রসায়ন বিদ্যা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রসায়ন বিদ্যা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

বৃহস্পতিবার, মার্চ ০৫, ২০২৬

পর্যায় সারণী প্রশ্ন উত্তর PDF-Periodic Table in Bengali

পর্যায় সারণী প্রশ্ন উত্তর PDF-Periodic Table in Bengali :

পর্যায় সারণী প্রশ্ন উত্তর PDF Download-Periodic Table in Bengali
পর্যায় সারণী প্রশ্ন উত্তর PDF-Periodic Table in Bengali 
সুপ্রিয় বন্ধুগণ,
বিজ্ঞানের আলোচ্য একটি অধ্যায় হিসাবে পর্যায় সারণী প্রশ্ন উত্তর PDFটি আপনাদের সঙ্গে সম্পূর্ণ বাংলা ভাষায় এবং বিনামূল্যে শেয়ার করছি | বিভিন্ন পরীক্ষাতেই  Periodic Table থেকে প্রশ্ন এসেই থাকে বলা যায় | আর এত বড় পর্যায় সারণীটি মনে রাখাও বেশ সমস্যাজনক ,তাই এটি বিভিন্ন কৌশল অবলম্বন করে আয়ত্ত করাটাই যুক্তিযুক্ত বলে আমরা মনে করি | আর সহজে মনে রাখার মত করেই এই পিডিএফটি বানানো হয়েছে | 

             তাই সময় নষ্ট না করে পর্যায় সারণী প্রশ্ন উত্তর PDF Download-Periodic Table in Bengali সংগ্রহ করে নিন এবং পড়তে থাকুন ইচ্ছামতো |

যা যা থাকছে এই পিডিএফে::

☑ পর্যায় সারণীর বিভিন্ন মৌল গুলির নাম মনে রাখার কৌশল
☑ মৌলের অবস্থান নির্ণয়
☑ পর্যায় সারণীর বিভিন্ন ব্লক
☑ বিভিন্ন গ্রুপ সনাক্তকরণ ইত্যাদি
☑ এবং কিছু ছোট প্রশ্ন-উত্তর .......


File Details:
File Name: পর্যায় সারণী-Periodic Table
File Format:PDF
No. of Pages: 9
File Size: 1.96 MB

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিভিন্ন জিনিসের pH মান PDF || বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মান

বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মান PDF

বিভিন্ন জিনিসে pH-এর মান
pH-এর মান বা মাত্রা
নমস্কার বন্ধুরা,
আজ বিভিন্ন জিনিসে pH-এর মান তালিকাটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো, যেটিতে বিশেষ কিছু জিনিস বা দ্রবনের pH মান উল্লেখ করা হয়েছে। সাধারণ বিজ্ঞান বা General Science-এর অন্যতম একটি অধ্যায় এটি। Railway Group D, NTPC-সহ অন্যান্য পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে; যেমন- রক্তে pH-এর মান কত? বিশুদ্ধ জলের pH মান কত? ইত্যাদি।

বিভিন্ন জিনিসের pH মাত্রা

পদার্থ/দ্রবণ pH-এর মান
বিশুদ্ধ জল৭.০
বৃষ্টির জল৫.৬-৬.০
সমুদ্রের জল৭.৫-৮.৫
লালারস৬.৫-৭.৫
রক্ত৭.৩-৭.৫
মূত্র৬
চা৫.৫
কফি৫.০
বিয়ার৪.৫
লেবুর রস২.২-২.৪
ভিনিগার২.৯
টমেটো৪.০
আপেলের রস২.৯-৩.৩
কমলার শরবত৩.৭
স্ট্রবেরী৩.০-৩.৫
ফলের জেলি২.৮-৩.৪
গরুর দুধ৬.৪
মাখন৬.১-৬.৪
ডিমের সাদা অংশ৭.৬-৮.০
বেকিং সোডা৮.৩
লন্ড্রির অ্যামোনিয়া১১.০
ব্যাটারির অ্যাসিড১.০
চুন জল১২.০
দাঁত মাজন৮.০
গ্যাস্ট্রিক রস১.০
টমেটো৪.০

জেনে রাখুন::
■ pH মান 7 হলে তা নিরপেক্ষ।
■ pH মাত্রা 7-এর কম হলে তা অম্লীয় বা অ্যাসিটিক।
■ pH মাত্রা 7-এর বেশি হলে তা ক্ষারীয়।

pH-এর মানের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: pH-এর মান
File Format: PDF
No. of Pages: 2
File Size: 316 KB

Click Here to Download

বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিভিন্ন অ্যাসিডের সংকেত তালিকা PDF || Formula of Acids

বিভিন্ন অ্যাসিডের নাম ও সংকেত তালিকা PDF

বিভিন্ন অ্যাসিডের সংকেত তালিকা PDF
বিভিন্ন অ্যাসিডের সংকেত
নমস্কার বন্ধুরা,
আজ বিভিন্ন অ্যাসিডের সংকেত তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে উল্লেখযোগ্য কয়েকটি অ্যাসিডের নাম ও সংকেত দেওয়া হলো। রসায়নের অন্যতম একটি অধ্যায় হিসাবে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অধিক রয়েছে। যেমন:- হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কী? সালফিউরিক অ্যাসিডের সংকেত কী? ইত্যাদি।

বিভিন্ন অ্যাসিডের সংকেত

অ্যাসিডের নাম সংকেত
সালফিউরিক অ্যাসিড H₂SO₄
হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl
নাইট্রিক অ্যাসিড HNO₃
সাইট্রিক অ্যাসিড C₆H₈O₇
কার্বনিক অ্যাসিড H₂CO₃
ফরমিক অ্যাসিড HCOOH
কার্বলিক অ্যাসিড/ ফেনল C6H6O
পাইরুভিক অ্যাসিড C3H4O3
ল্যাকটিক অ্যাসিড CH3CH(OH)COOH
স্টিয়ারিক অ্যাসিড C18H36O2
অক্সালিক অ্যাসিড HOOC-COOH
টারটারিক অ্যাসিড C4H6O6
অ্যাসিটিক অ্যাসিড CH3COOH
ফুলমিনিক অ্যাসিড HCNO
ফসফরাস অ্যাসিড H3PO3
ক্লোরিক অ্যাসিড HClO3
সালফিউরাস অ্যাসিড H2SO3
নাইট্রাস অ্যাসিড HNO2
ফসফরিক অ্যাসিড H3PO4
হাইড্রোজোয়িক অ্যাসিড N3H
হাইপো ক্লোরাস অ্যাসিড HClO
হাইড্রো আয়োডিক অ্যাসিড HI
পারক্লোরিক অ্যাসিড HClO4
হাইড্রোব্রোমিক অ্যাসিড HBr
পামিটিক অ্যাসিড C16H32O2
অলিক অ্যাসিড C18H34O2
গুকোনিক অ্যাসিড C6H12O7
বোরিক অ্যাসিড H3BO3
সিলিকিক অ্যাসিড H2SiO3
স্যালিসাইলিক অ্যাসিড C₇H₆O₃

