Breaking

Showing posts with label রসায়ন বিদ্যা. Show all posts
Showing posts with label রসায়ন বিদ্যা. Show all posts

Thursday, March 5, 2026

Thursday, March 05, 2026

পর্যায় সারণী প্রশ্ন উত্তর PDF-Periodic Table in Bengali

পর্যায় সারণী প্রশ্ন উত্তর PDF-Periodic Table in Bengali :

পর্যায় সারণী প্রশ্ন উত্তর PDF Download-Periodic Table in Bengali
পর্যায় সারণী প্রশ্ন উত্তর PDF-Periodic Table in Bengali 
সুপ্রিয় বন্ধুগণ,
বিজ্ঞানের আলোচ্য একটি অধ্যায় হিসাবে পর্যায় সারণী প্রশ্ন উত্তর PDFটি আপনাদের সঙ্গে সম্পূর্ণ বাংলা ভাষায় এবং বিনামূল্যে শেয়ার করছি | বিভিন্ন পরীক্ষাতেই  Periodic Table থেকে প্রশ্ন এসেই থাকে বলা যায় | আর এত বড় পর্যায় সারণীটি মনে রাখাও বেশ সমস্যাজনক ,তাই এটি বিভিন্ন কৌশল অবলম্বন করে আয়ত্ত করাটাই যুক্তিযুক্ত বলে আমরা মনে করি | আর সহজে মনে রাখার মত করেই এই পিডিএফটি বানানো হয়েছে | 

             তাই সময় নষ্ট না করে পর্যায় সারণী প্রশ্ন উত্তর PDF Download-Periodic Table in Bengali সংগ্রহ করে নিন এবং পড়তে থাকুন ইচ্ছামতো |

যা যা থাকছে এই পিডিএফে::

☑ পর্যায় সারণীর বিভিন্ন মৌল গুলির নাম মনে রাখার কৌশল
☑ মৌলের অবস্থান নির্ণয়
☑ পর্যায় সারণীর বিভিন্ন ব্লক
☑ বিভিন্ন গ্রুপ সনাক্তকরণ ইত্যাদি
☑ এবং কিছু ছোট প্রশ্ন-উত্তর .......


File Details:
File Name: পর্যায় সারণী-Periodic Table
File Format:PDF
No. of Pages: 9
File Size: 1.96 MB

Wednesday, February 11, 2026

Wednesday, February 11, 2026

বিভিন্ন জিনিসের pH মান PDF || বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মান

বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মান PDF

বিভিন্ন জিনিসে pH-এর মান
pH-এর মান বা মাত্রা
নমস্কার বন্ধুরা,
আজ বিভিন্ন জিনিসে pH-এর মান তালিকাটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো, যেটিতে বিশেষ কিছু জিনিস বা দ্রবনের pH মান উল্লেখ করা হয়েছে। সাধারণ বিজ্ঞান বা General Science-এর অন্যতম একটি অধ্যায় এটি। Railway Group D, NTPC-সহ অন্যান্য পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে; যেমন- রক্তে pH-এর মান কত? বিশুদ্ধ জলের pH মান কত? ইত্যাদি।

বিভিন্ন জিনিসের pH মাত্রা

পদার্থ/দ্রবণ pH-এর মান
বিশুদ্ধ জল৭.০
বৃষ্টির জল৫.৬-৬.০
সমুদ্রের জল৭.৫-৮.৫
লালারস৬.৫-৭.৫
রক্ত৭.৩-৭.৫
মূত্র
চা৫.৫
কফি৫.০
বিয়ার৪.৫
লেবুর রস২.২-২.৪
ভিনিগার২.৯
টমেটো৪.০
আপেলের রস২.৯-৩.৩
কমলার শরবত৩.৭
স্ট্রবেরী৩.০-৩.৫
ফলের জেলি২.৮-৩.৪
গরুর দুধ৬.৪
মাখন৬.১-৬.৪
ডিমের সাদা অংশ৭.৬-৮.০
বেকিং সোডা৮.৩
লন্ড্রির অ্যামোনিয়া১১.০
ব্যাটারির অ্যাসিড১.০
চুন জল১২.০
দাঁত মাজন৮.০
গ্যাস্ট্রিক রস১.০
টমেটো৪.০

