আজ পশ্চিমবঙ্গের GI Tag প্রাপ্ত পণ্য তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে বাংলার GI Tag প্রাপ্ত পণ্য গুলির নাম ও সাল দেওয়া হয়েছে। জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স-এর অংশ হিসাবে ভৌগলিক স্বীকৃতি থেকে প্রশ্ন আসে। যেমন:- কোন পন্যটি প্রথম জি আই ট্যাগ পেয়েছিল? বর্ধমানের মিহিদানা কত সালে জি আই ট্যাগ পেয়েছে? ইত্যাদি।
Download PDF
GI (Geographical Indication) বা ভৌগোলিক নির্দেশক ট্যাগ হলো কোনো বিশেষ অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্যকে দেওয়া এক আন্তর্জাতিক ও আইনি স্বীকৃতি। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ তার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং বৈচিত্র্যময় খাদ্যাভ্যাসের জন্য সারা বিশ্বে সমাদৃত। অতি সম্প্রতি, ২০২৬ সালের জুন মাসে পশ্চিমবঙ্গের ঝুলিতে আরও একগুচ্ছ নতুন GI ট্যাগ যুক্ত হয়েছে, যা বাংলার মুকুটে নতুন পালক যোগ করেছে।
আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার (যেমন WBCS, PSC, Rail) প্রস্তুতি নিচ্ছেন অথবা কেবল সাধারণ জ্ঞানের জন্য পশ্চিমবঙ্গের GI Tag প্রাপ্ত পণ্যের সম্পূর্ণ তালিকা খুঁজছেন, তবে এই ব্লগপোস্টটি আপনার জন্য। এই পোস্টের তথ্যগুলি আপনি সহজেই PDF আকারে সেভ করে রাখতে পারেন!
পশ্চিমবঙ্গের জি আই ট্যাগ প্রাপ্ত পণ্য তালিকা
| নং | পণ্যের নাম | জেলা | সাল |
|---|---|---|---|
| ১ | দার্জিলিং চা | দার্জিলিং | ২০০৪ |
| ২ | শান্তিনিকেতনের চর্মদ্রব্য | বীরভূম | ২০০৭ |
| ৩ | নকশিকাঁথা | বীরভূম | ২০০৮ |
| ৪ | ফজলি আম | মালদা | ২০০৮ |
| ৫ | লক্ষণভোগ আম | মালদা | ২০০৮ |
| ৬ | ক্ষীরশাপাতি (হিমসাগর) আম | মুর্শিদাবাদ | ২০০৮ |
| ৭ | শান্তিপুরী শাড়ি | নদীয়া | ২০০৯ |
| ৮ | ধনেখালি শাড়ি | হুগলী | ২০১১ |
| ৯ | বিষ্ণুপুরের বালুচরি শাড়ি | বাঁকুড়া | ২০১২ |
| ১০ | জয়নগরের মোয়া | দক্ষিণ ২৪ পরগণা | ২০১৫ |
| ১১ | বাংলার রসগোল্লা | সমগ্র পশ্চিমবঙ্গ | ২০১৭ |
| ১২ | সীতাভোগ | পূর্ব বর্ধমান | ২০১৭ |
| ১৩ | মিহিদানা | পূর্ব বর্ধমান | ২০১৭ |
| ১৪ | গোবিন্দভোগ চাল | পূর্ব বর্ধমান | ২০১৭ |
| ১৫ | তুলাইপাঞ্জি চাল | উত্তর দিনাজপুর | ২০১৭ |
| ১৬ | বাংলার পটচিত্র | পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও বাঁকুড়া | ২০১৮ |
| ১৭ | মাদুর কাঠি | পূর্ব ও পশ্চিম মেদিনীপুর | ২০১৮ |
| ১৮ | বাংলার ডোকরা শিল্প | বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর | ২০১৮ |
| ১৯ | ছৌ মুখোশ | পুরুলিয়া | ২০১৮ |
