বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কবি সাহিত্যিকদের ছদ্মনাম তালিকা PDF

কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম তালিকা PDF | Pen Names of Bengali Writers

আপডেট: বিভাগ: বাংলা সাহিত্য (Bengali GK)
কবি সাহিত্যিকদের ছদ্মনাম তালিকা PDF
স্ট্যাটিক জিকে: বাংলা সাহিত্যের বিখ্যাত কবি ও লেখকদের ছদ্মনাম ও আসল নাম

📌 একনজরে সারসংক্ষেপ:

যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা (যেমন- প্রাইমারি টেট, পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস বা পুলিশ) যেখানে 'বাংলা' বিষয়টি আছে, সেখানে বাংলা সাহিত্যের ইতিহাস বা স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন আসবেই। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হলো কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম ও আসল নাম (Pen Names of Bengali Writers)। "পদাতিক কার ছদ্মনাম?", "কমলাকান্ত কার ছদ্মনাম ছিল?" বা "ভানু সিংহ কার ডাকনাম?"— পরীক্ষায় বারবার আসা এই ধরনের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য আজ আমরা বাংলা ভাষার প্রখ্যাত কবি, সাহিত্যিক ও লেখকদের ছদ্মনামের একটি সম্পূর্ণ ও আপডেটেড তালিকা শেয়ার করলাম। রিভিশনের জন্য একদম শেষে থাকছে ফ্রি PDF Notes ডাউনলোড লিংক!

ভূমিকা

নমস্কার বন্ধুরা, স্টাডি মেটেরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত!

বাংলা সাহিত্যের যুগে যুগে অনেক বিখ্যাত কবি ও লেখক নিজেদের আসল নাম গোপন রেখে বা সাহিত্যের এক বিশেষ ধরন বা চরিত্র ফুটিয়ে তোলার জন্য ছদ্মনাম (Pen Name) ব্যবহার করেছেন। যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 'অনিলা দেবী' নামে বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 'কমলাকান্ত' নামে সাহিত্য রচনা করেছেন। তোমাদের প্রস্তুতির সুবিধার্থে, পরীক্ষায় আসার মতো সমস্ত গুরুত্বপূর্ণ ছদ্মনামগুলো নিচে একটি ছকের মাধ্যমে সাজিয়ে দেওয়া হলো।

বিখ্যাত কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম তালিকা

লাল রঙে হাইলাইট করা নামগুলো বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় (WBCS, PSC, Primary TET) সবচেয়ে বেশিবার এসেছে। এগুলো কোনোভাবেই বাদ দিও না।
কবি/সাহিত্যিকের আসল নাম ছদ্মনাম (Pen Name)
রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ / আন্নাকালি পাকড়াশী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী
কাজী নজরুল ইসলাম ধুমকেতু / ব্যাঙাচি
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য
সুকুমার রায় তাতা / উহ্যনাম পণ্ডিত
শঙ্খ ঘোষ কুন্তক
সুবোধ ঘোষ কালপুরুষ / সুপান্থ
প্রেমেন্দ্র মিত্র কৃত্তিবাস
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক্বচিৎ প্রৌঢ়
সুনীল গঙ্গোপাধ্যায় নীললোহিত / সনাতন পাঠক
হরিনাথ মজুমদার কাঙাল হরিনাথ / ফিকিরচাঁদ বাউল
বিমল ঘোষ মৌমাছি
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাবু শর্মা
কালীপ্রসন্ন সিংহ হুতোম পেঁচা
মাইকেল মধুসূদন দত্ত টিমোথি পেনপোয়েম
মণীশ ঘটক যুবনাশ্ব
অখিল নিয়োগী স্বপন বুড়ো
প্রমথ চৌধুরী বীরবল
সমরেশ বসু কালকূট / ভ্রমর
রাজশেখর বসু পরশুরাম
নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনন্দ
বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল
কালিদাস রায় বেতালভট্ট
নিহাররঞ্জন গুপ্ত বানভট্ট
প্যারীচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর
দেবেশ রায় বেদুইন
বিনয় ঘোষ কালপেঁচা
চারুচন্দ্র চক্রবর্তী জরাসন্ধ
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বিরূপাক্ষ
বিনয় মুখোপাধ্যায় যাযাবর
সৈয়দ মুজতবা আলী সত্যপীর / ওমর খৈয়াম / প্রিয়দর্শী
আশুতোষ মুখোপাধ্যায় শ্রীবাস
নিখিল সরকার শ্রীপান্থ
অন্নদাশঙ্কর রায় লীলাময় রায়
শক্তি চট্টোপাধ্যায় রূপচাঁদ পক্ষী / অভিনব গুপ্ত
রাধারানী দেবী অপরাজিতা দেবী
প্রভাতকুমার মুখোপাধ্যায় রাধামণি দেবী
অমিতাভ চৌধুরী নিরপেক্ষ
নারায়ণ সান্যাল বিকর্ণ
ললিত মুখোপাধ্যায় বিজ্ঞান ভিক্ষু
অশোক গুপ্ত বিক্রমাদিত্য
বৈদ্যনাথ ভট্টাচার্য্য বাণীকুমার
সুভাষ মুখোপাধ্যায় পদাতিক / ঢোল গোবিন্দ
শক্তিপদ রাজগুরু পঞ্চমুখ
সত্যেন্দ্রনাথ দত্ত নবকুমার / কিংশুক / ত্রিবিক্রম বর্মণ
অচিন্তকুমার সেনগুপ্ত নীহারিকা দেবী
দীপেন্দ্র সান্যাল নীলকন্ঠ
শরৎচন্দ্র পন্ডিত দাদাঠাকুর
শীর্ষেন্দু মুখোপাধ্যায় চন্দ্রহাঁস
ভবানী সেনগুপ্ত চানক্য সেন
সতীনাথ ভাদুড়ি চিত্রগুপ্ত
কিন্নর রায় শ্বেত কৃষ্ণ
বিমল কর বিদুর
মতি নন্দী কালকেতু
মোহিতলাল মজুমদার সত্য সুন্দর দাস
মধুসূদন মজুমদার দৃষ্টিহীন
প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়
মহাশ্বেতা দেবী সুমিত্রা দেবী
গৌরকিশোর ঘোষ রূপদর্শী
শম্ভু মিত্র শ্রী সঞ্জীব
পরিমল গোস্বামী এককলমী
প্রাণতোষ ঘটক উদয় ভানু
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় গৌড় মল্লার
মীর মশাররফ হোসেন গাজী মিয়াঁ
ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পাঁচু ঠাকুর
শৈলেশ দে বহুরূপী
প্রেমাঙ্কুর আতর্থী মহাস্থবির
তারাপদ রায় গ্রন্থকীট
রাজা রামমোহন রায় শিবপ্রসাদ রায়

পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ (VIP Facts):

  • মানিক বন্দ্যোপাধ্যায় নামটাই হলো একটি ছদ্মনাম। তাঁর আসল নাম ছিল প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর ব্যঙ্গাত্মক রচনাগুলোতে 'কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য' ছদ্মনাম ব্যবহার করতেন।
  • রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র 'ভানুসিংহ' নয়, 'আন্নাকালি পাকড়াশী', 'দিকশূণ্য ভট্টাচার্য' সহ প্রায় ৯টির বেশি ছদ্মনাম ব্যবহার করেছেন।
  • কালীপ্রসন্ন সিংহ তাঁর বিখ্যাত রচনা "হুতোম প্যাঁচার নকশা" লেখার জন্য 'হুতোম পেঁচা' ছদ্মনামটি গ্রহণ করেছিলেন।
  • বলাইচাঁদ মুখোপাধ্যায় তাঁর শিক্ষকদের হাত থেকে বাঁচার জন্য লুকিয়ে কবিতা লেখার সময় 'বনফুল' ছদ্মনাম ব্যবহার করতেন।

পিডিএফ ডাউনলোড

উপরের সম্পূর্ণ তালিকাটি অফলাইনে পড়ার জন্য নিচের লিংক থেকে বিনামূল্যে PDF ফরম্যাটে ডাউনলোড করে নাও।

ফাইল ডিটেইলস

File Details:

  • File Name: কবি-সাহিত্যিকদের ছদ্মনাম তালিকা
  • Format: PDF
  • No. of Pages: ৫ টি পাতা
  • File Size: ৫২০ KB

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

'পদাতিক' কার ছদ্মনাম?
'পদাতিক' হলো বিখ্যাত বাঙালি কবি সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম।
বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী?
বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জনপ্রিয় ছদ্মনাম হলো 'বনফুল'।
'কমলাকান্ত' ছদ্মনামে কে সাহিত্য রচনা করতেন?
'কমলাকান্ত' ছদ্মনামে সাহিত্য রচনা করতেন প্রখ্যাত ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
'ভানুসিংহ' কার ডাকনাম বা ছদ্মনাম?
'ভানুসিংহ' হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম একটি ছদ্মনাম।

💡 বাংলা সাহিত্যের ইতিহাস (Bengali GK) থেকে এই দরকারি নোটসটি তোমাদের উপকারে আসলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। কোনো বিষয়ে প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে আড্ডায় যোগ দাও!