অ্যাসিডের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: অ্যাসিডের সংকেত
File Format: PDF
No. of Pages: 2
File Size: 389 KB

Click Here to Download

বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | কেমিস্ট্রি

রসায়ন বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর PDF

রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর
সুধী বন্ধুগণ,
আজ রসায়ন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব-১ শেয়ার করছি, যেটিতে থাকছে খুবই গুরুত্বপূর্ণ কেমিস্ট্রি বা রসায়ন বিদ্যার প্রশ্ন এবং সঙ্গে উত্তর বাংলা ভাষায়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও চাকরীর পরীক্ষাতে এই বিষয় থেকে প্রশ্ন আসে। আর সেই কারণেই আজকে আমরা এই পিডিএফটি আপনাদের প্রদান করছি।

রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর

1.চিনির দ্রবণের সন্ধান ক্রিয়ার সময় কোন্ গ্যাস উৎপন্ন হয়?
উঃ কার্বন ডাই-অক্সাইড

2.হাইড্রোজেন ও আর কোন্ মৌলের সংযোগে স্টাইরিন(Styrene) গঠিত হয়? 
উঃ কার্বন

3.প্রাকৃতিক রবারকে কঠিন ও মজবুত করার জন্যে তার সঙ্গে কী মেশানো হয়? 
উঃ গন্ধক

4.ভিনাইল ক্লোরাইড থেকে PVC প্লাস্টিক কোন প্রক্রিয়ায় তৈরি হয়?
উঃ পলিমেরিজেশন প্রক্রিয়ায়

5.কোন জৈব আম্লিক যৌগ শীতল জলে পরিষ্কার দ্রবণ গঠন করে না?
উঃ বেনজোয়িক অ্যাসিড

6.কস্টিক সোডার সঙ্গে কোন তেল মিশিয়ে উত্তপ্ত করলে সাবান প্রস্তুত হয়? 
উঃ তিসির তেল

7.সমুদ্রের জলে সর্বাধিক পরিমাণে যে রাসায়নিক যৌগটি থাকে, তার নাম কী?
উঃ সোডিয়াম ক্লোরাইড (সাধারণ লবণ)

8.কোন পরমাণুর কেন্দ্রীণে অবস্থিত প্রোটনের সংখ্যাকে রসায়ন বিজ্ঞানে কী বলে? 
উঃ পারমাণবিক ক্রমাঙ্ক

9.যে গ্যাসকে উচ্চ চাপে ও উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে তা একটি মোম সদৃশ কঠিন পদার্থে পরিণত হয়, তার নাম কী? 
উঃ ইথিলিন

10.রসায়নে বিজ্ঞানে ‘pH’ শব্দের অর্থ কী? 
উঃ কোন দ্রবণের অম্লতা বা ক্ষারকীয়তার পরিমাণ

11.বিশুদ্ধ জলের ‘pH’ মান কত?
উঃ ৭ -এর কাছাকাছি

12.যে মৌল হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে সর্বাধিক সংখ্যক যৌগ গঠন করে, তার নাম কী?
উঃ কার্বন

13.প্রাকৃতিক রবার কোন্ যৌগের একটি পলিমার?
উঃ আইসোপ্রিন

14.ব্যাটারিতে যে অ্যাসিড ব্যবহৃত হয়, তার নাম কী?
উঃ সালফিউরিক অ্যাসিড

15.যে গ্যাসটি বায়ুর সাধারণ নমুনায় পাওয়া যায় না সেটির নাম কী ?
উঃ ক্লোরিন

16.রসায়নের বিচারে ‘ড্রাই আইস’ কী?
উঃ শুষ্ক কার্বন ডাই-অক্সাইড। 

17.কোন্ লোহায় কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে?
উঃ পেটা লোহা (Wrought iron) 

18.ইথিলিন ও সালফার মনোক্লোরাইডের বিক্রিয়ায় একটি বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়। গ্যাসটির নাম কী?
উঃ মাস্টার্ড গ্যাস

19.ওয়েস্টন এর রাসায়নিক নাম কী? 
উঃ টেট্রাক্লোরো অ্যাসিটিলিন

20.কাঁদানে গ্যাসের রাসায়নিক নাম কী? 
উঃ ক্লোরোপিক্রিন

রসায়ন বিজ্ঞানের সমস্ত প্রশ্ন উত্তর পিডিএফে আছে

File Details::
File Name: রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 4
File Size: 533 KB

Click Here to Download

বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিভিন্ন যৌগের রাসায়নিক নাম ও সংকেত PDF || Chemical Names & Symbols

বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত PDF

বিভিন্ন যৌগের রাসায়নিক নাম ও সংকেত PDF
রাসায়নিক নাম ও সংকেত
নমস্কার বন্ধুরা,
আজ বিভিন্ন যৌগের রাসায়নিক নাম ও সংকেত PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে গুরুত্বপূর্ণ যৌগ গুলির রাসায়নিক নামের সাথে তাদের সংকেতও দেওয়া আছে। রসায়ন বিজ্ঞানের অন্যতম অধ্যায় হওয়ায় বিভিন্ন চাকরীর পরীক্ষাতে এই যৌগ গুলি থেকে প্রশ্ন আসে। যেমন:- বেকিং পাউডারের রাসায়নিক নাম কী? জিঙ্ক অক্সাইডের সংকেত কী? ইত্যাদি।

রাসায়নিক নাম ও সংকেত

যৌগ রাসায়নিক নাম সংকেত
জল ডাইহাইড্রোজেন মনোঅক্সাইড H2O
খাদ্য লবন সোডিয়াম ক্লোরাইড NaCl
কলি চুন ক্যালসিয়াম হাইড্রক্সাইড Ca(OH)2
পোড়া চুন ক্যালসিয়াম অক্সাইড CaO
কাপড় কাচার সোডা সোডিয়াম কার্বনেট Na2CO3
কস্টিক সোডা সোডিয়াম হাইড্রক্সাইড NaOH
ফটকিরি সোদক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট K2SO4, Al2(SO4)3 24H2O
জিপসাম সোদক ক্যালসিয়াম সালফেট CaSO4, 2H2O
বেকিং পাউডার সোডিয়াম বাইকার্বনেট NaHCO3
ব্লিচিং পাউডার ক্যালসিয়াম ক্লোরো-হাইপোক্লোরাইট Ca(OCl)Cl
ওলিয়াম ধূমায়মান সালফিউরিক অ্যাসিড H2S2O7
ফসজিন গ্যাস কার্বনিল ক্লোরাইড COCl2
কার্বলিক অ্যাসিড ফেনল C6H5OH
প্লাস্টার অফ প্যারিস ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট 2CaSO4, H2O
দার্শনিকের উল জিঙ্ক অক্সাইড ZnO
মার্বেল পাথর ক্যালসিয়াম কার্বনেট CaCO3
ভারী জল ডয়টেরিয়াম অক্সাইড D2O
মিউরিয়েটিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড HCL
লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইড N2O
ক্লোরোফর্ম ট্রাইক্লোরো মিথেন CHCI3
চিলি সল্টপিটার সোডিয়াম নাইট্রেট NaNO3
কস্টিক পটাস পটাসিয়াম হাইড্রক্সাইড KOH
লুনার কস্টিক সিলভার নাইট্রেট AgNO3
স্পিরিট ইথাইল অ্যালকোহল C2H5OH
পাইরোলুসাইট ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2
গ্রীন ভিট্রিয়ল ফেরাস সালফেট FeSO4, 7H2O
ব্লু ভিট্রিয়ল কপার সালফেট CuSO4, 5H2O
অ্যাসপিরিন অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড C6H4 (OCOCH3)COOH
নাইটার পটাসিয়াম নাইট্রেট KNO3

