Breaking

Showing posts with label General Science. Show all posts
Showing posts with label General Science. Show all posts

Tuesday, July 7, 2026

Tuesday, July 07, 2026

1000+ জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF | সাধারণ বিজ্ঞান

1000+ জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF| RRB, WBP, PSC পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি

1000+ সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
1000+ জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF 

সরকারি চাকরির প্রস্তুতিতে 'জেনারেল সাইন্স' বা 'সাধারণ বিজ্ঞান' একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্কোরিং বিষয়। রেলওয়ে, পুলিশ বা পিএসসি-র মতো পরীক্ষায় বিজ্ঞান থেকে প্রচুর প্রশ্ন আসে। আপনি যদি সঠিক কৌশল এবং সঠিক স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াশোনা করেন, তবে এই অংশে পুরো নম্বর পাওয়া সম্ভব।

আপনাদের প্রস্তুতির সুবিধার কথা মাথায় রেখে আমরা তৈরি করেছি 1000+ জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF। এই পিডিএফটিতে সেই সমস্ত প্রশ্নগুলিই রাখা হয়েছে, যা বিগত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়েছে।

1000+ জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF

📌 এই PDF-এর মূল আকর্ষণ বা বৈশিষ্ট্যগুলি কী কী?

এই পিডিএফটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে অল্প সময়ে বিজ্ঞানের সেরা প্রস্তুতি নেওয়া যায়।
  • বিগত বছরের প্রশ্ন: এখানে বিগত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় (Previous Year Questions) আসা গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্নগুলি একত্রিত করা হয়েছে।
  • সাজেস্টিভ প্রশ্নোত্তর: পদার্থবিদ্যা (Physics), রসায়ন (Chemistry) এবং জীববিজ্ঞান (Biology) থেকে বাছাই করা 1000+ সেরা প্রশ্নোত্তর।
  • সহজ বাংলা ভাষা: প্রতিটি প্রশ্ন ও উত্তর সহজ বাংলা ভাষায় দেওয়া হয়েছে, যাতে মনে রাখতে সুবিধা হয়।
  • মোবাইল ও প্রিন্ট ফ্রেন্ডলি: পিডিএফটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, ফলে আপনি যাতায়াতের পথে মোবাইলেও অনায়াসে পড়তে পারবেন। এবং চাইলে প্রিন্ট করেও পড়তে পারবেন।

🆓 ফ্রি ডেমো পিডিএফ ডাউনলোড করুন

আমরা চাই আপনি সম্পূর্ণ পিডিএফটি সংগ্রহ করার আগে এর মান বা কোয়ালিটি যাচাই করে নিন। তাই নীচের বাটনে টাচ করে 'ডেমো পিডিএফ' দেখে নিন।

📥 সম্পূর্ণ 1000+ জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF টি কীভাবে পাবেন?

আপনার প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিতে আজই সম্পূর্ণ পিডিএফটি সংগ্রহ করুন। সকলের কথা মাথায় রেখে এই অমূল্য পিডিএফটির মূল্য রাখা হয়েছে মাত্র ৪৯ টাকা!
  1. নীচের ফটোতে দেওয়া QR Code স্ক্যান করে পেমেন্ট করুন
  2. তারপর পেমেন্টের Screenshot পাঠিয়ে দিন 8972059397 এই WhatsApp নম্বরে
  3. পেয়ে যান সম্পূর্ণ পিডিএফ বইটি

🎯 কোন কোন পরীক্ষার জন্য এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?

যেহেতু এখানে বিগত বছরের ট্রেন্ড ফলো করে প্রশ্নগুলি সাজানো হয়েছে, তাই এটি পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রের প্রায় সমস্ত পরীক্ষার জন্যই সমানভাবে কার্যকরী:
  • Railway Exams: RRB Group D, RRB NTPC, ALP
  • Police Exams: WBP Constable & SI, Kolkata Police (KP) Constable & SI, Excise
  • PSC Exams: WBPSC Clerkship, Miscellaneous, WBCS, Food SI
  • SSC Exams: SSC MTS, CHSL, GD Constable
  • অন্যান্য সমস্ত রাজ্য ও কেন্দ্রীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষা।
💡 উপসংহার
প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে গেলে সঠিক স্টাডি মেটেরিয়ালের কোনো বিকল্প নেই। হাজার হাজার অপ্রয়োজনীয় প্রশ্ন পড়ে সময় নষ্ট না করে, পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়ুন। 1000+ জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF-টি আজই সংগ্রহ করুন এবং আপনার সরকারি চাকরি পাওয়ার স্বপ্নকে বাস্তব রূপ দিন।

Friday, May 29, 2026

Friday, May 29, 2026

1000 সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | General Science Book in Bengali

1000 সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF - সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য (WBCS, WBP, Railway, SSC)

1000 সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
1000 সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
Hello বন্ধুরা,
সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ বিজ্ঞান (General Science) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। WBCS, WBP (Police), Railway Group D, NTPC, SSC CGL বা CHSL—যেকোনো পরীক্ষাতেই বিজ্ঞান থেকে প্রচুর প্রশ্ন আসে। আপনাদের প্রস্তুতিকে আরও মজবুত করতে আজ আমরা শেয়ার করছি 1000 সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF

কেন সাধারণ বিজ্ঞান (General Science) গুরুত্বপূর্ণ?

বেশিরভাগ পরীক্ষার্থী ইতিহাস বা ভূগোলে জোর দিলেও, বিজ্ঞানের অংশটিকে অনেকেই এড়িয়ে যান। কিন্তু মনে রাখবেন, পরীক্ষার মেরিট লিস্টে জায়গা করে নিতে হলে বিজ্ঞানে ভালো স্কোর করা বাধ্যতামূলক। সঠিক স্টাডি মেটেরিয়াল এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে খুব সহজেই এই অংশে ছাঁকা নম্বর পাওয়া সম্ভব।

এই 1000+ General Science PDF-এ কী কী বিষয় রয়েছে?

আমাদের তৈরি করা এই পিডিএফ-টিতে বিজ্ঞানের প্রতিটি শাখাকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন এবং আগামী পরীক্ষার জন্য সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একত্রিত করা হয়েছে:
  • জীববিদ্যা (Biology): মানবদেহ, রোগব্যাধি, পুষ্টি ও ভিটামিন, উদ্ভিদবিদ্যা এবং কোষতত্ত্ব।
  • পদার্থবিদ্যা (Physics): আলো, শব্দ, গতিবিদ্যা, তাপ, বিদ্যুৎ এবং বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার।
  • রসায়ন (Chemistry): পর্যায় সারণী, অ্যাসিড-ক্ষার-লবণ, ধাতু ও অধাতু এবং দৈনন্দিন জীবনে রসায়ন।
  • পরিবেশ বিজ্ঞান (EVS): বাস্তুতন্ত্র, দূষণ এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্বপূর্ণ তথ্য।
  • কম্পিউটার ও প্রযুক্তি (Computer & IT): বেসিক কম্পিউটার জ্ঞান এবং সাম্প্রতিক প্রযুক্তির আবিষ্কার।

সাধারণ বিজ্ঞান বই PDF

কিছু নমুনা প্রশ্ন উত্তর::

1.কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার ? – সামুদ্রিক কচ্ছপ।

2.কোন বিজ্ঞানী রক্তের শ্রেনীবিভাগ করেন ? –  কার্ল ল্যান্ডস্টেইনার।

3.কোন প্রকার উতসেচক রক্ততঞ্চনে সাহায্য করে ? – থ্রম্বোকাইনেজ।

4.কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয় ? – পিটুইটারি গ্রন্থি।