| ২০ | পাঁচমুড়ার টেরাকোটা ঘোড়া | বাঁকুড়া | ২০১৮ |
| ২১ | কুশমণ্ডির কাঠের মুখোশ | দক্ষিণ দিনাজপুর | ২০১৮ |
| ২২ | ডাল্লে খুরসানি | দার্জিলিং ও কালিম্পং | ২০২১ |
| ২৩ | বাংলার মসলিন | *** | ২০২৪ |
| ২৪ | সুন্দরবন মধু | দক্ষিণ ২৪ পরগণা | ২০২৪ |
| ২৫ | টাঙ্গাইল শাড়ি | নদীয়া ও পূর্ব বর্ধমান | ২০২৪ |
| ২৬ | গরদ শাড়ি | মুর্শিদাবাদ ও বীরভূম | ২০২৪ |
| ২৭ | কোরিয়াল শাড়ি | মুর্শিদাবাদ ও বীরভূম | ২০২৪ |
| ২৮ | কালো নুনিয়া চাল | উত্তরবঙ্গ | ২০২৪ |
| ২৯ | নলেন গুড়ের সন্দেশ | সমগ্র পশ্চিমবঙ্গ | ২০২৫ |
| ৩০ | কামারপুকুরের সাদা বোঁদে | হুগলী | ২০২৫ |
| ৩১ | ছানাবড়া | মুর্শিদাবাদ | ২০২৫ |
| ৩২ | বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু | বাঁকুড়া | ২০২৫ |
| ৩৩ | রাঁধুনিপাগল চাল | *** | ২০২৫ |
| ৩৪ | বারুইপুরের পেয়ারা | দক্ষিণ ২৪ পরগণা | ২০২৫ |
| ৩৫ | নিস্তারি রেশম সুতো | মালদা | ২০২৫ |
| ৩৬ | ম্যান্ডারিন কমলালেবু | দার্জিলিং | ২০২৫ |
| ৩৭ | শান্তিনিকেতনের বাটিক | বীরভূম | ২০২৬ |
| ৩৮ | শান্তিনিকেতনের একতারা | বীরভূম | ২০২৬ |
| ৩৯ | বেলিয়াতোড়ের মেচা সন্দেশ | বাঁকুড়া | ২০২৬ |
| ৪০ | হটগ্রামের শাঁখা শিল্প | বাঁকুড়া | ২০২৬ |
| ৪১ | বিক্রমপুরের বেঙ্গল সিঙ্গিং বোল | বাঁকুড়া | ২০২৬ |
| ৪২ | বলাগড়ের নৌ শিল্প | হুগলী | ২০২৬ |
| ৪৩ | জনাইয়ের মনোহরা | হুগলী | ২০২৬ |
| ৪৪ | চন্দননগরের জলভরা সন্দেশ | হুগলী | ২০২৬ |
| ৪৫ | বেগমপুরের শাড়ি | হুগলী | ২০২৬ |
| ৪৬ | কলকত্তি গয়না | কলকাতা | ২০২৬ |
| ৪৭ | বলরামপুরের লাক্ষা শিল্প | পুরুলিয়া | ২০২৬ |
| ৪৮ | মুর্শিদাবাদ সিল্ক | মুর্শিদাবাদ | ২০২৬ |
| ৪৯ | আশাপুরের বেগুন | মালদহ | ২০২৬ |
| ৫০ | নতুনগ্রামের কাঠের পুতুল | পূর্ব বর্ধমান | ২০২৬ |
GI Tag কেন এত গুরুত্বপূর্ণ?
GI ট্যাগ হলো কোনো বিশেষ অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্যের "অরিজিনালিটি" বা মৌলিকত্বের আইনি রক্ষাকবচ।
- স্বীকৃতি ও সুরক্ষা: এর ফলে অন্য কোনো অঞ্চলের বা রাজ্যের মানুষ এই পণ্যের নাম নকল করে বিক্রি করতে পারে না।
- অর্থনৈতিক উন্নয়ন: সঠিক স্বীকৃতি পাওয়ার ফলে স্থানীয় কারিগর ও কৃষকদের সঠিক দাম পেতে সুবিধা হয় এবং পণ্যের আন্তর্জাতিক বাজার প্রসারিত হয়।
- ঐতিহ্য সংরক্ষণ: এই স্বীকৃতির ফলে আমাদের প্রাচীন শিল্প, সংস্কৃতি ও কারিগরি বিদ্যা হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায় এবং পরবর্তী প্রজন্ম এতে উৎসাহিত হয়।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link