রাসায়নিক নাম ও সংকেতের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: যৌগের রাসায়নিক নাম ও সংকেত
File Format: PDF
No. of Pages: 4
File Size: 438 KB

Click Here to Download

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

সোমবার, ফেব্রুয়ারি ০৯, ২০২৬

বিভিন্ন অ্যাসিডের উৎস তালিকা PDF | কিসে কোন অ্যাসিড থাকে

কিসে কোন অ্যাসিড থাকে তালিকা PDF

বিভিন্ন অ্যাসিডের উৎস তালিকা PDF
বিভিন্ন অ্যাসিডের উৎস
নমস্কার বন্ধুরা,
আজ বিভিন্ন অ্যাসিডের উৎস তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে কিসে কোন অ্যাসিড থাকে সেই তালিকা দেওয়া হয়েছে বাংলায়। বিজ্ঞানের অংশ হিসাবে বিভিন্ন পরীক্ষাতে অ্যাসিডের অধ্যায় থেকে প্রশ্ন আসে| যেমন- ভিনিগারে কোন অ্যাসিড থাকে? পিপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? চা-এ কোন অ্যাসিড পাওয়া যায়? ইত্যাদী|

বিভিন্ন অ্যাসিডের উৎস তালিকা

অ্যাসিডের নামউৎস
সাইট্রিক অ্যাসিডআঙুর, কমলা লেবু
টারটারিক অ্যাসিডতেঁতুল, আঙুর
অক্সালিক অ্যাসিডটমেটো
ট্যানিক অ্যাসিডচা
অ্যাসিটিক অ্যাসিডভিনেগার
অ্যাসকরবিক অ্যাসিডআমলকি
ল্যাকটিক অ্যাসিডদই
ফরমিক অ্যাসিডপিপড়ে,মৌমাছির হুল
স্টিয়ারিক অ্যাসিডসাবান
ম্যালিক অ্যাসিডআপেল
স্টিয়ারিক অ্যাসিডসাবান
কার্বনিক অ্যাসিডকোল্ড ড্রিংকস
বিউটারিক অ্যাসিড রানসিড বাটার
স্টিয়ারিক অ্যাসিড ফ্যাট
ইউরিক অ্যাসিড মূত্র
অ্যামাইনো অ্যাসিড প্রোটিন
হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস্ট্রিক রস
ওলিক অ্যাসিড অলিভ অয়েল

অ্যাসিডের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: বিভিন্ন এসিডের উৎস 
File Format: PDF
No. of Pages: 2
File Size:297 KB

Click Here to Download

শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩

শুক্রবার, জানুয়ারি ১৩, ২০২৩

বিভিন্ন গ্যাসের উপাদান তালিকা PDF || Gas & Its Components

বিভিন্ন গ্যাসের উপাদান তালিকা PDF

বিভিন্ন গ্যাসের উপাদান তালিকা PDF
গ্যাস ও তার উপাদান
বন্ধুগণ,
বিজ্ঞানের অংশ হিসাবে বিভিন্ন গ্যাসের উপাদান তালিকা PDFটি শেয়ার করছি, যেটি থেকে রেলওয়ে গ্রুপ ডি সহ অন্যান্য পরীক্ষাতে প্রায়ই প্রশ্ন আসে। যেমন- রান্নার গ্যাসের প্রধান উপাদান কী? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী? ইত্যাদি|

বিভিন্ন গ্যাসের উপাদান

গ্যাসউপাদান
এল.পি.জিপ্রোপেন ও বিউটেন গ্যাসীয় মিশ্রণ
সি.এন.জিসংনমিত প্রাকৃতিক গ্যাস(প্রধান উপাদান মিথেন)
প্রাকৃতিক গ্যাসমিথেন, প্রোপেন, ইথিলিন, অ্যাসিটিলিন, বিউটেন, আইসোবিউটেন
কোল গ্যাসবিভিন্ন রকম গ্যাসের মিশ্রণ (বিটুমিনাস কয়লার অন্তর্ধুম পাতনে নির্গত হয়)
ওয়াটার গ্যাসকার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন-এর মিশ্রণ
প্রোডিউসার গ্যাসকার্বন মনোক্সাইড ও নাইট্রোজেনের মিশ্রণ
গোবর গ্যাসমিথেন, কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ
অয়েল গ্যাসহাইড্রোজেন, মিথেন, ইথেন, কার্বন মনোক্সাইড-এর মিশ্রণ

✪ LPG -Liquefied petroleum gas
✪ CNG -Compressed natural gas

গ্যাসের উপাদান তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: বিভিন্ন গ্যাসের উপাদান
File Format: PDF
No. of Pages: 1
File Size: 289 KB

Click Here to Download

বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

বৃহস্পতিবার, আগস্ট ১৮, ২০২২

রসায়ন বিজ্ঞান MCQ PDF || Chemistry Questions Answers in Bengali

রসায়ন বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর PDF

রসায়ন বিজ্ঞান MCQ PDF
রসায়ন বিজ্ঞান MCQ
নমস্কার বন্ধুরা,
আজ রসায়ন বিজ্ঞান MCQ PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে রসায়ন বিদ্যার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে বাংলা ভাষায়। কারণ আপনারা সবাই জানেন বিভিন্ন Competitive Exam-এ General Science-এর অংশ হিসাবে রসায়ন বিজ্ঞান থেকে প্রশ্ন এসে থাকে।

রসায়ন বিজ্ঞান MCQ

1.টারটারিক অ্যাসিডে অপ্রতিসম কার্বনের সংখ্যা কত?
[a] ১
[b] ২
[c] ৩
[d] ৪

2.কোন পদ্ধতিতে মিশ্রণ থেকে উপাদান গুলি পৃথক করা যায়?
[a] কোমাটোগ্রাফি
[b] আংশিক পাতন
[c] বিয়োজী ফানেল
[d] সব কটি