5.জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয় ? – জিওলাইট।

6.অক্সি-অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত – ৩,০০০° সেন্টিগ্রেড।

7.হাইড্রোজেনশব্দের অর্থ কী – জল উৎপাদক।

8.হাইড্রোজেন গ্যাস উৎপাদনে কী ধরণের দস্তা ব্যবহার করা হয় – বাণিজ্যিক দস্তার ছিবড়া।

9.অক্সি-হাইড্রোজেন শিখার উষ্ণতা কত – ২,০০০° ডিগ্রি সেন্টিগ্রেড।

10.কাকে প্রোটিস্টার অন্তর্ভূক্ত করা হয় –ব্যাকটিরিয়াকে।

11.কোন কোন শৈবাল থেকে ওষুধ তৈরি হয় – ক্লোরেল্লা, সারগাসাম ও ল্যামিনেরিয়া।

12.কলোনিয়াল শৈবাল ও আবর্তন শৈবাল কাকে বলা হয় – ভলভক্সকে।

13.পামেলা দশা কার মধ্যে দেখা যায় – ক্ল্যামাইডোমোনাসের মধ্যে।

14.ভাউকেরিয়াকী –একটি সিনোসাইটিক শৈবাল।

15.নিউমোনিয়া জীবাণুর আকৃতি কেমন – গোলাকার।

16.কার জীবনচক্রে টরুলা দশা দেখা যায় — মিউকরের।

17.মিউকর কোন উৎসেচক উৎপন্ন করে – ডায়াস্টেজ উৎসেচক।

18.মাছের পাখনা পচন রোগ কী ঘটিত রোগ– জীবাণু ঘটিত।

19.হাঙরের লেজ ও রুই মাছের লেজ কী  প্রকৃতির – যথাক্রমে হেটেরোসারকাল ও হোমোসারকাল প্রকৃতির।

20.মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কি?- এনামেল।

21.কোন প্রানীকে কাঁটার মুকুট আখ্যা দেওয়া হয় ?-  তারা মাছ 

দেরী না করে নিচের লিংক থেকে সম্পূর্ণ PDFটি ডাউনলোড করে নিন 

1000 সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF

সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য (WBCS, WBP, SSC)

📁 PDF 📏 2.93 MB 🌐 বাংলা
⬇ PDF ডাউনলোড করুন

Friday, March 20, 2026

Friday, March 20, 2026

বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম তালিকা PDF || List Of Measuring Instruments

বিভিন্ন পরিমাপক যন্ত্র তালিকা PDF

বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম pdf
পরিমাপক যন্ত্রের নাম
নমস্কার বন্ধুরা,
আজ বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম PDFটি আজ আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি, যেটিতে উল্লেখযোগ্য কিছু বৈজ্ঞানিক পরিমাপক যন্ত্র ও তাদের কাজ তালিকা রয়েছে। বর্তমানে যেকোনো পরীক্ষাতে বিজ্ঞানের অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন আসে; যেমন:- বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কী? বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কী? ইত্যাদি।

বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম

যন্ত্র সমূহকাজ
রেনগেজবৃষ্টিপাত পরিমাপক যন্ত্র
পেরিস্কোপচোখের সমতল থেকে উঁচুতে অবস্থিত কোনো বস্তুকে দেখার যন্ত্র
ভিসকোমিটারসান্দ্রতা মাপার যন্ত্র
ল্যাকটোমিটারদুধের আপেক্ষিক ঘনত্ব মাপার যন্ত্র
ম্যানোমিটারগ্যাসীয় পদার্থের চাপ মাপার যন্ত্র
রিফ্রাকটোমিটারপ্রতিসরাঙ্ক মাপার যন্ত্র
ভোল্টামিটারতড়িৎ-এর বিভব প্রভেদ পরিমাপের যন্ত্র
ক্রেসকো গ্রাফ/
অক্সানোমিটার
উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র
ক্রনোমিটারনির্ভুল সময় মাপার ঘড়ি বিশেষ
কমিউটেটরতড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করা
অ্যামমিটারতড়িৎ প্রবাহ মাপা হয়
অ্যানিমোমিটারবায়ুর শক্তি ও গতিবেগ মাপার যন্ত্র
হাইড্রো মিটারতরলের আপেক্ষিক ঘনত্ব মাপার যন্ত্র
ডায়ানামোমিটারবৈদ্যুতিক শক্তি মাপার যন্ত্র
ক্যালোরি মিটারতাপ পরিমাপক যন্ত্র
কলোরি মিটাররঙের তীব্রতার পার্থক্য পরিমাপক যন্ত্র
ব্যারোগ্রাফঅবিরাম বায়ুর চাপ নথিভুক্ত করার যন্ত্র
অডিও মিটারশব্দের তীব্রতা মাপার যন্ত্র
স্পেকস্ট্রোস্কোপবর্ণালী পর্যবেক্ষক যন্ত্র
ব্যারোমিটারবায়ুর চাপ মাপার যন্ত্র
বাইনোকুলারসদুরের বস্তুকে কাছে দেখার যন্ত্র
গ্যালভানো মিটারতড়িৎ প্রবাহের পরিমান মাপার যন্ত্র
মাইক্রোমিটারঅতি সূক্ষ দুরত্ব এবং নির্ভুল কৌনিক দুরত্ব পরিমাপক যন্ত্র
হাইগ্রোমিটারবায়ুর আপেক্ষিক আদ্রতা পরিমাপক যন্ত্র
ফটোমিটারআলোক উৎসের দীপন প্রাবল্য পরিমাপক
পাইরোমিটারউচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্র
রেডিও মাইক্রোমিটারতাপের বিকিরণ মাপার যন্ত্র
পিকনোমিটারতরলের ঘনত্ব এবং প্রসারণ গুণাঙ্ক মাপার যন্ত্র
স্ফেরোমিটারগোলকের ব্যাস পরিমাপক
স্ফিগমোম্যানোমিটাররক্তচাপ মাপার যন্ত্র
সেক্সস্ট্যান্টদুটি বস্তুর মধ্যে কৌনিক দুরত্ব পরিমাপক যন্ত্র

বিভিন্ন পরিমাপক যন্ত্রের নামের তালিকাটি পিডিএফে আছে

File Details:
File Name: বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রসমূহের নাম
File Format: PDF
No. of Pages:2
File Size: 324 KB

Click Here to Download

Thursday, March 5, 2026

Thursday, March 05, 2026

পর্যায় সারণী প্রশ্ন উত্তর PDF-Periodic Table in Bengali

পর্যায় সারণী প্রশ্ন উত্তর PDF-Periodic Table in Bengali :

পর্যায় সারণী প্রশ্ন উত্তর PDF Download-Periodic Table in Bengali
পর্যায় সারণী প্রশ্ন উত্তর PDF-Periodic Table in Bengali 
সুপ্রিয় বন্ধুগণ,
বিজ্ঞানের আলোচ্য একটি অধ্যায় হিসাবে পর্যায় সারণী প্রশ্ন উত্তর PDFটি আপনাদের সঙ্গে সম্পূর্ণ বাংলা ভাষায় এবং বিনামূল্যে শেয়ার করছি | বিভিন্ন পরীক্ষাতেই  Periodic Table থেকে প্রশ্ন এসেই থাকে বলা যায় | আর এত বড় পর্যায় সারণীটি মনে রাখাও বেশ সমস্যাজনক ,তাই এটি বিভিন্ন কৌশল অবলম্বন করে আয়ত্ত করাটাই যুক্তিযুক্ত বলে আমরা মনে করি | আর সহজে মনে রাখার মত করেই এই পিডিএফটি বানানো হয়েছে | 

             তাই সময় নষ্ট না করে পর্যায় সারণী প্রশ্ন উত্তর PDF Download-Periodic Table in Bengali সংগ্রহ করে নিন এবং পড়তে থাকুন ইচ্ছামতো |

যা যা থাকছে এই পিডিএফে::

☑ পর্যায় সারণীর বিভিন্ন মৌল গুলির নাম মনে রাখার কৌশল
☑ মৌলের অবস্থান নির্ণয়
☑ পর্যায় সারণীর বিভিন্ন ব্লক
☑ বিভিন্ন গ্রুপ সনাক্তকরণ ইত্যাদি
☑ এবং কিছু ছোট প্রশ্ন-উত্তর .......


