Wednesday, September 9, 2026

কে কোন নৃত্যের সঙ্গে যুক্ত তালিকা PDF | ভারতের বিখ্যাত নৃত্য শিল্পী

কে কোন নৃত্যের সাথে জড়িত তালিকা PDF | নৃত্য ও নৃত্যশিল্পীর নাম

কে কোন নৃত্যের সঙ্গে যুক্ত বিখ্যাত নৃত্যশিল্পী তালিকা
কে কোন নৃত্যের সঙ্গে যুক্ত এবং ভারতের বিখ্যাত নৃত্যশিল্পী (Famous Indian Dancers)
📌 একনজরে সারসংক্ষেপ:

ভারতের বিখ্যাত ধ্রুপদী নৃত্য ও নৃত্যশিল্পীদের তালিকা সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন- পণ্ডিত বিরজু মহারাজ 'কত্থক' নৃত্যের সঙ্গে, সংযুক্তা পাণিগ্রাহী 'ওডিসি', মৃণালিনী সারাভাই 'ভরতনাট্যম' এবং যামিনী কৃষ্ণমূর্তি 'কুচিপুড়ি' নৃত্যের সঙ্গে যুক্ত। নিচে ভারতের বিখ্যাত নৃত্যশিল্পীদের নামের সম্পূর্ণ তালিকা PDF সহ দেওয়া হলো।

ভূমিকা

Hello Friends,

আজ আপনাদের জন্য 'কে কোন নৃত্যের সঙ্গে যুক্ত' বা বিখ্যাত নৃত্যশিল্পীদের তালিকাটি প্রকাশ করলাম। এখানে ভারতের প্রচলিত কিছু ঐতিহ্যবাহী নৃত্য এবং সেই নৃত্যের সঙ্গে যুক্ত প্রখ্যাত ব্যক্তিদের নামের একটি সাজানো তালিকা রয়েছে।

সরকারি চাকরির পরীক্ষায় (যেমন- WBCS, SSC, WBP, Railway) স্ট্যাটিক জিকে (Static GK) থেকে প্রায়ই প্রশ্ন আসে; যেমন- বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত? মৃণালিনী সারাভাই কোন নৃত্যের সাথে জড়িত? ইত্যাদি। তাই তালিকাটি যত্ন সহকারে পড়ে মনে রাখুন।

ভারতের ধ্রুপদী নৃত্য ও সংস্কৃতি

ভারতের নৃত্যকলাকে মূলত দুটি প্রধান ভাগে ভাগ করা যায়: ধ্রুপদী নৃত্য (Classical Dance) এবং লোকনৃত্য (Folk Dance)

  • ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার্থে 'সঙ্গীত নাটক অ্যাকাডেমি' (Sangeet Natak Akademi) ভারতে মোট ৮টি নৃত্যকে ধ্রুপদী নৃত্যের স্বীকৃতি দিয়েছে।
  • এই ৮টি ধ্রুপদী নৃত্য হলো: ভরতনাট্যম, কত্থক, কথাকলি, কুচিপুড়ি, ওডিসি, সাত্রিয়া (Sattriya), মনিপুরি এবং মোহিনীঅট্টম।
  • এর বাইরে ছৌ, লাবনী, যক্ষগান, কালবেলিয়া ইত্যাদিকে লোকনৃত্য বা আধা-ধ্রুপদী নৃত্য হিসেবে ধরা হয়।

ভারতের বিখ্যাত নৃত্য ও নৃত্যশিল্পীদের তালিকা

নিচে ভারতের বিভিন্ন ধ্রুপদী ও লোকনৃত্যের নাম এবং সেই নৃত্যের সাথে যুক্ত ভারতের বিখ্যাত শিল্পীদের নাম দেওয়া হলো:

