Breaking

Wednesday, August 12, 2026

বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ তালিকা PDF | List of Sports Terminologies

বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ তালিকা PDF (Sports GK in Bengali)

বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ তালিকা PDF
খেলাধুলার বিভিন্ন শব্দ ও পরিভাষা

Hello Friends,

আজ বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত শব্দ তালিকা PDF-টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেটিতে কোন শব্দ কোন খেলার সঙ্গে যুক্ত সেই তথ্য রয়েছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্পোর্টস জিকের (Sports GK) এই অধ্যায় থেকে প্রায়ই প্রশ্ন আসতে দেখা যায়। যেমন:- লবি কোন খেলার সাথে যুক্ত? সিলি পয়েন্ট কোন খেলার সঙ্গে যুক্ত? ইত্যাদি।

বিভিন্ন খেলায় ব্যবহৃত পরিভাষা সমূহ

💡 বিঃদ্রঃ: ছকের মধ্যে হাইলাইট করা শব্দগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবচেয়ে বেশিবার এসেছে।
খেলার নাম ব্যবহৃত শব্দ সমূহ
ফুটবলসুইপার, উইংস, ডাইরেক্ট ফ্রি কিক, থ্রো-ইন, গোল কিক, পেনাল্টি কিক, টাইব্রেকার, সাডেন ডেথ, গোল্ডেন গোল, কর্নার কিক, ফাউল, সেন্টার ফরওয়ার্ড, ইনজুরি টাইম, হ্যাটট্রিক, ইয়েলো কার্ড, রেড কার্ড, ট্যাকল, মার্কিং, ড্রিবলিং, হেডিং, গোলকিপিং, অফসাইড
ক্রিকেটপিচ, উইকেট, বোলিং ও পপিং ক্রিজ, বাউন্ডারি, ওভার বাউন্ডারি, বাই রান, লেগ বাই রান, নো বল, ওয়াইড বল, রান আউট, এল.বি.ডব্লু, বোল্ড আউট, কট আউট, স্ট্যাম্পড আউট, হিট উইকেট আউট, সেঞ্চুরি-হাফ সেঞ্চুরি, মেডেন ওভার, ড্রাইভ, স্ট্রোক, আম্পায়ার, স্পিনার, স্লিপ, গুগলি, সিলি মিড অফ, সিলি পয়েন্ট, স্ট্রেট ড্রাইভ, ফাইন লেগ, রান রেট, কভার ড্রাইভ, গালি পয়েন্ট, চায়না ম্যান, প্লেড অন, রিভার্স স্যুইপ, অফ ব্রেক, স্কোয়ার লেগ
কাবাডিসিটিং ব্লক, লবি, বক লাইন, বোনাস লাইন, দম বা কান্ট, রেইড, রেইডার, অ্যান্টি রেইডার, স্ট্রাগল, বোনাস পয়েন্ট, লসিং দ্য কান্ট, সুপার ট্যাকেল, অল-আউট, লোনা
খো-খোচেজার, রানার, টু গিভ খো, ফাউল, শোল্ডার লাইন, আউট অফ লিমিটস, এন্ট্রি, ডাইভিং, ডজিং, লেট খো, রানিং, আর্লি গেট আপ, লবি, ফ্রি জোন, পোল, চেঞ্জিং ডাইরেকশন
দাবাবিশপ, ক্যাসলিং, ক্যাপচার, চেকমেট, ড্র, এন প্যাসান্ট, গ্যামবিট, গ্র্যান্ড মাস্টার, আন্ডার প্রমোটিং, পন, নাইট, কিং, স্টেলমেট, রুক, কাউন্টার অ্যাটাক, ডিফেন্স, ফিদে (FIDE), ফিফটি-মুভ রুল, ফর্ক, র‌্যাপিড প্লে, স্কুইজ, রিজাইন
ভলিবলবেসলাইন, ব্লকিং, ডাবলিং, ফুট ফল্ট, হিভ, হোল্ডিং, জাম্প সেট, ট্যাকটিক্যাল বল, ভলি, উইন্ডমিল সার্ভিস, লবপাস, পয়েন্ট, গেম, কুইক স্ম্যাশ, নেটশট, ডিউস, রাশ, ডবল ড্রপ
ব্যাডমিন্টনলাভ অল, বার্ড, ডিউস, অ্যাডভান্টেজ, এস সার্ভিস, আউট, নেট, গেম, ড্রপশট, শাটলকক
লন টেনিসগ্রাউন্ড স্ট্রোক, ডবল ফল্ট, স্লাইস, এস, ডিউস, অ্যাডভান্টেজ, ভলি, ড্রপশট
সাঁতারবাটারফ্লাই, ব্রেস্টস্ট্রোক, ফ্রিস্টাইল, ক্রল, স্প্রিংবোর্ড
অ্যাথলেটিক্সরিলে, হার্ডলস, ফটো ফিনিশ, ডেকাথলন, ট্র্যাক
ভারোত্তোলনস্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক
কুস্তিহাফ নেলসন, ফুল নেলসন, হেডলক, ডগ ফল, হীভ
শুটিং ও তীরন্দাজিবুলস আই, মাযেল, প্লাগ, টার্গেট, স্কেট
বক্সিংপাঞ্চ, ব্রেক, কাট, ডিফেন্স, নক, আপার কাট, উইন বাই নক আউট, ওয়েট ইন, র‍্যাবিট পাঞ্চ
ক্যারাটেআকা, চাকুগান, দাচি, এনেচোসেন, ফিউডোটাচি, গেডান, গেরি, ওবি, হাজিমে, আইবুকি, জিওন, কাকাটো, কোকো, নিদান, সানবোন, সিরো, উদে
জুডোআশি-ওয়াজা, চুই, ডান, ডজো, হাজিমি, ইপ্পন, জিগোটাই, কোকা, মাকিকোমি, নাগে-ওয়াজা, ও-গোশি, রানডোরি, টানি-ওটোশি, উচি-কোমি, ইয়োশি, ইউকো
পোলোচুক্কার, ম্যালট (Mallet)
গলফবাঙ্কার, বেস্টবল, ফোরসাম, বোগি, হোল, ক্যাডি, ডরমি, ফেয়ারওয়ে, ফোরবল, লিংকস, পার, পুট, টি, স্টাইমিড, রাফ
হকিব্যাকস্টিক, বুলি, ক্যারি, ড্রিবল, কর্নার, পেনাল্টি কর্নার, জোনাল মার্কিং, সিক্সটিন ইয়ার্ড হিট, স্কুপ, গোললাইন, গ্রিন কার্ড, ফ্লিক
টেবিল টেনিসব্যাকস্পিন, লুপ, চপ, পেনহোল্ড গ্রিপ, পুশ, স্পিন, টুইডিল
তাসঅকশন, ব্রিজ, শিকেইন (Chicane), কাট, লিটল স্লাম, নোট্রাম্পস, রেভোক, শাফল, ভালনারেবল
বিলিয়ার্ডবাল্কলাইন, ব্রেক, পটিং (Potting), ক্যানন, কিউ, স্ট্রোক
বাস্কেটবলবল, বাস্কেট, ব্লকিং, ড্রিবলিং, ফ্রি-থ্রো, হেল্ড-বল, জাম্প বল, পিভট
বেসবলবেস, ব্যাটারি, বান্টিং, ক্যাচার, ডায়মন্ড, হিটার, হোম, ইনফিল্ড, আউটফিল্ড, শর্টস্টপ, পুট আউট (Putout), পিচার প্লেট, পিঞ্চ
রোয়িংকক্স, ব্লো, রেগাট্টা

