বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তালিকা PDF (Highest Mountain Peaks in India)
নমস্কার বন্ধুরা, আমাদের ওয়েবসাইটে আপনাদের স্বাগত। যারা WBCS, WBPSC, Railway, WBP বা অন্য যেকোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য ভূগোলের সাধারণ জ্ঞান (Geography GK) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
ভারতের ভূপ্রকৃতি অংশ থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পর্বত ও তাদের শৃঙ্গ নিয়ে প্রায়ই প্রশ্ন আসে। আপনাদের প্রস্তুতির সুবিধার্থে আজ আমরা ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তালিকা PDF শেয়ার করছি। নিচে দেওয়া তালিকাটি মনোযোগ সহকারে পড়ুন এবং শেষে দেওয়া লিংক থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করুন।
একনজরে ভারতের প্রধান শৃঙ্গসমূহ (Quick Facts)
- ভারতের সর্বোচ্চ শৃঙ্গ: গডউইন অস্টিন বা K2 (৮৬১১ মিটার)
- হিমালয়ের (ভারতে) সর্বোচ্চ শৃঙ্গ: কাঞ্চনজঙ্ঘা (৮৫৮৬ মিটার)
- দক্ষিণ ভারত ও পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ: আনাইমুদি (২৬৯৫ মিটার)
- পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ: জিন্দাগাড়া (১৬৯০ মিটার)
- আরাবল্লী পর্বতের (প্রাচীনতম) সর্বোচ্চ শৃঙ্গ: গুরুশিখর (১৭২২ মিটার)
বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ
| পর্বত (Mountain) | সর্বোচ্চ শৃঙ্গ (Highest Peak) | উচ্চতা (মিটার) |
|---|---|---|
| কারাকোরাম পর্বত | গডউইন অস্টিন/K2 | ৮৬১১ মি. |
| ভারতীয় হিমালয় | কাঞ্চনজঙ্ঘা | ৮৫৮৬ মি. |
| কুমায়ুন হিমালয় | ত্রিশূল | ৭১২০ মি. |
| গাড়োয়াল হিমালয় | নন্দা দেবী | ৭৮১৬ মি. |
| নীলগিরি পর্বত | দোদাবেতা | ২৬৩৭ মি. |
| আন্নামালাই পর্বত | আনাইমুদি | ২৬৯৫ মি. |
| পশ্চিমঘাট পর্বত | আনাইমুদি | ২৬৯৫ মি. |
| পূর্বঘাট পর্বত | জিন্দাগাড়া | ১৬৯০ মি. |
| আরাবল্লী পর্বত | গুরুশিখর | ১৭২২ মি. |
| সাতপুরা পর্বত | ধূপগড় | ১৩৫২ মি. |
| মহাকাল পর্বত | অমরকণ্টক | ১০৪৮ মি. |
| মিশমি পর্বত | দাফাবুম | ৪৫৭৯ মি. |
| বিন্ধ্য পর্বত | কালুমার শৃঙ্গ/ সদ্ভাবনা শিখর | ৭৫২ মি. |
| জাস্কার পর্বতমালা | কামেট | ৭৭৫৬ মি. |
| নাগা পাহাড় | সারামতী | ৩৮২৬ মি. |
| গারো পাহাড় | নকরেক | ১৪১২ মি. |
| কোহিমা পাহাড় | জাপাভো | ৩০১৪ মি. |
| বাবা বুদান পাহাড় | মুলানগিরি | ১৯৩০ মি. |
| শিলং পাহাড় | শিলং শৃঙ্গ | ১৯৬৮ মি. |
| মিকির পাহাড় | ডামবুকচো | ১৩৬৩ মি. |
| ছোটনাগপুর মালভূমি | পরেশনাথ | ১৩৬৫ মি. |
সম্পূর্ণ পর্বত শৃঙ্গের তালিকাটি নিচের PDF এ দেওয়া আছে।
কয়েকটি গুরুত্বপূর্ণ পর্বত শৃঙ্গ সম্পর্কে বিস্তারিত তথ্য
১. গডউইন অস্টিন বা K2 (Godwin Austen)
কারাকোরাম পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন বা K2 হলো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ (পাক-অধিকৃত কাশ্মীরে অবস্থিত) এবং মাউন্ট এভারেস্টের পর পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ।
২. কাঞ্চনজঙ্ঘা (Kangchenjunga)
এটি ভারতের হিমালয় অংশের সর্বোচ্চ শৃঙ্গ এবং পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত। কাঞ্চনজঙ্ঘা সিকিম রাজ্য এবং নেপাল সীমান্তে অবস্থিত, যা তার অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত।
৩. আনাইমুদি (Anaimudi)
কেরালার ইদুক্কি জেলায় অবস্থিত আনাইমুদি হলো পশ্চিমঘাট পর্বতমালা এবং সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। একে দক্ষিণ ভারতের এভারেস্টও বলা হয়ে থাকে।
৪. গুরুশিখর (Guru Shikhar)
ভারতের প্রাচীনতম পর্বতমালা আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরুশিখর। এটি রাজস্থানের মাউন্ট আবুর কাছে অবস্থিত, যা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
what about Mount Everest ? and Highest peak of Himalaya
ReplyDelete