File Details:
File Name: পর্যায় সারণী-Periodic Table
File Format:PDF
No. of Pages: 9
File Size: 1.96 MB

Friday, February 27, 2026

Friday, February 27, 2026

বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম তালিকা PDF || বিভিন্ন অধ্যয়ন সংক্রান্ত বিদ্যা

বিজ্ঞানের বিভিন্ন শাখার নামের তালিকা PDF

বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম PDF
বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম
নমস্কার বন্ধুরা,
আজ বিজ্ঞানের বিভিন্ন শাখার নামের তালিকা PDFটি আপনাদের বাংলা ভাষায় শেয়ার করছি, যেটিতে বিভিন্ন অধ্যয়ন সংক্রান্ত বিদ্যা গুলির নাম দেওয়া হলো। সাধারণ বিজ্ঞানের অংশ হিসাবে প্রায় সমস্ত চাকরীর পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কী বলে? মৃত্তিকা সংক্রান্ত অধ্যয়নকে কী বলা হয়? ইত্যাদি।

বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম তালিকা

বিজ্ঞানের শাখার নামআলোচ্য বিষয়
হেমাটোলজিরক্ত সংক্রান্ত
মাইকোলজিছত্রাক সম্পর্কিত
ভাইরোলজিভাইরাস
অনকোলজিক্যান্সার
পোমোলজিফল
অর্নিথোলজিপাখি
পেডোলজিমৃত্তিকা
জিওলজিপৃথিবী
এরোলজিবায়ুমন্ডল
এন্টমোলজি কীটপতঙ্গ
কসমোলজিবিশ্ব ব্রহ্মান্ড
অ্যাস্ট্রোলজিজ্যোতিষ বিদ্যা
জেনেটিক্সবংশগতি
ইকোলজিবাস্তু ও পরিবেশ
জুওলজিপ্রাণী বিদ্যা
মরফোলোজিঅঙ্গসংস্থান
অ্যাস্ট্রোনমিজ্যোতির্বিজ্ঞান
নিউরোলজিস্নায়ুতন্ত্র
ডার্মাটোলজিচর্ম
আর্কিওলজিপ্রত্নতত্ত্ব
অ্যান্থ্রপলজিনৃ-তত্ব
মাইক্রোবায়োলজিঅনুজীব
সাইকোলজিমনোবিজ্ঞান
সাইটোলজিকোষ
বোটানিউদ্ভিদ বিদ্যা
মেট্রোলজিওজন ও পরিমাপ
অস্টিওলজিঅস্থি
রেডিওলজিতেজস্ক্রিয়তা
সোসিওলজিমানব-সমাজ
টক্সিলজিবিষ
ব্যাকটিরিওলজিব্যাকটেরিয়া
ওটোলজিকান এবং শ্রবণ
অপটোলজিদৃষ্টি
নেফ্রোলজিবৃক্ক বা কিডনী
মায়োলজিপেশী
হেপাটোলজিযকৃত
অডন্টলজিদাঁত
কার্ডিওলজিহৃদপিন্ড
অ্যাগ্রোলজিকৃষি
ট্যাক্সনমিশ্রেণী বিন্যাস
মেটেওরোলজিআবহাওয়া
সেরিকালচাররেশম চাষ
পিসিকালচারমাছ চাষ
এপিকালচার মৌমাছি পালন
হর্টিকালচারবাগান/ উদ্যান
এরোনটিক্সবিমান
ইঞ্জিনিয়ারিংযন্ত্র বিদ্যা
ফোনেটিক্সউচ্চারণ বা শব্দ

অধ্যয়ন সংক্রান্ত বিদ্যার নামের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name::বিজ্ঞানের বিভিন্ন শাখার নামের তালিকা
File Format: PDF
No.of Pages:2
File Size::544 KB

Monday, November 6, 2023

Monday, November 06, 2023

700 General Science Questions Answers in Bengali PDF

General Science Questions Answers in Bengali PDF

700 General Science Questions Answers in Bengali PDF
General Science Bengali Questions Answers
নমস্কার বন্ধুরা,
আজ General Science Questions Answers in Bengali PDF, যেটিতে ৭০০টি সাধারণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর দেওয়া আছে বাংলায়। আপনারা সবাই জানেন যেকোনো Competitive Exam-এ বিশেষত WBCS, CGL, MTS, RRB, PSC, SSC, CHSL, RPF প্রভৃতি পরীক্ষায় সাধারণ বিজ্ঞান থেকে অনেক প্রশ্ন এসে থাকে। তাই আমরা গুরুত্বপূর্ণ ৭০০টি প্রশ্ন উত্তর সমন্বিত সাধারণ বিজ্ঞান নোটটি প্রস্তুত করলাম।

700 General Science Questions Answers in Bengali

কিছু নমুনা::
1. ভিনিগার বলে—৪-১০% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে 
2. অ্যাকোয়া রেজিয়া বা রাজ অম্ল হল —৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রোক্লরিক অ্যাসিড 
3. ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ ০.১৫—১.৫% 
4. ইস্পাত তৈরিতে লােহার সঙ্গে মেশাতে হয় -কার্বন 
5. ‘উড স্পিরিট হল —মিথাইল অ্যালকোহল 
6. স্যাকারিন প্রস্তুত হয় —-টলুইন থেকে 
7. জলজ শামুক,ঝিনুকের খােলক গঠিত  ক্যালশিয়াম কার্বনেট দিয়ে 
৪. যে গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সােডা আকারে ওয়াটার তৈরি করা হয়- কার্বন-ডাই-অক্সাইড 
9. পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন —নিকোলাস অটো 
10. আলাে সাতটি বর্ণের সমষ্টি —এটি প্রমাণ করেন আইজ্যাক নিউটন 
11. তড়িৎযােজী যৌগ তড়িৎ পরিবহন করে — গলিত অবস্থায় 
12. আলাের প্রতিসরণ এ যা অবশ্যই ঘটবে তা হল —বেগের পরিবর্তন 
13. লেন্সের চারপাশে বায়ুর পরিবর্তে বায়ু অপেক্ষা ঘন অন্য কোনাে মাধ্যম থাকলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়ে 
14. প্রতিসরনের ক্ষেত্রে চ্যুতির মান সর্বোচ্চ হয় যখন আপাতন কোনের মান হয়—90° 
15. মানবদেহে স্বাভাবিক উষ্ণতা হল 98.4F 
16. যে উষ্ণতার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান —-(-40°C) 
17. ফারেনহাইট স্কেলে পরমশুণ্য উষ্ণতার মান——(459.4°C)। 
18. আইসবারের ক্ষেত্রে সমান থাকে ভরসংখ্যা। 
19. আইসােটোপ এর ক্ষেত্রে সমান থাকে প্রােটিন সংখ্যা 
20. ফটকিরিতে কেলাস জলের সংখ্যা —24 
21. টিনের সুস্থিত আইসােটোপের সংখ্যা —10 
22. পরমাণুর মৌলিক কোনাগুলির মধ্যে সবচেয়ে ভারী কনা হল —নিউট্রন 
23. লেখার চক তৈরি হয় —ক্যালসিয়াম সালফেট 
24. রেকটিফাইড স্পিরিট হল —৯৫.৬% ইথাইল এলকোহল এবং ৪.৪% জলের মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে। অথবা, ৯৫% ইথাইল অ্যালকোহল ৫% জল 
25. পাইরােমিটার হল —সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র 
26. সােনায় মরিচা ধরে না কারণ —সােনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু 
27. মুক্তার ওজনের এককের নাম —গ্রন। 
28. কলের জলে সাধারণত যে উপাদান বেশি থাকে —আয়রণ (লৌহ) 
29. ডিডিটির (DDT) পূর্ণরূপ হল —ডাইক্লোরাে—ডাইফিনাইল-ট্রাইক্লোরাে-ইথেন 
30. টিএনটির (TNT) পূর্ণরুপ- ট্রাই নাইট্রো টলুইন। 
31. সাবানের রাসায়নিক নাম হল —সােডিয়াম স্টিয়ারেট 
32. টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম হল —সােডিয়াম মনােগ্লুটামেট 
33. পেট্রোলের অপর নাম —গ্যাসােলিন 
34. বেকিং পাউডার হল —সােডিয়াম বাই কার্বনেট , এলুমিনিয়াম সালফেট ও পটাসিয়াম হাইড্রোজেন টারটারেটের মিশ্রণ 
35. লাফিং গ্যাস হল-নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে। এটি হাস্য উদ্দীপক। 
36. দার্শনিকের উল হল —জিঙ্ক অক্সাইড 
37. শক্তি উৎপন্ন করে না এমন একটি খাদ্য উপাদান হলাে—ভিটামিন। 
38. গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিকে বলে—গ্লাইকোজেনেসিস।

সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে রয়েছে

File Details:
File Name: 700 General Science in Bengali 
File Format: PDF
No. of Pages: 16
File Size:3.55 MB


Sunday, October 29, 2023

Sunday, October 29, 2023

499+ জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF || General Science Question Answers Part-2

500 জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF

জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF
জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF
নমস্কার বন্ধুরা,
আজ 499+ জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDFটি শেয়ার করছি, যেটিতে General Science Question Answers রয়েছে বাংলায়। কারণ যেকোনো Competitive Exam যেমন-WBCS, CGL, MTS, PSC, RRB প্রভৃতি পরীক্ষায় সাধারণ বিজ্ঞান অর্থাৎ জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান থেকে প্রশ্ন এসেই থাকে।

500 জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF

নমুনা প্রশ্ন-উত্তর ::

1.মানুষের গায়ের রঙ নিওর্ভর করে কোন উপাদানের উপর?-উঃ মেলানিন।

2.উড স্পিরিট কী?-উঃ মিথাইল অ্যালকোহল।

3. চাঁদের মহাকর্ষ বল পৃথিবীর অভিকর্ষ বলের কত অংশ?-উঃ ১/৬ অংশ।

4. পৃথিবী পৃষ্ঠের কোন স্থানে বস্তুর ওজন সর্বাধিক হয়?-উঃ মেরু অঞ্চলে।

5. মানুষের চোখে কি রকম লেন্স থাকে ?⇒ উত্তল লেন্স

6. হিমোগ্লোবিনের কাজ কী ?⇒ অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা

7. মানুষের দীর্ঘতম হাড় কোনটি ?⇒ উরুর হাড় নাম femur

8. কোন অমেরুদন্ডী প্রাণীর রক্তে কোন শ্বাস রঞ্জক থাকে না ?-আরশোলা ।

9.মানবদেহে সর্বাধিক পরিমাণ যে মৌলটি থাকে তার নাম কি ?-অক্সিজেন

10. বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবী কে ?-লুইস ব্রাউন (ইংল্যান্ড)

11. জীবের বংশগতির একক কোনটি ?-  জিন

12. গলগন্ড রোগ হয় কিসের অভাবে ?- উ: আয়োডিনের অভাবে

13. কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ?-তামা

14. মানুষ সর্বপ্রথম কোন শস্যটি ব্যবহার করে?- গম। 

15.আমাদের শরীর এ শক্তির উৎস হিসাবে কাজ করে -- কার্বোহাইড্রেট। 

16. সবচেয়ে বেশিতড়িৎ ধনাত্মক মৌলের নাম কি?➥  সিজিয়াম। 

17.ডাটুরিন পাওয়া যায় -- ধুতরা গাছের পাতা থেকে।

18. লালারসে উপস্থিত উৎসেচকটির নাম -- টায়ালিন।

19. ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ? –অগ্নাশয়ে

20. রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ- ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা 

সমস্ত প্রশ্ন উত্তর পিডিএফে রয়েছে

File Details:
File Name: 500 GS Part-2
File Format: PDF
File Size: 2.60 MB

Wednesday, May 31, 2023

Wednesday, May 31, 2023

General Science MCQ in Bengali Part-2 PDF || সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর

General Science MCQ in Bengali PDF

General Science MCQ in Bengali Part-2 PDF
General Science MCQ in Bengali 
হ্যালো বন্ধুরা,
আজ General Science MCQ in Bengali Part-2 PDFটি আপনাদের দিচ্ছি, যেটি Railway Group D, NTPC সহ যেকোনো চাকরীর পরীক্ষায় কাজে লাগবে। এটিতে ১১৩টি গুরুত্বপূর্ণ জেনারেল সায়েন্স বা সাধারণ বিজ্ঞান অর্থাৎ জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান থেকে MCQ প্রশ্ন এবং সঙ্গে উত্তরও দেওয়া হলো বাংলা ভার্সনে। এটি সমস্ত Competitive Exam-এর কথা মাথায় রেখেই প্রস্তুত করা হয়েছে। যারফলে এটা থেকে কমন আসার সম্ভাবনা থাকছে।

General Science MCQ in Bengali

কিছু সাধারণ বিজ্ঞান নমুনা প্রশ্ন-উত্তর::
∎ নিউট্রন কে আবিষ্কার করেন?
(a) মেরি কুরি
(b) মেন্ডেলিফ
(c) রাদারফোর্ড
(d) স্যাডউইক

∎ ভিটামিন-এ যকৃতে উৎপন্ন হয়-
(a) আর্গোস্টেরল থেকে
(b) অ্যাভিডিন থেকে
(c) ক্যারোটিন থেকে
(d) সাইট্রাল থেকে

∎ বায়ুতে কোন গ্যাসের উপস্থিতির জন্য পিতল বিবর্ণ হয়ে যায়?
(a) অক্সিজেন
(b) হাইড্রোজেন সালফাইড
(c) কার্বন-ডাই-অক্সাইড
(d) নাইট্রোজেন

∎ কাঁকড়াবিছের শ্বাসযন্ত্রের নাম কী?
(a) বুক লাং
(b) ফুলকা
(c) বহিঃ ফুলকা
(d) ট্র্যাকিয়া

∎ পরমানুর কেন্দ্রের ব্যাস মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়?
(a) ফার্মি
(b) আংস্ট্রম
(c) নিউটন
(d) মাইক্রন

∎ জীবজগতের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম জীব কোনটি?
(a) ব্যাকটেরিয়া
(b) মাইকোপ্লাজমা
(c) অ্যানাবিনা
(d) নষ্টক

