Thursday, September 17, 2026

শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব MCQ PDF For Primary TET

শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব MCQ পর্ব-২ PDF | প্রাইমারি টেট শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর

শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব MCQ PDF - Child Development and Pedagogy
টেট পরীক্ষার প্রস্তুতি: শিশুশিক্ষা ও মনস্তত্ত্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর

📌 একনজরে সারসংক্ষেপ:

আসন্ন WB Primary TET, Assam TET এবং Tripura TET পরীক্ষার জন্য 'শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব' (Child Psychology) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা শিক্ষকতার প্রস্তুতি নিচ্ছেন, তাদের সুবিধার্থে আজ আমরা এই বিষয় থেকে বাছাই করা ৩০টি গুরুত্বপূর্ণ MCQ ও তার উত্তর নিয়ে এসেছি। যেমন- 'জেনেটিক এপিস্টেমােলজি'-র প্রবক্তা হলেন পিয়াজেঁ, আবার শিক্ষাশ্রয়ী মনােবিজ্ঞানের জনক বলা হয় থর্নডাইককে। নিচে সম্পূর্ণ প্রশ্ন-উত্তর এবং প্র্যাকটিসের জন্য এর PDF ডাউনলোড লিংক দেওয়া হলো।

ভূমিকা

Hello Friends,

শিক্ষক হওয়ার স্বপ্ন যাদের চোখে, তাদের কাছে টেট (TET) পরীক্ষা একটি বড় মাইলফলক। আর এই পরীক্ষায় সবচেয়ে স্কোরিং এবং একইসঙ্গে একটু চিন্তাভাবনা করে উত্তর দেওয়ার মতো বিষয় হলো 'শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব' (Child Development and Pedagogy)

আপনাদের প্রস্তুতির সুবিধার কথা মাথায় রেখে আজ আমরা শিশু মনস্তত্ত্ব থেকে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) নিয়ে এসেছি। এটি আমাদের শিশুশিক্ষা MCQ সিরিজের ২য় পর্ব

শিশু মনস্তত্ত্বের প্রস্তুতি কেন জরুরি?

একজন আদর্শ শিক্ষক হতে গেলে শ্রেণিকক্ষে শিশুদের মানসিকতা ও তাদের শেখার ধরণ বোঝা সবচেয়ে বেশি প্রয়োজন। ঠিক এই কারণেই সমস্ত শিক্ষকতার পরীক্ষায় চাইল্ড সাইকোলজিকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়।

  • পরীক্ষায় অনেক সময় শিক্ষাবিদদের বিখ্যাত উক্তি তুলে দেওয়া হয় (যেমন- “শিখন ক্ষমতা বা অভিজ্ঞতাভিত্তিক আচরণ অর্জনের সুবিধা গ্রহণের ক্ষমতা হল বুদ্ধি”— উক্তিটি কার?)।
  • এছাড়া শ্রেণিকক্ষে নানা ধরনের বাস্তব সমস্যা দিয়ে জানতে চাওয়া হয় একজন শিক্ষক হিসেবে আপনি কী করবেন।
  • নিচে দেওয়া ৩০টি প্রশ্ন যদি আপনি ভালোভাবে অনুশীলন করেন, তবে পরীক্ষার ধরন সম্পর্কে আপনার একটি পরিষ্কার ধারণা তৈরি হবে।

শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব MCQ প্রশ্নোত্তর

নিচে বাছাই করা ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার সঠিক উত্তর দেওয়া হলো। আপনারা চাইলে এগুলো খাতায় নোট করে নিতে পারেন অথবা একদম নিচে দেওয়া পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন:

পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর ভালোভাবে রিভিশন করে নেবেন

১. “শিখন ক্ষমতা বা অভিজ্ঞতাভিত্তিক আচরণ অর্জনের সুবিধা গ্রহণের ক্ষমতা হল বুদ্ধি”— উক্তিটি কার?

