প্রাইমারি টেট একাডেমিক স্কোর ক্যালকুলেটর ২০২৬ (WB Primary TET Academic Score Calculator) | WB Primary Teachers Recruitment Weightage Calculation
নমস্কার বন্ধুরা,
আজ প্রাইমারি টেট একাডেমিক স্কোর ক্যালকুলেটর ২০২৬ টুলটি শেয়ার করছি। যারা West Bengal Primary TET পরীক্ষায় পাস করেছেন, তারা এই টুলের মাধ্যমে খুব সহজেই WBBPE-এর নিয়ম অনুযায়ী নিজেদের Academic Score হিসাব করে নিতে পারবেন।
Marks Distribution For WB Primary TET 2026
| Academic Category | Maximum Score |
|---|---|
| মাধ্যমিক (Madhyamik) | ০৫ |
| উচ্চ মাধ্যমিক (H.S) | ১০ |
| D.El.Ed ট্রেনিং | ১৫ |
| TET স্কোর | ০৫ |
| Extra Curriculum | ০৫ |
| ইন্টারভিউ (Viva) | ০৫ |
| Aptitude Test | ০৫ |
| মোট (Total Marks) | ৫০ |
- বেশিরভাগ প্রার্থীর Extra Curriculum Activities সার্টিফিকেট থাকে না এবং ইন্টারভিউতে কত পাবেন সেটাও অজানা। তাই এখানে কেবল ৩৫ নম্বরের মধ্যে আপনার স্কোর দেখতে পাবেন।
- নিচের ফাঁকা জায়গাগুলোতে আপনার প্রাপ্ত শতকরা নম্বর (Percentage) লিখুন এবং সবশেষে Your Score বাটনে ক্লিক করুন।
Calculate Primary TET Academic Score
Out of 35
WB Primary TET Score Calculation Formula কীভাবে কাজ করে?
West Bengal Board of Primary Education (WBBPE) প্রাইমারি শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment) ক্ষেত্রে একটি নির্দিষ্ট Academic Score calculation rules অনুসরণ করে। মোট ৫০ নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট বা প্যানেল তৈরি করা হয়।
প্রাইমারি টেট ইন্টারভিউ নম্বর বিভাজন:
মেরিট লিস্ট তৈরিতে যে ৫০ নম্বর নির্ধারণ করা হয়েছে তা মূলত দুটি ভাগে বিভক্ত— ৩৫ নম্বর একাডেমিক স্কোরের জন্য এবং ১৫ নম্বর ইন্টারভিউ ও অন্যান্য যোগ্যতার জন্য।
- একাডেমিক স্কোর (৩৫ নম্বর): মাধ্যমিক (৫), উচ্চ মাধ্যমিক (১০), ডি.এল.এড (১৫), এবং টেট পরীক্ষার প্রাপ্ত নম্বর (৫)।
- ইন্টারভিউ এবং অন্যান্য (১৫ নম্বর): ভাইভা বা ইন্টারভিউ (৫), অ্যাপটিটিউড টেস্ট বা ক্লাস ডেমোনস্ট্রেশন (৫), এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি (৫)।
এই ক্যালকুলেটরটি আপনাকে ডেমো ইন্টারভিউতে যাওয়ার আগে আপনার বর্তমান Primary TET Merit List Score সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিতে সাহায্য করবে।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link