Thursday, August 13, 2026

গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সিলেবাস PDF | WB Gram Panchayat Syllabus Bengali PDF

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সিলেবাস PDF ও পরীক্ষার প্যাটার্ন ২০২৬ (WB Gram Panchayat Syllabus)

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সিলেবাস PDF ও পরীক্ষার প্যাটার্ন ২০২৬
পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন (২০২৬)

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের (WBPRD) অধীনে গ্রাম পঞ্চায়েত কর্মী, সহায়ক, নির্মাণ সহায়ক এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে নিয়োগ রাজ্যের চাকরিপ্রার্থীদের কাছে একটি বড় সুযোগ। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার প্রথম ও প্রধান ধাপ হলো সেই পরীক্ষার সিলেবাস (WB Panchayat Exam Syllabus) এবং নম্বর বিভাজন বা প্যাটার্ন সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখা।

আজকের এই আর্টিকেলে আমরা WB Gram Panchayat Exam Pattern 2026 এবং প্রতিটি পদের বিস্তারিত সিলেবাস নিয়ে আলোচনা করেছি। এই পেজ থেকে আপনারা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সমস্ত পদের অফিশিয়াল সিলেবাসের PDF খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্যাটার্ন (WB Panchayat Exam Pattern)

পঞ্চায়েত কর্মী ও সহায়ক পদের ক্ষেত্রে সাধারণত ৮৫ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১৫ নম্বরের ইন্টারভিউ হয়ে থাকে। লিখিত পরীক্ষায় মূলত নিচের বিষয়গুলি থেকে প্রশ্ন আসে:

সারণী: পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত লিখিত পরীক্ষার নম্বর বিভাজন ২০২৬
বিষয়ের নাম (Subjects) মোট প্রশ্ন নম্বর
ইংরেজি (English) ২৫ ২৫
বাংলা (Bengali) ২৫ ২৫
পাটিগণিত (Arithmetic) ২৫ ২৫
সাধারণ জ্ঞান (General Knowledge) ১০ ১০
মোট লিখিত পরীক্ষা ৮৫ ৮৫

গ্রাম পঞ্চায়েত সিলেবাস PDF

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তর কর্তৃক প্রকাশিত ২০২৬ সালের আপডেটেড অফিশিয়াল সিলেবাস গুলি নিম্নে দেওয়া হলো (পদ অনুযায়ী):

সাধারণ জিজ্ঞাস্য (FAQs)

১. পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত লিখিত পরীক্ষা কত নম্বরের হয়?
সাধারণত গ্রাম পঞ্চায়েত কর্মী এবং সহায়ক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষাটি ৮৫ নম্বরের হয়ে থাকে। এছাড়া ১৫ নম্বরের ইন্টারভিউ নেওয়া হয়।
২. গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে?
এই পরীক্ষায় মূলত ইংরেজি, বাংলা, পাটিগণিত এবং সাধারণ জ্ঞান (GK) থেকে প্রশ্ন আসে। উপরের টেবিলে এর বিস্তারিত নম্বর বিভাজন দেওয়া আছে।
৩. পঞ্চায়েত বিগত বছরের প্রশ্নপত্র কোথা থেকে ডাউনলোড করব?
আপনার প্রস্তুতির সুবিধার্থে আমরা বিগত বছরের প্রশ্নপত্রের একটি আলাদা পেজ তৈরি করেছি। আপনি নিচে দেওয়া "আরো দেখুন" সেকশনের লিঙ্ক থেকে সহজেই PDF ডাউনলোড করতে পারবেন।

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link