লাল রঙে হাইলাইট করা নামগুলো পরীক্ষায় সবচেয়ে বেশিবার এসেছে
কে কোন নৃত্যের সাথে জড়িত তালিকা
নৃত্যের নাম নৃত্যশিল্পীদের নাম (Famous Dancers)
কত্থক (Kathak) পণ্ডিত বিরজু মহারাজ, লচ্ছু মহারাজ, গোপী কৃষ্ণন, শম্ভু মহারাজ, কুমুদিনী লাখিয়া, সিতারা দেবী, শোভনা নারায়ণ, রোশন কুমারী, ভারতী গুপ্ত, উমা শর্মা।
ভরতনাট্যম (Bharatanatyam) টি. বালাসরস্বতী, রুক্মিণী দেবী অরুণ্ডেল, মৃণালিনী সারাভাই, বৈজয়ন্তীমালা, যামিনী কৃষ্ণমূর্তি, সোনাল মানসিং, মল্লিকা সারাভাই, পদ্মা সুব্রহ্মণ্যম, অ্যালারমেল ভল্লী, সি.ভি. চন্দ্রশেখর।
মনিপুরি (Manipuri) গুরু বিপিন সিং, অমুবি সিং, বিনো দেবী, রীতা দেবী, চারু মাথুর, জাভেরি ভগিনী (দর্শনা, নয়না, সুবর্ণা, রঞ্জনা), রাজকুমার সিংঘজিৎ সিং, নির্মলা মেহেতা।
মোহিনীঅট্টম (Mohiniyattam) কলামান্দালাম কল্যাণীকুট্টি আম্মা, হেমা মালিনী, কনক রেলে, সুনন্দা নায়ার, গোপিকা বর্মা, ভারতী শিবাজী।
ওডিসি (Odissi) কেলুচরণ মহাপাত্র, সংযুক্তা পাণিগ্রাহী, গুরু পঙ্কজ চরণ দাস, সোনাল মানসিং, মিনতি মিশ্র, কুমকুম মোহান্তি, মাধবী মুদগাল, ইন্দ্রানী রহমান, সুজাতা মহাপাত্র।
কথাকলি (Kathakali) পি. কে. কুঞ্জু কুরূপ, গুরু গোপীনাথ, মৃণালিনী সারাভাই, রীতা গাঙ্গুলি, রামন কুট্টি নায়ার, কলামান্দালাম কৃষ্ণন নায়ার, সদানম কৃষ্ণন কুট্টি।
কুচিপুড়ি (Kuchipudi) ভেম্পতি চিন্না সত্যম, রাজা রেড্ডি ও রাধা রেড্ডি, যামিনী কৃষ্ণমূর্তি, স্বপ্না সুন্দরী, তীর্থ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী, চিন্তা কৃষ্ণ মুরলি।
সাত্রিয়া (Sattriya) শ্রীমন্ত শংকরদেব (প্রতিষ্ঠাতা), গুরু যতীন গোস্বামী, গহন চন্দ্র গোস্বামী, মানিক বোরবায়ান, প্রমোদ বড়ুয়া।
পাণ্ডবানি (Pandavani) তীজন বাঈ (Teejan Bai), রিতু বর্মা, ঝাড়ুরাম দেবাঙ্গন।
যক্ষগান (Yakshagana) চিত্তানি রামচন্দ্র হেগড়ে, কেরেমান শিবরাম হেগড়ে।
লাবনী (Lavani) সুরেখা পুনেকর, বিঠাবাঈ ভাউ মাং নারায়ণগাঁওকর।
ছৌ নাচ (Chhau) চন্দ্রশেখর ভোঁজ, গোপাল প্রসাদ দুবে, মকর ধ্বজা দারোগা
কালবেলিয়া (Kalbelia) গুলাবো সাপেরা।
আধুনিক নৃত্য (Creative Dance) পণ্ডিত উদয় শংকর, অমলা শঙ্কর, মমতা শঙ্কর।

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত?
পণ্ডিত বিরজু মহারাজ ভারতের অন্যতম জনপ্রিয় ধ্রুপদী নৃত্য কত্থক (Kathak)-এর সঙ্গে যুক্ত ছিলেন।
মৃণালিনী সারাভাই কোন নৃত্যের সাথে জড়িত?
বিখ্যাত শিল্পী মৃণালিনী সারাভাই মূলত ভরতনাট্যম এবং কথাকলি নৃত্যের সাথে যুক্ত ছিলেন।
সংযুক্তা পাণিগ্রাহী কোন নৃত্যের সাথে যুক্ত?
সংযুক্তা পাণিগ্রাহী উড়িষ্যার বিখ্যাত ধ্রুপদী নৃত্য ওডিসি (Odissi)-এর অন্যতম শ্রেষ্ঠ নৃত্যশিল্পী ছিলেন।
সাত্রিয়া (Sattriya) নৃত্য কোন রাজ্যের এবং এর প্রতিষ্ঠাতা কে?
সাত্রিয়া হলো ভারতের আসাম রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য। পঞ্চদশ শতাব্দীতে মহাপুরুষ শ্রীমন্ত শংকরদেব এই নৃত্যের প্রবর্তন করেন।

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link