∎ নিচের কোন উদ্ভিদ গমন করতে পারে?
(a) ভলভক্স
(b) স্পঞ্জ
(c) প্রবাল
(d) লাইকেন

∎ ভরের আন্তর্জাতিক একক কী?
(a) কিলোগ্রাম
(b) লিটার
(c) গ্রাম
(d) কোনটাই নয়

∎ অসদবিম্বের সদবিম্ব গঠন করা যায় কোন যন্ত্রে?
(a) চশমা
(b) পেরিস্কোপ
(c) ক্যামেরা
(d) আতসকাচ

∎ নিচের কোনটি সাধারণ লবনের উৎস?
(a) জিপসাম
(b) গ্যালেনা
(c) হ্যালাইট
(d) সিনাবার

এইভাবে সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে রয়েছে

File Details::
File Name:: General Science MCQ in Bengali Part-2
File Format: PDF
No. of Pages: 10
File Size: 1.42 MB

Tuesday, December 27, 2022

Tuesday, December 27, 2022

General Science in Bengali PDF Part-3 for Railway Group D | NTPC

General Science Bengali PDF for Railway Group D

General Science Bengali PDF Part-3 for Railway Group D
General Science-সাধারণ বিজ্ঞান
Hey Dear,
রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য General Science Bengali PDF Part-3 আপনাদের দিচ্ছি। যেটিতে Railway Group D  পরীক্ষাতে আসার মতো গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান থেকে বাংলায় প্রশ্ন এবং সঙ্গে উত্তর দেওয়া হয়েছে। পরীক্ষাতে ভালো নাম্বার পেয়ে পাশ করতে হলে জেনারেল সাইন্সে একটু পারদির্শী হওয়া খুবই দরকারী। রেলের গ্রুপ ডি ছাড়াও NTPC সহ অন্যান্য পরীক্ষার প্রস্তুতিতেও বিশেষ উপযোগী এই পিডিএফ।

          সুতরাং দেরী না করে নীচ থেকে  General Science Bengali PDFটি ডাউনলোড করে নিন বিনামূল্যে এবং পড়তে থাকুন যখন খুশী বাড়িতে বসেই।

General Science in Bengali

General Science  নমুনা প্রশ্ন-উত্তর
1.দেহের কোন অংশকে ‘Biochemical Laboratory' বলে — যকৃৎ

2. দেহের মোট পেশির সংখ্যা কত —640টি

3. মূলবিহীন একটি সপুষ্পক উদ্ভিদের নাম বলুন — Utricularia vulgaris.

4. 'Father of plant physiology' কোন বিজ্ঞানীকে বলে — স্টিফেন হেলস

5. সুন্দরবন দিবস কবে পালিত হয় —3রা জুন

6. B-complex মধ্যস্থ কোনটি ভিটামিন H— B8 (বায়োটিন)

7. কোন উৎসেচক শিশুদেহে দুগ্ধ প্রোটিন পরিপাক করে — রেনিন

8. মস্তিষ্কের কোন প্রকোষ্ঠে পিটুইটারী অবস্থান করে — সেল্লা টারসিকা

9. প্লাসমোডিয়ামের কোন দশাকে ‘ফিডিং ফেজ’ বলে —ট্রফোজয়েট

10. কোন যন্ত্রাংশের সাহায্যে রেশম মথের সূতো নির্গত করা হয় — স্পিনারেট নামক যন্ত্রাংশের সাহায্যে

11. PABA কী — Para Amino Benzoic Acid

12. কোন বিজ্ঞানী 'Taxon' শব্দের প্রচলন করেন— বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস

13. Red data Book' কীসের তথ্য নির্দেশ করে — বিপন্ন (threatened) প্রাণী ও উদ্ভিদ

14. ভারতের প্রথম জিন প্রযুক্তিজাত উদ্ভিদ কোনটি — বিটি কটন

15. লাইকেন কোন ধরণের দুষণের সূচক — বায়ুদূষণ

16. সাপ সম্পর্কে পড়াশোনাকে কী বলে— হার্পেটোলজি

17. WCMC এর সম্পূর্ণ নাম কী —World Conservation Monitoring Centre.

18. দুধের কেসিন রাসায়নিকভাবে কী জাতীয় — প্রোটিন

19. উটের কুঁজ কীসের গঠন—অ্যাডিপোজ কলা

20. নতুন পরিবেশে উদ্ভিদের অবস্থান ও অভিযোজনকে কী বলে — Ecesis.

21. শিম্পাঞ্জি গড়ে কত বছর বাঁচে — 44 বছর

22. স্তন্যপায়ী প্রাণীদের ভ্রূণ অবস্থায় হৃৎপিণ্ডের অন্তঃঅলিন্দ প্রাচীরের অস্থায়ী ছিদ্রকে কী বলে — ফোরামেন অফ ওভেল

23. কোন যন্ত্রের সাহায্যে BMR নির্ণয় করা হয় — বেনেডিক্ট রথ যন্ত্র

24. হাতি ও গণ্ডারের গর্ভকাল কতদিন — 624 দিন ও 540 দিন

25. পৃথিবীর আদিমতম সরীসৃপ কোনটি— স্ফেনোডন

26. কোন পাখির ডানার স্পন্দন সবথেকে বেশি —হামিং বার্ড

27. উল্টানো পিরামিড, জীবভর পিরামিড কোন বাস্তুতন্ত্রে পাওয়া যায়— বনভূমি ও মিষ্টি জলাধারে

28. ‘বায়োস্ফিয়ার’ ধারণার প্রবক্তা কে—সুয়েস

29. ব্যাক্টেরিয়ার অতিরিক্ত চক্রাকার DNA-কে কী বলে — প্লাসমিড

সম্পূর্ণ পিডিএফটি সংগ্রহ করে নিন 

File Details::
File Name:General Science Part-3
File Format: PDF
No. of Pages:2
File Size:643 KB

Click Here to Download

Monday, December 2, 2019

Monday, December 02, 2019

Bengali General Science MCQ Part-3 | সাধারণ বিজ্ঞান পর্ব-৩

Bengali General Science MCQ Part-3 | সাধারণ বিজ্ঞান পর্ব-৩

Bengali General Science MCQ Part-3 | সাধারণ বিজ্ঞান পর্ব-৩
Bengali General Science MCQ
Dear Friends,
Govt. Job Exam-এর জন্য Bengali General Science MCQ Part-3 | সাধারণ বিজ্ঞান পর্ব-৩ প্রশ্ন উত্তর আজ শেয়ার করলাম | এটিতে বিজ্ঞানের সমস্ত দিক থেকে প্রশ্ন রয়েছে | অবশ্য এখানে আপনি নিজেকে যাচাই করতে পারবেন | প্রতিটা প্রশ্নের উত্তর দেখতে ''Show Answer'' বাটনে ক্লিক করুন | Railway Group D পরীক্ষার জন্য Bengali General Science খুবই গুরুত্বপূর্ণ, তাই আমাদের এই ক্ষুদ্র আয়োজন |

1. একটি উত্তল লেন্সে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে কত দূরত্বে পর্দায় প্রতিবিম্ব গঠিত হবে—
(a) 4f থেকে বেশি
(b) 4f থেকে কম
(c) 2f-এর সমান
(d) 4f-এর সমান


2. অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কী?
(a) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
(b) প্রতিফলন
(c) প্রতিবিম্ব
(d) প্রতিসরণ


3. গ্লিসারলে স্বচ্ছ কাচকে নিমজ্জিত করলে কাচটি দেখা যায় না কারণ গ্লিসারলের প্রতিসরাঙ্ক কাচের প্রতিসরাঙ্কের তুলনায়—
(a) বেশি
(b) কম
(c) সমান
(d) এটি প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে না


4. একটি আবদ্ধপাত্রে কোনাে আদর্শ গ্যাসের আয়তন ও তাপমাত্রা দ্বিগুণ করা হলে ওই গ্যাসের চাপ
(a) দ্বিগুণ হবে
(b) চারগুণ হবে
(c) অপরিবর্তিত থাকে
(d) 10 গুণ হবে