3.ধাতুকল্পের মধ্যে কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়?
[a] ধাতুর
[b] অধাতুর
[c] ধাতু ও অধাতুর
[d] কোনটাই নয়

4.দুধ কোন ধরনের দ্রবণ?
[a] সাশপেনসন
[b] প্রকৃত দ্রবণ
[c] কলয়ডিয় দ্রবণ
[d] কোনটাই নয়

5.পর্যায় সারণীর অন্তর্গত কোন পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল?
[a] প্রথম
[b] দ্বিতীয়
[c] পঞ্চম
[d] চতুর্থ

6.অক্সিজেনের কয়টি আইসোটোপ পাওয়া যায়?
[a] ১টি
[b] ২টি
[c] ৩টি
[d] ৪টি

7.কোল গ্যাসে হাইড্রোজেন ছাড়াও কোন গ্যাস থাকে?
[a] ইথেন
[b] মিথেন
[c] অ্যাসিটিলিন
[d] ওজোন

8.সোডিয়াম সিলিকেট কী নামে পরিচিত?
[a] কোয়ার্টজ
[b] ক্যান্ডিফ্লুইড
[c] অ্যাসপিরিন
[d] কারবোনাডো

9.কোন মৌলিক গ্যাস সর্বাপেক্ষা ভারী?
[a] রেডন
[b] সেলেনিয়াম
[c] জেনন
[d] হিলিয়াম

10.কোনটি সবচেয়ে হালকা গ্যাস?
[a] হাইড্রোজেন
[b] অক্সিজেন
[c] নাইট্রোজেন
[d] সালফার-ডাই-অক্সাইড

11.নিচের কোন ধাতুকে কুইক সিলভার (Quick Silver) বলা হয়?
[a] রুপা
[b] সোনা
[c] তামা
[d] পারদ

12.নিচের কোন রাসায়নিক পদার্থটি পিপড়ের হুলে পাওয়া যায়?
[a] ফর্মিক অ্যাসিড
[b] ম্যালিক অ্যাসিড
[c] সাইট্রিক অ্যাসিড
[d] কার্বলিক অ্যাসিড

13.বেকিং পাউডার আসলে কী?
[a] সোডিয়াম নাইট্রেট
[b] সোডিয়াম বাই কার্বনেট
[c] সোডিয়াম অক্সালেট
[d] সোডিয়াম হাইড্রোক্সাইড

14.কস্টিক সোডা আসলে কী?
[a] সোডিয়াম-বাই-কার্বনেট
[b] সোডিয়াম সালফেট
[c] সোডিয়াম ক্লোরেট
[d] সোডিয়াম হাইড্রোক্সাইড

15.প্রথম তেজস্ক্রিয়তা কে আবিস্কার করেন?
[a] মাদাম কুরি
[b] বেকেরেল
[c] রাদারফোর্ড
[d] নীলস বোর

16.নিচের কোনটি রাসায়নিক বিক্রিয়া নয়?
[a] জলকে বাষ্পে পরিনত করা
[b] খাদ্য পরিপাক
[c] শ্বসন
[d] কয়লার দহন

17.কোন যৌগের ক্ষেত্রে সমবয়তা ধর্ম দেখা যায়?
[a] সমযোজী যৌগ
[b] তরিতযোজী যৌগ
[c] কোনটিই নয়
[d] উভয়ই

18.কোন মৌলটির বাইরের কক্ষে দুটি ইলেক্ট্রনই সুস্থিত?
[a] Fe
[b] He
[c] Mg
[d] H

19.কোনটি সবচেয়ে হালকা ধাতু?
[a] Na
[b] Hg
[c] Be
[d] Li

20.নিচের কোনটি তড়িত ধনাত্মক অধাতু?
[a] S
[b] Cl2
[c] H2
[d] C

21.কোন দ্রবনে টিন্ডাল ইফেক্ট দেখা যায়?
[a] প্রকৃত দ্রবণ
[b] সাসপেন্সন
[c] কলডিয় দ্রবণ
[d] কোনটাই নয়

22.পরিবেশের ক্ষতিকারক কোন ধাতুর যৌগ মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ায় থাকে?
[a] লোহা
[b] দস্তা
[c] সীসা
[d] তামা

23.নিচের কোনটি দিয়ে ননস্টিক বাসনপত্র কাটিং করা হয়?
[a] টেফলন
[b] হীরা
[c] গ্রাফাইট
[d] লোহা

24.তড়িত লেপন পদ্ধতিতে লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?
[a] রুপা
[b] জিঙ্ক
[c] নিকেল
[d] টিন

25.কার্বনের কোন ধর্মের জন্য শৃঙ্খলিত যৌগ গঠিত হয়?
[a] ক্যাটিনেশন
[b] গঠনগত সমবয়তা
[c] আলোকীয় সমবয়তা
[d] কোনটিই নয়

26.ইউরেনিয়ামের রেডিও অ্যাকটিভ ক্ষয়ে কী উত্পন্ন হয়?
[a] সীসা
[b] বিসমাথ
[c] লোহা
[d] গ্রাফাইট

27.টেট্রাইথাইল লেড পেট্রোলে যোগ করা হয়,কারণ-
[a] হিমায়ন প্রতিহত করার জন্য
[b] ফ্লাস পয়েন্ট বাড়ানোর জন্য
[c] ফ্লাস পয়েন্ট কমানোর জন্য
[d] অ্যান্টিনকিং রেটিং বাড়ানোর জন্য

28.অ্যাসপিরিন হলো-
[a] ফেনল
[b] স্যালিসাইক্লিক অ্যাসিড
[c] অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড
[d] বেনজয়িক অ্যাসিড

29.কোনটি শর্করা?
[a] গ্লিসারল
[b] ন্যাপথালিন
[c] গ্লুকোজ
[d] ময়দা

30.TNT হল-
[a] সার
[b] বিস্ফোরক
[c] কীটনাশক
[d] শ্যাওলা নিবারক

রসায়নের সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে রয়েছে

File Details:
File Name: Chemistry MCQ
File Format: PDF
File Size:1.78 MB

Click Here to Download

রবিবার, ৮ মে, ২০২২

রবিবার, মে ০৮, ২০২২

বিভিন্ন লবণের নাম ও সংকেত তালিকা PDF || Chemical Formula of Salts

বিভিন্ন লবণের নাম ও সংকেত তালিকা PDF

বিভিন্ন লবনের সংকেত তালিকা PDF
বিভিন্ন লবনের সংকেত
Hello Friends,
আজ বিভিন্ন লবণের নাম ও সংকেত তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে উল্লেখযোগ্য লবন গুলির রাসায়নিক সংকেত দেওয়া হয়েছে। রসায়ন বিজ্ঞানের অংশ হিসাবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অধিক। যেমন:- খাদ্য লবণের সংকেত কী? তুঁতের সংকেত কী? ইত্যাদি।

