Breaking

Showing posts with label English. Show all posts
Showing posts with label English. Show all posts

Sunday, August 2, 2026

Sunday, August 02, 2026

1000 Phrasal Verbs with Bengali Meaning PDF | Group Verbs

1000 Phrasal Verbs with Bengali Meaning PDF Download (বাংলা অর্থ ও উদাহরণসহ)

1000 Phrasal Verbs with Bengali Meaning PDF
1000 Phrasal Verbs with Bengali Meaning PDF
HEllO Friends,
আজ Phrasal Verbs with Bengali Meaning PDFটি সবার সাথে শেয়ার করছি, যেটিতে ১০০০টিরও বেশি গুরুত্বপূর্ন Phrasal Verbs বা Group Verbs রয়েছে। সবথেকে বড় ব্যাপার হলো এই পিডিএফে Group Verb-এর বাংলা অর্থ ও উদাহরণ দেওয়া আছে, যা সহজেই মনে রাখতে ও বুঝতে সহায়তা করবে। আর যেকোনো চাকরীর পরীক্ষায় ইংরাজির একটি অত্যাবশ্যকীয় অধ্যায় হিসাবে Phrasal Verb-এর গুরুত্ব তো নিশ্চয়ই বোঝেন। Primary TET, CTET, CGL, MTS, ICDS, PSC, Clerkship, WBP Constable সহ সমস্ত পরীক্ষায় বিশেষ সাহায্য করবে এটি। 

আপনার এই প্রস্তুতিকে সহজ করতেই আমরা নিয়ে এসেছি 1000 Phrasal Verbs with Bengali Meaning PDF। এই ইবুকটিতে অত্যন্ত দরকারী ১০০০টি Phrasal Verbs-এর নির্ভুল বাংলা অর্থ এবং প্রতিটি দিয়ে সহজ বাক্য তৈরি করে দেওয়া হয়েছে।

Phrasal Verb কী এবং কেন এটি শেখা জরুরি?

সহজ কথায়, একটি Verb (ক্রিয়াপদ)-এর সাথে যখন একটি Preposition বা Adverb যুক্ত হয়ে নতুন কোনো অর্থ প্রকাশ করে, তাকে Phrasal Verb বলে।

উদাহরণ:
Look = তাকানো (সাধারণ Verb)
Look for = খোঁজা (Phrasal Verb)

Phrasal Verbs শেখার প্রধান সুবিধাসমূহ:

  • পরীক্ষায় ভালো নম্বর অর্জন: যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় Appropriate Preposition ও Phrasal Verbs থেকে ৩-৫ নম্বর থাকেই।
  • স্বাভাবিক স্পোকেন ইংলিশ: নেটিভ স্পিকারদের মতো স্বাভাবিকভাবে ইংরেজি বলতে Phrasal Verbs সাহায্য করে।
  • রাইটিং স্কিল বৃদ্ধি: ফ্রি-হ্যান্ড রাইটিং বা রচনা লেখার সময় স্ট্যান্ডার্ড ইংরেজি শব্দ ব্যবহারে সহায়তা করে।