5. সালােকসংশ্লেষে আলােক দশা পূর্ণ হয়—
(a) সাইটোসল এ
(b) ক্লোরাপ্লাস্টের স্টোমায়
(c) ক্লোরােপ্লাস্টের গ্রানায়
(d) রাইবােজোমে


6. একখণ্ড বরফের টুকরাে 0°C তাপমাত্রায় বায়ুতে রাখা আছে, এটিকে একটি ছােটো গর্তে রেখে জল ঢাললে সেই জুলটি—
(a) জল জমে বরফে পরিণত হবে
(b) 0°C উষ্ণতাতে সেই জলই থেকে যাবে
(c) জল জমবে যদি বরফে টুকরাে বড়াে হয়
(d) এগুলির কোনােটিই নয়


7. নীচের কোনটি মূল দিয়ে বংশ বিস্তার করে?
(a) আলু
(b) রাঙা আলু
(c) পাথরকুচি
(d) আদা


৪. মারিজুয়ানা ড্রাগ কোথা থেকে পাওয়া যায়?
(a) Hemp
(b) Coco
(C) Poppy
(d) Neem


9. যৌন জননের একক হল—
(a) রেণু
(b) গ্যামেট
(c) রেমেট
(d) ক্লাস্টোজ


10. একটি অন্তঃ জরায়ুজ প্রাণী হল—
(a) তিমি
(b) কাতলা
(c) হাঙর
(d) ব্যাঙ


11. জীবাশ্ম উদ্ভিদ সম্পর্কে অধ্যয়নকে বলা হয়—
(a) প্যালিনােলজি
(b) প্যালিও বােটানি
(c) প্যালিওজুলােজি
(d) প্যালিয়ােটোলজি


12. Immunoglobulins' হল-
(a) অ্যান্টজেন
(b) অ্যান্টিবডি
(c) অ্যান্টিসেপটিক
(d) অ্যান্টিবায়ােটিক


13. লিভার সিরােসিস হওয়ার কারণ—
(a) কোকেন
(b) LSD
(c) অ্যালকোহল
(d) মরফিন


14. নীচের কোন্ বাস্তুতন্ত্রটি সবথেকে বেশি স্থিতিশীল?
(a) পর্বতের
(b) মরুভূমির
(c) অরণ্যের
(d) সমুদ্রের


15. নীচের কোনটি ইনসিটু সংরক্ষণ নয়?
(a) বােটানিক্যাল গার্ডেন
(b) বায়ােস্ফিয়ার রিজার্ভ
(c) ন্যাশনাল পার্ক
(d) অভয়ারণ্য


16. নীচের কোন্ ধাতুটি সবচেয়ে ভারী?
(a) পারদ
(b) লােহা
(c) সােডিয়াম
(d) নিকেল


17. মাম্পস রােগে কোন অঙ্গের স্ফীতি ঘটে?
(a) প্যারােটিভ গ্রন্থি
(b) প্লীহা
(c) রাইরয়েড
(d) লসিকা


18. কোনাে মৌলের পারমাণবিক গুরুত্ব ও মৌলটির তুল্যাঙ্কভার এক হলে মৌলটির যােজ্যতা হবে—
(a) 1
(b) 2
(c) 6
(d) 10


19. নীচের কোনটি ক্যালশিয়ামের পুষ্টির উৎস নয়?
(a) ভাত
(b) রাগি
(c) ডিম
(d) পাউডার দুধ


20. ড্রাইভাররা মদ্যপান করেছেন কিনা তা জানার জন্য পুলিশরা কোন্ রাসায়নিক বিক্রিয়া ব্যবহার করে?
(a) রেডক্স প্রতিক্রিয়া দ্বারা
(b) অ্যাসিড
(c) বাষ্প
(d) Complexation reaction-এর দ্বারা


21. নীচের কোনটি মানুষের ড্রাগ হিসাবে বিবেচিত হয়?
(a) পেনিসিলিন
(b) টেট্রাসাইলিন
(c) ভ্যানকোমাইসিন
(d) স্ট্রেপটোমাইসিন


22. কালাজ্বর রােগের বাহক হলাে—
(a) ইদুর মাছি
(b) বালু মাছি
(c) ফলের মাছি '
(d) স্যাত সী


23. টিনিডিয়া কার শ্বাস অঙ্গ?
(a) আরশােলা
(b) শামুক
(c) তারামাছ
(d) কেঁচো


24. নীচের কোনটি রাং ঝালাই (Soldering) করতে ব্যবহার করে?
(a) লােহা এবং টিন
(b) সিসা এবং টিন
(c) অ্যালুমিনিয়াম ও দস্তা
(d) লােহা ও অ্যালুমিনিয়াম


25. নীচের কোনটি রেডিয়াে অ্যাক্টিভ পদার্থ নয়?
(a) অ্যাস্টাটিন
(b) ফ্রানসিয়াম
(c) ট্রিটিয়াম
(d) জারকোনিয়াম



Tuesday, November 26, 2019

Tuesday, November 26, 2019

Bengali General Science Questions Answers Part-2 PDF | সাধারণ বিজ্ঞান পর্ব-২

Bengali General Science Questions Answers Part-2 PDF | সাধারণ বিজ্ঞান পর্ব-২

Bengali General Science Questions Answers Part-2 PDF
Bengali General Science-সাধারণ বিজ্ঞান
Hello Dear,
আগত Railway Group Dসহ বিভিন্ন পরীক্ষার জন্য Bengali General Science Questions Answers Part-2 PDFটি সকলের জন্য আজ দিয়ে দিলাম| কারণ রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে সাধারণ বিজ্ঞান থেকে প্রচুর প্রশ্ন আসে | তাই Bengali General Science-এ বিশেষ জ্ঞান রাখা আবশ্যক | আর এই পিডিএফটিতে জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও রসায়ন থেকে প্রশ্ন-উত্তর দেওয়া হয়েছে |

Bengali General Science

∎পদার্থ বিজ্ঞানে ফোর্থ ডাইমেনশনের আবিষ্কর্তা কে-আলবার্ট আইনস্টাইন

∎ফুসফুসের আবরণীকে কী বলে – প্লুরা

∎সমুদ্রের জলে সব থেকে বেশি কী থাকে- ক্লোরিন

∎পরিণত মানুষের হৃদপিণ্ডের ওজন কত– 300 গ্রাম

∎সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলে কোন তাপমাত্রা একই থাকে- –40

∎পীতবিন্দু চোখের কোথায় থাকে—রেটিনাতে

∎সাধারণ ঘরের তাপমাত্রায় কোন অধাতু তরল অবস্থায় থাকে – ব্রোমিন

∎মানুষের রক্তের সবচেয়ে বড় শ্বেতকণিকা কোনটি -মনোসাইট

∎কোন ধাতুর জন্য আতসবাজিতে সবুজ আলোর ছটা দেখা যায় – বেরিয়াম

∎মুক্তোর প্রধান উপাদান যৌগ কী – ক্যালসিয়াম কার্বোনেট ও অ্যানোনিয়াম কার্বোনেট

∎নোনাজাইট কীসের আকরিক –থোরিয়াম

∎লাফিং গ্যাস আসলে কী – নাইট্রাস অক্সাইড

∎সাদা কপার সালফেটে জল মেশালে কোন রঙ হবে- নীল

∎কোন পরীক্ষার সাহায্যে নাইট্রিক অ্যাসিড ও নাইট্রেট লবণ সনাক্ত করা হয়– বলয় পরীক্ষা