  • (a) কলভিন
  • (b) ডিয়ারবাের্ন
  • (c) এডওয়ার্ড
  • (d) কোনটিই নয়
সঠিক উত্তর: (b) ডিয়ারবাের্ন

২. জেনেটিক এপিস্টেমােলজির প্রবক্তা হলেন-

  • (a) কান্ট
  • (b) পিয়াজেঁ
  • (c) কোহলবার্গ
  • (d) বান্দুরা
সঠিক উত্তর: (b) পিয়াজেঁ

৩. স্পিয়ারম্যানের তত্ত্বটি কবে পরিমার্জিত হয়?

  • (a) ১৯১০
  • (b) ১৯১৫
  • (c) ১৯২৭
  • (d) ১৯২৫
সঠিক উত্তর: (c) ১৯২৭

৪. 'From known to unknown' হল—

  • (a) Maxims of teaching
  • (b) Method of teaching
  • (c) Class of teaching
  • (d) Science of teaching
সঠিক উত্তর: (a) Maxims of teaching

৫. সৃজনশীল বিকাশের ক্ষেত্রে আবেগের ভূমিকা কেমন?

  • (a) সক্রিয়
  • (b) নিষ্ক্রিয়
  • (c) ব্যস্তানুপাতিক
  • (d) সমানুপাতিক
সঠিক উত্তর: (a) সক্রিয়

৬. একজন ছাত্রের কথা বলার সমস্যা রয়েছে, পড়ানাের সময় শিক্ষক হিসেবে আপনি তাঁকে-

  • (a) প্রশ্ন করবেন না
  • (b) প্রশ্নের উত্তর লিখে দিতে বলবেন
  • (c) সময় নিয়ে ধীরগতিতে উত্তর দিতে বলবেন
  • (d) বিশেষ স্কুলে ভর্তি হতে উদ্যোগী হবেন
সঠিক উত্তর: (c) সময় নিয়ে ধীরগতিতে উত্তর দিতে বলবেন

৭. প্রথমবার সুইচে আলাে জ্বলল না, দ্বিতীয়বার সুইচ টিপলে আলাে জ্বলল। এটিকে কী জাতীয় শিক্ষণ বলা হয়?

  • (a) অনুবর্তনবাদ
  • (b) সংযােজনবাদ
  • (c) অন্তদৃষ্টিমূলক
  • (d) কোনটি নয়
সঠিক উত্তর: (b) সংযােজনবাদ

৮. কত বছর বয়সে শিশুর শব্দ ভাণ্ডার দ্রুত বৃদ্ধি পেতে থাকে?

  • (a) ২ বছর
  • (b) ১ বছর
  • (c) ৩ বছর
  • (d) ৫ বছর
সঠিক উত্তর: (a) ২ বছর

৯. বৃদ্ধি বলতে বােঝায়—

  • (a) পরিমাপগত পরিবর্তন
  • (b) পরিমাণগত পরিবর্তন
  • (c) গুণগত পরিবর্তন
  • (d) পরিমাণ ও গুণগত পরিবর্তন
সঠিক উত্তর: (b) পরিমাণগত পরিবর্তন

১০. কে শিশুর জীবন বিকাশের স্তরকে আটটি ভাগে ভাগ করেছেন?

  • (a) আর্নেস্ট জোনস
  • (b) পিকুনাস
  • (c) এরিকসন
  • (d) রুশো
সঠিক উত্তর: (c) এরিকসন

১১. কেন্দ্রে শিক্ষা মন্ত্রক কত সালে প্রতিষ্ঠিত হয়?