Phrasal Verbs with Bengali Meaning PDF

Phrasal Verb বাংলা অর্থ Example Sentence (বাক্যে প্রয়োগ)
Act upon কার্যকর করা / অনুযায়ী কাজ করা The doctor acted upon the emergency instructions.
Add up যোগ করা / মিলে যাওয়া Her story simply does not add up.
Ask for কোনো কিছুর জন্য চাওয়া He went to the office to ask for a raise.
Ask out ডিনারে বা বাইরে যাওয়ার আমন্ত্রণ জানানো He finally asked her out on a date.
Back away পেছনে সরে যাওয়া The crowd backed away from the angry dog.
Back down দাবি বা অবস্থান থেকে সরে আসা The government refused to back down on the tax policy.
Back up সমর্থন করা / ব্যাকআপ রাখা Always back up your important computer files.
Bank on ভরসা করা / নির্ভর করা You can always bank on his support.
Bawl out ভর্ৎসনা করা / বকাঝকা করা The manager bawled him out for coming late.
Bear down শক্তভাবে চাপ দেওয়া / মনোযোগ দেওয়া Students need to bear down during exam season.
Bear out সমর্থন করা / সত্য প্রমাণ করা The witness report bore out his statement.
Blow out ফু দিয়ে নেভানো She blew out the candles on her birthday cake.
Blow up বিস্ফোরিত হওয়া / রেগে যাওয়া The terrorist plot was stopped before it could blow up.
Break down বিকল হওয়া / ভেঙে পড়া Our car broke down on the highway.
Break in জোরপূর্বক প্রবেশ করা Thieves broke into the house last night.
Break out হঠাৎ ছড়িয়ে পড়া (যুদ্ধ বা রোগ) A massive fire broke out in the factory.
Break up সম্পর্ক শেষ হওয়া / ভেঙে যাওয়া They decided to break up after five years of dating.
Bring about ঘটিয়ে তোলা / কারণ হওয়া Technology has brought about massive changes.
Bring out প্রকাশ করা / বাজারে ছাড়া The publisher is bringing out a new edition.
Bring up লালন-পালন করা / প্রসঙ্গ তোলা She was brought up by her grandparents.
Brush up ঝালিয়ে নেওয়া / পুনরাধ্যায়ন করা I need to brush up my English grammar.
Burn down পুড়ে ছাই হয়ে যাওয়া The old barn burned down during the storm.
Call off বাতিল করা The cricket match was called off due to rain.
Call on সাক্ষাৎ করা / আহ্বান করা The teacher called on him to answer the question.
Call out উচ্চস্বরে ডাকা Someone called out my name in the street.
Calm down শান্ত হওয়া Please calm down and explain what happened.
Carry on চালিয়ে যাওয়া Despite the difficulties, they carried on their work.
Catch on জনপ্রিয় হওয়া / বুঝতে পারা The new fashion trend quickly caught on.
Catch up সমান হওয়া / নাগাল ধরা I need to study hard to catch up with the class.
Check in হোটেল বা বিমানে নাম নথিভুক্ত করা We checked into the hotel at noon.
Check out রিসিপশন বা পরীক্ষা করে দেখা Please check out the latest updates online.
Cheer up উৎসাহিত করা / আনন্দিত হওয়া Cheer up! Things will get better soon.
Clean up পরিষ্কার করা He spent the whole morning cleaning up his room.
Come across হঠাৎ দেখা পাওয়া I came across an old friend at the market.
Come by সহজে পাওয়া / অর্জন করা Good jobs are hard to come by nowadays.
Come forward সামনে এগিয়ে আসা Many volunteers came forward to help.
Come off খুলে যাওয়া / সফল হওয়া The handle came off the door.
Count on ভরসা করা You can always count on me in trouble.
Cross out কেটে দেওয়া / বাদ দেওয়া Cross out the incorrect answers.
Cut down কমানো / কেটে ফেলা We must cut down on our electricity bills.
Cut off বিচ্ছিন্ন করা The storm cut off electricity to the village.
Deal with সমাধান করা / মোকাবিলা করা She knows how to deal with difficult clients.
Die down শান্ত হওয়া / কমে যাওয়া The noise eventually died down at midnight.
Do away with উচ্ছেদ করা / বর্জন করা We should do away with old customs.
Draw up তৈরি করা (দলিল বা পরিকল্পনা) The lawyer drew up the contract.
Drop in হঠাৎ দেখা করতে যাওয়া Feel free to drop in anytime.
Drop out পড়াশোনা বা প্রতিযোগিতা ছেড়ে দেওয়া He dropped out of college to start a business.
Erase out মুছে ফেলা Erase out the mistakes from your notebook.
End up শেষ পর্যন্ত পৌঁছানো If you drive recklessly, you will end up in hospital.
Face up to সাহসের সাথে মোকাবিলা করা You must face up to your responsibilities.
Fall apart ভেঙে পড়া / টুকরো হওয়া The ancient book is falling apart.
Fall behind পিছিয়ে পড়া Do not fall behind in your assignments.
Fall out ঝগড়া করা The two brothers fell out over property.
Figure out বোঝার চেষ্টা করা / সমাধান করা I cannot figure out this math problem.
Fill in ফর্ম পূরণ করা Please fill in the application form.
Fill out সম্পূর্ণ করা Fill out your details clearly.
Find out আওতাভুক্ত করা / আবিষ্কার করা We need to find out who broke the window.
Get along ভালো সম্পর্ক বজায় রাখা Do you get along with your colleagues?
Get away পালিয়ে যাওয়া The thief managed to get away.
Get by চালিয়ে নেওয়া It is hard to get by on a low salary.
Get down নামানো / নিচে নামা Get down from the wall immediately.
Get in প্রবেশ করা Hurry up and get in the car.
Get off বাস বা ট্রেন থেকে নামা Get off at the next bus stop.
Get on উঠা / উন্নতি করা He is getting on well in his studies.
Get out বের হয়ে যাওয়া Get out of the room right now.
Get over রোগ বা দুঃখ কাটিয়ে ওঠা It took her weeks to get over the flu.
Give away দান করা / গোপন কথা ফাঁস করা He gave away all his wealth to the poor.
Give in নতি স্বীকার করা The rebels finally gave in to the army.
Give out বিতরণ করা / ফুরিয়ে যাওয়া The teacher gave out the question papers.
Give up ত্যাগ করা / হাল ছেড়ে দেওয়া Never give up on your dreams.
Go ahead এগিয়ে যাওয়া / অনুমতি দেওয়া Please go ahead with your presentation.
Go by সময় কেটে যাওয়া Time goes by so fast when you are happy.
Go down কমে যাওয়া Prices of vegetables are going down.
Go off বিস্ফোরিত হওয়া বা বেজে ওঠা The alarm clock went off at 6 AM.
Go on চলতে থাকা What is going on here?
Go through পরীক্ষা করা / সহ্য করা She went through a lot of hardships.
Grow up বড় হওয়া He grew up in a small village.
Hand down বংশপরম্পরায় দেওয়া This ring was handed down by my grandmother.
Hand in জমা দেওয়া Hand in your assignments by tomorrow.
Hand out বিতরণ করা The volunteers handed out food to the flood victims.
Hang on অপেক্ষা করা / ধরে রাখা Hang on a second, I will check.
Hang up ফোন কেটে দেওয়া She hung up the phone abruptly.
Head for কোনো নির্দিষ্ট দিকে যাওয়া The ship is heading for the port.
Hold back সংযত করা / আটকে রাখা She could not hold back her tears.
Hold on ধরে থাকা / অপেক্ষা করা Hold on to the railing while climbing.
Hold up বিলম্ব করা / আটকে রাখা Traffic was held up due to an accident.
Keep away দূরে থাকা Keep away from electrical wires.
Keep on চালিয়ে যাওয়া Keep on practicing and you will succeed.
Keep up তাল বজায় রাখা Keep up the good work.
Knock down ধাক্কা দিয়ে ফেলে দেওয়া The old building was knocked down.
Lay down নির্ধারণ করা / অস্ত্র ত্যাগ করা Soldiers laid down their arms.
Leave out বাদ দেওয়া Do not leave out any important detail.
Let down নিরাশ করা I promise I will not let you down.
Look after দেখাশোনা করা She looks after her sick mother.
Look down upon অবজ্ঞা করা / ঘৃণা করা Never look down upon the poor.
Look for খোঁজা I am looking for my lost keys.
Look forward to আগ্রহের সাথে অপেক্ষা করা I look forward to meeting you.
Look into তদন্ত করা Police are looking into the matter.
Look up অভিধানে শব্দ খোঁজা Look up the word in the dictionary.
Make up তৈরি করা / মীমাংসা করা They finally made up after a minor fight.