∎পটাশিয়াম ফেরোসায়ানাইড কী –একধরণের জটিল লবণ

∎অক্সিজেন গ্যাস বায়ুর চেয়ে ভারি, না হাল্কা – সামান্য ভারি

∎অক্সিজেন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে কী অক্সাইড তৈরি করে — আম্লিক অক্সাইড

∎অক্সি-অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত – ৩,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড

∎Fe3O4 কোন ধরনের অক্সাইড – মিশ্র অক্সাইড

∎‘হাইড্রোজেন’শব্দের অর্থ কী — জল উৎপাদক

∎হাইড্রোজেন গ্যাস উৎপাদনে কী ধরণের দস্তা ব্যবহার করা হয়- বাণিজ্যিক দস্তার ছিবড়া

∎অক্সি-হাইড্রোজেন শিখার উষ্ণতা কত– ২,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড

∎অন্তর্ধৃতি কাকে বলে – কোনোগ্যাস যখন কোনোকঠিন পদার্থের মধ্যে শোষিত হয়, তখন তাকে অন্তর্ধৃতি বলে

∎কোনোবিক্রিয়ায় সদ্যমুক্ত হাইড্রোজেনকে কী বলে — জায়মান হাইড্রোজেন

∎অ্যামোনিয়া গ্যাস কোন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন- ফ্রিজ হ্যাবার

∎মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কী – ক্যালসিয়াম কার্বনেট

∎বায়ুর চেয়ে কার্বন ডাই-অক্সাইড কতগুণ ভারি — প্রায় দেড়গুণ

∎কোন রাসায়নিক সামগ্রী কার্বন-ডাই- অক্সাইড গ্যাস শোষণ করতে পারে –সোডা লাইম

∎হাইড্রোজেন সালফাইড গ্যাসটির আবিষ্কারক কে – বিজ্ঞানী সিলে

∎লেড -অ্যাসিটেট সিক্ত ব্লটিং পেপার H2S গ্যাসে ধরলে কী রঙের হবে -কালো

∎জলে দ্রবীভূত হয় কোন কোন যৌগ – চিনি, 'ভিটামিন C, গ্লুকোজ ইত্যাদি

∎দ্রবণে কোন দুটি উপাদান থাকে-দ্রাব ও দ্রাবক

∎১৮ গ্রাম জল উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন ও কত গ্রাম হাইড্রোজেন দরকার– ১৬ গ্রাম অক্সিজেন ও ২ গ্রাম হাইড্রোজেন

∎ক্যাটায়নে কী জাতীয় তড়িৎ থাকে- ধনাত্মক তড়িৎ

∎কোন অধাতু তড়িৎ বহন করে – কার্বনের গ্রাফাইট রূপভেদ

∎একটি Ca পরমাণু থেকে ২টি ইলেক্ট্রন চলে গেলে পরমাণুটি কীসে পরিণত হবে- ধনাত্মক আয়নে

∎দস্তা ও অ্যালুমিনিয়াম আয়নের মধ্যে কোনটি বেশি তড়িৎ পরিবহণ করে –অ্যালুমিনিয়াম

∎একটি পদার্থের জলীয় দ্রবণে নীল লিটমাস দিলে লাল হয়ে গেলে দ্রবণটির মধ্যে ক্যাটায়ন রূপে কোন আয়ন থাকে -হাইড্রোজেন আয়ন

∎NaHCO3 এর মধ্যে এক ফোটা ফেনপথ্যালিন দিলে কী হবে — দ্রবণের রঙ লালচে বেগুনি হবে

∎মানুষের পাকস্থলিতে কোন অ্যাসিড উৎপন্ন হয় — হাইড্রোক্লোরিক অ্যাসিড

∎কোন বিজ্ঞানী হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেন – রবার্ট বয়েল

∎অ্যাসিডের জলীয় দ্রবণে কোন আয়ন থাকবেই – হাইড্রোজেন আয়ন

∎কোন গ্যাসের জারণ ও বিজারণ উভয় ধর্মই থাকে – সালফার ডাই-অক্সাইড

∎শাকসজি নীল করতে কোন অজৈব যৌগ ব্যবহার করা হয় – তুঁতে

∎হিম-মিশ্র তৈরিতে সাধারণত কোন লবণ ব্যবহৃত হয় – সাধারণ লবণ

∎কলেরা রোগীর দেহে জলের ভাগ অনেক কমে যায় বলে কোন দ্রবণ ইনজেকশন হিসাবে দিতে হয়- লবণ-জলের দ্রবণ

∎β রশ্মি কোন কণার সঙ্গে তুলনীয় -ইলেক্ট্রন

∎ত্রিপত্র কপাটিকা হৃৎপিণ্ডের কোথায় থাকে– ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে

∎কোন রঙহীন গ্যাস বায়ুর সংস্পর্শে আসলে বাদামি রঙ তৈরি করে- নাইট্রিক অক্সাইড

∎ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ কোন গ্যাস শোষণ করে – অক্সিজেন

∎কোন পদ্ধতিতে অপরিশোধিত তেল থেকে গ্যাসোলিন তৈরি হয়- অর্ধক্ষেপণ

∎দণ্ডাকার ব্যাকটিরিয়াকে কী বলে –ব্যাসিলাস

∎কোন বৈশিষ্ট্য নিডারিয়া পর্বে দেখা যায় না-পায়ু

∎কোন অংশটি মটরফুলে থাকে না -উপবৃতি

∎বিবর্তনে জার্মপ্লাজম থিওরির প্রবক্তা কে –ভাইজম্যান

∎কোন বৈশিষ্ট্যটি ফার্ণ জাতীয় উদ্ভিদে থাকে না – বীজ সৃষ্টি

∎‘হাইপোপিয়াল দশার’ সমার্থক শব্দ কোনটি – পিউপা

∎বাইর্যামাস উপাঙ্গ কোন পর্বের বৈশিষ্ট্য – আর্থোপোডা

∎কোন প্রাণীর পায়ু থাকে না - ব্যাঙ

∎রোমযুক্ত দেহত্বক কোন ধরণের প্রাণীর বৈশিষ্ট্য - স্তন্যপায়ী প্রাণীর

∎পদ্ম কোন শ্রেণির উদ্ভিদ – জলজ বীরুৎ শ্রেণির

∎‘অপটিকলোব’এর সমার্থক শব্দ কোনটি– কর্পাস কোয়াড্রিজেমিনা

∎একটি জীবের দেহকোশের ক্রোমোজোম সংখ্যা 2n+1 হলে জীবটিকে জিনগত ভাবে কী বলা হবে -অ্যালোপলিপ্লয়েড

∎তরুণাস্থি কোন বৈশিষ্ট্যে হাড় থেকে আলাদা – রক্তবাহবিহীন ধাত্র

∎সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীতে কোশের সংখ্যা ক’টি – ৮টি

∎কেঁচোর রেচন অঙ্গ কোনটি -নেফ্রিডিয়া

∎বাষ্পমোচন ক’ ধরণের -৩ ধরণের

∎ADP',‘NADP', ‘RUDP'ও ‘PGA'র মধ্যে কোন শব্দটির সঙ্গে অন্যগুলোর মিল নেই – ‘PGA'.