খেলার শব্দ সম্পর্কিত কিছু অজানা ও গুরুত্বপূর্ণ তথ্য

এই তথ্যগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে WBPSC বা প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য দারুণ কার্যকরী হতে পারে:

হ্যাটট্রিক (Hat-trick): ফুটবল বা ক্রিকেটে ব্যবহৃত এই শব্দটি মূলত ক্রিকেট থেকে এসেছে। ১৮৫৮ সালে এইচ.এইচ. স্টিফেনসন পরপর ৩ বলে ৩টি উইকেট নিলে, ফ্যানেরা তাকে উপহারস্বরূপ একটি টুপি (Hat) কিনে দেয়, সেখান থেকেই এই শব্দের উৎপত্তি।
চেকমেট (Checkmate): দাবা খেলার এই বিখ্যাত শব্দটি ফার্সি শব্দ "শাহ মাত" (Shah Mat) থেকে এসেছে, যার অর্থ "রাজা অসহায়" বা "রাজা পরাজিত"।
লাভ (Love): ব্যাডমিন্টন বা লন টেনিসে শূন্য (০) পয়েন্ট বোঝাতে 'লাভ' শব্দটি ব্যবহার করা হয়। এটি ফরাসি শব্দ "l'oeuf" (যাঁর অর্থ ডিম) থেকে এসেছে, কারণ ডিম দেখতে শূন্যের মতো।
ডার্বি (Derby): ফুটবলে একই শহরের বা অঞ্চলের দুটি চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যকার ম্যাচকে 'ডার্বি' বলা হয় (যেমন: মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল - কলকাতা ডার্বি)।
গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam): লন টেনিস খেলায় বছরে ৪টি প্রধান টুর্নামেন্ট (অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেন) জয় করাকে একসাথে 'গ্র্যান্ড স্ল্যাম' বলা হয়।
হাফ নেলসন (Half Nelson): কুস্তি খেলায় ব্যবহৃত এই শব্দটি পরীক্ষায় সবচেয়ে বেশিবার এসেছে।
নোট: ওপরের সমস্ত খেলার সঙ্গে যুক্ত শব্দগুলি নিচের পিডিএফ-এ দেওয়া রয়েছে।

File Details:

File Name: বিভিন্ন খেলায় ব্যবহৃত শব্দ
File Format: PDF
No. of Pages: 3
File Size: 204 KB

📝 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (FAQ)

প্রশ্ন ১: 'সিলি পয়েন্ট' (Silly Point) শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
উত্তর: 'সিলি পয়েন্ট' শব্দটি ক্রিকেট খেলার সাথে যুক্ত।

প্রশ্ন ২: 'চেকমেট' (Checkmate) ও 'গ্র্যান্ড মাস্টার' কোন খেলার পরিভাষা?
উত্তর: এই শব্দগুলি দাবা (Chess) খেলার পরিভাষা।

প্রশ্ন ৩: 'লোনা' এবং 'রেইডার' শব্দ দুটি কোন খেলায় ব্যবহার করা হয়?
উত্তর: এই শব্দ দুটি কাবাডি খেলায় ব্যবহার করা হয়।

প্রশ্ন ৪: 'বাটারফ্লাই' (Butterfly) শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
উত্তর: 'বাটারফ্লাই' শব্দটি সাঁতার (Swimming) খেলার সাথে যুক্ত।

পোস্টটি আপনাদের উপকারে এলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। অন্য কোনো স্টাডি মেটেরিয়াল বা পিডিএফ প্রয়োজন হলে নিচে কমেন্ট করে জানাতে পারেন!

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link