সমস্ত Phrasal Verbs তালিকা গুলি পিডিএফে আছে

File Details:
File Name: 1000 Phrasal Verbs with Bengali Meaning
File Format: PDF
No. of Pages: 47
File Size: 535 KB

Sunday, June 28, 2026

Sunday, June 28, 2026

Error Correction Rules in Bengali PDF | Sentence Correction Rules

Error Correction Rules in Bengali PDF | Sentence Correction Rules

Error Correction Rules in Bengali PDF
Error Correction Rules PDF
নমস্কার বন্ধুরা,
আজ Error Correction Rules PDF in Bengali PDFটি শেয়ার করছি, যেটি ইংলিশ গ্রামারের অংশ হিসাবে WBCS, CGL, MTS, PSC, CHSL, UPSC, Primary TET, CTET প্রভৃতি পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। সুতরাং এই এরর কারেকশনের পিডিএফটি সংগ্রহ করে প্রস্তুতির মাত্রা বৃদ্ধি করুন।

অনেকেই গ্রামার রুলস জানার পরও পরীক্ষায় Sentence Correction-এ ভুল করে আসেন। এর মূল কারণ হলো সঠিক নিয়মের অভাব এবং অপর্যাপ্ত অনুশীলন। এই সমস্যা সমাধানের জন্যই আজ আমরা আলোচনা করব Sentence Correction-এর গুরুত্বপূর্ণ কিছু নিয়ম নিয়ে এবং আপনাদের জন্য থাকছে একটি পূর্ণাঙ্গ Sentence Correction Rules PDF