বিভিন্ন লবণের সংকেত তালিকা

লবণ সংকেত
সোডিয়াম ক্লোরাইড (খাদ্য লবণ) NaCl
গ্লবার সল্ট NaSO4 10H2O
কপার সালফেট (তুঁতে) CuSO4
অ্যামোনিয়াম ক্লোরাইড (নিশাদল) NH4Cl
অ্যামোনিয়াম ফসফেট (NH4)3PO4
পটাসিয়াম ক্লোরাইড KCl
গোল্ড ক্লোরাইড AuCl3
পটাসিয়াম নাইট্রেট KNO3
পটাসিয়াম সালফেট K2SO4
পটাসিয়াম ফেরোসায়ানাইড K4[Fe(CN6)]
সোডিয়াম সালফেট Na2SO4
ক্যালসিয়াম কার্বনেট (চুনাপাথর) CaCO3
জিপসাম CasO4 2H2O
জিঙ্ক সালফেট ZnSO4
ম্যাগনেশিয়াম সালফেট (এপসম সল্ট) MgSO4
সোডিয়াম নাইট্রেট NaNO3
অ্যালুমিনিয়াম সালফেট Al3(SO4)3
ক্যালশিয়াম নাইট্রেট Ca(NO3)2
বেকিং সোডা NaHCO3
ওয়াশিং সোডা Na2CO3 10H2O
পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4
সোডিয়াম অ্যাসিটেট CH3COONa
ক্যালসিয়াম অক্সাইড CaO

লবণের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে
 
File Details::
File Name: লবনের নাম ও সংকেত
File Format: PDF
No. of Pages: 2
File Size: 278 KB

Click Here to Download

সোমবার, ১৬ আগস্ট, ২০২১

সোমবার, আগস্ট ১৬, ২০২১

পর্যায় সারণী মনে রাখার কৌশল PDF || PeriodicTable

পর্যায় সারণী মনে রাখার কৌশল:

পর্যায় সারণী মনে রাখার কৌশল
পর্যায় সারণী
নমস্কার বন্ধুরা,
আজ পর্যায় সারণী মনে রাখার কৌশল PDFটি আপনাদের শেয়ার করছি, যেটিতে পর্যায় সারণীর সমস্ত মৌল গুলির নাম ও পর্যায় মনে রাখার সহজ উপায় দেখানো হলো। বিজ্ঞানের অন্যতম অধ্যায় হিসাবে পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে; যেমন:- হাইড্রোজেন কোন গ্রুপে রয়েছে? ক্যালসিয়াম পর্যায় সারণীর কোন গ্রুপে রয়েছে? ইত্যাদি।

পর্যায় সারণী মনে রাখার কৌশল


সম্পূর্ণ তথ্যটি পিডিএফে আছে

File Details::
File Name: Periodic Table Shortcut
File Format: PDF
No. of Pages: 10
File Size: 4 MB

Click Here to Download

শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯

শনিবার, এপ্রিল ২৭, ২০১৯

Best Chemistry Bengali Book PDF-রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর বই

Best Chemistry Bengali Book PDF-রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর বই 

Best Chemistry Bengali Book PDF-রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর বই
 Chemistry Bengali Book PDF-রসায়ন বিজ্ঞান
নমস্কার বন্ধুরা,
Competitive Exam-এর জন্য শেয়ার করছি Best Chemistry Bengali Book PDF | বর্তমান সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় রসায়ন বিজ্ঞান থেকে অনেক প্রশ্ন আসে | তাই রসায়ন বিজ্ঞান বইটি সংগ্রহে রাখুন | এটি মাধ্যমিক পরীক্ষার্থীদেরও সাহায্যে কারণ এতে অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর দেওয়া আছে |

         তাই দেরী না করে Best Chemistry Bengali Book PDFটি ডাউনলোড করে নিন এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা গুলির জন্য একধাপ এগিয়ে থাকুন |

যে যে অধ্যায় থেকে প্রশ্ন থাকছে::

❏ পর্যায় সারণী
❏ রাসায়নিক বন্ধনী
❏ জারণ বিজারনের ইলেকট্রিনীয় মতবাদ 
❏ তড়িৎ বিশ্লেষণ
❏ কতকগুলি গুরুত্বপূর্ণ রাসায়নিক যৌগের প্রকৃতি ও ব্যবহার 
❏ কতকগুলি ধাতুর উৎস,ধর্ম ও ব্যবহার 
❏ জৈব রসায়ন 

File Details:
File Name: Bengali Chemistry Book
File Format: PDF
File Size: 2.52 MB

রবিবার, ২৪ মার্চ, ২০১৯

রবিবার, মার্চ ২৪, ২০১৯

Chemistry MCQ in Bengali Part-4 PDF-রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর

Chemistry MCQ in Bengali Part-4 PDF-রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর 

Chemistry MCQ in Bengali Part-4 PDF
Chemistry MCQ in Bengali Part-4 

নমস্কার বন্ধুরা,
আজ শেয়ার করছি Chemistry MCQ in Bengali Part-4 PDF,কারণ বিভিন্ন পরীক্ষায় রসায়ন বিজ্ঞান থেকে  প্রশ্ন এসেই থাকে | আর যাতে খুব সহজেই সেই প্রশ্ন গুলোর উত্তর করতে পারেন তার জন্য আমাদের এই আয়োজন |

                সুতরাং দেরী না করে,Chemistry MCQ in Bengali Part-4 PDFটি ডাউনলোড করে নিন এবং প্রস্তুতির ধারা বজায় রাখুন |



File Details:
File Name: Chemistry MCQ P-4
File Format: PDF
File Size: 3.08 MB

রবিবার, ১৭ মার্চ, ২০১৯

রবিবার, মার্চ ১৭, ২০১৯

500 General Science Bengali PDF-সাধারণ বিজ্ঞান

500 General Science Bengali PDF-সাধারণ বিজ্ঞান 

500 General Science Bengali PDF
 General Science-সাধারন বিজ্ঞান 
নমস্কার বন্ধুরা,
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি 500 General Science Bengali PDF,কারণ যেকোনো Competitive Exam যেমন-WBCS,MTS,CGL,PSC,UPSC,RRB প্রভৃতি পরীক্ষায় সাধারণ বিজ্ঞান থেকে প্রচুর প্রশ্ন আসে | তাই এই বিষয়ে ভালো মার্কস পেতে সাধারণ বিজ্ঞানে ভালো রকম প্রস্তুতি রাখা আবশ্যক |আর এটাতে জীবন বিজ্ঞান,ভৌতবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকছে |

                  সুতরাং দেরী না করে 500 General Science Bengali PDFটি ডাউনলোড করে নিন এবং পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখুন |

নমুনা প্রশ্ন উত্তর::

১। কোন পরীক্ষার সাহায্যে নাইট্রিক অ্যাসিড ও নাইট্রেট লবণ সনাক্ত করা হয় – বলয় পরীক্ষা।

২। পটাশিয়াম ফেরোসায়ানাইড কী — একধরণের জটিল লবণ।

৩। অক্সিজেন গ্যাস বায়ুর চেয়ে ভারি, না হাল্কা– সামান্য ভারি।

৪। অক্সিজেন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে কী অক্সাইড তৈরি করে – আম্লিক অক্সাইড।

৫। অক্সি-অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত – ৩,০০০° সেন্টিগ্রেড।

৬। হাইড্রোজেনশব্দের অর্থ কী – জল উৎপাদক।

৭। হাইড্রোজেন গ্যাস উৎপাদনে কী ধরণের দস্তা ব্যবহার করা হয় – বাণিজ্যিক দস্তার ছিবড়া।

৮। অক্সি-হাইড্রোজেন শিখার উষ্ণতা কত – ২,০০০° ডিগ্রি সেন্টিগ্রেড।

৯। অন্তধৃতি কাকে বলে – কোনো গ্যাস কোনো কঠিন পদার্থের মধ্যে শোষিত হলে তাকে অন্তর্ভূতি বলে।

১০। কোনো বিক্রিয়ায় সদ্যমুক্ত হাইড্রোজেনকে কী বলে — জায়মান হাইড্রোজেন।

১১। অ্যামোনিয়া গ্যাস কোন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন – প্রিস্টলি, ১৭৭৪ সালে।

১২। মিউটেশন নামকরণ করেন কোন বিজ্ঞানী – Hugo De Vries.

১৩। জীবাণুর ক্রিয়ায় মৃত পাতাকীসে পরিণত হয় – হিউমাসে (Humus)।

১৪। কোন প্রাণীর রক্তের রঙ বেগুনি – গোলকৃমি।

১৫। কোন বিজ্ঞানী ল্যামার্কের বক্তব্যকে ভুল প্রমাণ করেন – ভাইসম্যান।

১৬। চোখের জলে কোন উৎসেচক পাওয়া যায়— লাইসোজাইম।

১৭। সদ্যজাত শিশুদের প্রতি মিনিটে হৃৎস্পন্দন কত বার – ১২০ বার।

১৮। মস্তিষ্কের বাইরে যে পাতলা আবরণ থাকে তার নাম কী – মেনিনজেস।

১৯। অ্যান্টিজেন কোথায় পাওয়া যায় – মানুষের দেহে ও দেহের বাইরে।

২০। পশ্চিমবঙ্গের কোথায় রেশম গবেষণা কেন্দ্র আছে – বহরমপুরে।

২১। মহিলাদের হৃৎপিণ্ডের ওজন কত -২৮০ গ্রাম।

২২। নিউক্লিওলাসে কোনগুলি বেশি পরিমাণে পাওয়া যায় – RNA, DNA ও প্রোটিন।

২৩। কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না ?- প্লীহা।

২৪। দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ?- ভেগাস।

২৫। গ্যাস্ট্রিন কোথায় ক্ষরিত হয় ?- পাকস্থলী।

২৬। কোন হরমোন রক্তচাপ বাড়ায় ?- আড্রিনালিন

২৭। লিনিয়াস সারা উদ্ভিদ জগতকে কয় ভাগে ভাগ করেছিলেন ?- ২৪ টি ভাগে

২৮। প্রাকৃতিক শ্রেনিবিন্যাস কোন বিজ্ঞানী প্রবর্তন করেন ?- বেন্থাম ও হুকার

২৯। পাইরিনয়েড ডানা কোন কোষ অঙ্গানুতে পাওয়া যায় ?- প্লাস্টিড

৩০। সার হিসাবে ব্যাবহার করা হয় এমন শৈবালের নাম কি ?- অ্যানাবিনা ,নস্টক।


File Details:
File Name: 500 General Science
File Format: PDF
File Size: 3.54 MB

মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯

মঙ্গলবার, জানুয়ারি ১৫, ২০১৯

Chemistry MCQ in Bengali PDF Download-রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর

Chemistry MCQ in Bengali PDF Download-রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর:

Chemistry MCQ in Bengali PDF for wbcs
Chemistry MCQ in Bengali PDF
নমস্কার বন্ধুরা,
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Chemistry MCQ in Bengali PDF,যেটিতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া আছে | আপনারা সবাই জানেন বিভিন্ন Competitive Exam-এ রসায়ন বিজ্ঞান থেকে প্রশ্ন আসে|সুতরাং পিডিএফটি ডাউনলোড করে নিন এবং প্রস্তুতি শুরু করে দিন |



1.বাতাস কোন ধরনের পদার্থ?
[a] মৌলিক
[b] যৌগিক
[c] মিশ্র
[d] কোনটিই নয়

2.আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়?
[a] অক্সিজেন
[b] নাইট্রোজেন
[c] কার্বন ডাই অক্সাইড
[d] কার্বন মনোক্সাইড

3.আধুনিক দীর্ঘ পর্যায় সুত্র কে প্রকাশ করেন?
[a] নিউল্যান্ড
[b] মেন্ডেলিভ
[c] প্ল্যাঙ্ক'
[d] বোর

4.নিচের কোনটি বিজারক পদার্থ?
[a] H2S
[b] SO2
[c] CO
[d] সব কটি

5.পারদ সংকর কোন ধরনের দ্রবনের উদাহরণ?
[a] দ্রাবক ও দ্রাব উভয় তরল
[b] দ্রাবক কঠিন দ্রাব তরল
[c] দ্রাবক তরল দ্রাব কঠিন
[d] উভয় দ্রাবক এবং দ্রাব কঠিন

6.অসম্পৃক্ত দ্রবনকে কীভাবে সম্পৃক্ত দ্রবনে পরিনত করা যায়?
[a] দ্রাবক যোগ করে
[b] আরো দ্রবণ যোগ করে
[c] দ্রাব যোগ করে
[d] সব কটি

7.নিচের কোনটি সার্বজনীন দ্রাবক রূপে পরিচিত?
[a] ক্লোরোফর্ম
[b] ইথার
[c] বেঞ্জিন
[d] জল

8.৫০০ গ্রাম দ্রাবকে সর্বোচ্চ ৪৫ গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে ,দ্রাবটির দ্রাব্যতা কত?
[a] ৪৫
[b] ২৫
[c] ৯
[d] ৫

9.কোনো নির্দিষ্ট পর্যায়ের বাঁদিক থেকে ডানদিকে গেলে পরমানুর কোন পরিবর্তন ঘটে?
[a] তড়িত ঋনাত্বকতা কমে
[b] ধাতব ধর্ম বাড়ে
[c] আকার কমে
[d] অধাতব ধর্ম বাড়ে