জেনে রাখুন::
■ pH মান 7 হলে তা নিরপেক্ষ।
■ pH মাত্রা 7-এর কম হলে তা অম্লীয় বা অ্যাসিটিক।
■ pH মাত্রা 7-এর বেশি হলে তা ক্ষারীয়।

pH-এর মানের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: pH-এর মান
File Format: PDF
No. of Pages: 2
File Size: 316 KB

Click Here to Download

Wednesday, February 11, 2026

বিভিন্ন অ্যাসিডের সংকেত তালিকা PDF || Formula of Acids

বিভিন্ন অ্যাসিডের নাম ও সংকেত তালিকা PDF

বিভিন্ন অ্যাসিডের সংকেত তালিকা PDF
বিভিন্ন অ্যাসিডের সংকেত
নমস্কার বন্ধুরা,
আজ বিভিন্ন অ্যাসিডের সংকেত তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে উল্লেখযোগ্য কয়েকটি অ্যাসিডের নাম ও সংকেত দেওয়া হলো। রসায়নের অন্যতম একটি অধ্যায় হিসাবে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অধিক রয়েছে। যেমন:- হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কী? সালফিউরিক অ্যাসিডের সংকেত কী? ইত্যাদি।

বিভিন্ন অ্যাসিডের সংকেত

অ্যাসিডের নাম সংকেত
সালফিউরিক অ্যাসিড H₂SO₄
হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl
নাইট্রিক অ্যাসিড HNO₃
সাইট্রিক অ্যাসিড C₆H₈O₇
কার্বনিক অ্যাসিড H₂CO₃
ফরমিক অ্যাসিড HCOOH
কার্বলিক অ্যাসিড/ ফেনল C6H6O
পাইরুভিক অ্যাসিড C3H4O3
ল্যাকটিক অ্যাসিড CH3CH(OH)COOH
স্টিয়ারিক অ্যাসিড C18H36O2
অক্সালিক অ্যাসিড HOOC-COOH
টারটারিক অ্যাসিড C4H6O6
অ্যাসিটিক অ্যাসিড CH3COOH
ফুলমিনিক অ্যাসিড HCNO
ফসফরাস অ্যাসিড H3PO3
ক্লোরিক অ্যাসিড HClO3
সালফিউরাস অ্যাসিড H2SO3
নাইট্রাস অ্যাসিড HNO2
ফসফরিক অ্যাসিড H3PO4
হাইড্রোজোয়িক অ্যাসিড N3H
হাইপো ক্লোরাস অ্যাসিড HClO
হাইড্রো আয়োডিক অ্যাসিড HI
পারক্লোরিক অ্যাসিড HClO4
হাইড্রোব্রোমিক অ্যাসিড HBr
পামিটিক অ্যাসিড C16H32O2
অলিক অ্যাসিড C18H34O2
গুকোনিক অ্যাসিড C6H12O7
বোরিক অ্যাসিড H3BO3
সিলিকিক অ্যাসিড H2SiO3
স্যালিসাইলিক অ্যাসিড C₇H₆O₃

অ্যাসিডের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: অ্যাসিডের সংকেত
File Format: PDF
No. of Pages: 2
File Size: 389 KB