Error Correction Rules in Bengali PDF

১. দুই বা ততোধিক Subject দ্বারা যুক্ত হলে verb plural হবে। 
  • Incorrect- Jannat and Rupa is good girls. 
  • Correct- Jannat and Rupa are good girls. 
কিন্তু and দ্বারা যুক্ত Subject গুলো যখন সমষ্টিভাবে অর্থ প্রকাশ করবে কিংবা একই ব্যক্তিকে বুঝাবে, তখন verb এর Singular Number হবে। 
  • Incorrect- Fifty miles are a good distance. 
  • Correct- Fifty miles is a good distance. 
কিন্তু Subject গুলোর প্রত্যেকটির পূর্বে যদি The থাকে তবে আলাদা ব্যক্তিকে বুঝাবে এবং সে ক্ষেত্রে verb plural হবে। 
  • Incorrect- The principal and secretary are not present. 
  • Correct- The principal and the secretary are not present. 
২. Antecedent- এর possessive form 's' দিয়ে না করে 'of' দিয়ে করতে হয়। 
  • Incorrect- I like Kazi Nazrul's poems who is a great poet. 
  • Correct- I like the poem's of Kazi Nazrul who is a great poet. 
৩. Plural Subject যখন কোন দেশ, বই বা অন্য কিছুর নাম হয় তখন verb singular হবে। 
  • Incorrect- The Germany are a prosperous country. 
  • Correct- The Germany is a prosperous country. 
৪. উচিত বা কর্তব্য অর্থে Should এবং অভ্যাস, সংকল্প ও অনুনয় বোঝাতে Would ব্যবহৃত হয়। 
  • ছাত্রদের শিক্ষকদের আদেশ পালন করা উচিত-- The students should obey their teachers. 
  • খলিফা ওমর (রাঃ) ছদ্মবেশে বের হতেন-- The Caliph Omar (R) would go out in disguise. 
৫. যদি একটি Singular এবং একটি plural Subject, either---or, neither---nor দ্বারা যুক্ত হয় তাহলে plural Subject টি পরে বসবে এবং verb টিও plural হবে। 
  • Incorrect- Neither the stars nor the moon was visible. 
  • Correct- Neither the moon nor the stars were visible. 
৬. And দ্বারা যুক্ত Singular noun- এর প্রত্যেকটির পূর্বে যদি each, every কিংবা no থাকে তবে verb singular হবে। কিন্তু no বা not দ্বারা যুক্ত sentence টির প্রথম subject অনুসারে verb বসবে। 
  • Incorrect- Each man and each woman were present. 
  • Correct- Each man and each woman was present. 
৭. একাধিক Subject-- as well as, along with, together with, In addition to ইত্যাদি দ্বারা যুক্ত হলে প্রথম Subject অনুযায়ী verb singular অথবা plural হবে। 
  • Incorrect- The boy as well as the girls were singing. 
  • Correct- The boy as well as the girls was singing. 
  • Incorrect- The girls as well as the boy was singing. 
  • Correct- The girls as well as the boy were singing. 
৮. Cousin, orphan, Cattle, Children, pupil, Person, ইত্যাদি Common gender হিসাবে ব্যবহৃত হয়। 
হিরার অনেক চাচাত ভাই-বোন আছে-- Hira has many cousins. 

