটি রচনা করেন-

  10. রুশো
    রবীন্দ্রনাথ ঠাকুর
    বিবেকানন্দ
    ওয়াটসন

  11. 'কাসা দাই বামবিনি'-কথাটির অর্থ হলো-

  12. সবার জন্য শিক্ষা
    শিশুশিক্ষা
    শিশুদের জন্য গৃহ
    জ্ঞানের জন্য শিক্ষা

  13. ব্যক্তির ব্যক্তিত্ব গঠনের মূলে তিনটি উপাদান Id,Ego,Super Ego-এর কথা বলেন-

  14. ফ্রয়েড
    হার্বার্ট
    স্কিনার
    ব্রেইল

  15. কোনটি সামাজিক প্রেষনার অংশ নয়?

  16. খ্যাতি
    স্বীকৃতি
    যৌন প্রেষণা
    প্রভুত্ব লাভ

  17. কোন যন্ত্রের সাহায্যে মনোযোগ পরিসর পরিমাপ করা হয়?

  18. Telescope
    Tethoscope
    Planechet
    Tachistoscope

  19. দ্বি-উপাদান তত্ত্বের প্রবক্তা কে?

  20. স্পিয়ারম্যান
    স্কিনার
    থার্সটন
    পিয়াঁজে


স্কোর জানার পর উত্তর পত্রটি দেখে মিলিয়ে নিন :
Ans. Sheet:

1.c , 2.b , 3.a , 4.c , 5.a , 6.c , 7.a , 8.c , 9.d , 10.a