SSC CGL 2026 বিজ্ঞপ্তি প্রকাশ: গুরুত্বপূর্ণ তারিখ, যোগ্যতা, বেতন, সিলেবাস এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত
![]() |
| SSC CGL 2026 বিজ্ঞপ্তি |
আপনি কি কেন্দ্রীয় সরকারের অধীনে একটি মর্যাদাপূর্ণ গ্রুপ ‘B’ বা গ্রুপ ‘C’ পদে চাকরি করতে চান? আপনার সেই স্বপ্ন পূরণ করতে স্টাফ সিলেকশন কমিশন (SSC) নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। অবশেষে বহুল প্রতীক্ষিত SSC CGL 2026 পরীক্ষার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । প্রায় ১২,২৫৬টি সম্ভাব্য শূন্যপদে নিয়োগের লক্ষ্য নিয়ে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য একটি বড় সুখবর!
আজকের ব্লগে আমরা এই বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তারিখ, পদের বিবরণ, পরীক্ষার সিলেবাস এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
আবেদন করার কথা ভাবলে প্রথমেই যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, তা হলো সময়সূচি। নিচে প্রয়োজনীয় তারিখগুলো দেওয়া হলো:
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)
১
অনলাইন আবেদন শুরু
২১ মে, ২০২৬ থেকে প্রক্রিয়াটি শুরু হচ্ছে।
২
আবেদনের শেষ তারিখ
২২ জুন, ২০২৬ (রাত ১১:০০ টা পর্যন্ত)।
৩
ফি দেওয়ার শেষ তারিখ
২৩ জুন, ২০২৬ (রাত ১১:০০ টা পর্যন্ত)।
৪
আবেদনপত্র সংশোধন
Correction Window খোলা থাকবে ৩ দিন।
৫
টায়ার-১ পরীক্ষা
কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সম্ভাব্য)।
৬
টায়ার-২ পরীক্ষা
ডিসেম্বর, ২০২৬-এ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
আবেদন ফি (Application Fee)
- সাধারণ এবং ওবিসি (General & OBC) প্রার্থীদের জন্য আবেদন ফি মাত্র ₹১০০/-
- মহিলা প্রার্থী, SC, ST, PwBD এবং প্রাক্তন সেনাকর্মীদের (ESM) কোনো আবেদন ফি লাগবে না ।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
কাট-অফ তারিখ (০১.০৮.২০২৬) অনুযায়ী:
- সাধারণ সমস্ত পদের জন্য: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্নাতক (Bachelor's Degree) পাস হতে হবে ।
- জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার (JSO): গণিতে ন্যূনতম ৬০% নম্বরসহ দ্বাদশ শ্রেণী পাস এবং যেকোনো বিষয়ে স্নাতক অথবা ডিগ্রি স্তরে স্ট্যাটিস্টিকস (Statistics) একটি বিষয় হিসেবে নিয়ে স্নাতক পাস ।
- অ্যাসিস্ট্যান্ট অডিট/অ্যাকাউন্টস অফিসার: যেকোনো বিষয়ে স্নাতক । তবে CA, MBA (Finance), বা M.Com ডিগ্রিধারীরা অতিরিক্ত অগ্রাধিকার পাবেন ।
কীভাবে আবেদন করবেন? (How to Apply)
আবেদন করার জন্য আপনাকে SSC-এর নতুন অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে:
- প্রথমে https://ssc.gov.in লিংকে ক্লিক করুন ।
- One-Time Registration (OTR) সম্পন্ন করুন (পুরনো সাইটের OTR নতুন সাইটে কাজ করবে না) ।
- লগ-ইন করে ‘Combined Graduate Level Examination, 2026’ লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করুন ।
- মনে রাখবেন, এবার কোনো পূর্বের ফটো আপলোড করতে হবে না; লাইভ ক্যামেরা বা মোবাইল অ্যাপের মাধ্যমে লাইভ ছবি তুলতে হবে । ছবি তোলার সময় চশমা বা টুপি পরা যাবে না ।
- সিগনেচারের স্ক্যান কপি (10-20 KB) জেপিইজি ফরম্যাটে আপলোড করুন ।
- ফর্ম প্রিভিউ করে সাবমিট করুন এবং প্রয়োজনীয় ফি প্রদান করুন
পদের বিবরণ ও বেতন কাঠামো (Details of Posts & Pay Level)
SSC CGL পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ এবং সংস্থায় একাধিক পদে নিয়োগ করা হয় । পদগুলোকে মূলত নিচের পে-লেভেল অনুযায়ী ভাগ করা হয়েছে:
- পে লেভেল-৮ (₹৪৭,৬০০ - ₹১,৫১,১০০): অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার । (বয়সসীমা: ১৮-৩০ বছর)
- পে লেভেল-৭ (₹৪৪,৯০০ - ₹১,৪২,৪০০): অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (CSS, Railway, MEA, IB), ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ ইন্সপেক্টর ইত্যাদি । (বয়সসীমা: ২০-৩০/১৮-৩০ বছর)
- পে লেভেল-৬ (₹৩৫,৪০০ - ₹১,১২,৪০০): অ্যাসিস্ট্যান্ট/সেকশন অফিসার, ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট, সাব-ইন্সপেক্টর (NIA, CBI, NCB), জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ইত্যাদি ।
- পে লেভেল-৫ (₹২৯,২০০ - ₹৯২,৩০০): অডিটর এবং অ্যাকাউন্ট্যান্ট । (বয়সসীমা: ১৮-২৭ বছর)
- পে লেভেল-৪ (₹২৫,৫০০ - ₹৮১,১০০): পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/সর্টিং অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং আপার ডিভিশন ক্লার্ক (UDC) । (বয়সসীমা: ১৮-২৭ বছর)
বিশেষ দ্রষ্টব্য: সংরক্ষিত শ্রেণীর (SC/ST/OBC/PwBD) প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী উচ্চ বয়সীমায় ছাড় রয়েছে ।
হেল্পলাইন নম্বর:
আবেদন করার সময় কোনো সমস্যা হলে আপনি SSC-এর টোল-ফ্রি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন: 1800 309 3063

No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link