৯. Much, More, little, less ইত্যাদি subject হলে Verb-টি singular হয়। 
  • Incorrect- More than decade have passed. 
  • Correct- More than decade has passed. 
১০. Relative pronoun- এর antecedent অনুযায়ী verb হয়। Relative pronoun সাধারণত তার antecedent এর পরেই বসে। (বিভিন্ন Person এর যদি দুটি antecedent থাকে তবে relative pronoun এর নিকটবর্তী antecedent- এর সাথে মিল রাখবে)। 
  • Incorrect- It is you who is to blame. 
  • Correct- It is you who are to blame. 
১১. ভগ্নাংশের ক্ষেত্রে একাংশ (One) ছাড়া সব ক্ষেত্রে Verb plural হয়, তা দ্বারা সংখ্যা বোঝায়, কিন্তু পরিমাণ বোঝালে Verb-টি singular হয়। 
  • Incorrect- One thirds of the workers were present. 
  • Correct- One third of the workers were present. 
  • Incorrect- Two third of the workers were present. 
  • Correct- Two thirds of the workers were present. 
১২. কোন sentence- এর Subject হিসেবে one ব্যবহৃত হলে তার পরিবর্তে he বা him না বসিয়ে one এবং his না বসিয়ে one's বসাতে হয়। 
  • Incorrect- One does not know where he will live. 
  • Correct- One does not know where one will live. 
১৩. যখন and দ্বারা যুক্ত বিভিন্ন person এর pronoun কোন Sentence এ subject হিসেবে থাকে এবং good sense প্রকাশ পায়, তখন second person+ third person+ first person হবে। অর্থাৎ আমরা সংক্ষেপে 231 বলতে পারি। খারাপ বা দোষ বুঝাতে 123 হবে। 
  • Incorrect- He, you and I are invited. 
  • Correct- You, he and I are invited. 
১৪. Please, see, feel, hear, make, bid, know প্রভৃতি verb এর active voice-এ infinitive-এর লোপ পায় এবং Had rather, had better, had sooner প্রভৃতি phrase এর পরে কিংবা but, except, than ইত্যাদির পরে infinitive-এর লোপ পায়। 
  • Incorrect- The teacher want to make the students to understand the story. 
  • Correct- The teacher wants to make the students understand the story. 
১৫. Let এর পরে Objective case-এর pronoun বসে। 
  • Incorrect- Let he sit down. 
  • Correct- Let him sit down. 
১৬. নিম্মোক্ত Verb গুলোর পর Reflexive Pronoun বসে। যেমন- Avail, enjoy, Pride, Exert, Absent etc. 
  • Incorrect- Hira absented from the meeting. 
  • Correct- Hira absented himself from the meeting. 
১৭. কিছু noun আছে যেমন- news, gallows, innings, mathematics, politics, physics, machines প্রভৃতি plural form হলেও singular veb বসবে। 
  • Incorrect- Physics are a good subject. 
  • Correct- Physics is a good subject. 
১৮. Active voice-এ ব্যবহৃত Reflexive object-কে Passive voice-এর subject হিসেবে ব্যবহার করা যায় না। 
  • Incorrect- Himself was killed by him. 
  • Correct- He was killed by himself. 
১৯. Each, either, neither subject- এর পূর্বে বসলে verb singular হবে। 
  • Incorrect- Either of them are guilty. 
  • Correct- Either of them is guilty. 
২০. Adjective যখন noun কে qualify করে তখন article এর পূর্বে বসে। 
  • Incorrect- My brother is doctor. 
  • Correct- My brother is a doctor. 
২১. All, both, such, many, half, what প্রভৃতি কোন noun কে qualify করলে article ইত্যাদির পূর্বে না বসে পরে বসে। 
  • Incorrect- The both girls are equally clever. 
  • Correct- Both the girls are equally clever. 
  • Incorrect- He spent the all money. 
  • Correct- He spent all the money. 
২২. As, so, how, too প্রভৃতি adverb কোন adjective কে modify করলে সেই adjective এর পরে article বসে। 
  • Incorrect- He is as a cunning man as a fox. 
  • Correct- He is as cunning a man as a fox. 
২৩. 'ior' যুক্ত (যেমন- Senior, junior, Prior, inferior, superior, interior) প্রভৃতি adjective এর পর to বসে than নয়। 
  • Incorrect- He is senior than me. 
  • Correct- He is senior to me. 
২৪. সম্ভাবনা ও শিষ্টাচার বুঝাতে Present Tense এর সাথে Might এবং Future Tense-এর সাথে Might have বসে। 
  • তুমি একবার চেষ্টা করে দেখতে পার-- You might try once. 
  • সে তোমার সাথে যেতে পারত-- He might have gone with you. 
২৫. From কোন সুনির্দিষ্ট সময়ের পূর্বে বসে। 
  • Incorrect- The Degree Examination will begin since the 10th June. 
  • Correct- The Degree Examination will begin from the 10th June. 
২৬. কোন সুনির্দিষ্ট point of time এর সাথে by বসে এবং period of time এর সাথে within ব্যবহৃত হয়। 
  • Incorrect- Hira will go within Friday next. 
  • Correct- Hira will go by Friday next. 
  • Incorrect- I am back in Chittagong by five days. 
  • Correct- I am back in Chittagong within five days. 
২৭. সাধারণত Equal, unanimous, Universal, Unique, golden, Perfect, Ideal, Chief etc. এর Comparative ও Superlative degree হয় না। Adjective গুলো সবসময় Positive degree হিসেবেই ব্যবহৃত হয়। 
  • Incorrect- Socrates followed most ideal way of life. 
  • Correct- Socrates followed an ideal way of life. 
  • Incorrect- This is a most unique opportunity. 
  • Correct- This is a unique opportunity. 
২৮. শব্দসমূহের মধ্যে যোগাযোগ সৃষ্টির উদ্দেশ্যে not only---but also ব্যবহৃত হয়। 
  • Incorrect- Not only he is weak in English but also in Bengali. 
  • Correct- He is weak not only in English but also in Bengali. 
২৯. সহোদর ভাই/বোনদের মধ্যে বয়োজোষ্ট্য বোঝাতে elder কিন্তু বড় জাতি ভাই বোঝাতে older ব্যবহৃত হয়। 
  • Incorrect- The name of my older brother is Mainul Haque. 
  • Correct- The name of my elder brother is Mainul Haque. 
৩০. Since ব্যবহৃত হয় point of time-এর পূর্বে এবং for ব্যবহৃত হয় period of time এর পূর্বে। 
  • Incorrect- He has been ill since seven days. 
  • Correct- He has been ill for seven days. 
  • Incorrect- I have been here for Sunday last. 
  • Correct- I have been here since Sunday last. 
এইভাবে সম্পূর্ণ তথ্য পিডিএফে রয়েছে

📄 Sentence Correction Rules PDF

📌 File Name: 100_Sentence_Correction_Rules.pdf

📏 File Size: 2.5 MB

📄 Total Pages: 15 Pages

🌐 Language: Bengali & English

Download PDF
Read More::

Friday, May 29, 2026

Friday, May 29, 2026

Bengali to English Dictionary PDF || বাংলা - ইংরেজি অভিধান

Bengali to English Dictionary PDF

Bengali to English Dictionary PDF
Bengali to English Dictionary
Hello Friends,
আজ Bengali to English Dictionary PDFটি আপনাদের প্রদান করছি, যেটিতে বাংলা থেকে ইংরাজি অভিধান pdf রয়েছে। যারা ইংরাজি ভাষা শিখতে চাইছেন, তারা এই পিডিএফটি সংগ্রহ করে নিন এবং যখন খুশি পড়তে থাকুন সম্পূর্ণ বিনামূল্যে।