10.অ্যাসিড দ্রবনে কোনটি দেখা যায়?
[a] মিথাইল অরেঞ্জ হলুদ বর্ণের হয়
[b] ফেনলপথ্যালিন গোলাপী বর্ণের হয়
[c] মিথাইল রেড হলুদ বর্ণের হয়
[d] ফেনলপথ্যালিন বর্ণহীন হয়

11.অন্তর্ধৃতি দেখায় কোন ধাতু গুলি?
[a] আয়রন
[b] প্যালাডিয়াম
[c] নিকেল
[d] সব কটি

12.বাতাসে কোন গ্যাস থাকার জন্য তেল ছবির সাদা রং কালো হয়ে যায়?
[a] NO2
[b] H2S
[c] CO2
[d] SO2

13.নিচের কোন গ্যাসটি পোড়া বারুদের গন্ধযুক্ত?
[a] NO2
[b] H2S
[c] SO2
[d] CO2

14.সমুদ্রে সাদা ধোঁয়া তৈরীর জন্য কোন যৌগ ব্যবহার করা হয়?
[a] H2S
[b] PH3
[c] Co2
[d] NH3

15.নিচের কোনটি ক্যালশিয়ামের আকরিক?
[a] কার্নালাইট
[b] ফ্লুওস্পার
[c] ম্যাগনেটাইট
[d] ক্যালামাইন

16.সমস্ত অ্যাসিডে কোন উপাদানটি অবশ্যই থাকবে?
[a] ক্লোরিন
[b] হাইড্রোজেন
[c] অক্সিজেন
[d] সালফার

17.গোবর গ্যাসে প্রধানত কোন উপাদানটি থাকে?
[a] মিথেন
[b] ইথেন
[c] CFC
[d] কার্বন মনোক্সাইড

18.দুধের ফ্যাটের পরিমান কোন সময়ে কমে যায়?
[a] বর্ষাকালে
[b] গরমকালে
[c] শীতকালে
[d] সব সময় একই থাকে

19.নিচের কোনটি সমযোজী যৌগ?
[a] CaC2
[b] CCl4
[c] NaCl
[d] NaF

20.জার্মান সিলভারে কোন ধাতুটি অনুপস্থিত থাকে?
[a] তামা
[b] দস্তা
[c] সিলভার
[d] নিকেল

21.এক লিটার সমুদ্রের জলে গড়ে কত গ্রাম লবন থাকে?
[a] ৫০
[b] ২৫
[c] ২০
[d] ১০

22.ওজোন গ্যাসের বর্ণ কী?
[a] নীল
[b] লাল
[c] হলদে
[d] বাদামী

23.কার উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয়?
[a] তেঁতুল
[b] ভিনিগার
[c] টারটারিক অ্যাসিড
[d] ল্যাকটিক অ্যাসিড

24.কোনটির ক্ষেত্রে পানদান করা সম্ভব?
[a] স্টিল
[b] কাস্ট আয়রন'
[c] রট আয়রন
[d] কোনটিই নয়

25.সম পরিমান আইসোমার যুক্ত মিশ্রনকে কি বলে?
[a] বরডিয়াক্স মিশ্রণ
[b] রেক্সিন মিশ্রণ
[c] সেরামিক মিশ্রণ
[d] রেসিমিক মিশ্রণ

26.প্রথম ক্লোরোফর্ম কে প্রস্তুত করেন?
[a] লিবিগ
[b] সিম্পসন
[c] এডমন্ড ডেভি
[d] বার্থেলো

27.কোন গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায়?
[a] নাইট্রোজেন
[b] কার্বন মনোক্সাইড
[c] মিথেন
[d] সালফার ডাই অক্সাইড

28.নিচের কোনটি বক্সাইট থেকে উত্পন্ন হয়?
[a] লোহা
[b] অ্যালুমিনিযাম
[c] মাইকা
[d] তামা

29.ফরম্যালডিহাইডের সাথে কার বিক্রিয়ায় ব্যাকেলাইট প্লাস্টিক তৈরী হয়?
[a] ক্লোরোফর্ম
[b] ন্যাপথালিন
[c] ফেনল
[d] বেঞ্জিন

30.কোন মিশ্রনকে অম্লরাজ বলা হয়?
[a] তিনভাগ H2SO4 এর সাথে একভাগ HCL এর মিশ্রণ
[b] তিনভাগ HNO3 এর সঙ্গে একভাগ HCL এর মিশ্রণ
[c] একভাগ H2SO4 এর সাথে তিনভাগ HCL এর মিশ্রণ
[d] একভাগ HNO3এর সাথে তিনভাগ HCLএর মিশ্রণ 


File Details:
File Name: Chemistry MCQ-2 in Bengali
File Format: PDF
File Size: 397 KB

Click Here to Download

সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮

সোমবার, ডিসেম্বর ১৭, ২০১৮

Chemistry MCQ in Bengali PDF-রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর

Chemistry MCQ in Bengali PDF-রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর :

Chemistry MCQ in Bengali PDF Download
Chemistry MCQ in Bengali PDF

নমস্কার বন্ধুরা,
বিভিন্ন Competitive  Exam-এ রসায়ন বিজ্ঞান থেকে অনেক প্রশ্ন এসে থাকে | আর সেই সমস্ত প্রশ্নগুলির যথাযথ উত্তর করতে পারার সামর্থ্য জোগাতে আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Chemistry MCQ in Bengali PDF.


কিছু নমুনা প্রশ্ন উত্তর:

1. কোনটি রাসায়নিক পরিবর্তন?
[ক] জল বাষ্পে পরিণত হওয়া
[খ] কাঁচের গ্লাস ভেঙে টুকরো হওয়া
[গ] লোহায় মরিচা ধরা
[ঘ] চিনির দানাকে গুঁড়া করা

2. প্রাকৃতি গ্যাসের উপাদান কোনটি?
[ক] মিথেন
[খ] ইথেন
[গ] প্রোপেন
[ঘ] বিউটেন

3. কোন ধরনের পদার্থ শরীরে ক্যান্সার সৃষ্টি করে?
[ক] দাহ্য পদার্থ
[খ] বিস্ফোরক পদার্থ
[গ] তেজস্ক্রিয় পদার্থ
[ঘ] জারক পদার্থ

4. রাসায়নিক সার মাটিতে কী প্রদান করে?
[ক] উদ্ভিদের পুষ্টি
[খ] উদ্ভিদের শক্তি
[গ] উদ্ভিদের খাবার
[ঘ] উদ্ভিদের তাপ

5. জীবের দেহ গঠনের প্রধান জটিল অনু কোনটি?
[ক] চর্বি
[খ] সেলুলোজ
[গ] প্রোটিন
[ঘ] শ্বেতসার

File Details:
File Name: Chemistry MCQ in Bengali
File Format: PDF
File Size: 3.04 MB


শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮

শুক্রবার, নভেম্বর ০২, ২০১৮

Chemistry Question answers in Bengali PDF Download-রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর

রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর -Chemistry Question answers in Bengali PDF Download:

chemistry questions answers pdf in bengali
chemistry questions answers pdf in bengali
Hello বন্ধুরা,
আপনারা সবাই জানেন বিভিন্ন competitive Exam-এ রসায়ন বিদ্যা থেকে প্রশ্ন এসে থাকে তাই আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Chemistry Question answers in Bengali PDF ,যেটিতে ধাতব ও অধাতব অধ্যায় থেকে প্রশ্ন উত্তর দেওয়া হলো | সুতরাং দেরী না করে নিচের লিংক থেকে সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড করে নিন.