  • (a) ১৯৩৫
  • (b) ১৯৪৭
  • (c) ১৯৫৫
  • (d) ১৯৫৭
সঠিক উত্তর: (b) ১৯৪৭

১২. একটি শিশু প্রথম সমন্বয়সাধন করতে পারে-

  • (a) মাথা ও ঘাড়ের নাড়াচাড়ার মাধ্যমে
  • (b) পা এবং পায়ের আঙুল নাড়াচাড়ার মাধ্যমে
  • (c) হাত ও হাতের আঙুল নাড়াচাড়ার মাধ্যমে
  • (d) ওপরের সবগুলিই
সঠিক উত্তর: (a) মাথা ও ঘাড়ের নাড়াচাড়ার মাধ্যমে

১৩. PYKNIC এর মধ্যে কোন উপাদানটি লক্ষ করা যায় না?

  • (a) CYCLOID
  • (b) SCHIZOTYEME
  • (c) SCHIZOID
  • (d) SHCLOSPRENE
সঠিক উত্তর: (c) SCHIZOID

১৪. Matching test কোন স্তরের শিশুদের পরীক্ষার জন্য উপযােগী?

  • (a) প্রাক-মাধ্যমিক
  • (b) প্রাথমিক
  • (c) প্রাক-প্রাথমিক
  • (d) মাধ্যমিক
সঠিক উত্তর: (c) প্রাক-প্রাথমিক

১৫. শিক্ষাশ্রয়ী মনােবিজ্ঞানের জনক হলেন-

  • (a) থর্নডাইক
  • (b) ড্রেভার
  • (c) ম্যাকডুগাল
  • (d) ওয়াটসন
সঠিক উত্তর: (a) থর্নডাইক

১৬. বিনে সাইমন স্কেলে ক’টি পর্যায় লক্ষ করা যায়?

  • (a) ২
  • (b) ৩
  • (c) ৪
  • (d) ৫
সঠিক উত্তর: (b) ৩

১৭. বংশধারা-

  • (a) শিশুর লিঙ্গ নির্ধারণ করে
  • (b) শিশুর অধিকাংশ দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে
  • (c) সমকোষী যমজ সন্তানের জন্য দায়ী
  • (d) ওপরের সবগুলিই
সঠিক উত্তর: (d) ওপরের সবগুলিই

১৮. Puzzle Box -এর সঙ্গে কোন মনােবিদের নাম জড়িত?

  • (a) ব্লেয়ার
  • (b) থর্নডাইক
  • (c) থমসন
  • (d) স্কিনার
সঠিক উত্তর: (b) থর্নডাইক

১৯. মনােবিজ্ঞানকে “আত্মার বিজ্ঞান” বলে উল্লেখ করেছেন-

  • (a) কান্ট
  • (b) অ্যারিস্টটল
  • (c) রুশাে
  • (d) পেস্তালাৎসি
সঠিক উত্তর: (b) অ্যারিস্টটল

২০. ব্রাহ্মণ্য শিক্ষাব্যবস্থায় বিশেষ কারণে পাঠ বন্ধ থাকলে তাকে বলা হয়-

  • (a) সাধারণ অবকাশ
  • (b) সাধারণ ছুটি
  • (c) নিত্য অনধ্যায়
  • (d) নৈমিত্তিক অনধ্যায়
সঠিক উত্তর: (d) নৈমিত্তিক অনধ্যায়

২১. কোঠারি কমিশন গঠিত হয়—

  • (a) ১৯৪৮-৪৯
  • (b) ১৯৫২-৫৩
  • (c) ১৯৬৪-৬৬
  • (d) ১৯৫২-৫৩
সঠিক উত্তর: (c) ১৯৬৪-৬৬

২২. “চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করাই শিক্ষার লক্ষ্য” এই বক্তব্যটি কার?

  • (a) রবীন্দ্রনাথের
  • (b) গান্ধীজির
  • (c) বিদ্যাসাগরের
  • (d) স্বামীজির
সঠিক উত্তর: (a) রবীন্দ্রনাথের

২৩. কম্পিউটার সহযােগী শিখন হল—

  • (a) CML
  • (b) CAP
  • (c) CAI
  • (d) CAL
সঠিক উত্তর: (d) CAL

২৪. সহযােগিতার চাহিদা একটি-

  • (a) দৈহিক চাহিদা
  • (b) মানসিক চাহিদা
  • (c) প্রাক্ষোভিক চাহিদা
  • (d) সামাজিক চাহিদা
সঠিক উত্তর: (d) সামাজিক চাহিদা

২৫. আন্তর্জাতিক বােঝাপড়া হল—

  • (a) জাতির প্রতি শ্রদ্ধা
  • (b) জাতীয়তাবােধের বিকাশ
  • (c) বিশ্বনাগরিকতার ভাব
  • (d) নিজের দেশের প্রতি চরম টানা
সঠিক উত্তর: (c) বিশ্বনাগরিকতার ভাব

২৬. “পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সংগতিবিধানই হল শিক্ষা”—এটি কোন দর্শনের বক্তব্য?