Bengali to English Dictionary


সম্পূর্ণ ডিকশনারীটি পিডিএফে আছে

File Details::
File Name: B2E Dictionary
File Format: PDF
No. of Pages: 895
File Size: 40 MB

Click Here to Download

আরো ডাউনলোড::

Monday, April 6, 2026

Monday, April 06, 2026

Modal Auxiliary Verbs Use Rules in Bengali PDF || English Grammar

Modal Auxiliary Verbs Use Rules in Bengali PDF

Modal Auxiliary Verbs Use Rules in Bengali PDF
Modal Auxiliary Verbs

নমস্কার বন্ধুরা,
আজ Modal Auxiliary Verbs Use Rules in Bengali PDFটি আজ আপনাদের সঙ্গে বিনামূল্যে শেয়ার করছি। ইংরাজি গ্রামারে দক্ষ হওয়া বা চাকরির প্রস্তুতি সবেতেই এই পিডিএফটি বিশেষ সাহায্য করবে। তাছাড়া Spoken English-এও Modal Auxiliary Verbs -এর ব্যবহার নিয়ম জানা খুবই দরকারী।

            সুতরাং দেরী না করে Modal Auxiliary Verbs Use Rules in Bengali PDFটি ডাউনলোড করে নিন এবং ইংরেজি প্রস্তুতির পর্ব বজায় রাখুন|

Modal Auxiliary Verbs Use Rules in Bengali

যে যে Verb গুলির ব্যবহার নিয়ম দেখানো হল::

☑ Can
☑ Could
☑ May
☑ Might
☑ Must
☑ Ought to
☑ Need
☑ Shall
☑ Should
☑ Will
☑ Would
☑ Used to 

সম্পূর্ণ তথ্য পিডিএফে আছে

File Details:
File Name: Modal Auxiliary Verb Use Rules
File Format: PDF
File Size:3.61 MB

Monday, April 06, 2026

Animals and Their Movements Name List PDF

Animals and Their Movements Name List PDF

Animals and Their Movements Name List PDF
Animals and Their Movements
Dears Friends,
আজ আমরা Animals and Their Movements Name List PDF শেয়ার করছি যেটিতে Animal Walk -এর নামের তালিকা দেওয়া  হয়েছে। অর্থাৎ বিভিন্ন প্রাণীর হাঁটার বা গমনাগমনের ইংরাজী নাম এখানে সাজানো আছে। বিভিন্ন চাকরীর পরীক্ষাতে এই অংশ থেকে প্রশ্ন আসে বিশেষত English বিষয়ে।

Animals and Their Movements Name

AnimalsMovements
Frog Leap/ Jump
DuckWaddles
BearShuffle/ Lumber
RabbitHops
FishSwims
DogRuns
SnakeCreeps/ Slither
SnailCrawl
KangarooJump
PenguinWaddles
SealFlop
HenStruts
CockStruts
ApeSwings
catStretches
ElephantAmbles
OwlFlits
HumanWalks
DonkeyTrots
LionProwls
BeetleCrawls
BullCharges
CowWanders
HorseGallops
MouseScampers
PigTrots
CrowFlaps
SwallowDives
PigeonFlutters
LarksSoars
WormsCrawls
SpidersCrawls
LizardsCrawls
BugsCrawls
CatterpillarsCrawls
DeerJumps/ Bound
GrasshopperJumps
DragonsFly
BeesFly
BirdsFly
FliesFly
ButterfliesFlutter
EaglesSwoop
LambsFrisk/ Skip
MonkeyClimb
WolvesLope

সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name:Animals and Their Movements
File Format: PDF
No. of Pages:2
File Size:446 KB

Click Here to Download

Read More::

Monday, April 06, 2026

বেসিক ইংরেজি গ্রামার বই PDF | Basic English Grammar Book in Bengali PDF

বেসিক ইংলিশ গ্রামার বই PDF

বেসিক ইংরেজি গ্রামার বই PDF
বেসিক ইংরেজি গ্রামার বই
নমস্কার বন্ধুরা,
আজ  বেসিক ইংরেজি গ্রামার বই PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে ইংলিশ গ্রামারের একদম বেসিক অধ্যায় গুলি দেওয়া হয়েছে। কারণ ইংরেজি বিষয়ে দক্ষ হওয়াটা যে কতখানি গুরুত্বপূর্ণ তা আপনারা সবাই জানেন। তাছাড়া যেকোনো Competitive Exam-এ English Grammar থেকে প্রচুর প্রশ্ন এসেই থাকে।

বেসিক ইংরেজি গ্রামার বই PDF

যে যে অধ্যায় গুলি থাকছে::

  1. Parts of Speech
  2. Prefix and Siffix
  3. Formation of Sentence
  4. Types of Verbs
  5. Tense
  6. Types of Sentences
  7. Phrase and Clause
  8. Voice Change ......