∎ব্যাতিহারী’র সমার্থক শব্দ কোনটি –মিথোজীবী

∎উন্নত উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কী ধরণের ফস্ফোরীভবন ঘটে –অনাবর্তাকার

∎কোন পদ্ধতিটি রসের উৎস স্রোতের সঙ্গে সম্পর্কিত নয় — পৃষ্ঠটান

∎কর্ক ক্যাম্বিয়াম কী জাতীয় ভাজক কলা– গৌণ

∎নিচের কোন শব্দটির সঙ্গে অন্যগুলোর মিল নেই : ডরমিন, ভার্নালিন, অ্যানিউরিন,ফ্লোরিজেন — অ্যানিউরিন

∎তরুণাস্থি বিষয়ক বিদ্যার নাম কী –কন্ড্রিওলজি

∎কোন প্রক্রিয়াটি জননের সঙ্গে সম্পর্কি নয় – প্যানজেনেসিস

∎টেপওয়ার্ম; ফ্ল্যাটওয়ার্ম, রাউন্ডওয়ার্ম ও শিপওয়ার্ম’এর মধ্যে কোনটির সঙ্গে অন্যগুলোর মিল নেই – শিপওয়ার্ম

∎ট্রকোফোর, প্লানুলা, পিলিডিয়াম ও ত্রম্ব্রায়োফোর’এর মধ্যে কোনটির সঙ্গে অন্যগুলোর মিল নেই – ত্রম্ব্রায়োফোর

∎‘গ্যামন্টের’ সমার্থক শব্দ কোনটি –গ্যামেটোসাইট

∎কোন বৈশিষ্ট্যে টিনিয়া সোলিয়াম,টিনিয়া স্যাজিনাটা থেকে আলাদা –রসটেলাম

∎গিনিপিগের দাঁতে কোন বৈশিষ্ট্যটি থাকে না — আইসোডন্ট

∎নিডারিয়া পর্বে অযৌন দশা কী -জুওয়েড

∎ভলভ্যান্ট, পেনিট্র্যান্ট, গ্লটিনেন্ট,হেক্সাক্যান্থ’এর মধ্যে কোনটির সঙ্গে অন্যগুলোর মিল নেই – হেক্সাক্যান্থ

∎ক্যাঙ্গারুর পেটের তলায় যে থলি থাকে তাকে কী বলে – মারসুপিয়াম

∎থাইরয়েড় গ্রন্থি কোন কশেরুকার মধ্যে থাকে – ৫ ও ৭

∎কোন কারণে ব্যাক্টিরিয়া আদি উদ্ভিদ– নিউক্লিয়াসের অনুপস্থিতির কারণে

∎কোন বৈশিষ্ট্য শৈবালে দেখা যায় না– কাইটিনযুক্ত কোশপ্রাচীর

∎রিকসিয়া কোন জাতীয় উদ্ভিদ –উভচর

∎পায়রার বৃক্কের সামনে থাকা হলুদ রঙের গ্রন্থিকলাকে কী বলে – ক্রোমাফিল কলা

∎সম পার্শ্বীয় নালিকা বান্ডিল, সমদ্বিপার্শ্বীয় নালিকা বান্ডিল, কেন্দ্রীয় নালিকা বান্ডিল, অরীয় নালিকা বান্ডিল’এর মধ্যে কোন শব্দটির সঙ্গে অন্যগুলোর মিল নেই – অরীয় নালিকা বান্ডিল

∎‘অশাখ’ কাণ্ডের সমার্থক শব্দ কোনটি-কডেক্স

∎আনুভূমিক অবস্থিত দুর্বল কান্ডের অন্য নাম-ব্রততী

∎কোন গাছে সপক্ষল পত্রবৃন্ত দেখা যায়-লেবু

∎ধ্বজা,পক্ষ, তরীদল,পরাগধানীর মধ্যে কোন শব্দটির সঙ্গে অন্যগুলোর মিল নেই-পরাগধানী

∎নগ্নপুষ্পের সমার্থক শব্দ কোনটি – অকঞ্চুক

∎আতা কোন জাতীয় ফল-গুছিত

∎AA BB CC ও aa bb cc অন্তঃলক্ষণযুক্ত দুটো গাছের সঙ্করায়নে উৎপন্ন প্রথম অপত্য জনুতে (F1) গ্যামেট সৃষ্টির সময় কত রকমের গ্যামেট তৈরি হবে– ৮ রকমের

∎উভচর ও পক্ষী উভয়ের কোন বৈশিষ্ট্য থাকে –অবসারণী ছিদ্র


File Details::
File Name: General Science Part-2
File Format: PDF
No. of Pages:4
File Size:3.13 MB

Click Here to Download

Sunday, June 30, 2019

Sunday, June 30, 2019

বিভিন্ন রাশি ও তাদের একক তালিকা PDF-ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

বিভিন্ন রাশি ও তাদের একক তালিকা PDF-ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর :

বিভিন্ন রাশি ও তাদের একক তালিকা PDF-ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর
বিভিন্ন রাশি ও তাদের একক তালিকা 
সুপ্রিয় বন্ধুগণ,
ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে বিভিন্ন রাশি ও তাদের একক তালিকা PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি,যেটিতে সমস্ত রাশি গুলি সঙ্গে তাদের CGS এবং SI পদ্ধতিতে একক গুলি তালিকা আকারে বাংলায় দেওয়া আছে ,যা বিভিন্ন Competitive Exam-এ বিশেষ সাহায্য করবে | 

          তাই দেরী না করে বিভিন্ন রাশি ও তাদের একক তালিকা PDFটি Download করে নিন এবং পড়তে থাকুন |


SL  রাশির নাম CGS               SI
 দৈর্ঘ্য সেন্টিমিটার মিটার
 ভর গ্রাম কিলোগ্রাম
 সময় সেকেন্ড সেকেন্ড
 ক্ষেত্রফল বর্গসেমি বর্গমিটার
 আয়তন ঘনসেমি ঘনমিটার
 ঘনত্ব গ্রাম/ঘনসেমি কিলোগ্রাম/ঘনমিটার
 ওজন(পরম) ডাইন নিউটন
 ওজন (অভিকর্ষ) গ্রাম-ভার কিলোগ্রাম-ভার
 লীনতাপ ক্যালোরি/গ্রাম জুল/কিগ্রা
১০  সরণ সেন্টিমিটার মিটার
১১  দ্রুতি সেমি/সে মিটার/সে
১২  বেগ সেমি/সে মিটার/সে
১৩  ত্বরণ সেমি/সে2 মিটার/সে2
১৪  ভরবেগ গ্রাম-সেমি/সে কিলোগ্রাম-মিটার/সে
১৫  বল (পরম) ডাইন নিউটন
১৬  বল (অভিকর্ষ) গ্রাম-ভার কিলোগ্রাম-ভার
১৭  কার্য (পরম) আর্গ জুল
১৮  কার্য (অভিকর্ষ) গ্রাম-সেন্টিমিটার কিলোগ্রাম-সেন্টিমিটার
১৯  ক্ষমতা (পরম) আর্গ/সে ওয়াট
২০  ক্ষমতা   (ব্যবহারিক) ওয়াট ওয়াট
২১  ক্ষমতা   (অভিকর্ষ) গ্রাম-সেমি/সে কিলোগ্রাম-মিটার/সে
২২  শক্তি (পরম) আর্গ জুল
২৩  তাপ ক্যালোরি জুল
২৪  আপেক্ষিক তাপ ক্যালোরি/গ্রাম -
২৫  জলসম গ্রাম -
২৬  উষ্ণতা - কেলভিন
২৭  তড়িৎ প্রবাহ - অ্যাম্পিয়ার
২৮  দীপন প্রাবল্য/   আলোক দীপ্তি - ক্যান্ডেলা
২৯  পদার্থের পরিমান - মোল
৩০  রোধাঙ্ক ওহম-সেমি ওহম-মিটার
৩১  কম্পাঙ্ক - হার্ত্জ বা সাইকেলস/সে
৩২  রোধ - ওহম

File Details:
File Name: বিভিন্ন রাশি ও তাদের একক তালিকা
File Format: PDF
No. of Pages: 2
File Size: 494 KB

Click Here to Download