Click Here to Download

Wednesday, February 11, 2026

রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | কেমিস্ট্রি

রসায়ন বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর PDF

রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর
সুধী বন্ধুগণ,
আজ রসায়ন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব-১ শেয়ার করছি, যেটিতে থাকছে খুবই গুরুত্বপূর্ণ কেমিস্ট্রি বা রসায়ন বিদ্যার প্রশ্ন এবং সঙ্গে উত্তর বাংলা ভাষায়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও চাকরীর পরীক্ষাতে এই বিষয় থেকে প্রশ্ন আসে। আর সেই কারণেই আজকে আমরা এই পিডিএফটি আপনাদের প্রদান করছি।

রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর

1.চিনির দ্রবণের সন্ধান ক্রিয়ার সময় কোন্ গ্যাস উৎপন্ন হয়?
উঃ কার্বন ডাই-অক্সাইড

2.হাইড্রোজেন ও আর কোন্ মৌলের সংযোগে স্টাইরিন(Styrene) গঠিত হয়? 
উঃ কার্বন

3.প্রাকৃতিক রবারকে কঠিন ও মজবুত করার জন্যে তার সঙ্গে কী মেশানো হয়? 
উঃ গন্ধক

4.ভিনাইল ক্লোরাইড থেকে PVC প্লাস্টিক কোন প্রক্রিয়ায় তৈরি হয়?
উঃ পলিমেরিজেশন প্রক্রিয়ায়

5.কোন জৈব আম্লিক যৌগ শীতল জলে পরিষ্কার দ্রবণ গঠন করে না?
উঃ বেনজোয়িক অ্যাসিড

6.কস্টিক সোডার সঙ্গে কোন তেল মিশিয়ে উত্তপ্ত করলে সাবান প্রস্তুত হয়? 
উঃ তিসির তেল

7.সমুদ্রের জলে সর্বাধিক পরিমাণে যে রাসায়নিক যৌগটি থাকে, তার নাম কী?
উঃ সোডিয়াম ক্লোরাইড (সাধারণ লবণ)

8.কোন পরমাণুর কেন্দ্রীণে অবস্থিত প্রোটনের সংখ্যাকে রসায়ন বিজ্ঞানে কী বলে? 
উঃ পারমাণবিক ক্রমাঙ্ক

9.যে গ্যাসকে উচ্চ চাপে ও উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে তা একটি মোম সদৃশ কঠিন পদার্থে পরিণত হয়, তার নাম কী? 
উঃ ইথিলিন

10.রসায়নে বিজ্ঞানে ‘pH’ শব্দের অর্থ কী? 
উঃ কোন দ্রবণের অম্লতা বা ক্ষারকীয়তার পরিমাণ

11.বিশুদ্ধ জলের ‘pH’ মান কত?
উঃ ৭ -এর কাছাকাছি

12.যে মৌল হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে সর্বাধিক সংখ্যক যৌগ গঠন করে, তার নাম কী?
উঃ কার্বন

13.প্রাকৃতিক রবার কোন্ যৌগের একটি পলিমার?
উঃ আইসোপ্রিন

14.ব্যাটারিতে যে অ্যাসিড ব্যবহৃত হয়, তার নাম কী?
উঃ সালফিউরিক অ্যাসিড

15.যে গ্যাসটি বায়ুর সাধারণ নমুনায় পাওয়া যায় না সেটির নাম কী ?
উঃ ক্লোরিন

16.রসায়নের বিচারে ‘ড্রাই আইস’ কী?
উঃ শুষ্ক কার্বন ডাই-অক্সাইড। 

17.কোন্ লোহায় কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে?
উঃ পেটা লোহা (Wrought iron) 

18.ইথিলিন ও সালফার মনোক্লোরাইডের বিক্রিয়ায় একটি বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়। গ্যাসটির নাম কী?
উঃ মাস্টার্ড গ্যাস

19.ওয়েস্টন এর রাসায়নিক নাম কী? 
উঃ টেট্রাক্লোরো অ্যাসিটিলিন

20.কাঁদানে গ্যাসের রাসায়নিক নাম কী? 
উঃ ক্লোরোপিক্রিন

রসায়ন বিজ্ঞানের সমস্ত প্রশ্ন উত্তর পিডিএফে আছে

File Details::
File Name: রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 4
File Size: 533 KB