বেসিক ইংলিশ গ্রামার বইটি পিডিএফে আছে 

File Details::
File Name: বেসিক ইংরেজি গ্রামার বই
File Format: PDF
No. of Pages: 85
File Size: 5 MB

Click Here to Download

Monday, April 06, 2026

বিভিন্ন প্রাণীর মাংসের ইংরাজি নাম তালিকা PDF || Meat Name of Animals

বিভিন্ন প্রাণীর মাংসের ইংরেজি নাম তালিকা PDF

বিভিন্ন প্রাণীর মাংসের ইংরাজি নাম
বিভিন্ন প্রাণীর মাংসের ইংলিশ নাম
Hello Friends,
আজ বিভিন্ন প্রাণীর মাংসের ইংরাজি নাম তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে উল্লেখযোগ্য কয়েকটি প্রাণীর মাংসের ইংরেজি নাম গুলি দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষা ও ক্যুইজ প্রতিযোগিতায় এখান থেকে প্রশ্ন আসতেই পারে। যেমন:- হরিণের মাংসের ইংরেজি নাম কী? ভেড়ার মাংসকে ইংরাজিতে কী বলে? ইত্যাদি।

বিভিন্ন প্রকার মাংসের ইংরাজি নাম

প্রাণী মাংসের ইংরাজি নাম
গরু Beef
ছাগল Chevon/Mutton
হরিন Venison
ভেড়া Mutton
শূকর Pork
মুরগি Chicken
পায়রা Squab
মহিষ Carabeef
বাছুর Veal

মাংসের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: মাংসের ইংরাজি নাম
File Format: PDF
No. of Pages: 1
File Size: 114 KB

Click Here to Download

Sunday, March 22, 2026

Sunday, March 22, 2026

500 Proverbs with Bengali Meaning PDF || প্রবাদ বাক্য

Proverbs with Bengali Meaning PDF | প্রবাদ বাক্য

500 Proverbs with Bengali Meaning PDF Download | প্রবাদ বাক্য
500 Proverbs-প্রবাদ বাক্য
নমস্কার বন্ধুরা,
আজ 500 Proverbs with Bengali Meaning PDFটি ডাউনলোড করে নিন যেটিতে বহুল ব্যবহৃত বাংলা প্রবাদ এবং সঙ্গে সেগুলির ইংরেজী অর্থ দেওয়া আছে। আমরা প্রায়ই কথায় কথায় এই Proverb-এর ব্যবহার করি| কিছু কিছু চাকরীর পরীক্ষাতেও এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তাই দেরী না করে নীচ থেকে নমুনা গুলি দেখে নিন এবং পিডিএফটি সংগ্রহ করুন বিনামূল্যে।

Proverbs with Bengali Meaning 

 অতি ভক্তি চোরের লক্ষণ
 Too much courtesy, full of craft

 অপদার্থ যেখান থেকে শুরু করে সেখানেই ফিরে আসে।
 A bad penny always turns up.

 নাচতে না জানলে উঠোন বাঁকা।
 A bad workman quarrels with his tools.

 যত গর্জে তত বর্ষে না।
 A barking dog never or seldom bites.

 মাথা নেই তার মাথাব্যথা।
 A beggar cannot be a bankrupt.

 নেংটার নেই বাটপাড়ের ভয়।
 A beggar may sing before a pick-pocket.

 হাতের জিনিস ফেলে দূরের জিনিস নিতে নেই।
 A bird in the hand is worth two in the bush.

 বিনা মেঘে বজ্রপাত।
 A bolt from the blue.

 তর্জনকারী বা ষন্ডা সব সময়ই কাপুরুষ।
 A bully is always a cow.

 ঘর-পোড়া গরু সিন্দুরে মেঘ দেখলে ভয় পায়।
 A burnt child dreads the fire or Once bitten, twice shy.

 কই মাছের প্রাণ বড়ই শক্ত।
 A cat has nine lives.

 সোজা আঙ্গুলে ঘি ওঠে না।
 A cat in gloves catches no mice.

 আপন গাঁয়ে কুকুর রাজা।
 A cock is always bold on its own dunghill.

 যতক্ষণ শ্বাস, ততকক্ষণ আঁশ।
 A drawing man catches or clutches at a straw.

 বোকার কাছে টাকা থাকে না।
 A fool and his money are soon parted.

 অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।
 A friend in need is a friend in deed.

 ভাত ছড়ালে কাকের অভাব হয় না।
 A full purse never lacks friends.

 টাকায় বাঘের দুধ মেলে।
 A golden key can open any door.

