Breaking

Thursday, August 20, 2026

বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম তালিকা PDF | Chemical Name of Vitamins

বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নামের তালিকা PDF

বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নামের তালিকা PDF
সম্পূর্ণ ভিটামিনের রাসায়নিক নামের চার্ট বা তালিকা

প্রিয় বন্ধুগণ,
আজ আমরা আপনাদের সাথে বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম তালিকা PDF-টি শেয়ার করছি। ডব্লিউবিসিএস (WBCS), পিএসসি (PSC), রেলওয়ে (Railway), পুলিশ (WBP) এবং প্রাইমারি টেট (Primary TET) সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে জীবন বিজ্ঞানের (Life Science) এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভিটামিন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য (One-Liner GK)

  • আবিষ্কারক: ১৯১২ সালে বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক (Casimir Funk) প্রথম 'ভিটামিন' শব্দটি ব্যবহার করেন।
  • অ্যান্টি-অক্সিডেন্ট ভিটামিন: ভিটামিন A, C এবং E-কে অ্যান্টি-অক্সিডেন্ট বলা হয়।
  • তাপে নষ্ট হয়: অতিরিক্ত তাপে বা রান্না করলে ভিটামিন C সহজেই নষ্ট হয়ে যায়।
  • দেহে সংশ্লেষিত হয়: মানবদেহে মূলত দুটি ভিটামিন তৈরি হতে পারে— ত্বকে ভিটামিন D এবং অন্ত্রে ভিটামিন K

ভিটামিনের প্রকারভেদ (দ্রবণীয়তা অনুযায়ী)

দ্রবণীয়তার (Solubility) ওপর ভিত্তি করে ভিটামিনকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়:

  • জলে দ্রবণীয় ভিটামিন (Water-soluble): ভিটামিন B-কমপ্লেক্স এবং C।
  • ফ্যাটে বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন (Fat-soluble): ভিটামিন A, D, E এবং K।

সমস্ত ভিটামিনের রাসায়নিক নাম

ভিটামিন সমূহ রাসায়নিক নাম
ভিটামিন-Aরেটিনল
ভিটামিন-B1থিয়ামিন
ভিটামিন-B2রাইবোফ্লাভিন
ভিটামিন-B3নিয়াসিন
ভিটামিন-B5প্যান্টোথেনিক অ্যাসিড
ভিটামিন-B6পাইরিডক্সিন
ভিটামিন-B7 বা Hবায়োটিন
ভিটামিন-B9ফলিক অ্যাসিড
ভিটামিন-B12সায়ানোকোবালামিন
ভিটামিন-Cঅ্যাসকরবিক অ্যাসিড
ভিটামিন-Dক্যালসিফেরল
ভিটামিন-Eটোকোফেরল
ভিটামিন-Gরাইবোফ্লাভিন
ভিটামিন-Kফাইলোকুইনন / ন্যাপথোকুইনন
ভিটামিন-Mফলিক অ্যাসিড

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

১. ভিটামিন C-এর রাসায়নিক নাম কী?
ভিটামিন C-এর রাসায়নিক নাম হলো অ্যাসকরবিক অ্যাসিড (Ascorbic Acid)। এর অভাবে স্কার্ভি রোগ হয়।
২. ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম?
ক্যালসিফেরল হলো ভিটামিন D-এর রাসায়নিক নাম।
৩. কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয়?
ভিটামিন K এর অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয়।
সম্পূর্ণ ভিটামিনের রাসায়নিক নামের তালিকাটি নিচে পিডিএফ (PDF) আকারে দেওয়া রয়েছে।

File Details::

  • File Name: ভিটামিনের রাসায়নিক নাম ও তালিকা
  • Format: PDF Document
  • File Size: 125 KB

2 comments:

Dont Leave Any Spam Link