Click Here to Download

Wednesday, February 11, 2026

বিভিন্ন যৌগের রাসায়নিক নাম ও সংকেত PDF || Chemical Names & Symbols

বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত PDF

বিভিন্ন যৌগের রাসায়নিক নাম ও সংকেত PDF
রাসায়নিক নাম ও সংকেত
নমস্কার বন্ধুরা,
আজ বিভিন্ন যৌগের রাসায়নিক নাম ও সংকেত PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে গুরুত্বপূর্ণ যৌগ গুলির রাসায়নিক নামের সাথে তাদের সংকেতও দেওয়া আছে। রসায়ন বিজ্ঞানের অন্যতম অধ্যায় হওয়ায় বিভিন্ন চাকরীর পরীক্ষাতে এই যৌগ গুলি থেকে প্রশ্ন আসে। যেমন:- বেকিং পাউডারের রাসায়নিক নাম কী? জিঙ্ক অক্সাইডের সংকেত কী? ইত্যাদি।

রাসায়নিক নাম ও সংকেত

যৌগ রাসায়নিক নাম সংকেত
জল ডাইহাইড্রোজেন মনোঅক্সাইড H2O
খাদ্য লবন সোডিয়াম ক্লোরাইড NaCl
কলি চুন ক্যালসিয়াম হাইড্রক্সাইড Ca(OH)2
পোড়া চুন ক্যালসিয়াম অক্সাইড CaO
কাপড় কাচার সোডা সোডিয়াম কার্বনেট Na2CO3
কস্টিক সোডা সোডিয়াম হাইড্রক্সাইড NaOH
ফটকিরি সোদক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট K2SO4, Al2(SO4)3 24H2O
জিপসাম সোদক ক্যালসিয়াম সালফেট CaSO4, 2H2O
বেকিং পাউডার সোডিয়াম বাইকার্বনেট NaHCO3
ব্লিচিং পাউডার ক্যালসিয়াম ক্লোরো-হাইপোক্লোরাইট Ca(OCl)Cl
ওলিয়াম ধূমায়মান সালফিউরিক অ্যাসিড H2S2O7
ফসজিন গ্যাস কার্বনিল ক্লোরাইড COCl2
কার্বলিক অ্যাসিড ফেনল C6H5OH
প্লাস্টার অফ প্যারিস ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট 2CaSO4, H2O
দার্শনিকের উল জিঙ্ক অক্সাইড ZnO
মার্বেল পাথর ক্যালসিয়াম কার্বনেট CaCO3
ভারী জল ডয়টেরিয়াম অক্সাইড D2O
মিউরিয়েটিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড HCL
লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইড N2O
ক্লোরোফর্ম ট্রাইক্লোরো মিথেন CHCI3
চিলি সল্টপিটার সোডিয়াম নাইট্রেট NaNO3
কস্টিক পটাস পটাসিয়াম হাইড্রক্সাইড KOH
লুনার কস্টিক সিলভার নাইট্রেট AgNO3
স্পিরিট ইথাইল অ্যালকোহল C2H5OH
পাইরোলুসাইট ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2
গ্রীন ভিট্রিয়ল ফেরাস সালফেট FeSO4, 7H2O
ব্লু ভিট্রিয়ল কপার সালফেট CuSO4, 5H2O
অ্যাসপিরিন অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড C6H4 (OCOCH3)COOH
নাইটার পটাসিয়াম নাইট্রেট KNO3

রাসায়নিক নাম ও সংকেতের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: যৌগের রাসায়নিক নাম ও সংকেত
File Format: PDF
No. of Pages: 4
File Size: 438 KB

