ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস MCQ PDF
ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস: ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট পর্যন্ত ব্রিটিশ শাসনমুক্ত হওয়ার দীর্ঘ আন্দোলনকে ভারতের স্বাধীনতা সংগ্রাম বলা হয়। নিচে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (WBCS, WBP, SSC) জন্য বাছাই করা ২৫টি অতি-গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও তার ফ্রি পিডিএফ (PDF) দেওয়া হলো।
WBCS Preliminary ও Main, WBP, PSC Clerkship বা Railway-এর মতো পরীক্ষাগুলোতে 'আধুনিক ভারতের ইতিহাস' (Modern Indian History) থেকে প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়। তাই পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে আমরা জাতীয় আন্দোলন, বিভিন্ন ভাইসরয়ের আমল, এবং ব্রিটিশ বিরোধী সংগ্রাম নিয়ে এই প্রশ্ন-উত্তর পর্বটি সাজিয়েছি।
এক নজরে: স্বাধীনতা সংগ্রামের প্রশ্নোত্তর (Quick Review)
| গুরুত্বপূর্ণ প্রশ্ন (Question) | সঠিক উত্তর (Answer) |
|---|---|
| নাট্যাভিনয় আইন কে পাশ করেছিলেন? | লর্ড নর্থব্রুক |
| ব্রিটিশ শাসনকে কে ‘অ-ব্রিটিশ শাসন’ বলেছিলেন? | দাদাভাই নৌওরোজি |
| সর্বভারতীয় মুসলীম লিগ কবে প্রতিষ্ঠিত হয়? | ১৯০৬ সালে |
| ভারতে পাশ্চাত্য শিক্ষার সিদ্ধান্ত কে নেন? | লর্ড বেন্টিঙ্ক |
| যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? | ভূপেন্দ্র নাথ দত্ত |
| রাইটার্স অলিন্দ যুদ্ধ কোন সালে হয়েছিল? | ১৯৩০ সালে |
বিস্তারিত ২৫টি প্রশ্ন ও অপশন নিচে দেওয়া হলো।
স্বাধীনতা সংগ্রামের বিস্তারিত ২৫টি MCQ
১. নাট্যাভিনয় আইন কে পাশ করেছিলেন?
২. ভারতের ব্রিটিশ শাসনকে কে ‘অ-ব্রিটিশ শাসন’ বলেছিলেন?
৩. কোন সালে সর্বভারতীয় মুসলীম লিগ প্রতিষ্ঠিত হয়েছিল?
৪. কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন?
৫. আলিপুর বোমার মামলায় শ্রী অরবিন্দের কৌশুলি কে ছিলেন?
৬. যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
৭. বিধবা বিবাহ আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
৮. ১৮৮২ সালে কে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন রদ করেন?
৯. ১৮৭৮ সালে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে পাশ করেন?
১০. ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে 'একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতার যুদ্ধ' বলে অভিহিত করেছেন কে?
১১. সারা ভারত কিষাণ সভা কোন সালে প্রতিষ্ঠিত হয়?
১২. কোন পত্রিকা বিশেষভাবে নীল বিদ্রোহের কথা তুলে ধরেছিল?
১৩. কত সালে প্রতিযোগীতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিস ব্যবস্থায় কর্মী নির্বাচনের ব্যবস্থা করা হয়?
১৪. তমলুকে জাতীয় সরকার গঠনের সর্বাধিনায়ক কে ছিলেন?
১৫. নাগাল্যান্ডে প্রথম জাতীয় পতাকা কে তুলেছিলেন?
১৬. স্বদেশীকে কে বরিশালে গণ আন্দোলনে পরিণত করেছিলেন?
১৭. রাইটার্স অলিন্দ যুদ্ধ কোন সালে হয়েছিল?
১৮. কোন ভাইসরয়কে ‘উজ্জল বিফলতা’ বলা হয়?
১৯. “আমার কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাকে বিচার করুন’-কথাটি কে বলেছিলেন?
২০. কাকাসাহেব নামে কে পরিচিত ছিলেন?
২১. বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে?
২২. “New lamps for old” প্রবন্ধটি কে লিখেছিলেন?
২৩. কে প্রথম ফ্যাক্টরি আইন (১৮৮১) প্রবর্তন করেন?
২৪. ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্য বাহিনী গঠন কে করেছিলেন?
২৫. ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (FAQ)
ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কোনটি?
Ans: ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহকে (Sepoy Mutiny) অধিকাংশ ঐতিহাসিক ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে মনে করেন।
ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
Ans: ১৮৮৫ সালে অ্যালান অক্টোভিয়ান হিউম-এর উদ্যোগে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
Ans: যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বিপ্লবী ভূপেন্দ্র নাথ দত্ত।
PDF ডাউনলোড লিংক
আশা করি উপরের ইতিহাস প্রশ্ন ও উত্তর (History MCQ Questions in Bengali) গুলি আপনাদের প্রস্তুতিতে সাহায্য করবে। অফলাইনে পড়ার জন্য সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালটির পিডিএফ ফাইল নিচে দেওয়া হলো।
File Details:
- File Name: ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস MCQ
- File Format: PDF
- No. of Pages: 3
- File Size: 225 KB