কিছু নমুনা দেওয়া হলো:

প্রশ্ন: কেওলিন কী?
উ : এক প্রকার সাদামাটি।

প্রশ্ন: তামা ও দস্তার মিশ্রণে কী তৈরী হয়?
উ: পিতল।

প্রশ্ন: ডুরালুমিন কী কাজে ব্যবহৃত হয়?
উ : উড়োজাহাজ তৈরিতে।

প্রশ্ন: টেস্টিং সল্টের রাসায়নিক নাম কী?
উ: মনো সোডিয়াম গ্লুটামেট।

প্রশ্ন: ওসমিয়াম কী?
উ : সবচেয়ে ঘন ধাতু।

প্রশ্ন : সাপের বিষে কী থাকে?
উ :  জিঙ্ক।

প্রশ্ন : সর্বাধিক বিদ্যুৎ পরিবাহী ধাতু কী?
উ : কপার বা তামা।

প্রশ্ন : পৃথিবী তৈরির প্রধান উপাদান কী?
উ : সিলিকন।

প্রশ্ন : জল অপেক্ষা সোনা কত গুণ ভারি?
উ : ১৯ গুণ ভারি।

প্রশ্ন : গ্যালভানাইজিং কাকে বলে?
উ : লোহা বা ইস্পাতের ওপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে।

প্রশ্ন : রকেট এবং জেট বিমানে জ্বালানি হিসেবে কী ব্যবহৃত হয়?
উ : তরল অক্সিজেন।

প্রশ্ন : কাঁচ তৈরির প্রধান উপাদান কী?
উ: বালি।

প্রশ্ন : গান মেটাল কী কাজে ব্যবহৃত হত?
উ : কামান তৈরির কাজে।

প্রশ্ন : জীবাণুনাশক ওষুধ তৈরিতে কী ব্যবহৃত হয়?
উ : সালফার বা গন্ধক।


File Details:
File Name: Chemistry in Bengali
File Format: PDF
File Size: 2.84MB


শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮

শনিবার, অক্টোবর ১৩, ২০১৮

Chemistry Questions Answer in Bengali PDF -রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর পর্ব-৩

রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর পর্ব-৩-Chemistry Questions Answer in Bengali PDF:

Chemistry Notes PDF in Bengali for all exam
Chemistry PDF in Bengali
Hello বন্ধুরা কেমন আছেন?
বিভিন্ন চাকরির পরীক্ষা বা Competitive Exam-এ রসায়ন বিজ্ঞান থেকেও প্রশ্ন এসে থাকে ,তাই আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Chemistry Notes PDF in Bengali.সুতরাং দেরী না করে নমুনা গুলি দেখে নিন এবং পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন .



কিছু নমুনা প্রশ্ন উত্তর :

• কার্বন একটি – বহুরুপী মৌল ।

• সাবান তৈরীর প্রধান উপাদান – চর্বি ।

• ক্ষারের স্বাদ – তিক্ত ।

• ভিনেগার হলো – এ্যসিটিক এসিডের (৪-৮)% জলীয় দ্রবণ ।

• বাজারে প্রাপ্ত মদের নাম – ইথাইল এ্যালকোহল ।

• ডিম পঁচা গন্ধযুক্ত গ্যাস – হাইড্রোজেন সালফাইড (H2S)।

• ভূ-ত্বকে সবচেয়ে বেশী পাওয়া যায় – অ্যালুমিনিয়াম (৭%) ।

• সাংকেতিক আলো তৈরিতে ব্যবহৃত হয় – ম্যাগনেসিয়াম ।

• নীলা, চুনি, পান্না প্রভৃতি মূল্যবান পাথরগুলো – অ্যালুমিনিয়ামের যৌগ ।

• সাধারণ তাপমাত্রায় তরল অধাতু – ব্রোমিন ।

File Details:
File Name: Chemistry in Bengali P-3
File format: PDF
File size:922KB



সোমবার, ৮ অক্টোবর, ২০১৮

সোমবার, অক্টোবর ০৮, ২০১৮

রসায়ন বিজ্ঞান শর্টকাট সুত্র || Chemistry in Bengali Pdf download

Chemistry Shortcut Rules in Bengali Pdf download-রসায়ন বিজ্ঞান শর্টকাট সুত্র :

Chemistry pdf in bengali for competitive exam
Hello,বন্ধুরা কেমন আছেন?
রসায়ন অনকেটাই শক্ত ভৌতবিজ্ঞানের থেকে,তাই ঐসব তথ্য গুলিকে একটু নিজেদের মতো করে সূত্রের আকারে প্রস্তুত করে মুখস্থ করলে সহজেই মনে রাখা সম্ভব,তাই আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Chemistry PDF in Bengali For Competitive Exam.

যে যে তথ্য গুলি থাকছে :

  1. পর্যায় সারণী মনে রাখার কৌশল 
  2. জারণ-বিজারণ 
  3. এলকিনের বিক্রিয়া 
  4. পলি নিউক্লিয়ার যৌগ 
  5. ক্লোরিনের ব্যবহার মনে রাখার শর্টকাট 
  6. কোন ফলে কোন অ্যাসিড থাকে 
  7. ইলেক্ট্রন আকর্ষী বিকারক 
  8. আয়রনের আকরিক সমূহের নাম 
  9. ক্ষারধর্মী অ্যামাইনো অ্যাসিড গুলির নাম মনে রাখার ছন্দ
  10. আবিস্কার ও আবিস্কারক 
  11. মৌলিক রাশি মনে রাখার টেকনিক 
  12. অ্যাসিডের শ্রেণীবিভাগ 
  13. ঊর্ধ্বপাতিত পদার্থ মনে রাখার উপায় 
  14. কেলাসের নাম ও উদাহরণ মনে রাখার সহজ কৌশল 
  15. বিভিন্ন ক্ষেত্রে যৌগের ব্যবহার 
  16. PH-নির্ণয় 
File Details:
File Name: Chemistry Shortcut in Bengali
File Format: PDF
File Size: 1.08MB