Click Here to Download

Monday, February 9, 2026

Monday, February 09, 2026

বিভিন্ন অ্যাসিডের উৎস তালিকা PDF | কিসে কোন অ্যাসিড থাকে

কিসে কোন অ্যাসিড থাকে তালিকা PDF

বিভিন্ন অ্যাসিডের উৎস তালিকা PDF
বিভিন্ন অ্যাসিডের উৎস
নমস্কার বন্ধুরা,
আজ বিভিন্ন অ্যাসিডের উৎস তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে কিসে কোন অ্যাসিড থাকে সেই তালিকা দেওয়া হয়েছে বাংলায়। বিজ্ঞানের অংশ হিসাবে বিভিন্ন পরীক্ষাতে অ্যাসিডের অধ্যায় থেকে প্রশ্ন আসে| যেমন- ভিনিগারে কোন অ্যাসিড থাকে? পিপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? চা-এ কোন অ্যাসিড পাওয়া যায়? ইত্যাদী|

বিভিন্ন অ্যাসিডের উৎস তালিকা

অ্যাসিডের নামউৎস
সাইট্রিক অ্যাসিডআঙুর, কমলা লেবু
টারটারিক অ্যাসিডতেঁতুল, আঙুর
অক্সালিক অ্যাসিডটমেটো
ট্যানিক অ্যাসিডচা
অ্যাসিটিক অ্যাসিডভিনেগার
অ্যাসকরবিক অ্যাসিডআমলকি
ল্যাকটিক অ্যাসিডদই
ফরমিক অ্যাসিডপিপড়ে,মৌমাছির হুল
স্টিয়ারিক অ্যাসিডসাবান
ম্যালিক অ্যাসিডআপেল
স্টিয়ারিক অ্যাসিডসাবান
কার্বনিক অ্যাসিডকোল্ড ড্রিংকস
বিউটারিক অ্যাসিড রানসিড বাটার
স্টিয়ারিক অ্যাসিড ফ্যাট
ইউরিক অ্যাসিড মূত্র
অ্যামাইনো অ্যাসিড প্রোটিন
হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস্ট্রিক রস
ওলিক অ্যাসিড অলিভ অয়েল

অ্যাসিডের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: বিভিন্ন এসিডের উৎস 
File Format: PDF
No. of Pages: 2
File Size:297 KB

Click Here to Download

Friday, January 13, 2023

Friday, January 13, 2023

বিভিন্ন গ্যাসের উপাদান তালিকা PDF || Gas & Its Components

বিভিন্ন গ্যাসের উপাদান তালিকা PDF

বিভিন্ন গ্যাসের উপাদান তালিকা PDF
গ্যাস ও তার উপাদান
বন্ধুগণ,
বিজ্ঞানের অংশ হিসাবে বিভিন্ন গ্যাসের উপাদান তালিকা PDFটি শেয়ার করছি, যেটি থেকে রেলওয়ে গ্রুপ ডি সহ অন্যান্য পরীক্ষাতে প্রায়ই প্রশ্ন আসে। যেমন- রান্নার গ্যাসের প্রধান উপাদান কী? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী? ইত্যাদি|

বিভিন্ন গ্যাসের উপাদান

গ্যাসউপাদান
এল.পি.জিপ্রোপেন ও বিউটেন গ্যাসীয় মিশ্রণ
সি.এন.জিসংনমিত প্রাকৃতিক গ্যাস(প্রধান উপাদান মিথেন)
প্রাকৃতিক গ্যাসমিথেন, প্রোপেন, ইথিলিন, অ্যাসিটিলিন, বিউটেন, আইসোবিউটেন
কোল গ্যাসবিভিন্ন রকম গ্যাসের মিশ্রণ (বিটুমিনাস কয়লার অন্তর্ধুম পাতনে নির্গত হয়)
ওয়াটার গ্যাসকার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন-এর মিশ্রণ
প্রোডিউসার গ্যাসকার্বন মনোক্সাইড ও নাইট্রোজেনের মিশ্রণ
গোবর গ্যাসমিথেন, কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ
অয়েল গ্যাসহাইড্রোজেন, মিথেন, ইথেন, কার্বন মনোক্সাইড-এর মিশ্রণ