 একটা সুন্দর শুরু কোন কাজের অর্ধেক সাফল্য এনে দেয়
 যুদ্ধের শুরু ভালো মানে অর্ধেক বিজয়।
 A good beginning is half the battle.

 স্বামী ভালো হলে স্ত্রীও ভালো হয় ।
 A good husband makes a good wife.

 স্বামী ভালো হলে স্ত্রীও ভালো হয়।
 A good jack makes a good jill.

 সেয়ানে সেয়ানে কোলাকুলি।
 A Greek meeting a Greek.

 বাড়ন্তরা অনেক খায়।
 A growing youth has a wolf in his belly.

 অনুতপ্ত হলে অভিযোগকারীর প্রয়োজন নেই।
 A guilty conscience needs no accuser.

 ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি।
 A guilty mind is always suspicious.

 পকেটে টাকা থাকলে মনও ভালো থাকে।
 A heavy purse makes a light heart.

 একাই একশো।
 A host in himself.

 বিদুরের খুদ ।
 Presentation from a poor friend.

 খিদের জ্বালায় মাথা ঠিক থাকে না ।
 A hungry fox is an angry fox.

 ভাগাড়ে গরু মরে, শুকুনির টনক নড়ে।
 A hungry kite sees a dead horse afar.

 নেবু কচলালে তেতো হয়।
 A jest driven hard, loses its point.

 আজ বাদশা কাল ফকির।
 A king today is a beggar tomorrow.

 ট্যাক খালি তো মুখ কালি।
 A light purse is a heavy curse.

 পকেটে টাকা না থাকলে মনও ভালো থাকে না।
 A light purse makes a heavy heart.

 অল্পবিদ্যা ভয়ংকরী।
 A little learning is a dangerous thing.

 পাগলে কী না বলে, ছাগলে কী না খায়।
 A mad man and a animal have no difference.

 সঙ্গ দেখে লোক চেনা যায় ।
 A man is known by the company he keeps.

 নিজ বাড়ি নিজ ভুবন ।
 A man’s home is his castle.

 প্রায় শেষ করা আর একেবারেই শুরু না করা একই কথা ।
 A miss is as good as a mile.

 নেংটার নেই বাটপারের ভয় ।
 A pauper has nothing to lose.

 এক পয়সা জমানো মানে এক পয়সা রোজগার করা ।
 A penny saved is a penny earned.

 কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ট্যাঁশট্যাঁশ।
 A pet lamb, makes a cross ram.

 যে রক্ষক সেই ভক্ষক ।
 A poacher turned gamekeeper.

 স্বজন কর্তৃক বা স্বদেশে সম্মান মেলে না
 গেঁয়ো যোগী ভিখ পায় না।
 A prophet is not without honor save in his own country.

 চোরে শোনে না ধর্মের কাহিনী ।
 A rogue is deaf to all good.

 স্থির না হলে উন্নতি হয় না।
 A rolling stone gathers no mass.

 অসৎ সঙ্গে সর্বনাশ ।
 A rotten sheep infects the flock.

 চুন খেয়ে গাল পোড়ে, দই দেখলে ভয় করে
 নেড়ে বেলতলা একবারই যায় ।
 A scalded dog fears cold water.
 A burnt child dreads the fire; experience teaches has caution.

 মনে বিষ, মুখে মধু
 বিষ কুম্ভং পয়োমুখম
 বিষ কুম্ভং পয়োমুখম।
 A serpent under the flower.
 Treachery masked in friendship; an angel’s face with a devil’s mind.

 লঘু পাপে গুরু দন্ড।
 A severe punishment for a venial offence.

 কুঁড়ে লোকের দ্বারা কোন কাজ হয় না; কুঁড়ের অন্ন হয় না ।
 A sleeping fox catches no poultry.

 কোমল ব্যবহার সংঘর্ষ এড়ায় ।
 A soft answer turneth away wrath.

 কাঁঠালের আমসত্ত্ব।
 A square peg in a round hole (An Impossibility).

 জ্ঞানীরা স্বল্পভাষী হয়।
 A still tongue makes a wise head.

 সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।
 A stitch in time saves nine.

 বার মাসে তের পার্বণ।
 A succession of festivities all the year round.

 চায়ের কাপে তুফান।
 A tempest in a tea-pot.

 সুন্দর সবসময়ই আনন্দদায়ক ।
 A thing of beauty is a joy forever.

 ফলনে পরিচীয়তে।
 A tree is known by its fruit.

 কারো সাথে ভাগাভাগি করলে সমস্যা অর্ধেক হয়ে যায়।
 A trouble shared is a trouble halved.
<

সমস্ত Proverbs গুলি পিডিএফে দেওয়া আছে

File Details::
File Name: 500 PRoverbs in Bengali 
File Format: PDF
No. of Pages: 45
File Size: 9.11 MB

Click Here to Download