  • (a) বস্তুবাদী দর্শনের
  • (b) ভাববাদী দর্শনের
  • (c) প্রয়ােগবাদী দর্শনের
  • (d) প্রকৃতিবাদী দর্শনের
সঠিক উত্তর: (d) প্রকৃতিবাদী দর্শনের

২৭. NCERT প্রতিষ্ঠিত হয় কত সালে?

  • (a) ১৯৫২
  • (b) ১৯৬১
  • (c) ১৯৭৩
  • (d) ১৯৮৪
সঠিক উত্তর: (b) ১৯৬১

২৮. লেখাপড়ায় দুর্বল ছাত্র যদি খেলাধুলায় দক্ষতা অর্জন করে, তাহলে তাকে বলা হবে-

  • (a) Direct Compensation
  • (b) Over Compensation
  • (c) Substitute Compensation
  • (d) Negative Compensation
সঠিক উত্তর: (c) Substitute Compensation

২৯. উত্তম শিখনের জন্য প্রয়ােজন-

  • (a) অর্থপূর্ণ শিখন
  • (b) সবিরাম শিখন
  • (c) শিখন বিষয়টিকে লিখিতভাবে উপস্থাপন
  • (d) সবকটি
সঠিক উত্তর: (d) সবকটি

৩০. যে স্তরে শিশুরা বস্তু ও ঘটনা সম্পর্কে যুক্তিগ্রাহ্য ভাবে ভাবতে শুরু করে-

  • (a) Pre-Operational
  • (b) Concrete Operational
  • (c) Sensori Motor
  • (d) Formal Operational
সঠিক উত্তর: (b) Concrete Operational
উপরের সমস্ত প্রশ্নোত্তরগুলো প্র্যাকটিসের সুবিধার্থে নিচে পিডিএফ আকারে দেওয়া হলো।

ফাইল ডিটেইলস

File Details:

  • File Name: শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব MCQ পর্ব-২
  • File Format: PDF
  • No. of Pages: 4
  • File Size: 249 KB
Related TET Materials
শিশুশিক্ষা ও উন্নয়ন MCQ পর্ব-১

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

শিক্ষাশ্রয়ী মনােবিজ্ঞানের জনক কাকে বলা হয়?
শিক্ষাশ্রয়ী মনােবিজ্ঞানের জনক বলা হয় প্রখ্যাত মনোবিদ 'থর্নডাইক'-কে।
জেনেটিক এপিস্টেমােলজির প্রবক্তা কে?
জেনেটিক এপিস্টেমােলজি তত্ত্বটির প্রবক্তা হলেন বিখ্যাত মনোবিজ্ঞানী 'পিয়াজেঁ' (Piaget)।
মনােবিজ্ঞানকে “আত্মার বিজ্ঞান” বলে কে উল্লেখ করেছেন?
প্রাচীন গ্রিক দার্শনিক 'অ্যারিস্টটল' মনােবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলে উল্লেখ করেছিলেন।
কত বছর বয়সে শিশুর শব্দভাণ্ডার সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায়?
সাধারণত ২ বছর বয়স থেকে একটি শিশুর শব্দভাণ্ডার খুব দ্রুত গতিতে বৃদ্ধি পেতে শুরু করে।
কোঠারি কমিশন কত সালে গঠিত হয়?
ভারতের শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য কোঠারি কমিশন ১৯৬৪-৬৬ সালে গঠিত হয়েছিল।

1 comment:

Dont Leave Any Spam Link