LPG -Liquefied petroleum gas
✪ CNG -Compressed natural gas

গ্যাসের উপাদান তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: বিভিন্ন গ্যাসের উপাদান
File Format: PDF
No. of Pages: 1
File Size: 289 KB

Click Here to Download

Thursday, August 18, 2022

Thursday, August 18, 2022

রসায়ন বিজ্ঞান MCQ PDF || Chemistry Questions Answers in Bengali

রসায়ন বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর PDF

রসায়ন বিজ্ঞান MCQ PDF
রসায়ন বিজ্ঞান MCQ
নমস্কার বন্ধুরা,
আজ রসায়ন বিজ্ঞান MCQ PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে রসায়ন বিদ্যার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে বাংলা ভাষায়। কারণ আপনারা সবাই জানেন বিভিন্ন Competitive Exam-এ General Science-এর অংশ হিসাবে রসায়ন বিজ্ঞান থেকে প্রশ্ন এসে থাকে।

রসায়ন বিজ্ঞান MCQ

1.টারটারিক অ্যাসিডে অপ্রতিসম কার্বনের সংখ্যা কত?
[a] ১
[b]
[c] ৩
[d] ৪

2.কোন পদ্ধতিতে মিশ্রণ থেকে উপাদান গুলি পৃথক করা যায়?
[a] কোমাটোগ্রাফি
[b] আংশিক পাতন
[c] বিয়োজী ফানেল
[d] সব কটি

3.ধাতুকল্পের মধ্যে কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়?
[a] ধাতুর
[b] অধাতুর
[c] ধাতু ও অধাতুর
[d] কোনটাই নয়

4.দুধ কোন ধরনের দ্রবণ?
[a] সাশপেনসন
[b] প্রকৃত দ্রবণ
[c] কলয়ডিয় দ্রবণ
[d] কোনটাই নয়

5.পর্যায় সারণীর অন্তর্গত কোন পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল?
[a] প্রথম
[b] দ্বিতীয়
[c] পঞ্চম
[d] চতুর্থ

6.অক্সিজেনের কয়টি আইসোটোপ পাওয়া যায়?
[a] ১টি
[b] ২টি
[c] ৩টি
[d] ৪টি

7.কোল গ্যাসে হাইড্রোজেন ছাড়াও কোন গ্যাস থাকে?
[a] ইথেন
[b] মিথেন
[c] অ্যাসিটিলিন
[d] ওজোন

8.সোডিয়াম সিলিকেট কী নামে পরিচিত?
[a] কোয়ার্টজ
[b] ক্যান্ডিফ্লুইড
[c] অ্যাসপিরিন
[d] কারবোনাডো

9.কোন মৌলিক গ্যাস সর্বাপেক্ষা ভারী?
[a] রেডন
[b] সেলেনিয়াম
[c] জেনন
[d] হিলিয়াম

10.কোনটি সবচেয়ে হালকা গ্যাস?
[a] হাইড্রোজেন
[b] অক্সিজেন
[c] নাইট্রোজেন
[d] সালফার-ডাই-অক্সাইড

11.নিচের কোন ধাতুকে কুইক সিলভার (Quick Silver) বলা হয়?
[a] রুপা
[b] সোনা
[c] তামা
[d] পারদ

12.নিচের কোন রাসায়নিক পদার্থটি পিপড়ের হুলে পাওয়া যায়?
[a] ফর্মিক অ্যাসিড
[b] ম্যালিক অ্যাসিড
[c] সাইট্রিক অ্যাসিড
[d] কার্বলিক অ্যাসিড

13.বেকিং পাউডার আসলে কী?
[a] সোডিয়াম নাইট্রেট
[b] সোডিয়াম বাই কার্বনেট
[c] সোডিয়াম অক্সালেট
[d] সোডিয়াম হাইড্রোক্সাইড

14.কস্টিক সোডা আসলে কী?
[a] সোডিয়াম-বাই-কার্বনেট
[b] সোডিয়াম সালফেট
[c] সোডিয়াম ক্লোরেট
[d] সোডিয়াম হাইড্রোক্সাইড

15.প্রথম তেজস্ক্রিয়তা কে আবিস্কার করেন?
[a] মাদাম কুরি
[b] বেকেরেল
[c] রাদারফোর্ড
[d] নীলস বোর

16.নিচের কোনটি রাসায়নিক বিক্রিয়া নয়?
[a] জলকে বাষ্পে পরিনত করা
[b] খাদ্য পরিপাক
[c] শ্বসন
[d] কয়লার দহন

17.কোন যৌগের ক্ষেত্রে সমবয়তা ধর্ম দেখা যায়?
[a] সমযোজী যৌগ
[b] তরিতযোজী যৌগ
[c] কোনটিই নয়
[d] উভয়ই

18.কোন মৌলটির বাইরের কক্ষে দুটি ইলেক্ট্রনই সুস্থিত?
[a] Fe
[b] He
[c] Mg
[d] H

19.কোনটি সবচেয়ে হালকা ধাতু?
[a] Na
[b] Hg
[c] Be
[d] Li

20.নিচের কোনটি তড়িত ধনাত্মক অধাতু?
[a] S
[b] Cl2
[c] H2
[d] C

21.কোন দ্রবনে টিন্ডাল ইফেক্ট দেখা যায়?
[a] প্রকৃত দ্রবণ
[b] সাসপেন্সন
[c] কলডিয় দ্রবণ
[d] কোনটাই নয়

22.পরিবেশের ক্ষতিকারক কোন ধাতুর যৌগ মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ায় থাকে?
[a] লোহা
[b] দস্তা
[c] সীসা
[d] তামা

23.নিচের কোনটি দিয়ে ননস্টিক বাসনপত্র কাটিং করা হয়?
[a] টেফলন
[b] হীরা
[c] গ্রাফাইট
[d] লোহা

24.তড়িত লেপন পদ্ধতিতে লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?
[a] রুপা
[b] জিঙ্ক
[c] নিকেল
[d] টিন

25.কার্বনের কোন ধর্মের জন্য শৃঙ্খলিত যৌগ গঠিত হয়?
[a] ক্যাটিনেশন
[b] গঠনগত সমবয়তা
[c] আলোকীয় সমবয়তা
[d] কোনটিই নয়

26.ইউরেনিয়ামের রেডিও অ্যাকটিভ ক্ষয়ে কী উত্পন্ন হয়?
[a] সীসা
[b] বিসমাথ
[c] লোহা
[d] গ্রাফাইট

27.টেট্রাইথাইল লেড পেট্রোলে যোগ করা হয়,কারণ-
[a] হিমায়ন প্রতিহত করার জন্য
[b] ফ্লাস পয়েন্ট বাড়ানোর জন্য
[c] ফ্লাস পয়েন্ট কমানোর জন্য
[d] অ্যান্টিনকিং রেটিং বাড়ানোর জন্য

28.অ্যাসপিরিন হলো-
[a] ফেনল
[b] স্যালিসাইক্লিক অ্যাসিড
[c] অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড
[d] বেনজয়িক অ্যাসিড

29.কোনটি শর্করা?
[a] গ্লিসারল
[b] ন্যাপথালিন
[c] গ্লুকোজ
[d] ময়দা

30.TNT হল-
[a] সার
[b] বিস্ফোরক
[c] কীটনাশক
[d] শ্যাওলা নিবারক

রসায়নের সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে রয়েছে

File Details:
File Name: Chemistry MCQ
File Format: PDF
File Size:1.78 MB

Click Here to Download